Blog

গ্লেনমার্ক নিউট্রিশন অ্যাওয়ার্ডস ২০২৫

গ্লেনমার্ক নিউট্রিশন অ্যাওয়ার্ডস ২০২৫

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখা, গ্লেনমার্ক ফাউন্ডেশন, ইতিমধ্যেই তার ৫ম গ্লেনমার্ক নিউট্রিশন অ্যাওয়ার্ডস প্রোগ্রামটি সম্পন্ন করেছে, যেখানে অংশীদারিত্বে ছিলেন IDOBRO। এছাড়াও, UN Global Compact Network India টেকসইতা অংশীদার এবং IMPAct4Nutrition, ইকো-সিস্টেম অংশীদার হিসেবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে সহযোগিতা করেছিল। পুরষ্কারগুলি দেশের ১৬৮টি জেলা জুড়ে ২২টি রাজ্য থেকে ৪০৩টিরও বেশি এন্ট্রির সাথে অসাধারণ সারা পেয়েছিল। এই অনুষ্ঠানের জুরি বোর্ড নির্বাচন প্রক্রিয়া জুড়ে পুষ্টির পক্ষে অমূল্য অন্তর্দৃষ্টি শেয়ার করেন ডঃ রাজু জোতকার, সোনালী মুখার্জী এবং ডঃ বীণা ইয়ারদী -এর মতন বিশিষ্ট ব্যক্তিরা। মহারাষ্ট্র সরকারের মা-শিশু স্বাস্থ্য ও পুষ্টি মিশনের সিনিয়র পরামর্শদাতা ডঃ রাজু জোতকার বলেন, "গ্র্যান্ড জুরি সদস্য হিসেবে, আমি ৪০৩টি এন্ট্রি…
Read More
এইচসিজি ক্যান্সার সেন্টারের “পিঙ্ক ফেস্ট চ্যালেঞ্জ” এর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

এইচসিজি ক্যান্সার সেন্টারের “পিঙ্ক ফেস্ট চ্যালেঞ্জ” এর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

এইচসিজি ক্যান্সার সেন্টার কলকাতা, আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের জন্য সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে "পিঙ্ক ফেস্ট চ্যালেঞ্জ" নামে একটি অনন্য রন্ধনসম্পর্কীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল ক্যান্সারে বেঁচে যাওয়া নারীদের জন্য পুরুষ প্রতিযোগীদের গোলাপী থিমযুক্ত খাবার প্রস্তুত করতে উৎসাহিত করে লিঙ্গ সমতা প্রচার করা। প্রতিযোগিতার বিচারক ছিল সম্মানিত প্যানেল, এবং অনুষ্ঠানে গোলাপী রঙে প্রস্তুত করা খাবার এবং পানীয়ের একটি মনোরম সমাহার ছিল, যা এই অনুষ্ঠানের চেতনার প্রতীক। পুরুষ অংশগ্রহণকারীরা তিনটি বিভাগে প্রতিযোগিতা করেছিলেন: মকটেল পানীয়, সালাদ এবং বেকারি প্রস্তুতি। এইচসিজি ক্যান্সার সেন্টার কলকাতার প্রধান পরিচালন কর্মকর্তা ডঃ অমরজিৎ সিং মহিলাদের স্বাস্থ্য এবং প্রাথমিক ক্যান্সার স্ক্রিনিংয়ের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন,…
Read More
জলপাইগুড়িতে প্রাক হোলি উৎসব ব্রহ্মাকুমারী সেন্টার স্কুলে

জলপাইগুড়িতে প্রাক হোলি উৎসব ব্রহ্মাকুমারী সেন্টার স্কুলে

বিদ্যালয়ের ক্লাস শেষ হবার পর শিক্ষক-শিক্ষিকাদের সাথে রংয়ের উৎসবে মেতে উঠলেন তারা। বাদ গেলেন না ছাত্রদের বাবা মায়েরাও। তারাও মেতে উঠলেন হোলি এই উৎসবে বিদ্যালয়ের সবার সাথে। নিজেদের মধ্যে রঙ খেলে রাস্তায় এসে সাধারণ মানুষদের পাশাপাশি ডিউটিরত অবস্থায় থাকা পুলিশ কর্মীদেরও  রং মাখিয়ে দেয় এই কচিকাঁচা ছেলেরা তাদের পাশে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। সকলেই আনন্দ প্রকাশ করেন এই কচিকাঁচাদের সাথে রং খেলে। বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক গৌতম দাস বলেন এই রঙের উৎসবে আমরা সকলেই একসাথে মিলিত হতে পেরে ভালো লাগছে। অপর শিক্ষক সুব্রত সিংহ বলেন আজকের দিনটি আমরা আনন্দের সাথে কাটালাম আগামী দোল উৎসব যাতে সমস্ত অংশের মানুষের মধ্যে আনন্দের বার্তা…
Read More
জমজমাট হোলির উৎসবে মাতবে জলপাইগুড়ি শহর

জমজমাট হোলির উৎসবে মাতবে জলপাইগুড়ি শহর

আর তাই হোলির শেষ বাজারে বিক্রি শুরু হয়েছে রকমারি হোলি লেখা সাদা গেঞ্জি, মুখোশ ও পিচকারীর। আগামীকাল হোলি আর সেই উপলক্ষেই জলপাইগুড়ির হোলির বাজার গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ করা গিয়েছিল। বিভিন্ন রকমের হোলির গেঞ্জি থেকে শুরু করে রকমারি পিচকারী রকমারি রংবেরঙের মুখোশ সহ অন্যান্য হোলির জিনিস পত্র বিক্রি শুরু হয়েছে। এবার হোলির বাজারে ছেয়ে গেছে সাদা হোলির গেঞ্জি ও। এই বছর হোলির জিনিসপত্র প্রচুর বিক্রি বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। হোলির উৎসবে কিনতে এসে বলেন গতকাল বৃষ্টির জন্য হোলির মার্কেট কিছুটা নষ্ট হলেও আজকে জম জমাট হয়েউঠেছে। বিক্রি হচ্ছে খুব ভালো যা হোলির দোকান গুলোতে দেখলেই বোঝা যায়।
Read More
ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের জালে এক যুবক

ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের জালে এক যুবক

শিলিগুড়ির আশরাফ নগর থেকে গভীর রাতে এন,জে পি সংলগ্ন সাউথ কলোনি এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের কাছে হাতেনাতে ধরা পরল এক যুবক। ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন্ড সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার মধ্যরাত্রে শিলিগুড়ির আশরাফ নগর এলাকার যুবক মোহাম্মদ ইমতিয়াজ স্কুল ব্যাগে ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে গ্রাহকের জন্য অপেক্ষা করছিলেন এন,জে পি সংলগ্ন সাউথ কলোনী এলাকায়। খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সমেত হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে এন,জে পি থানার পুলিশ। এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা…
Read More
হোলির আগে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালালেন জলপাইগুড়ি পুলিশ

হোলির আগে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালালেন জলপাইগুড়ি পুলিশ

হোলির আগে জলপাইগুড়ি জেলা জুড়ে বড় অভিযান চালানো হল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বেআইনি মদ ও জুয়ার ঠেক‌ সহ বিভিন্ন অপরাধমূলক আইনে গ্রেপ্তার করা হল প্রায় ছয়শো জনকে। জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মদের বিরুদ্ধেও অভিযান চালায় পুলিশ। জলপাইগুড়ি সহ ডুয়ার্স এলাকা জুড়ে কয়েক হাজার লিটার চোলাই মদ নষ্ট করল পুলিশ। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর মদের বোতল। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালায় পুলিশ। সবমিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ছয়শো জনকে। আইন ভাঙা সহ বিভিন্ন অপরা‌ধমূলক ধারায় জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। গ্রেপ্তার হওয়া‌ ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা…
Read More
বসন্ত উৎসবে রঙের বাজার মাতাচ্ছে ২০০ টাকা দামের ড্রোন পিচকারি

বসন্ত উৎসবে রঙের বাজার মাতাচ্ছে ২০০ টাকা দামের ড্রোন পিচকারি

বসন্ত উৎসবের আগে এবার রঙের বাজার মাতাচ্ছে ২০০ টাকা দামের ড্রোন পিচকারি। হোলির মাঝে আর মাত্র দুদিন বাকি। রঙের উৎসবে মেতে উঠতে চলেছে গোটা দেশ।  ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের আয়োজন ও কেনাকাটা। প্রতি বছরের মতোই হোলির বাজারে এবার‌ও  রকমারি পিচকারি‌ সহ বিভিন্ন নতুনত্ব জিনিসে ভরে গেছে। ভেষজ‌ আবির থেকে শুরু করে বিভিন্ন রকমের মুখোশ, পিচকারি সহ রংবেরঙের হোলির সামগ্রী দেদার বিক্রি হচ্ছে। তবে এবার হোলিতে  বিশেষ আকর্ষণের মধ্যে চলে এসেছে  ড্রোন পিচকারি। শিশু কিশোরদের কাছে এই পিচকারীর দারুন চাহিদা রয়েছে এবার। জলপাইগুড়ি শহরের দিন বাজার, মার্চেন্ট রোড, কদমতলা সহ বিভিন্ন এলাকায় রঙের দোকানগুলোতে ভিড় করে এই ড্রোন…
Read More
অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযান পৌরসভার

অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযান পৌরসভার

অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযানে সামিল হয়েছে শিলিগুড়ি। ইতিমধ্য বর্তমান পুরবোর্ড রনংদেহি মেজাজেই এই অবৈধ নির্মান ভাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। হাইকোর্ট এর নির্দেশে শহরের বহু অবৈধ নির্মান বর্তমানে মাটির সঙ্গে মিশেছে। ব্যাতিক্রম নয় শহরের প্রধান নগরের সিস্টার নিবেদিতা রোড। ওই রাস্তাটির একাংশ একসময় দখলে ছিল ব্যাবসায়ী ও এলাকার বেশ কিছু নাগরিকদের দখলে। কেও বা দোকান, কেও বাড়ি বানিয়ে রাস্তা দখল করে ব্যাবহার করছিল সরকারী রাস্তাটি।তবে সমস্থটাই ধুলোয় মিশিয়ে দিয়েছে বর্তমান পুরসভা। বুধবার ফের আবারো সেই একই রনংদেহি মেজাজে উচ্চ আদালতের নির্দেশে পুলিস প্রসাশনকে সঙ্গে নিয়ে দুটি অবৈধ দোকানের একাংশ ভেঙ্গে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে।সকাল থেকেই এদিন পুর আধিকারিকেরা পুর…
Read More
আগামী ৬ই এপ্রিল শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী রাম জন্ম উৎসব ধর্মীয় শোভাযাত্রা

আগামী ৬ই এপ্রিল শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী রাম জন্ম উৎসব ধর্মীয় শোভাযাত্রা

রামনবমী উপলক্ষে শ্রী রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে আগামী ৬ই এপ্রিল রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী রাম জন্ম উৎসব ধর্মীয় শোভাযাত্রা। প্রত্যেক বছরের মত এই বছরও শ্রী রাম নবমীর  শোভাযাত্রা এ বছরেও  তাৎপর্যপূর্ণ ভাবে হবে মনে করছেন উদ্যোক্তারা। ৬ই এপ্রিল রবিবার সকাল সাড়ে নটায় শিলিগুড়ির মাল্লাগুরীর হনুমান মন্দিরের সামনে থেকে এক পূজা অর্জনের মাধ্যমে শুরু হবে রামনবমীর এই শোভাযাত্রা। শুভযাত্রাটি শিলিগুড়ি র মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে হিলকার্ট রোড এয়ার ভিউ মোর সেবক মোর হয়ে পানি ডাঙ্কি মোড় বিধান রোড হয়ে ভেনাসমোর ইয়ার ভিউ মোর হয়ে বর্ধমান রোড জলপাই মোর এস এফ রোড হয়ে শিলিগুড়ির হিন্দি হাইস্কুলের ময়দানে এসে শেষ হবে।
Read More
নাথিং ফোন (৩এ) বিক্রয় শুরু ১১ মার্চ থেকে, মূল্য ১৯,৯৯৯ টাকা

নাথিং ফোন (৩এ) বিক্রয় শুরু ১১ মার্চ থেকে, মূল্য ১৯,৯৯৯ টাকা

নাথিং তাদের ফোন (৩এ) সিরিজের ভারতীয় বাজারে বিক্রয়ের ঘোষণা করেছে, যা ১১ মার্চ থেকে ফ্লিপকার্ট, বিজয় সেলস, ক্রোমা এবং প্রধান রিটেল স্টোরগুলিতে উপলব্ধ হবে। ফোন (৩এ)-এর প্রাথমিক মূল্য ১৯,৯৯৯ টাকা থেকে শুরু হবে, এবং প্রো মডেলের দাম ২৪,৯৯৯ টাকা থেকে শুরু হবে। ৪ মার্চ বিশ্বব্যাপী লঞ্চ হওয়া সিরিজটিতে উল্লেখযোগ্য ক্যামেরা আপগ্রেড রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর এবং সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। উভয় মডেলই স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত এবং ৫০০০এমএএইচ ব্যাটারি-যুক্ত, যা ৫০ওয়াট ফাস্ট চার্জিংকে অনুমোদিত। ফোন (৩এ) সিরিজ নাথিং ওএস ৩.১-এ চলে, যা ছয় বছরের আপডেটের প্রতিশ্রুতি দেয় এবং নতুন…
Read More
কিক্কোম্যান ইন্ডিয়া ৩য় বার্ষিক কালিনারি এক্সপার্টস মিটআপ আয়োজন করছে

কিক্কোম্যান ইন্ডিয়া ৩য় বার্ষিক কালিনারি এক্সপার্টস মিটআপ আয়োজন করছে

কিক্কোম্যান ইন্ডিয়ার তৃতীয় বার্ষিক কিক্কোম্যান রন্ধন বিশেষজ্ঞ সম্মেলন ১২ মার্চ, ২০২৫ তারিখে কলকাতার তারাতলায় ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট (IHM) -এ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সারা দেশের বহু প্রতিভাবান রন্ধনশিল্পী, রেস্তোরাঁ মালিক এবং খাদ্যশিল্পের পেশাদারেরা একত্রিত হতে চলেছেন। অংশগ্রহণকারীরা রন্ধনপ্রণালীর ক্রমবর্ধমান প্রবণতা,  উদ্ভাবনী রন্ধন কৌশল এবং পেশাদার রান্নাঘরে প্রাকৃতিকভাবে তৈরি সয়া সসের ভূমিকা সম্পর্কে বিশদে জানতে পারবেন। বছরের পর বছর ধরে,  কিক্কোম্যান বিশ্বে প্রাকৃতিকভাবে তৈরি সয়া সসের অগ্রণী প্রস্তুতকারক। তাদের এই সস বিশ্বজুড়ে খাঁটি স্বাদ বৃদ্ধির মাধ্যমে শেফদের সমৃদ্ধ স্বাদ-সহ আরও ভাল খাবার তৈরি করতে সাহায্য করে। কিক্কোম্যান ৪ বছর আগে ভারতীয় বাজারে প্রবেশ করেছিল এবং এখন দেশজুড়ে পেশাদার রাঁধুনিরা তাঁদের…
Read More
অভিযোগ উঠছে হাসপাতালের বিরুদ্ধে

অভিযোগ উঠছে হাসপাতালের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার মাঝে ফের একবার শিরোনামে উঠে এল এই হাসপাতাল। অভিযোগ, চিকিৎসা না পেয়ে প্রায় ৩ ঘণ্টা হাসপাতালে পড়ে রইল রোগী। অভিযোগ উঠেছে আরজি কর কাণ্ডে প্রতিবাদী জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের দিকে। রোগীর পরিবারের অভিযোগ, জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা জোর করে সাদা কাগজে মুচলেকা লিখিয়েছে। জানা যাচ্ছে, বাড়িতে অশান্তির কারণে বিষ খেয়েছিলেন বছর চল্লিশের সুজিত ঘোষ। সুজিতকে হাড়োয়া থানা থেকে আরজি করে নিয়ে আসেন তাঁর দিদি গীতা ঘোষ। তড়িঘড়ি চিকিৎসা শুরু করতে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির জন্য নিয়ে আসা হয়। কার্ডও তৈরি করে নেওয়া হয়েছিল। তবে অভিযোগ,…
Read More
চলতে থাকা তদন্তের মাঝেই প্রকাশিত হলো সুপারিশের তালিকা

চলতে থাকা তদন্তের মাঝেই প্রকাশিত হলো সুপারিশের তালিকা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করছে সিবিআই। এবার এই মামলায় একটি লম্বা তালিকা তৈরি করা হল। সুপারিশের মাধ্যমে কারা কারা চাকরি পেয়েছিলেন, তাঁদের জন্য কারা সুপারিশ করেছিল? এবার এমনই নানান তথ্য জানতে ১৩২ জনের তালিকা বানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ১৩২ জনের দীর্ঘ তালিকা তৈরি করে এই বিষয়েই বিশদে জানতে উদ্যোগী সিবিআই। সূত্রের খবর, এদের প্রত্যেককে এক এক করে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।…
Read More
আইফা ২০২৫ এ সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কার্তিক আরিয়ান

আইফা ২০২৫ এ সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কার্তিক আরিয়ান

২৫তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডস ৮-৯ মার্চ জয়পুরে অনুষ্ঠিত হয় এবং বলিউডের সেরা শিল্পীদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়। করণ জোহর এবং কার্তিক আরিয়ানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে শাহরুখ খান, কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, নোরা ফাতেহি এবং কার্তিক আরিয়ান অভিনয় করেন। কারিনা কাপুর খান তার দাদা রাজ কাপুরকে শ্রদ্ধা জানান। মিসিং লেডিস সবচেয়ে বড় পুরস্কার জিতেছিলেন, সেরা ছবি, সেরা পরিচালক (কিরণ রাও), সেরা অভিনেত্রী (নিতাংশী গোয়েল) এবং সেরা চিত্রনাট্য (স্নেহা দেশাই) জিতেছিলেন। ভুল ভুলাইয়া ৩-এর জন্য কার্তিক আরিয়ান সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন
Read More