Blog

টোটোর ধাক্কায় ভেঙে পড়েছে রেল ক্রসিংয়ের ব্যারিকেড

টোটোর ধাক্কায় ভেঙে পড়েছে রেল ক্রসিংয়ের ব্যারিকেড

সাত সকালে টোটোর ধাক্কায় ভাঙলো জলপাইগুড়ি ৪ নম্বর গুমটির রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড। ট্রেন আসার সময় লেবেল ক্রশিংয়ের দুটি ব্যারিকেড নামিয়ে গেট বন্ধ করা হচ্ছিল। সেইসময় দ্রুতগতিতে আসা এক টোটো  রেললাইনে উঠে গিয়ে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে।  ব্যারিকেড দুমড়ে মুচড়ে যায়। টোটো ফেলে চালক পালিয়ে যায়। দীর্ঘক্ষন লেবেল ক্রশিংয়ের দুপাশে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।আর পি এফ টোটো চালকের খোঁজ শুরু করেছে।
Read More
৩১ শে মার্চ থেকে ১৬ ই এপ্রিল পর্যন্ত জলপাইগুড়িতে চলবে খাদি মেলা

৩১ শে মার্চ থেকে ১৬ ই এপ্রিল পর্যন্ত জলপাইগুড়িতে চলবে খাদি মেলা

বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের সভা ঘরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এই প্রসঙ্গে তিনি জানান, আগামী ৩১ তারিখ থেকে জলপাইগুড়িতে শুরু হচ্ছে জোনাল খাদি মেলা, চলবে এপ্রিল মাসের ১৬ তারিখ পর্যন্ত। এই সময়ে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ সহ বিভিন্ন সংস্থা খাদির তৈরি সামগ্রীর যেমন প্রদর্শনী হবে পাশাপাশি বিক্রয় করা হবে, মেলায় অংশগ্রহণকারী ৮৭ টি বিক্রয় কেন্দ্র থেকে।
Read More
মাদক সহ গ্রেফতার ২ পাচারকারী

মাদক সহ গ্রেফতার ২ পাচারকারী

মঙ্গলবার রাতে বাগডোগরা সিংহিঝোড়া সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে হাতবদলের আগে দুই পাচারকারীকে গ্রেফতার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। জানা গিয়েছে, মালদা থেকে মাদক এনে শিলিগুড়িতে পাচারের উদ্যেশ্যে বাগডোগরা এলাকায় দাড়িয়ে ছিল ওই দুই পাচারকারী। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ গ্রাম মাদক উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় এক মহিলা সহ এক ব্যক্তিকে। ধৃতদের নাম, তাসলিমা খাতুন নকশালবাড়ির বাসিন্দা ও মোঃ আনসারুল ফাঁসিদেওয়ার বাসিন্দা। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
Read More
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডায়েটে কিছু খাওয়ার যোগ করা গুরুত্বপূর্ণ

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডায়েটে কিছু খাওয়ার যোগ করা গুরুত্বপূর্ণ

পুষ্টি ও সুস্থতা পরামর্শদাতা, শীলা কৃষ্ণস্বামী জানান যে, ঋতু পরিবর্তনের সাথে সাথে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলতে এবং সংক্রমণ প্রতিরোধের জন্য প্রতিদিনের খাবারে অ্যালমন্ড, সাইট্রাস ফল, রসুন এবং পাতাযুক্ত সবুজ শাকসবজির মতন পুষ্টি সমৃদ্ধ খাওয়ারগুলি ডায়েটে যোগ করা গুরুত্বপূর্ণ, যা পুষ্টির সাথে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। অ্যালমন্ড একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার যা ভিটামিন ই, জিঙ্ক, ফোলেট এবং আয়রনের মতো ১৫টি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। এটি নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এছাড়াও, ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (FSSAI)…
Read More
বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেফতার ১

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেফতার ১

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসওজি ও বাগডোগরা থানার পুলিশ। এদিন বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে হাতবদলের উদ্যেশ্যে দাড়িয়ে ছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে এসওজি ও বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ৫০৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃতের নাম চমন আলী। ইসলামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
Read More
বাগডোগরা এয়ার ফোর্স স্টেশন থেকে মোটরসাইকেল এক্সপিডিশন ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান

বাগডোগরা এয়ার ফোর্স স্টেশন থেকে মোটরসাইকেল এক্সপিডিশন ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান

শিলিগুড়ি : মঙ্গলবার সকালে, বাগডোগরা এয়ার ফোর্স স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইস্টার্ন এয়ার কমান্ডের আয়োজনে মোটরসাইকেল এক্সপিডিশনের ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের মাধ্যমে ৩৮ জন বাইক আরোহী শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলেন।" এই মোটরসাইকেল অভিযানের মূল উদ্দেশ্য হলো জনসংযোগ তৈরি করা এবং প্রতিরক্ষা বাহিনীর সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করা। এই অভিযানে অংশ নেওয়া বাইক আরোহীরা শুধু অ্যাডভেঞ্চারের জন্যই নয়, বরং প্রতিরক্ষা বাহিনীর সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন।
Read More
টাফের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ডঃ লক্ষ্মী ভেনু

টাফের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ডঃ লক্ষ্মী ভেনু

টাফে (টিএএফই) হল শীর্ষস্থানীয় ট্র্যাক্টর প্রস্তুতকারক সংস্থা ট্র্যাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড। এবছর তারা ডঃ লক্ষ্মী ভেনুকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে। একজন শক্তিশালী লিডার হিসেবে ডঃ লক্ষ্মী টাফে-এর প্রবৃদ্ধি ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। টাফে-এর চেয়ারম্যান ও এমডি মল্লিকা শ্রীনিবাসন বলেন, "ডঃ লক্ষ্মী আমাদের লিড টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমরা তার প্রভাবশালী অবদানের প্রশংসা করি এবং টাফের মূল দৃষ্টিভঙ্গি "কাল্টিভেটিং দ্য ওয়ার্ল্ড" -এই ভাবনাকে আরও ভালোভাবে কাজে লাগানোর প্রত্যাশা রাখি।" ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে ডক্টরেট ডিগ্রিধারী ডঃ লক্ষ্মী, ২০২৩ সালে বিজনেস টুডে-এর "ব্যবসায় সবচেয়ে শক্তিশালী নারী"র স্বীকৃতি পেয়েছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে,…
Read More
জলপাইগুড়িতে শুরু হয়ে গেছে চড়ক পূজার প্রস্তুতি

জলপাইগুড়িতে শুরু হয়ে গেছে চড়ক পূজার প্রস্তুতি

চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ বাংলার নববর্ষের আগের দিন চড়ক পূজা অনুষ্ঠিত হয়। যা মূলত শিবের গাজন উৎসবের অঙ্গ। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এ পুজোর বিশেষ অঙ্গের নাম নীল পুজো,। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা শিদুর মুঠিত লম্বা কাঠের তক্তা রাখা হয়। যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এই পুজোর আগে বাড়ি বাড়ি গিয়ে ঢাক বাজিয়ে অর্থ বা চাল ডাল সংগ্রহ করেন ভক্তরা। এবং মূল পুজোর দিনেই এই সমস্ত জিনিসপত্র টাকা পয়সা ব্যবহার করা হয়। আজও গ্রাম বাংলার বিভিন্ন জায়গার মানুষেরা…
Read More
সুইগি ইন্সটামার্ট -এর কুইক কমার্স ভারতের ১০০টি শহরে

সুইগি ইন্সটামার্ট -এর কুইক কমার্স ভারতের ১০০টি শহরে

ভারতের প্রথম দ্রুত বাণিজ্য প্ল্যাটফর্ম, সুইগি ইন্সটামার্ট, দেশ জুড়ে ১০০টি শহরে সম্প্রসারিত হয়েছে, যা টায়ার II এবং টায়ার III শহরগুলিতে ১০ মিনিটের মধ্যে ডেলিভারি করার ফলে এই মাইলফলকটি অর্জন করেছে। প্ল্যাটফর্মটি সম্প্রতি রায়পুর, শিলিগুড়ি, যোধপুর এবং তাঞ্জাভুরে চালু হয়েছে, যা অনেকের কাছে দ্রুত বাণিজ্যের সুবিধা নিয়ে এসেছে। এই সম্প্রসারণের ফলে লক্ষ লক্ষ গ্রাহকের কাছে ৩০,০০০ এরও বেশি পণ্যের নাগাল পৌঁছে গেছে, যার মধ্যে রয়েছে মুদিখানা, ইলেকট্রনিক্স, স্মার্টফোন, ফ্যাশন, মেকআপ এবং খেলনা, যা ১০ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়া হয়। সুইগি ইন্সটামার্ট ১০,০০০ থেকে ১২,০০০ বর্গফুট পর্যন্ত বিস্তৃত 'মেগাপড'-এর মাধ্যমে তার ডার্কস্টোর নেটওয়ার্ক সম্প্রসারণ করছে, যেখানে ৫০,০০০ পর্যন্ত স্টক-কিপিং ইউনিট থাকবে। এটি…
Read More
সুষ্ঠুভাবে সম্পন্ন হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা

সুষ্ঠুভাবে সম্পন্ন হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা

৩রা মার্চ থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা, ১৮ই মার্চ শেষ পরীক্ষার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষা শেষে হাসি মুখে পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আবীর খেলে আনন্দে মেতে ওঠে পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষার্থীরা জানান তারা পরীক্ষার জন্য যেরকম প্রস্তুতি নিয়ে ছিলেন প্রশ্নপত্র সেরকমই এসেছে। তারা আশাবাদী পরীক্ষার ফলাফল অনেকটাই ভালো হবে।
Read More
চুল প্রতিস্থাপনের নতুন ঠিকানা ইউজেনিক্স হেয়ার সায়েন্সেস

চুল প্রতিস্থাপনের নতুন ঠিকানা ইউজেনিক্স হেয়ার সায়েন্সেস

বিশ্বব্যাপী চুল প্রতিস্থাপন শিল্প ২৫.২% CAGR-এর সম্মুখীন হচ্ছে, যা ২০৩২ সালের মধ্যে ১৪১.৮৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। এর বর্ধিত সচেতনতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সেলিব্রিটি এবং ক্রীড়াবিদদের ক্রমবর্ধমান চাহিদার ফলে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। ডঃ প্রদীপ শেঠি এবং ডঃ আরিকা বনসাল দ্বারা প্রতিষ্ঠিত ইউজেনিক্স হেয়ার সায়েন্সেস ভারতে চুল প্রতিস্থাপনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে চলেছে। এখানে ১৬,০০০ টিরও বেশি পদ্ধতি এবং গ্রেড ৬/৭ টাকজনিত সমস্যার ১,৮০০ টি কেস রয়েছে, যা প্রাকৃতিক চেহারার চুল পুনরুদ্ধার সমাধানের জন্য সেরা পছন্দ হয়ে উঠেছে। এই দুই বিশেষজ্ঞই চুল পুনরুদ্ধারের পথিকৃৎ, তারা ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্ট (DHT) কৌশল তৈরি করেছেন, যা বলিউড অভিনেতা, ক্রিকেটার এবং কর্পোরেট লিডারদের মতো ক্লায়েন্টদের…
Read More
উত্তর-পূর্ব ভারতে জোরদার হচ্ছে হিল্টনের উপস্থিতি

উত্তর-পূর্ব ভারতে জোরদার হচ্ছে হিল্টনের উপস্থিতি

হিলটন, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সেভোক রোডে তাদের প্রথম ডাবলট্রি বাই হিলটন হোটেল খোলার জন্য সম্প্রতি, সুনেরিও হোটেলস প্রাইভেট লিমিটেডের সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। শিলিগুড়ি 'উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার' হিসেবেও পরিচিত। এটি, ২০২৮ সালে খোলার জন্য নির্ধারিত ১২০-মূল এই হোটেলটি উত্তর-পূর্ব ভারতে হিলটনের উপস্থিতি আরও জোরদার করবে এবং বিখ্যাত ডাবলট্রি ব্র্যান্ডের স্বাক্ষর আতিথেয়তা প্রদান করবে। ব্যবসা, পর্যটন এবং বাণিজ্যের কেন্দ্রস্থল শিলিগুড়ি, যা ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। শহরের পাদদেশেই রয়েছে  দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের মতো জনপ্রিয় গন্তব্যস্থল, যেখানে সহজেই যাতায়াত করা যায়। সেভোক রোডে অবস্থিত এই সম্পত্তির প্রধান অবস্থান বাগডোগরা বিমানবন্দর এবং নতুন জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, যা যাতায়াতকে আরও…
Read More
ফিনো পেমেন্টস ব্যাঙ্ক এবার পশ্চিমবঙ্গের বহরমপুরে

ফিনো পেমেন্টস ব্যাঙ্ক এবার পশ্চিমবঙ্গের বহরমপুরে

মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রথম শাখা চালু করেছে ফিনো পেমেন্টস ব্যাঙ্ক। এবার পশ্চিমবঙ্গে তাদের উপস্থিতি আরও জোরদার হতে চলেছে। জোনাল হেড শ্রী শচীন জোগলেকার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সিনিয়র ডিভিশনাল হেড শ্রী অতুল ত্রিবেদী নতুন শাখাটি উদ্বোধন করেন। ফিনো পেমেন্টস ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ জুড়ে ৪০,০০০ এরও বেশি মার্চেন্ট পয়েন্টের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে এবং ব্যাঙ্কিং সুবিধার বাইরে থাকা এলাকাতেও পরিষেবা দিয়ে থাকে। তারা লক্ষাধিক গ্রাহককে পরিষেবা প্রদান করে। ব্যাঙ্কের পরিষেবায় রয়েছে নগদ জমা, উত্তোলন, টাকা ট্রান্সফার, বিল পরিশোধ এবং আরও অনেক কিছু। মিঃ অতুল ত্রিবেদী বলেন, "আমাদের লক্ষ্য গ্রাহকদের জন্য ঝামেলামুক্ত ব্যাঙ্কিং অভিজ্ঞতা নিয়ে আসা এবং গ্রামীণ অঞ্চলের…
Read More
সুখবর, সরকারের তরফে মিললো ছাড়পত্র

সুখবর, সরকারের তরফে মিললো ছাড়পত্র

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। এবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয়ন প্রস্তাবে ছাড়পত্র মিলল! গত বছরের শেষের দিকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক তথা স্পেশ্যাল এডুকেটরদের জন্য উদ্যোগী হয়ে ওঠে রাজ্য। এই শিক্ষকদের নিয়োগের বিধিও আগেই তৈরি করা হয়েছিল। সেই বিধিতে রাজ্যের চুক্তিভিত্তিক স্পেশ্যাল এডুকেটরদের জন্য ১০% আসন সংরক্ষণের কথা বলা হয়।…
Read More