Blog

চাপ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর

চাপ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও। বর্তমানে অর্পিতা জামিনে মুক্ত। এদিকে এসএসসি-র পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও গ্রেফতার হয়েছেন পার্থ। এবার ইডির মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়েরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডির…
Read More
বছর ঘুরতে চললেও এখনো মেলেনি তরুণী চিকিৎসকের মৃত্যুর ডেথ সার্টিফিকেট

বছর ঘুরতে চললেও এখনো মেলেনি তরুণী চিকিৎসকের মৃত্যুর ডেথ সার্টিফিকেট

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর কাণ্ডের পর দেখতে দেখতে কেটে গিয়েছে ৭ মাস। তবে এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। এই শংসাপত্র পেতে এক অফিস থেকে আরেক অফিস ছুটে বেড়াতে হচ্ছে তাঁদের। এই নিয়ে এবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিলোত্তমার পরিবারকে যাতে আর হয়রানির শিকার না হতে হয়, সেই জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও কলকাতার মেয়রকে বলেছেন তিনি। পানিহাটি পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই আরজি কর নির্যাতিতার সৎকারের শংসাপত্র ইস্যু করা হয়েছে। তবে তিলোত্তমার মা-বাবার অভিযোগ এখনও অবধি মেয়ের ডেথ সার্টিফিকেট পাননি তাঁরা।…
Read More
সরকারি জমি অবৈধভাবে দখল হওয়া নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ফিরহাদ হাকিম

সরকারি জমি অবৈধভাবে দখল হওয়া নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ফিরহাদ হাকিম

একাধিক বার নির্দেশ সত্ত্বেও হয়নি কাজ, তাই এবার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি জমি অবৈধভাবে দখল হওয়া নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি দখলদারি মুক্ত করার নির্দেশও দিয়েছিলেন তিনি। এই অভিযোগে মাটিগাড়া এলাকায় গ্রেফতারিও হয়েছে। এবার এই ইস্যুতেই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সরকার পদক্ষেপ নেবে, স্পষ্ট জানিয়েছেন তিনি। অবৈধ দখলের অভিযোগ আজকের নয়। রাজ্যের নানান প্রান্ত থেকে এহেন অভিযোগ সামনে আসে। কোথাও অবৈধভাবে জমি দখল করে প্রোমোটিংয়ের অভিযোগ উঠেছে, কোথাও আবার হকারদের ‘জবরদখলে’র কথা সামনে এসেছে। সাম্প্রতিক অতীতে বহুতল হেলে পড়া বা ভেঙে পড়ার ঘটনার পর অবৈধ দখল নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে একহাত নিচ্ছেন বিরোধীরা। সেই…
Read More
ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগের আগে প্যারিম্যাচ সুনীল নারিনের সঙ্গে রুফটপ মিট অ্যান্ড গ্রিটের আয়োজন

ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগের আগে প্যারিম্যাচ সুনীল নারিনের সঙ্গে রুফটপ মিট অ্যান্ড গ্রিটের আয়োজন

বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগ মরশুমের ঠিক আগে, #১ গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম প্যারিম্যাচ, ক্রিকেট কিংবদন্তি সুনীল নারিনের সঙ্গে এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিটের আয়োজন করে। ১৯ মার্চ অনুষ্ঠিত 'স্টে অ্যাট দ্য টপ অফ ইওর গেম' শীর্ষক এই ইভেন্টটি বিখ্যাত স্পোর্টস অ্যাঙ্কর এমসি রাশের নেতৃত্বে আয়োজিত হয়, যা ভক্ত এবং মিডিয়াকে বিশ্ব ক্রিকেটের অন্যতম রোমাঞ্চকর বোলারের সঙ্গে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগ করে দেয়।  স্ক্র্যাপইয়ার্ড ব্রিউইং কোং-এর অত্যাশ্চর্য রুফটপ ভেন্যুতে আয়োজিত এই ইভেন্টটি নারিনের সর্বদা খেলার শীর্ষে থাকার ফিলোসফিকে নিখুঁতভাবে তুলে ধরে।  অনুষ্ঠানটি একটি প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয়েছিল যেখানে সুনীল নারিন কলকাতা দলের সঙ্গে তার যাত্রা সম্পর্কে অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছেন,…
Read More
অন্য ভাষা থাকলেও সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পুরনিগম

অন্য ভাষা থাকলেও সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পুরনিগম

শিলিগুড়ি শহরে শপিং মল থেকে শুরু করে বড় বড় দোকান, প্রতিষ্ঠানগুলিতে সাইনবোর্ড রয়েছে। তাতে ইংরেজি, হিন্দি থাকলেও বহু জায়গায় বাংলা ভাষা উধাও। এ নিয়ে বিভিন্ন সংগঠন এর আগে আন্দোলন, প্রতিবাদে সামিল হয়েছেন। যেকারণে বহুদিন ধরেই দাবি উঠছিল শিলিগুড়ি শহরজুড়ে সাইনবোর্ড, হোর্ডিংগুলিতে বাংলা বাধ্যতামূলক করা হোক। কিছুদিন আগে এব্যাপারে মেয়র গৌতম দেবও জানিয়েছিলেন সাইনবোর্ডে বাংলা রাখতে হবে। এরপরই এব্যাপারে পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাইনবোর্ড, হোর্ডিংয়ে অন্য ভাষা থাকলেও বাংলা রাখতেই হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শপিং মল, রেস্টুরেন্ট, হাসপাতাল, অফিস থেকে শুরু করে অন্যান্য সংস্থাগুলিকে এই নির্দেশিকা মানতে হবে।…
Read More
জলপাইগুড়িতে আদিবাসী বিক্ষোভ

জলপাইগুড়িতে আদিবাসী বিক্ষোভ

আজ আমরা রুজি রোজগার, এবং বাস্তু হারা হতে যাচ্ছি, এমন সময় চা শ্রমিকদের নিয়ে রাজনীতি করা নেতারা চুপ কেনো, সময় আসছে এর জবাব দেবার। হুঙ্কার আদিবাসী বিকাশ পরিষদের। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহষ্পতিবার অখিল ভারত আদিবাসী বিকাস পরিষদ অনুমোদিত প্রগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবী দাবাকে সামনে রেখে শ্রমিকদের বৃহত্তর সমাবেশ হলো জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় চত্বরে। দাবী গুলোর মধ্যে চা বাগানের ৩০শতাংশ জমি ভিন্ন কাজে ব্যবহারের যে নির্দেশিকা জারী করেছে রাজ্যে সরকার,সেটি অবিলম্বে বাতিল, সহ নিম্নতম মজুরী প্রদান, এবং ডুয়ার্স তরাই এর চা বাগানে বসবাসকারী আদিবাসী, গোর্খা, সহ অন্যান্য জনজাতির ভূমি পুত্রীদের জমির খতিয়ান, দলিল প্রদান প্রমুখ।…
Read More
প্রাক্তন স্ত্রী সুজান খানের প্রশংসা করলেন হৃতিক রোশন

প্রাক্তন স্ত্রী সুজান খানের প্রশংসা করলেন হৃতিক রোশন

বলিউড সুপারস্টার হৃতিক রোশন আজকাল তার আসন্ন ছবি 'ওয়ার ২' নিয়ে খবরের শিরোনামে। তার শক্তিশালী অভিনয় এবং গ্রীক গড লুকের জন্য বিখ্যাত হৃতিক তার চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়শই শিরোনামে থাকেন। হৃতিক রোশন এবং সুজান খানের বিয়ে একসময় অনেক শিরোনামে ছিল, কিন্তু কয়েক বছর আগে দুজনেই পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা তাদের ভক্তদের অবাক করে দিয়েছিল। তবে, বিচ্ছেদ সত্ত্বেও, দুজনের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা রয়ে গেছে। সম্প্রতি, হৃতিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খানের প্রশংসা করেছেন। হৃতিক সোশ্যাল মিডিয়ায় সুজান খানের তীব্র প্রশংসা করেছেন। এদিকে, সুজান খান হায়দ্রাবাদে 'চারকোল প্রজেক্ট'…
Read More
বর্ষবরণ ও রাজ্য দিবস পালনের প্রস্তুতি সভা শিলিগুড়িতে

বর্ষবরণ ও রাজ্য দিবস পালনের প্রস্তুতি সভা শিলিগুড়িতে

১৫ই এপ্রিল বাংলা নতুন বছর শুরু হতে চলেছে। সেই নুতন বছরকে স্বাগত জানাতে তৈরি শিলিগুড়ি পুরনিগম সহ এশহরের সকল শিল্পী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। রাজ‍্য দিবস ও এসো হে বৈশাখ পালনের প্রস্তুতি সভা হয়ে গেল রামকিংঙ্কর প্রদর্শনী কক্ষে। এই প্রস্তুতি সভায় শহরের সকল শ্রেণির শিল্পী সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এই অনুষ্ঠানকে সম্পূর্ণ রূপে সার্থক করে তুলতে নানান জনের নানান মতামত ব‍্যক্ত করেন। পরিশেষে মেয়র এক বক্তব্যে জানান, সম্পূর্ণ অনুষ্ঠানকে সার্থক করে তোলাই লক্ষ্য। এছাড়াও সকালে রঙিনময় প্রভাতফেরি দিয়ে শুরু হয়ে সন্ধ্যায় বৈশাখী আড্ডা সবটাই থাকছে।
Read More
চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে উত্তরকন্যা অভিযান

চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে উত্তরকন্যা অভিযান

চা বাগানের জমি পর্যটনের কাজে ব্যবহারের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে আজ শিলিগুড়িতে চা শ্রমিকদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তরাই ও ডুয়ার্সের বিভিন্ন চা শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে এই আন্দোলন সংগঠিত হয়। আজ সকাল থেকেই চা শ্রমিকরা শিলিগুড়ির জলপাই মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল আয়োজন করা হয়, যার গন্তব্য ছিল উত্তরকন্যা, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রশাসনিক দফতর। চা শ্রমিকরা দাবি তোলেন, চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনের জন্য ব্যবহার করা হলে শ্রমিকদের বাসস্থান ও জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে। তাঁরা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং বকেয়া বোনাস…
Read More
সাধারণ মানুষের সুবিধার্থে চলছে ‘সেবাশ্রয়’র দ্বিতীয় কর্মসূচি

সাধারণ মানুষের সুবিধার্থে চলছে ‘সেবাশ্রয়’র দ্বিতীয় কর্মসূচি

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে সাংসদ হওয়ার পর থেকেই একের পর এক উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের এই সাংসদের নেতৃত্বেই শুরু হয়েছে ‘এক ডাকে অভিষেক ‘থেকে শুরু করে ‘সেবাশ্রয়’র মত জনপ্রিয় কর্মসূচি। প্রথম ইনিংসে ব্যাপক সাফল্য লাভের পর ফের শুরু হল ‘সেবাশ্রয়’র দ্বিতীয় কর্মসূচি। আগামী ২০ মার্চ পর্যন্ত এই ক্যাম্প চলবে। টানা চারদিন ধরেই রাজ্যের অসুস্থ মানুষদের সেবার কাজে নিযুক্ত থাকবে সেবাশ্রয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা এলাকায় এই মেগা ক্যাম্পের আয়োজন করা…
Read More
সর্বোচ্চ আদালতের শুনানির অপেক্ষায় রয়েছেন নির্যাতিতার বাবা-মা

সর্বোচ্চ আদালতের শুনানির অপেক্ষায় রয়েছেন নির্যাতিতার বাবা-মা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্টে আবার উঠছে আরজি কর মামলা। এদিন দেশের সর্বোচ্চ আদালতে নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের শুনানি হবে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আরজি কর মামলা শুনতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী। সব ঠিক থাকলে, আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে, বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গেই তৃতীয় বিচারপতি হিসাবে বসতে পারেন জাস্টিস বাগচী। প্রসঙ্গত গত বছর ৯ আগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। তারপরেই প্রকাশ্যে আসে হাড় হিম করা ওই…
Read More
হাটসান অ্যাগ্রো-এর ৪০০০তম এইচএপি ডেইলি আউটলেট অন্ধ্রপ্রদেশের ভীমাবরমে

হাটসান অ্যাগ্রো-এর ৪০০০তম এইচএপি ডেইলি আউটলেট অন্ধ্রপ্রদেশের ভীমাবরমে

হাটসান অ্যাগ্রো প্রোডাক্টলিমিটেড, ভারতের অন্যতম বেসরকারি ডেয়ারি কোম্পানি, অন্ধ্রপ্রদেশের ভীমাভারমে তার ৪০০০তম এইচএপি ডেইলি আউটলেট চালু করেছে। এই নতুন আউটলেটের মাধ্যমে কোম্পানি খুব সহজেই গ্রাহকদেরকে সরাসরি তাজা এবং ভালো মানের ডেয়ারি প্রোডাক্ট সরবরাহ করবে। খুচরা সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে, এইচএপি ডেইলি স্টোরটিতে অরুণ আইসক্রিম, আরোক্যা, হাটসুন এবং হানোবার সহ বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম, তাজা দুধ, দই, বাটারমিল্ক, পনির, দই, জুস, চকলেট, মাখন সহ বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাবে। এছাড়াও, স্টোরটি তার আশেপাশের খুচরা বিক্রেতাদেরও সেবা প্রদান করবে এবং এই অঞ্চলে পণ্যের প্রাপ্যতা বাড়িয়ে ব্র্যান্ডের নাগালকে আরও বাড়াবে। এই বিষয়ে হাটসুন অ্যাগ্রো প্রোডাক্টলিমিটেডের চেয়ারম্যান আর.জি. চন্দ্রমোগান বলেন, "অন্ধ্রপ্রদেশের ভীমাভরমে আমাদের এই ৪০০০তম এইচএপি…
Read More
বিশ্ববিদ্যালয় ডেটিংয়ে বিপ্লব এনেছে টিন্ডার ইউ

বিশ্ববিদ্যালয় ডেটিংয়ে বিপ্লব এনেছে টিন্ডার ইউ

অনেক সময়ই ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে এমন কারো সাথে দেখা হয়ে যায়, যাকে হয়তো আপনি গোপনে পছন্দ করেন অথবা কলেজে অনুষ্ঠান চলাকালীন আপনি হয়ত এমন কাউকে দেখতে পান, যাকে দেখে সত্যিই মুগ্ধ হয়ে পরেন। তাই সেই হৃদয় স্পন্দিত মুহূর্তগুলোকে বাস্তবায়িত করতে টিন্ডার তার নতুন সংস্করণ চালু করেছে ভারতে টিন্ডার ইউ।  অ্যাপের মধ্যে থাকা বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের প্রথম পদক্ষেপ নিতে 'লাইক' বা 'সুপার লাইক' ট্যাপ করার সুযোগ দেয়, যার ফলে তারা কোনও অপ্রয়োজনীয় ডিএম ছাড়াই সম্ভাব্য ক্রাশদের সাথে সহজেই কানেকশন তৈরী করতে পারবেন। এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের জন্য তৈরি একটি প্ল্যাটফর্ম, যা অন্যান্য শিক্ষার্থীদের সাথে কানেকশন তৈরির করার সুযোগ দেবে। ব্যবহারকারীরা…
Read More
শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫

শহর শিলিগুড়িতে দ্বিতীয়বারের জন্য আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথাই জানালেন উদ্যোক্তারা। প্রথম বছর ব্যাপক সাড়া পাওয়ায় ফের শিলিগুড়িতে চিত্রশিল্পীদের জন্য আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫। আগামী ২০ তারিখ থেকে ২৫ তারিখ শিলিগুড়ি ভুটিয়া মার্কেট গ্রাউন্ডে এই আর্ট ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা। মূলত গতবছর শিল্পীদের তরফে ব্যাপক সাড়া পাওয়ায় ফের এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এবার উত্তরবঙ্গ থেকে প্রায় ২০০ জন শিল্পী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানান উদ্যোক্তারা।
Read More