Blog

সংরক্ষণ নীতি নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

সংরক্ষণ নীতি নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

সংরক্ষণ নীতি (Reservation) নিয়ে ৯ ই জানুয়ারি বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গত ৭৫ বছরে যাঁরা সংরক্ষণের সুবিধা নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন সমাজে এবং যাঁরা প্রতিযোগিতায় সক্ষম, তাঁদের আর সংরক্ষণের প্রয়োজন নেই। ৯ ই জানুয়ারি এমনই মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।এর আগে ২০২৪ এর অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের সাত সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল, প্রয়োজনে রাজ্য সরকারগুলি অনগ্রসর শ্রেণিগুলির মধ্যে আরো শ্রেণি তৈরি করতে পারে। ওই রায়ে বলা হয়েছিল, অনগ্রসর শ্রেণির মধ্যে যারা তুলনামূলক ভাবে কম উন্নত তাদের জন্য সংরক্ষণ পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মেসির বেঞ্চ একটি…
Read More
বাংলাদেশ সীমান্তে নিজের খরচে বেড়া দিল গ্রামবাসী

বাংলাদেশ সীমান্তে নিজের খরচে বেড়া দিল গ্রামবাসী

শুক্রবার বাংলাদেশের দহগ্রাম-আঙ্গারপোতা এই দুই গ্রামের সীমানায়, জ়িরো পয়েন্ট থেকে বড় জোর দেড় ফুট দূরত্বে নিজেদের খরচে বেড়া দিলেন লাগোয়া ভারতীয় গ্রামের বাসিন্দারা। তা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে তাঁদের বিবাদে পরিস্থিতি তেতে উঠলে, ভারতীয়দের পক্ষ নেয় বিএসএফ। শেষ পর্যন্ত বিজিবির বাধা উপেক্ষা করে, দু’কিলোমিটার এলাকায় প্রায় চার ফুট উঁচু বেড়া দেওয়া হয়। তা নিয়ে বিকেলে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার রাজীব গৌতম এবং বিজিবির রংপুর সেক্টর কমান্ডার সাব্বির আহম্মেদের বৈঠক হয়। বিএসএফের এক কর্তার দাবি, ‘‘সীমান্তে যাতে উত্তেজনা না ছড়ায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’’ ওই এলাকায় প্রায় ১৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ১২ কিলোমিটারে বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে। বাকিটা…
Read More
চার্জগঠন হল কালীঘাটের কাকুর বিরুদ্ধে

চার্জগঠন হল কালীঘাটের কাকুর বিরুদ্ধে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র কয়েকদিন আগেই আদালতে আসার পথে আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়েন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কালীঘাটের ‘কাকু’। বর্তমানে শহর কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ। এদিন সেখান থেকেই তাঁকে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়। দীর্ঘ টানাপড়েন শেষে আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ‘কাকু’র বিরুদ্ধে চার্জগঠন করা হয়। সেই সঙ্গেই জমা দেওয়া হয় তাঁর মেডিক্যাল রিপোর্ট। জানা যাচ্ছে, ‘কাকু’র পেসমেকার…
Read More
মাসের শুরুতেই বাড়লো পাউরুটির দাম

মাসের শুরুতেই বাড়লো পাউরুটির দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার বৃদ্ধি পেতে চলেছে পাউরুটির দাম। বর্তমান সময়ে ৪০০ গ্রাম পাউরুটি বিক্রি হয় ৩২ টাকায় ৫ জানুয়ারি থেকে সেই ৪০০ গ্রাম পাউরুটি বিক্রি হবে ৩৬ টাকায়। অন্যদিকে, ২০০ গ্রাম পাউরুটির দাম বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১৮ টাকায়। অন্যদিকে আবার ১০০ গ্রাম ওজনের পাউরুটির দাম বৃদ্ধি পাবে ৯টাকা ৫০ পয়সা। উল্লেখ্য, দু বছর আগে শেষবার পাউরুটির দাম বৃদ্ধি পেয়েছিল। একটি বৈঠক করে পাউরুটির দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন “দা জয়েন্ট অ্যাকশন কমিটি’র” সম্পাদক ইমরান আলি। তিনি জানিয়েছেন, বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কেবলমাত্র পাউরুটির দাম বৃদ্ধি…
Read More
নয়া নির্দেশ বিকাশভবনের তরফে

নয়া নির্দেশ বিকাশভবনের তরফে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই একগুচ্ছ নয়া নির্দেশ দিল রাজ্য সরকার। কদিন আগেই রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষকদের জন্য কয়েক দফা নির্দেশ জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ তরফে। এবার রাজ্যের কোন স্কুলে কত পড়ুয়া রয়েছে, কত শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা কত, সে বিষয়ে তথ্য চাইল শিক্ষা দফতর। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যের কোন স্কুলে কত পড়ুয়া সেই সংখ্যা একইসাথে স্কুলগুলিতে উপস্থিত শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা জানাতে হবে। কোন স্কুলে কত শূন্যপদ অর্থাৎ ফাঁকা পদ রয়েছে সেই সংক্রান্ত তথ্যও তলব করেছে শিক্ষা দফতর। জমা দিতে হবে জেলা স্কুল পরিদর্শকের কাছে। বিকাশ ভবনে পৌঁছবে সেই রিপোর্ট। রাজ্যের প্রায় ২৫০…
Read More
জেলায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা ১ লক্ষ ১১ হাজার

জেলায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা ১ লক্ষ ১১ হাজার

কোচবিহার জেলায় বাংলার বাড়ি প্রকল্পে ১ লক্ষ ১১ হাজার মানুষের নাম অনুমোদন হয়েছে। তারমধ্যে ৫০ শতাংশ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বাকি উপভোক্তাদের টাকাও চলতি সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। এই টাকা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের কাছে ‘ওটিপি’ যাচ্ছে। সাইবার অপরাধ ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ওটিপি কারও কাছে যেন উপভোক্তারা না বলেন সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্তক করা হচ্ছে। জেলায় বিপুল সংখ্যক বাড়ি তৈরি হবে। এরজন্য পর্যাপ্ত পরিমাণে ইট, বালি, পাথর, সিমেন্ট, রড যাতে মজুত থাকে সেই দিকেও প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। দাম যাতে বৃদ্ধি করা না হয় সেটা প্রশাসন…
Read More
অবশেষে খুলে গেলো ফাঁড়াবাড়ি থাড়ুঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট

অবশেষে খুলে গেলো ফাঁড়াবাড়ি থাড়ুঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট

দীর্ঘবছর বন্ধথাকার পর অবশেষে খুলে গেছে শিলিগুড়ি শহর সংলগ্ন বৈকন্ঠপুর রেঞ্জের ফাঁড়াবাড়ি থাড়ুঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট। শিলিগুড়ির বাসির জন্য এই পিকনিক স্পট খুলে যাওয়াতে খুশি ফারাবাড়ি বন সুরক্ষা কমিটি ।সবাই শহরের দূরে যেতে পারে বা যেতে চায় এমনটা নয় কেউ কেউ চায় শহরের মধ্যে কিছুক্ষণের ব্যবধানে যাতে আনন্দ উপভোগ করতে পারেন। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ওই এলাকাকে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বনদপ্তর। অবশেষে সাধারণ মানুষদের কথা মাথায় রেখে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। তবে যারা যে এই সংশ্লিষ্ট এলাকায় পিকনিক করতে যাবেন তাদের জন্য কিছু বিধি-নিষেধ বেধে দেওয়া হয়েছে…
Read More
কোচবিহারে ১৯ আসনের বিমান দাবি

কোচবিহারে ১৯ আসনের বিমান দাবি

কোচবিহার – কলকাতা রুটে বড় বিমান চালানোর দাবি জোরাল হচ্ছে। প্রায় দু’বছর ধরে রুটে ৯ আসনের বিমান পরিষেবা চালু রয়েছে। অভিযোগ, যাত্রী চাহিদা বাড়লেও সেখানে বড় বিমান চালান হচ্ছে না। ফলে অনেকেই প্রয়োজনীয় দিনে যাতায়াতের টিকিট পাচ্ছেন না। এই পরিস্থিতিতে ওই রুটে বিমান চালাচলের দায়িত্বে থাকা উড়ান সংস্থার তরফেও অপেক্ষাকৃত বেশি আসনের বিমান চালু করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। বিমান বন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, ‘‘বর্তমানে ১৯ আসনের উড়ান চালানোর মতো পরিকাঠামো রয়েছে। রানওয়ের দৈর্ঘ্য আরও বাড়ানো হলে অপেক্ষাকৃত বেশি আসনের বড় বিমান নামতে পারবে।’’ সূত্রের দাবি, ওই রুটে চলাচলের জন্য ১৯ আসনের একটি নতুন বিমান কিনতে চাইছে উড়ান সংস্থাটি।…
Read More
শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত হলো ইকো সেনসিটিভ জোন নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক

শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত হলো ইকো সেনসিটিভ জোন নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক

শিলিগুড়ি : পরিবেশ-সংবেদনশীল অঞ্চলের (ইকো সেনসিটিভ জোন) একাধিক সমস্যা নিয়ে শুক্রবার পুনরায় বিশেষ বৈঠক হলো শিলিগুড়ি পুরনিগমে। এদিন শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে এই বিশেষ শোভা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসডিও শিলিগুড়ি সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মূলত এদিন পরিবেশ-সংবেদনশীল অঞ্চল (ইকো সেনসিটিভ জোন) নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও একইসঙ্গে পরিবেশ রক্ষা এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও চা শিল্প ও চা শিল্পের সঙ্গে যুক্ত পর্যটন শিল্পের উন্নতিতে কি করা যায় সেই বিষয়েও এদিন আলোচনা করা হয়। এদিন এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব…
Read More
অনুমান করা হচ্ছে কলকাতার রাস্তাতে থাকবে ট্রাফিক, বিকেল থেকে চলবে বিভিন্ন মিটিং-মিছিল

অনুমান করা হচ্ছে কলকাতার রাস্তাতে থাকবে ট্রাফিক, বিকেল থেকে চলবে বিভিন্ন মিটিং-মিছিল

কোন রাস্তা গুলিতে এ দিন ট্রাফিক থাকতে পারে? শুক্রবার শহরে অনেক মিটিং, মিছিল রয়েছে। এর জন্য বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যানজট থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঠিক এই সময়ে অফিস থেকে বাড়ি ফেরার তাড়া থাকে সকলের। এই কারনে পথে বের হওয়া লোকজনকে কিছুটা অসুবিধার মুখে পড়তে হতে পারে। শহরের ব্যস্ত অংশে মিটিং, মিছিলের কারণে শ্লথ হতে পারে গতি, এই রকমই মনে করা হচ্ছে। তবে পরিমাণ অনুযায়ী ট্রাফিক পুলিশরা থাকবে রাস্তায়।     ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৩টে থেকে ওয়েলিংটন স্কোয়্যার থেকে একটি মিছিল শুরু হওয়ার কথা আছে। ওই মিছিল যাবে এস এন ব্যানার্জি…
Read More
টাকা খরচের নিরিখে কোচবিহার জেলা রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রথম স্থানে

টাকা খরচের নিরিখে কোচবিহার জেলা রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রথম স্থানে

কোচবিহার জেলায় বাংলার বাড়ি প্রকল্পে ১ লক্ষ ১১ হাজার মানুষের নাম অনুমোদন হয়েছে। তারমধ্যে ৫০ শতাংশ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বাকি উপভোক্তাদের টাকাও চলতি সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। এই টাকা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের কাছে ‘ওটিপি’ যাচ্ছে। সাইবার অপরাধ ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ওটিপি কারও কাছে যেন উপভোক্তারা না বলেন সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্তক করা হচ্ছে।জেলায় বিপুল সংখ্যক বাড়ি তৈরি হবে। এরজন্য পর্যাপ্ত পরিমাণে ইট, বালি, পাথর, সিমেন্ট, রড যাতে মজুত থাকে সেই দিকেও প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। দাম যাতে বৃদ্ধি করা না হয় সেটা প্রশাসন দেখবে।…
Read More
দোকানের ছাউনির টিন খুলে দুঃসাহসিক চুরি ধূপগুড়িতে

দোকানের ছাউনির টিন খুলে দুঃসাহসিক চুরি ধূপগুড়িতে

দোকানের ছাউনির টিন খুলে ভেতরে ঢুকে দুঃসাহসিক চুরি! সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বৃহস্পতিবার মাঝরাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বিডিও রোডের এক বিল্ডার্সের দোকানে। শুক্রবার দোকান খুলতেই মালিকের চক্ষু চড়কগাছ ! দোকানের ভেতরে জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে, ক্যাশ বাক্স খোলা পাশাপাশি উপরের ছাউনির টিন খোলা। ক্যাশ বাক্সে রাখা নগদ টাকা খোয়া গেছে। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভিতে দেখা যাচ্ছে একজন মুখঢেকে দোকানে ঢুকে লুটপাট চালাচ্ছে। দোকান মালিকের দাবি, ক্যাশ বাক্স থেকে প্রায় ১৫-২০ হাজার টাকা চুরি হয়ে গেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে…
Read More
ভালো কাজে পুরস্কার পাবে পঞ্চায়েত উদ্যোগ জেলা প্রশাসনের

ভালো কাজে পুরস্কার পাবে পঞ্চায়েত উদ্যোগ জেলা প্রশাসনের

ভালো কাজ করলে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলিকে পুরস্কৃত করা হবে বলে জানাল কোচবিহার জেলা প্রশাসন। যে গ্রাম পঞ্চায়েতগুলি সরকারের বরাদ্দ টাকা দ্রুত শেষ করতে পারবে, সেই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে পুরস্কৃত করা হবে। সরকারি কাজ শেষ করার নিরিখে কারা এগিয়ে রয়েছে সেটা ২০ জানুয়ারির মধ্যে চুড়ান্ত করা হবে। আগামী ২৬ জানুয়ারি তিনটি গ্রামকে সেই কাজের নিরিখে সেরার পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার কোচবিহারের জেলা শাসক অরবিন্দকুমার মিনা বলেন, ‘পঞ্চদশ অর্থ কমিশনে চলতি আর্থিক বছরে ১৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছে জেলার উন্নয়নে। এর মধ্যে ১৫১ কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকার কাজ এখনও বাকি। সেই টাকা দ্রুত ব্যবহারের জন্যই এই উদ্যোগ।…
Read More
যাত্রী চাহিদা বাড়লেও বড় বিমান চালান হচ্ছে না কোচবিহারে

যাত্রী চাহিদা বাড়লেও বড় বিমান চালান হচ্ছে না কোচবিহারে

কলকাতা রুটে বড় বিমান চালানোর দাবি জোরাল হচ্ছে। প্রায় দুবছর ধরে কোচবিহার থেকে কলকাতা রুটে ৯ আসনের বিমান পরিষেবা চালু রয়েছে। অভিযোগ, যাত্রী চাহিদা বাড়লেও সেখানে বড় বিমান চালান হচ্ছে না। ফলে অনেকেই প্রয়োজনীয় দিনে যাতায়াতের টিকিট পাচ্ছেন না। এই পরিস্থিতিতে ওই রুটে বিমান চালাচলের দায়িত্বে থাকা উড়ান সংস্থার তরফেও অপেক্ষাকৃত বেশি আসনের বিমান চালু করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। কোচবিহার বিমান বন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, ‘‘বর্তমানে ১৯ আসনের উড়ান চালানোর মতো পরিকাঠামো রয়েছে। রানওয়ের দৈর্ঘ্য আরও বাড়ানো হলে অপেক্ষাকৃত বেশি আসনের বড় বিমান নামতে পারবে। সূত্রের দাবি, ওই রুটে চলাচলের জন্য ১৯ আসনের একটি নতুন বিমান কিনতে চাইছে…
Read More