Blog

টিকেএম নিয়ে এলো হিলাক্স-এর নতুন ব্ল্যাক এডিশন

টিকেএম নিয়ে এলো হিলাক্স-এর নতুন ব্ল্যাক এডিশন

টয়োটা কিরলোস্কর মোটর (টিকেএম), ভারতে হিলাক্স ব্ল্যাক এডিশন চালু করেছে, এটি একটি লাইফস্টাইল ইউটিলিটি যান যা অফ-রোডিং অ্যাডভেঞ্চার এবং দৈনন্দিন শহরের ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এগ্রেসিভ এবং পরিশীলিততার সাথে কালো থিমের লক্ষ্য হল কিংবদন্তি হিলাক্সের দৃঢ়তা, শক্তি এবং কর্মক্ষমতা বজায় রেখে ক্রমবর্ধমান গ্রাহকদের প্রত্যাশা পূরণ করা। হাইলাক্স ব্ল্যাক এডিশনে রয়েছে ২.৮ লিটার ফোর-সিলিন্ডার টার্বো-ডিজেল ইঞ্জিন, ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং 4X4 ড্রাইভট্রেন, যা ব্যতিক্রমী কর্মক্ষমতা, শক্তি এবং আরাম অফার করে। এর বহিরাবরণটি মসৃণ কালো-থিমযুক্ত, এছাড়াও এতে পেশীবহুল বনেট, ১৮-ইঞ্চি অ্যালয় চাকা এবং কাস্টমাইজড হাব ক্যাপের সাথে LED হেডলাইট এবং পিছনের সংমিশ্রণ ল্যাম্প রয়েছে। এই এডিশনে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার…
Read More
চিতাবাঘের হামলায় জখম এক মহিলা শ্রমিক

চিতাবাঘের হামলায় জখম এক মহিলা শ্রমিক

চা বাগানে কাজ করার সময় অতর্কিতে চিতাবাঘের হামলা। মঙ্গলবার ফালাকাটার তাসাটি চা বাগানের এমন ঘটনায় জখম হলেন এক মহিলা শ্রমিক। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় চাবাগান ও সংলগ্ন এলাকায়।জানা গিয়েছে, আহত শ্রমিকের নাম  দুখুনি মুন্ডা। এদিন সকালে তিনি ওই চা বাগানে কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি চিতাবাঘ চা বাগানের ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। চিতাবাঘের হামলায় তিনি জখম হন। ওই মহিলা চিৎকার শুনে আশেপাশে শ্রমিকরা ছুটে আসে। এরপরই জখম ওই মহিলা শ্রমিককে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় তাসাটি চা বাগানের হাসপাতালে। পরে তাকে পাঠানো হয় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে।এই ঘটনায় বাগানটিতে আতঙ্ক ছড়িয়েছে।
Read More
পূর্ব সিকিমের ছাঙ্গুতে ভারী তুষারপাত

পূর্ব সিকিমের ছাঙ্গুতে ভারী তুষারপাত

ভারী তুষারপাতের কারণে সিকিম রাজ্যের পুলিশ পর্যটকদের দ্রুত হোটেলে ফিরে যাওয়ার অনুরোধ করে চলে হ্যান্ড মাইকের মাধ্যমে। ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে অতিভারী তুষারপাতের আশঙ্খার কথা জানানো হয়েছে যার ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে এই অঞ্চলের , পর্যটকেরা যাতে পথে আটকে না পরেন সেই কারণেই আগে থেকেই এই অঞ্চল ছেড়ে হোটেলে ফিরে যাবার আবেদন করা হচ্ছে।
Read More
চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ

চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাত্রে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ির ৩০ নাম্বার ওয়ার্ডে দেশবন্ধু পাড়া পাইপলাইন এলাকায় ১০ থেকে ১২ জন দুষ্কৃতি শহরে অপরাধের ঘটনা সংঘটিত করতে জড়ো  হয়েছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। অভিযানে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ। তবে বাকিরা পুলিশের অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম-ঠিকানা জোগাড় করে তাদের খোঁজে চলছে তল্লাশি। অপরদিকে ধৃত চারজনকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হয়। শিলিগুড়ি থানার পুলিশ…
Read More
ডেলয়েট ইন্ডিয়ার এন্টারপ্রাইজ গ্রোথ অ্যাওয়ার্ডসে পশ্চিমবঙ্গের দশটি কোম্পানির জয়

ডেলয়েট ইন্ডিয়ার এন্টারপ্রাইজ গ্রোথ অ্যাওয়ার্ডসে পশ্চিমবঙ্গের দশটি কোম্পানির জয়

ডেলয়েট ইন্ডিয়া আয়োজিত এন্টারপ্রাইজ গ্রোথ অ্যাওয়ার্ডস (EGA) ২০২৫-এর প্রথম সংস্করণে, পশ্চিমবঙ্গের দশটি কোম্পানি জয়ী হয়েছে। বিজয়ী কোম্পানিগুলি হল- টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড, বিক্রম সোলার লিমিটেড, ওরিয়েন্ট পেপার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ম্যাকএনরো কনজিউমার প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড, পাহাড়পুর কুলিং টাওয়ার্স লিমিটেড, ওয়েস্ট কোস্ট পেপার মিল্স লিমিটেড, ইলেকট্রোস্টিল কাস্টিং লিমিটেড, তেগা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বেদান্ত ফ্যাশন্স লিমিটেড। এন্টারপ্রাইজ গ্রোথ অ্যাওয়ার্ডস এমন একটি কর্মসূচি, যা পারিবারিক মালিকানাধীন ব্যবসাগুলিকে উদযাপন করে যারা স্থানীয় উচ্চাকাঙ্ক্ষাকে জাতীয় সাফল্যের গল্পে রূপান্তরিত করেছে। চেন্নাইতে মার্চের ৬ তারিখে  জাতীয় ব্র্যান্ডে পরিণত হওয়ার সাথে সাথে ভারতের উদ্যোক্তা ভবিষ্যতে টেকসই প্রবৃদ্ধি করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।…
Read More
ক্যাস্ট্রল ইন্ডিয়ার সাম্প্রতিক প্রচারাভিযান #GarmiMeinBhi3xProtection

ক্যাস্ট্রল ইন্ডিয়ার সাম্প্রতিক প্রচারাভিযান #GarmiMeinBhi3xProtection

দেশের অন্যতম লুব্রিকেন্ট প্রস্তুতকারক ক্যাস্ট্রল ইন্ডিয়া, তাদের টু-হুইলার ইঞ্জিন অয়েল ব্র্যান্ড ক্যাস্ট্রল অ্যাক্টিভের পুনঃপ্রবর্তনকে সমর্থন করতে নতুন প্রচারাভিযান চালু করেছে। এটি ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে ক্যাস্ট্রল অ্যাক্টিভের 3X সুরক্ষার জন্য ডিজাইন করা হয়েছে যা এটিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানের সাথে পরবর্তী স্তরে নিয়ে যাবে। ২০২৪ সালে ভারতে টু-হুইলার গাড়ির বিক্রি ১৪.৮% বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রায় ২ কোটি যানবাহন যোগ হয়েছে। তবে, প্রচণ্ড গরম এবং থেমে থেমে যানবাহন চলাচলের মতো চ্যালেঞ্জগুলি ক্রমশ বাড়ার ফলে ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে, যা একটি উদ্বেগের বিষয়, বিশেষ করে গরমকালে। তাই নিরাপদ এবং দক্ষ পরিবহন সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ক্যাস্ট্রল অ্যাক্টিভ-এর…
Read More
আইফা অ্যাওয়ার্ডস 2025: ‘পঞ্চায়েত’ উজ্জ্বল, ‘অমর সিং চামকিলা’ সেরা চলচ্চিত্র

আইফা অ্যাওয়ার্ডস 2025: ‘পঞ্চায়েত’ উজ্জ্বল, ‘অমর সিং চামকিলা’ সেরা চলচ্চিত্র

এই বছর রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইআইএফএ) ২০২৫ এর জমকালো অনুষ্ঠান, যেখানে বলিউডের অনেক বড় বড় ব্যক্তিত্ব জড়ো হয়েছিলেন। সম্প্রতি আইআইএফএ ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এই বছর ওয়েব সিরিজ 'পঞ্চায়েত' তার দুর্দান্ত উপস্থাপনা দিয়ে সকলের মন জয় করেছে, অন্যদিকে 'অমর সিং চামকিলা' ছবির পরিচালক ইমতিয়াজ আলীও এই অনুষ্ঠানে বিশেষ ছাপ রেখেছিলেন। সেরা অভিনেতা এবং অভিনেত্রীর খেতাব আইআইএফএ ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫-এ, কৃতি শ্যানন তার হোম প্রযোজনা ছবি 'দো পাত্তি'-তে তার দৃঢ় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন। একই সাথে, 'সেক্টর ৩৬'-তে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা (পুরুষ) খেতাব জিতেছেন বিক্রান্ত ম্যাসি। 'অমর…
Read More
রেশনের ভর্তুকি নিয়ে কি জানালেন খাদ্যমন্ত্রী

রেশনের ভর্তুকি নিয়ে কি জানালেন খাদ্যমন্ত্রী

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। রেশন ব্যবস্থার ওপর নির্ভর করে থাকে এদেশের বহু পরিবার। তবে আগামী দিনে কি রেশনের ক্ষেত্রে ভর্তুকির কথা ভাবছে কেন্দ্রীয় সরকার? এই নিয়ে মুখ খুললেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হয়েছে। জানা যায়, এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টকেও লিঙ্ক করতে চায় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গেই রেশন বণ্টন সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে সেটাতেও…
Read More
আগামী বছর থেকে বদলে যাবে পরীক্ষার নিয়ম

আগামী বছর থেকে বদলে যাবে পরীক্ষার নিয়ম

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই পরীক্ষার শুরু, চলছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। ৩ মার্চ থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে আগামী ১৮মার্চ। এবছর শেষবারের মতো প্রথাগত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিচ্ছেন রাজ্যের পড়ুয়ারা। আগামী বছর থেকে শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। নতুন এই পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিলেবাস থেকে পড়াশোনার ধরণ সবকিছু আমূল বদলে যেতে চলেছে। একাদশ শ্রেণি পাশ করে যারা এবার দ্বাদশ শ্রেণীতে উঠতে চলছেন তাঁদের জন্য উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে চালু করা হচ্ছে একটি নতুন নিয়ম। প্রসঙ্গত উচ্চ-মাধ্যমিকের মতই এখন চলছে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। এতদিন পর্যন্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট বেরনো পর্যন্ত…
Read More
বৈদ্যুতিক নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে জলপাইগুড়িতে

বৈদ্যুতিক নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে জলপাইগুড়িতে

৪ ঠা মার্চ থেকে আজ সোমবার পর্যন্ত রাজ্যে জুড়ে চলা বিদুৎ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিশেষ সচেতনতা মূলক প্রচার সহ কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সোমবার জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ বিদুৎ বন্তন সংস্থার পক্ষ থেকে এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন জলপাইগুড়ি ক্ষেত্রের আঞ্চলিক ম্যানেজার সঞ্জয় মন্ডল জানান, রাজ্যে জুড়েই এই সচেতনতা মূলক প্রচার চলে আসছিল ৪ ঠা মার্চ থেকে, আজ মূলত যারা ফিল্ডে বিদুৎ নিয়ে কাজ করে তাদের নিয়ে একটি কর্মশালা সহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা মূলক প্রচার করা হলো।
Read More
গোদরেজের নতুন স্টোরের সাথে পরিবর্তন হচ্ছে শিলিগুড়িবাসীর ঘর সাজানোর স্টাইল

গোদরেজের নতুন স্টোরের সাথে পরিবর্তন হচ্ছে শিলিগুড়িবাসীর ঘর সাজানোর স্টাইল

গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপের অন্যতম ফার্নিচার ব্র্যান্ড, ইন্টেরিও, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নতুন স্টোর চালু লোক করার ঘোষণা করেছে, যা ৫০০০ বর্গফুট জুড়ে অবস্থিত। এই উপস্থিতিটি পশ্চিমবঙ্গে ব্র্যান্ডের খুচরা উপস্থিতিকে আরও বাড়িয়ে তুলবে। সেবক রোডে অবস্থিত ইন্টেরিও -এর এই নতুন স্টোরটিতে সেরা মানের হোম ফার্নিচার, অফিস ফার্নিচার ডাইনিং ফার্নিচার এবং হোম স্টোরেজের আসবাবপত্র অফার করে। এমনকি নতুন স্টোর উদ্বোধন উপলক্ষে গ্রাহকরা এই এখন থেকে নিশ্চিত ছাড়ের সাথে একটি বিশেষ উদ্বোধনী অফার এবং ₹১০,০০০ মূল্যের অ্যামাজন গিফট ভাউচারও জিততে পারবেন।শিলিগুড়িতে নতুন স্টোরের উদ্বোধনের বিষয়ে ইন্টারিও-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কনজিউমার বিজনেসের প্রধান ডঃ দেব নারায়ণ সরকার বলেন, "গোদরেজ ইন্টেরিও শিলিগুড়িতে একটি নতুন স্টোর খুলেছে,…
Read More
পরিতক্ত কুয়ো থেকে নিরাপদে পূর্ণবয়স্ক এক চিতাবাঘকে উদ্ধার করলেন বনবিভাগের কর্মীরা

পরিতক্ত কুয়ো থেকে নিরাপদে পূর্ণবয়স্ক এক চিতাবাঘকে উদ্ধার করলেন বনবিভাগের কর্মীরা

শিলিগুড়ির দাগাপুর চা বাগান এলাকার ডামরাগ্রামে একটি পরিতক্ত কুয়ায় পড়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপরই স্থানীয়রা ঘটনার খবর দেয় মহানন্দা ওয়াইল্ড লাইফ বন বিভাগ কর্মীদের। ঘটনার স্থলে বনবিভাগের কর্মীরা এসে পরিতক্ত ওই কুয়ো থেকে চিতা বাঘটিকে নিরাপদে উদ্ধার করে। জানা গেছে দীর্ঘ প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় চিতা বাঘটিকে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতা বাঘটিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে। অন্যদিকে ওই এলাকায় চিতা বাঘ উদ্ধার হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
Read More
বন্ধন মিউচুয়াল ফান্ড ‘দ্য ইকুয়াল ক্যালকুলেটর’ চালু করল আর্থিক পরিকল্পনার জন্য

বন্ধন মিউচুয়াল ফান্ড ‘দ্য ইকুয়াল ক্যালকুলেটর’ চালু করল আর্থিক পরিকল্পনার জন্য

আন্তর্জাতিক নারী দিবসে, বন্ধন মিউচুয়াল ফান্ড 'দ্য ইকুয়াল ক্যালকুলেটর' নামক একটি নতুন অনলাইন টুল চালু করেছে, যা আর্থিক পরিকল্পনায় কর্ম বিরতির বিষয়টি বিবেচনায় নেয়। প্রচলিত ক্যালকুলেটরগুলির মতো অবিচ্ছিন্ন আয়ের সম্ভাবনা জ্ঞাপন করা নয়, এই উদ্ভাবনী টুলটি বাস্তব জীবনের বিরতিগুলিকে স্বীকৃতি দেয়, বিশেষ করে মহিলাদের জন্য যারা পরিবার বা শিক্ষার জন্য বিরতি নিতে পারেন। দ্য ইকুয়াল ক্যালকুলেটর গ্রাহকদের জন্য একটি সুষম আর্থিক রোডম্যাপ প্রদান করে, যা কর্ম বিরতির সময়েও প্রকৃত সম্ভাবনা প্রতিফলিত করে। আর্থিক স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে সিইও বিশাল কাপূর বলেন, “দ্য ইকুয়াল ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বিশেষত মহিলাদের তাদের আর্থিক লক্ষ্যগুলির উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম করি।” দ্য ইকুয়াল ক্যালকুলেটর বন্ধন…
Read More
সফলতা পেল আন্দোলন, বাড়ানো হলো বেতন

সফলতা পেল আন্দোলন, বাড়ানো হলো বেতন

সফল হয়েছে দীর্ঘ সময়ের আন্দোলন, অবশেষে বেতন বাড়ছে রাজ্যের সরকারি বাস চালকদের। তবে বাস চালকদের বেতন বাড়ানো হলেও বঞ্চনার শিকার হচ্ছেন কন্ডাক্টাররা। একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি বাস চালকদের সাম্মানিক বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। এই বেতন বৈষম্যের কারণে আগামী দিনে গোলমাল হওয়ার আশঙ্কা করছেন পরিবহন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। জানা যাচ্ছে, রাজ্যের পরিবহন দপ্তরের তিনটি এজেন্সি মারফত মোট আড়াই হাজারের কিছু বেশি বাস চালকদের সঙ্গে কর্মরত রয়েছেন বাস কন্ডাক্টররা। পরিবহণ দফতর সূত্রে খবর, এই মূহূর্তে পরিবহণ দফতরে ১২০০-র বেশি চুক্তিভিত্তিক কন্ডাক্টর রয়েছেন। তবে নবান্নের থেকে প্রকাশিত অর্থ দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বাস চালকদের কথাই উল্লেখ করা হয়েছে। তাই এখন…
Read More