Blog

বড়সড় সড়ক দুর্ঘটনা শহর শিলিগুড়িতে

বড়সড় সড়ক দুর্ঘটনা শহর শিলিগুড়িতে

দুর্ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার খাপরাইল মোড় এলাকায়। একটি টাটা সুমো এবং একটি সুইফট ডিজায়ার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় দুমরে মুচড়ে যায় গাড়ি দুটি। জানা গিয়েছে একটি গাড়ি বাগডোগরা থেকে শিলিগুড়ির দিকে আসছিল, আরেকটি গাড়ি শিলিগুড়ি থেকে বাগডোগরা দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দুজন জখম হয়েছেন বলেই জানা গিয়েছে।  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় একটি বেসরকারি নার্সিংহোমে। দুর্ঘটনাগ্রস্ত টাটা সুমো এবং সুইফট গাড়িটিকে আটক করে মাটিগারা থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে দুটি গাড়ি দ্রুতগতিতে ছুটছিল এবং আচমকাই মুখোমুখি চলে আসাতেই বিপত্তি। জানা গিয়েছে…
Read More
দক্ষিণ কোরিয়ায় তৈরি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট সহ গ্রেপ্তার ২

দক্ষিণ কোরিয়ায় তৈরি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট সহ গ্রেপ্তার ২

শুক্রবার জলপাইগুড়িতে গোপন সূত্রের ভিত্তিতে জেলা পুলিশের বড়সড় সাফল্য। ভোরবেলা জলপাইগুড়ি থানার অধীন পাহাড়পুরের বালাপাড়ায় বিশেষ অভিযান চালায় DDU টিম। এদিন দুপুর দেড় টা নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জানান অভিযানে আটক করা হয় একটি দশ চাকার কন্টেনার গাড়ি আটক করা হয়। গাড়ির চালক ও সহকারী, এই দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন আসিফ, বয়স ৩৩, মোরাদাবাদ উত্তরপ্রদেশের বাসিন্দা — এবং শাকিল খান, বয়স ৫০, রামপুর উত্তরপ্রদেশের বাসিন্দা। তল্লাশিতে গাড়ির চালকের আসনের পেছনে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৫৪টি বিদেশি সিগারেটের কার্টন। এগুলি দক্ষিণ কোরিয়ার তৈরি বলে জানা গিয়েছে। সেগুলি সবুজ বাঁশ দিয়ে ঢেকে লুকিয়ে রাখা…
Read More
শিলিগুড়ি ইসকন মন্দিরে চুরি, ঘটনায় ভক্তিনগর থানার পুলিশ

শিলিগুড়ি ইসকন মন্দিরে চুরি, ঘটনায় ভক্তিনগর থানার পুলিশ

তিনটি দান বাক্স ভেঙে প্রচুর নগদ টাকা চুরি করে এক দুষ্কৃতী। গত ২৯ তারিখ রাতে এই চুরির ঘটনা ঘটে। গোটা চুরির ঘটনাটি বন্দি হয় সিসিটিভি ক্যামেরায়। ৩০ তারিখ সকালে শিলিগুড়ি ইসকন মন্দিরের সাধুদের নজরে আসে বিষয়টি। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ইসকন মন্দিরের তরফে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে। এরপর বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে দুষ্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা চালায় ভক্তিনগর থানার পুলিস। অবশেষে পুলিশ জানতে পারে দুষ্কৃতির নাম সম্রাট দাস। অভিযুক্তের বাড়ি শিলিগুড়ির ঘোগোমালি এলাকায়। এরপর ভক্তিনগর থানার পুলিশ গতকাল রাতে গ্রেফতার করে অভিযুক্ত সম্রাট দাসকে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়…
Read More
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ডায়েটে যোগ করুন ৫টি সুপারফুড

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ডায়েটে যোগ করুন ৫টি সুপারফুড

পরিবর্তিত পরিবেশ কেবল শারীরিক স্বাস্থ্যই নয় ত্বকের স্বাস্থ্যের উপরও ব্যাপক প্রভাব ফেলে, ফলে প্রতিদিনই প্রায় সূক্ষ্ম রেখা, বলিরেখা এবং ত্বকের ঝুলে পড়ার মতন সমস্যার সম্মুখীন হতে হয়। ত্বকের এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য আমাদের অভ্যন্তরীণ স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ এইরকম স্বাস্থ্য-ঝুঁকির বিরুদ্ধে লড়াই করা অনেকের জন্য এটি জটিলও হতে পারে। তাই ত্বক বিশেষজ্ঞ এবং কসমেটোলজিস্ট ডঃ গীতিকা মিত্তল খাদ্যাভ্যাস পরিবর্তন, ত্বকের যত্ন এবং অ্যান্টি-অ্যাজিং রোধ করে এমন সব খাবার খাওয়ার পরামর্শ দেন, যাতে অকাল বার্ধক্য রোধ এবং তারুণ্য ধরে রাখা যায়। তিনি আমাদের প্রতিদিনের খাবারে পাঁচটি পুষ্টিকর খাবার যোগ করার পরামর্শ দিয়েছেন। প্রথমটি হল অ্যালমন্ড, যা ত্বককে সুস্থ এবং…
Read More
কোয়ালিটি ওয়ালসের নতুন সংযোজন দ্য ডেইরি ফ্যাক্টরি

কোয়ালিটি ওয়ালসের নতুন সংযোজন দ্য ডেইরি ফ্যাক্টরি

কোয়ালিটি ওয়ালস দ্য লিগ্যাসি ব্র্যান্ড তাদের অফারগুলিকে বৈচিত্র্যময় করে তুলতে এই গরমের মরসুমে নিয়ে এসেছে দ্য ডেইরি ফ্যাক্টরি, যা স্লো-চার্নড আইসক্রিমের একটি পরিসর। দ্য ডেইরি ফ্যাক্টরি আসল দুধ দিয়ে তৈরী একটি আল্ট্রা-ক্রিমি আইসক্রিমের লাইন, যা সমৃদ্ধ টেক্সচার অফার করে।এটি ভ্যানিলা, বাটারস্কচ, ম্যাঙ্গো এবং চকোলেট -এর চারটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যা পার্টি প্যাক এবং ডিক্যাডেন্ট টাবগুলির সাথে বাড়িতে নিয়ে আসে প্রিমিয়াম আইসক্রিমের জাদু। এগুলি কাছাকাছি দোকান থেকে শুরু করে সমস্ত ফাস্ট- কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধ। ডেইরি ফ্যাক্টরি তার হস্তনির্মিত আইসক্রিমের জন্য বিখ্যাত, যা তার কারিগরি দক্ষতা এবং অসাধারণ স্বাদের জন্য পরিচিত। এই নতুন লাইনের আইসক্রিমটি স্লো- চার্নিং এর সাথে বরফের স্ফটিক ভেঙে…
Read More
এলজি ইলেক্ট্রনিক্স ইন্ডিয়ার অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভান্তিকা অগরওয়ালকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা

এলজি ইলেক্ট্রনিক্স ইন্ডিয়ার অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভান্তিকা অগরওয়ালকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা

এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড ভান্তিকা আগরওয়ালকে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। তিনি ভারত খ্যাত দাবা খেলোয়াড়, তরুণী গ্র্যান্ডমাস্টার, তিনবার দাবা অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী, ৪৫ তম দাবা অলিম্পিয়াডে দুটি স্বর্ণপদক বিজেতা, সম্প্রতি অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। এই পার্টনারশিপ তরুণ অর্জনকারীদের ক্ষমতায়ন এবং উদ্ভাবনের মাধ্যমে জীবন উন্নত করার জন্য এলজি ইলেকট্রনিক্সের প্রতিশ্রুতিকে জোরদার করে। এই বিষয়ে মন্তব্য করেছেন মিঃ হং জু জিওন- এমডি এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড। তিনি বলেন, "এলজি ইলেকট্রনিক্সে, আমরা আমাদের গ্রাহকদের জীবনকে উন্নত করার জন্য ক্রমাগত উদ্ভাবন করে চলেছি। ভ্যান্তিকার নিরলস প্রচেষ্টা এই একই চেতনাকে মূর্ত করে। আমরা একসাথে এই উত্তেজনাপূর্ণ এবং নতুন যাত্রা শুরু করতে আগ্রহী।"  ভান্তিকা…
Read More
একাধিক প্রশ্ন উঠছে ভারত সরকারের পদক্ষেপ নিয়ে

একাধিক প্রশ্ন উঠছে ভারত সরকারের পদক্ষেপ নিয়ে

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। পহেলগাঁও হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারত। ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তিতে রাশ টেনেছে কেন্দ্র। ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু নদী চুক্তির আওতায় ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে এই নদীর জল বণ্টন করে আসছে। ভারত এর কিছু অংশ ব্যবহার করতে পারলেও, পাকিস্তান প্রধানত সিন্ধু নদী, চেনাব এবং জলমুখী নদীগুলোর জল ব্যবহার করে থাকে। ভারত যদি পাকিস্তানকে জল সরবরাহ একেবারে বন্ধ করে দেয়, তবে তা পাকিস্তানের কৃষি, পানীয় জল সরবরাহ এবং বৈদেশিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের…
Read More
সরকারের ঘোষণার পরেই শুরু ‘অ্যাকশন’

সরকারের ঘোষণার পরেই শুরু ‘অ্যাকশন’

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। পহেলগাঁও হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। কাশ্মীর হামলার পরেই অবৈধ অনুপ্রবেশ নিয়ে আরো কড়া হয়ে উঠেছে সরকার। কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যকে সতর্ক করা হয়েছিল। এবার গুজরাট থেকে খোঁজ মিলল প্রায় হাজারেরও বেশি বাংলাদেশির। তাদের প্রত্যেকের কাছেই পশ্চিমবঙ্গের ভুয়ো পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছে গুজরাট পুলিশ। মধ্যরাতে চিরুনি তল্লাশিতে আহমেদাবাদ এবং সুরাট থেকে পুলিশের জালে ধরা পড়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। ৮৯০ জনকে ধরা হয়েছে আহমেদাবাদ থেকে এবং ১৩৪ জন ধরা পড়েছে সুরাটে। এদের মধ্যে রয়েছে প্রচুর মহিলা এবং শিশু। তাদের উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যর্পণ করা হবে।
Read More
২০২৫সালের এইচসিএল টেক গ্রান্টের বিজয়ীদের নাম ঘোষণা করেছে এইচসিএল ফাউন্ডেশন

২০২৫সালের এইচসিএল টেক গ্রান্টের বিজয়ীদের নাম ঘোষণা করেছে এইচসিএল ফাউন্ডেশন

ভারতের অন্যতম প্রযুক্তি কোম্পানি এইচসিএল টেকের সিএসআর এজেন্ডা পরিচালনাকারী এইচসিএল ফাউন্ডেশন, তাদের এই বছরের এইচসিএল টেক গ্রান্টের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এর জুরি বোর্ডে ছিলেন রোশনি নাদার মালহোত্রা, পল্লবী শ্রফ, বি. এস. বাসওয়ান এবং সুরেশ নারায়ণনের মতন বিশিষ্ট ব্যক্তিরা। কোম্পানি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশে রূপান্তরমূলক পরিবর্তন ঘটানোর জন্য ভারতের বেসরকারি সংস্থা (এনজিও) গুলিকে সাহায্য করে চলেছে এবং এই ১০ম সংস্করণের জন্য তারা ভারত থেকে প্রায় ১৩,৯২৫ নিবন্ধনও পেয়েছে। প্রতি বিভাগের তিনটি বিজেতা ₹৫ কোটি টাকা এবং ছয়টি রানার-আপ ₹২৫ লক্ষ টাকার পুরষ্কার জিতেছে। বিজয়ীরা হলেন পশ্চিমবঙ্গের "জীবন ও জীবিকার জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ" প্রকল্পের জন্য লোকমাতা রানী রাসমণি মিশন, তামিলনাড়ু এবং…
Read More
নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তৎপরতায় ৫ ঘণ্টায় উদ্ধার হারানো সামগ্রী

নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তৎপরতায় ৫ ঘণ্টায় উদ্ধার হারানো সামগ্রী

নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই টোটোতে হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেলেন শিলিগুড়ির শিবমন্দির এলাকার প্রবীর কুমার দে। পুলিশের এই দ্রুত ও সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি টোটোয় যাত্রা করার সময় ভুলবশত একটি ব্যাগ ফেলে যান, যেখানে ছিল ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই সাদা পোশাকের পুলিশ দ্রুত তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় সূত্র ধরে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ওই টোটো ও চালককে শনাক্ত করে এবং হারানো ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।…
Read More
শিলিগুড়িতে এলইডি স্ক্রিনে দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার

শিলিগুড়িতে এলইডি স্ক্রিনে দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার

দীঘায় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে সারা রাজ্যজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ধারাবাহিকতায় শিলিগুড়িতেও নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিশেষ করে শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে এলইডি স্ক্রিন, যার মাধ্যমে দীঘায় অনুষ্ঠিত জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার দেখানো হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে শিলিগুড়ির সফদর হাশমি চকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী, সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আলম আনসারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতারা জানান, ধর্মীয় সহনশীলতা ও…
Read More
এএসসিআই ইনফ্লুয়েন্সার গাইডলাইন সংশোধন করেছে; হেলথ এবং ফিনান্স ইনফ্লুয়েন্সারদের জন্য আপডেট

এএসসিআই ইনফ্লুয়েন্সার গাইডলাইন সংশোধন করেছে; হেলথ এবং ফিনান্স ইনফ্লুয়েন্সারদের জন্য আপডেট

অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (এএসসিআই) তার ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিং গাইডলাইনসের একটি আপডেট প্রকাশ করেছে, যা স্বাস্থ্য এবং আর্থিক ইনফ্লুয়েন্সারদের জন্য সংযোজন ২-এর সাথে সম্পর্কিত। এর আগে, বিএফএসআই এবং স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে বাণিজ্যিক পণ্য ও পরিষেবাদি সম্পর্কিত দিকগুলিতে পরামর্শ প্রদানকারী এবং/অথবা প্রচারকারী এবং/অথবা যোগ্যতা বা অসুবিধা সম্পর্কে মন্তব্যকারী সমস্ত প্রভাবশালীদের কাছে ভোক্তাদের এই ধরনের তথ্য এবং পরামর্শ প্রদানের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং সার্টিফিকেশন থাকার প্রয়োজন ছিল। আপডেট হওয়া গাইডলাইনগুলি সাধারণ প্রচার এবং কোনও পণ্য এবং পরিষেবার প্রযুক্তিগত দিকগুলির প্রচারের মধ্যে একটি পার্থক্য এনেছে, যা ভোক্তারা বিশেষজ্ঞের পরামর্শ হিসাবে ব্যাখ্যা করতে পারেন। এখন প্রভাবশালীদের যোগ্যতাসম্পন্ন হতে হবে এবং এই ধরনের গুণগুলি…
Read More
অক্ষয় তৃতীয়া উপলক্ষে জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দিরে পুজো দিতে আসেন বহু ভক্ত

অক্ষয় তৃতীয়া উপলক্ষে জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দিরে পুজো দিতে আসেন বহু ভক্ত

আজ শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালী মন্দির, দিনবাজার কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় দেখা যায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক ব্যবসায়ী মন্দিরে এসে গনেশ পুজো দিয়েছেন। এজন্য সকাল থেকেই ভক্তদের ভিড় রয়েছে বিভিন্ন মন্দিরে। অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে বিভিন্ন ব‍্যবসায়ী প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি শহরে এদিন ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ গৃহস্থের ঘরেও পুজোর আয়োজন করতে দেখা যায়। গনেশ পুজোর পাশাপাশি অনেকই মা লক্ষ্মীর পুজো করেন। এদিন সকালে জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দিরে পুজো দিতে আসেন বহু ভক্ত।…
Read More
আইপিএলে বাজি ধরার অভিযোগে চারজনকে গ্রেপ্তার

আইপিএলে বাজি ধরার অভিযোগে চারজনকে গ্রেপ্তার

লাটাগুড়ির রিসর্টে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইপিএল বেটিং চালানোর অভিযোগে চার জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিস। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। জেলার পুলিস সুপার উমেশ খাণ্ডবাহালে বলেন, কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড থেকে আইপিএল বেটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে পুলিস দুজনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে এই চারজনের নাম পাওয়া যায়। সেই মতো তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করা হয়েছে। এই চক্রে আরও করা জড়িত তাদের খোঁজ চলছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলার পাশাপাশি রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
Read More