Blog

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় হার্ডওয়ারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় হার্ডওয়ারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ি : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় চুরির ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর একটিয়াশাল এলাকায় একটি হার্ডওয়ারের দোকানে টিন কেটে চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভিও ভাঙচুর করা হয়।এরপর নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরের দল। শনিবার সকালে দোকান খোলার পর চুরির ঘটনা নজরে আসে দোকান মালিকের। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগেও এই দোকানে ২ বার চুরি হয়েছে। বার বার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
Read More
পুরনো সমস্ত নিয়মকানুন পরিবর্তন নতুন আয়কর বিলে  

পুরনো সমস্ত নিয়মকানুন পরিবর্তন নতুন আয়কর বিলে  

কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন আয়কর বিলকে অনুমোদন দিল। সোমবার, ১০ ফেব্রুয়ারি বিলটি লোকসভায় উঠবে বলে অনুমান করা হচ্ছে। আয়কর আইনে বড় বদল আনতে চলেছে মোদী সরকার। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে সংসদে বিল পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে প্রথামাফিক বিলটিকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, নতুন আইন পাশ হলে সাধারণ মানুষকে আর আয়করে ছাড় পাওয়ার জন্য কেন্দ্রীয় বাজেটের জন্য অপেক্ষা করতে হবে না। বর্তমানে দেশে চালু আছে ১৯৬১ সালের আয়কর আইন। ছ’দশকের পুরনো সমস্ত নিয়মকানুন পরিবর্তন করতে নতুন বিল আনছে কেন্দ্র। অর্থ মন্ত্রক সূত্রে খবর, মাত্র ছ’মাসের ব্যবধানে বিলটিকে বানানো হয়েছে। এই আইনটি পাশ হলে সহজ হবে আয়করের…
Read More
বাজাজ ফিনসার্ভ এএমসি-র বিপরীত বিনিয়োগ কৌশল সহ মাল্টি ক্যাপ ফান্ড চালু

বাজাজ ফিনসার্ভ এএমসি-র বিপরীত বিনিয়োগ কৌশল সহ মাল্টি ক্যাপ ফান্ড চালু

উপেক্ষিত সম্পদে লুকোনো ভ্যালু খুঁজে বের করতে বিনিয়োগকারীদের কাছে অনন্য সুযোগ নিয়ে এল বাজাজ ফিনসার্ভ। বাজাজ ফিনসার্ভ এএমসি চালু করেছে ফিনসার্ভ মাল্টি ক্যাপ ফান্ড। এই ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক জুড়ে বিনিয়োগের সুযোগ দেবে। যার লক্ষ্য একটি বৈচিত্রপূর্ণ পোর্টফোলিওর সঙ্গে উচ্চতর দীর্ঘমেয়াদী রিটার্ন অর্জনে সাহায্য করা। এই তহবিল একটি বিপরীত বিনিয়োগ কৌশল ব্যবহার করে, যার মানে এটি বাজারে জনপ্রিয় ট্রেন্ডের বাইরে গিয়ে কাজ করে।  এই পদ্ধতিতে অব্যবহৃত এবং আন্ডারভ্যালুড সুযোগগুলিকে সনাক্ত করা যাবে। তহবিল পরিচালকরা মূল্য নির্ধারণের অদক্ষতা এবং বিনিয়োগের সুযোগ সনাক্ত করতে বাজারের ট্রেন্ড এবং সেন্টিমেন্টস অনুসরণ করবেন। বাজাজ ফিনসার্ভ এএমসি-র প্রধান নির্বাহী…
Read More
ভারত-বাংলাদেশ সীমান্তে পুরনো কাঁটাতারের বেড়া ভেঙে নতুন করে ঘেরার কাজ

ভারত-বাংলাদেশ সীমান্তে পুরনো কাঁটাতারের বেড়া ভেঙে নতুন করে ঘেরার কাজ

কেন্দ্রের বিজেপি সরকারের উদ্যোগে এবং বিএসএফের নজরদারিতে রায়গঞ্জের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের নানা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে পুরনো কাঁটাতারের বেড়া ভেঙে নতুন করে তা ঘেরার কাজ চলছে। এই পরিস্থিতিতে, বুধবার ওই গ্রাম পঞ্চায়েতের বহর, আগাবহর ও মন্নগর মৌজার বাসিন্দাদের একাংশ কর্ণজোড়ায় গিয়ে লিখিত ভাবে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনার দফতরে বর্তমান সীমান্ত থেকে বাংলাদেশের দিকে ১৫০ মিটার দূরে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার সরানোর দাবিতে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীদের বেশির ভাগই পেশায় চাষি। সীমান্তের ও পারে ভারতীয় ভূখন্ডে তাঁদের কৃষিজমি রয়েছে। তাঁদের তরফে বহরের বাসিন্দা গোপালচন্দ্র বর্মণ ও উদয় বর্মণের দাবি, ১৯৯৭-১৯৯৮ সালের সমীক্ষা অনুযায়ী ওই তিনটি মৌজায় বর্তমান সীমান্ত থেকে বাংলাদেশের দিকে ১৫০…
Read More
২০২৫ সালের এন্টারপ্রাইজ গ্রোথ অ্যাওয়ার্ডসের জন্য জুরি ঘোষণা করেছে ডেলয়েট ইন্ডিয়া

২০২৫ সালের এন্টারপ্রাইজ গ্রোথ অ্যাওয়ার্ডসের জন্য জুরি ঘোষণা করেছে ডেলয়েট ইন্ডিয়া

ডেলয়েট টাউচে তোহমাতসু ইন্ডিয়া এলএলপি (ডেলয়েট ইন্ডিয়া), সম্প্রতি এন্টারপ্রাইজ গ্রোথ অ্যাওয়ার্ডস ২০২৫ জুরি প্যানেলের ঘোষণা করেছে। এই প্রকল্পটি ভারত জুড়ে ব্যতিক্রমী পরিবার-পরিচালিত ব্যবসাগুলির পাশাপাশি ইউনিকর্ন এবং সুনিকর্নদের কৃতিত্বকে সম্মানিত করে। এই পুরষ্কারগুলি এমন ব্যবসাগুলিকে সম্মানিত করে যারা উন্নয়ন, দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব প্রদর্শন করার সাথে সাথে তাদের সম্প্রদায়ের প্রতি অবদান রাখে এবং জাতীয় প্রভাব বিস্তারের জন্য আঞ্চলিক সীমানার সম্প্রসারণ ঘটায়। ২০২৫ সালের এই এন্টারপ্রাইজ গ্রোথ অ্যাওয়ার্ডসের জুরি বোর্ডে আছেন প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক এবং জুরি প্যানেলের চেয়ারপারসন এস. ডি. শিবুলাল; স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ এবং স্বাধীন পরিচালক ড. বৃন্দা জাঘিরদার; ক্যাটামারান ভেঞ্চারসের চেয়ারম্যান এবং এইচডিএফসি-র বোর্ড সদস্য এম. ডি.…
Read More
শিয়ালদহ রেলওয়ে স্টেশনে একটি আকস্মিক চেকিং অভিযান  

শিয়ালদহ রেলওয়ে স্টেশনে একটি আকস্মিক চেকিং অভিযান  

শিয়ালদহ স্টেশনে বুকিং বিহীন অতিরিক্ত বহন করা লাগেজের বিরুদ্ধে তৎপর অভিযান। যাত্রীসুবিধা বৃদ্ধির লক্ষ্য এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করার জন্য শিয়ালদহ রেলওয়ে স্টেশনে একটি আকস্মিক চেকিং অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অতিরিক্ত লাগেজ বহনের সমস্যাকে নিয়ন্ত্রণ করা এবং যাত্রীদের নির্ধারিত লাগেজ সীমা মেনে চলার বিষয়ে সচেতন করা। শিয়ালদহের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (DRM) দীপক নিগম-এর অনুপ্রেরণামূলক নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রেলওয়ের কর্মকর্তারা ও কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অতিরিক্ত লাগেজ বহনকারী যাত্রীদের শনাক্ত করা হয়, কারণ এটি অন্য যাত্রীদের অসুবিধার সৃষ্টি করে এবং ট্রেন পরিচালনায় বিঘ্ন ঘটায়।
Read More
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্সের জন্য আবেদন জমা দিয়েছে

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্সের জন্য আবেদন জমা দিয়েছে

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (উজ্জীবন), অন্যতম শীর্ষস্থানীয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক গুলির মধ্যে একটি আজ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) এর কাছে ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্সের জন্য আবেদন জমা দেওয়ার ঘোষণা করেছে। এই পদক্ষেপটি ব্যাঙ্কের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য হল এই খাতে তার অফার এবং অবস্থানকে শক্তিশালী করা। ব্যাঙ্কটি ধারাবাহিকভাবে শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করেছে, যা বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষী গ্রাহকদের সেবা প্রদান করে। আরবিআই তার আবেদনের অনুমোদন সাপেক্ষে উজ্জীবন সর্বজনীন ব্যাঙ্কগুলির পদে যোগ দিতে প্রস্তুত, যা তার বিবর্তনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত। এই উন্নয়ন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, মিঃ সঞ্জীব নৌটিয়াল, এমডি এবং সিইও, উজ্জীবন…
Read More
আল্ট্রাক্যাব লঞ্চ করল ৪,৯৮১ লক্ষ টাকার রাইটস ইস্যু

আল্ট্রাক্যাব লঞ্চ করল ৪,৯৮১ লক্ষ টাকার রাইটস ইস্যু

আল্ট্রাক্যাব (ইন্ডিয়া) লিমিটেড তার রাইটস ইস্যু শুরু করেছে, যা কোম্পানির বিস্তারের কৌশলে বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। ইস্যুর বিবরণ - (১) সাবস্ক্রিপশন সময়কাল: ২৮ জানুয়ারি - ১১ ফেব্রুয়ারি, ২০২৫, (২) শেয়ার মূল্য: ১৪.৫ টাকা প্রতি শেয়ার, (৩) অধিকার অনুপাত: ৯:২৫, (৪) প্রস্তাবিত মোট শেয়ার: ৩.৪৩ কোটি ইক্যুইটি শেয়ার। আর্থিক কর্মক্ষমতা - (১) ২০২৪ অর্থবর্ষে নেট লাভ: ৫৯৮ লক্ষ টাকা (পূর্ববর্তী বছরের তুলনায় সামান্য বৃদ্ধি), (২) ২০২৪ অর্থবর্ষে রাজস্ব: ১২,৪৩৯ লক্ষ টাকা। কোম্পানির প্রধান বৈশিষ্ট্য - (১) ২৯টি দেশে কার্যকর, (২) ৪০০+ ডিলার নেটওয়ার্ক, (৩) ৫৫+ সরকারি বিভাগকে পরিষেবা প্রদান, (৪) ১৫০+ কর্পোরেট গ্রুপকে সেবা, (৫) সম্মানিত ক্লায়েন্ট: ভেল (BHEL), এনটিপিসি…
Read More
ইউজেনিক্স হেয়ার সায়েন্সেস: ক্রিকেট আইকন এবং সেলিব্রিটিদের একমাত্র হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ডেস্টিনেশন

ইউজেনিক্স হেয়ার সায়েন্সেস: ক্রিকেট আইকন এবং সেলিব্রিটিদের একমাত্র হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ডেস্টিনেশন

ইউজেনিক্স হেয়ার সায়েন্সেস, ক্রিকেট কিংবদন্তি, আন্তর্জাতিক অ্যাথলিট এবং বলিউড সেলিব্রেটিদের মধ্যে হেয়ার রিস্টোরেশনের মাধ্যমে একটি নির্ভরযোগ্য গন্তব্য হয়ে উঠেছে। দিল্লি-এনসিআর, মুম্বই, হায়দরাবাদ এবং ভুবনেশ্বরে আধুনিক ক্লিনিক সহ বৈজ্ঞানিক দক্ষতা এবং শিল্পের নিপুণতা একত্রিত করে, বর্তমানে ইউজেনিক্স সবচেয়ে বিস্বস্ত কেন্দ্রে পরিণত হয়েছে। মোহাম্মদ শামি, রবি শাস্ত্রী, মোহাম্মদ আজহারুদ্দিন এবং মাইকেল বেভানের মতো ক্রিকেট আইকনরা ইউজেনিক্স-এ আস্থা রেখে, কোম্পানির অত্যাধুনিক হেয়ার ট্রান্সপ্লান্ট প্রযুক্তির মাধ্যমে নিজেদেরকে নতুন করে সাজিয়ে তুলেছে। প্রাকৃতিক, নমনীয় এবং দীর্ঘস্থায়ী ফলাফল প্রদানের জন্য পরিচিত এই সংস্থা, এখন ক্রিকেটার এবং সেলিব্রিটিদের কাছে একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে। ভারতীয় ক্রিকেট আইকন, মোহাম্মদ শামি ইউজেনিক্স- এ নিজের হেয়ার রিস্টোরেশন প্রক্রিয়ার অভিজ্ঞতা শেয়ার…
Read More
দুঃসংবাদ মেট্রো কতৃপক্ষের তরফে

দুঃসংবাদ মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর এই রুটের পরিষেবা ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকবে ৮ দিন, প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত প্ল্যান থাকলেও পরে পরিবর্তন করা হয়। জানা গিয়েছে, এই সময়ে শহরে বইমেলা থাকার কারণে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। জানা গিয়েছে, প্রথমে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো, পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ফের সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো। অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ দুই অংশেই কোনও মেট্রো চলবে না। এর মধ্যে ১৫ এবং ১৬ তারিখ ও ২২ এবং…
Read More
খরচ কমাতে চাইছে রাজ্য সরকার

খরচ কমাতে চাইছে রাজ্য সরকার

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই অতিরিক্ত খরচের ক্ষেত্রে রাশ টানতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে বাজে খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে। সামনেই রয়েছে আগামী অর্থ বর্ষের (২০২৫-২৬) রাজ্য বাজেট। এই বাজেটে বাড়তি খরচের সংস্থানও করতে হবে রাজ্যকে। এই অবস্থায় ডিজিটাল রেশন কার্ডের তালিকা সংস্কার করে বেশ কয়েক হাজার কোটি টাকা বাঁচাতে পেরেছে রাজ্য। সারা দেশে এখন, ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু হওয়ার পর রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের কাজ শুরু করেছে নবান্ন। এই কাজ শুরুর আগে রাজ্যের ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা ছিল প্রায় ১০ কোটি ৭০ লক্ষ। এখন দেখা যাচ্ছে রাজ্য ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা প্রায়…
Read More
হারিয়ে যাওয়া তীর্থযাত্রীদের খুঁজতে মহা কুম্ভে ‘নম্বর রক্ষক’ উদ্যোগ চালু ভি-এর

হারিয়ে যাওয়া তীর্থযাত্রীদের খুঁজতে মহা কুম্ভে ‘নম্বর রক্ষক’ উদ্যোগ চালু ভি-এর

ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি, মহাকুম্ভে হারিয়ে যাওয়া তীর্থযাত্রীদের খুঁজে বের করার জন্য নিয়ে এসেছে 'ভি নম্বর রক্ষক' উদ্যোগ। এই উদ্যোগে তীর্থযাত্রীদের সংযুক্ত থাকতে সাহায্য করা হবে। তাদের দেওয়া হবে জরুরি যোগাযোগের নম্বর খোদাই করা রুদ্রাক্ষ ও তুলসীর ব্রেসলেট। কুম্ভমেলার সময় হাজার হাজার তীর্থযাত্রী হারিয়ে যান বা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এই উদ্বেগ দূর করার জন্য, ভি স্বামী রামানন্দ আচার্য শিবির আখড়ার কাছে একটি বুথ স্থাপন করেছে, যেখানে তীর্থযাত্রীরা তাদের জরুরি যোগাযোগ নম্বর খোদাই করা ব্রেসলেট পেয়ে যাবেন। বিশেষ করে বয়স্ক এবং ছোট বাচ্চা যারা ফোন নম্বর মুখস্থ রাখতে পারবে না, তাদের উদ্দেশ্যেই এই উদ্যোগ। ভি-এর প্রধান বিপণন…
Read More
মহানন্দার তীর ধরে বিকল্প রাস্তা গড়তে চায় শিলিগুড়ি পুরসভা

মহানন্দার তীর ধরে বিকল্প রাস্তা গড়তে চায় শিলিগুড়ি পুরসভা

যানজট সমস্যা কাটিয়ে শিলিগুড়ি শহরকে ‘গতিশীল’ করতে, হিলকার্ট রোড এবং সেবক রোড থেকে গাড়ির চাপ কমাতে মহানন্দার তীর ধরে বিকল্প রাস্তা গড়তে চায় শিলিগুড়ি পুরসভা। ইতিমধ্যেই ‘রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস’কে (রাইটস) দিয়ে প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখার পরে সেই রিপোর্ট পুরবোর্ডের গত সভায় পেশ করা হয়। বোর্ডের অনুমতি নিয়ে তা রাজ্য সরকার তথা পুর এবং নগরোন্নয়ন দফতরে পাঠানো হচ্ছে। ওই প্রকল্প করতে ১৬১ কোটি টাকার মতো খরচ ধরা হয়েছে। যা পুর এবং নগরোন্নয়ন দফতর থেকে আর্থিক সহায়তা করলে তবেই তৈরি করা সম্ভব বলে মনে করা হচ্ছে। বিরোধীদের অবশ্য দাবি, যা পরিস্থিতি তাতে পুরবোর্ডের পক্ষে এ কাজ করার সম্ভাবনা কম।…
Read More
আয়োডাইজড নুন ভারতের জনস্বাস্থ্য সুরক্ষায় বিপ্লব এনেছে

আয়োডাইজড নুন ভারতের জনস্বাস্থ্য সুরক্ষায় বিপ্লব এনেছে

ভারতে আয়োডাইজড নুন কেবল খাবারের স্বাদ বৃদ্ধির জন্য নয়, বরং আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৫০-এর দশকে এই উদ্যোগ শুরু হলেও ১৯৯২ সালে সার্বিক নুন আয়োডাইজেশন (USI) কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এর ফলে গলগণ্ডসহ নানা আয়োডিন-সংক্রান্ত রোগ প্রতিরোধে সাফল্য আসে। এখন নুনে আয়রন ও অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত করে ডাবল-ফর্টিফায়েড সল্ট (DFS) তৈরি করা হচ্ছে, যা পুষ্টির ঘাটতি কমাতে সহায়ক। টাটা সল্টের মতো প্রতিষ্ঠানও এই উদ্যোগে অগ্রণী ভূমিকা নিচ্ছে। তবে ১০০% কভারেজ নিশ্চিত করতে আরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।
Read More