Blog

শিলিগুড়িতে আয়োজিত হল অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট

শিলিগুড়িতে আয়োজিত হল অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট

শিলিগুড়িতে আয়োজিত হল অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। তবে প্রথমবার অংশ নিচ্ছে না  প্রতিবেশী দেশ বাংলাদেশ। অন্যদিকে প্রথমবার অংশ নিল প্রতিবেশি দেশ ভুটান।  সেই সঙ্গে প্রতিবারের মতো এবারও থাকছে নেপাল। জানাগেছে, 'কেরালা ট্রাভেল মার্টে'র পর ভারতের অন্যতম পর্যটন মেলায় অংশ নেবে পাহাড়ি দেশ ভুটান৷ কিন্তু, প্রথমবার এই পর্যটন মেলায় থাকছে না প্রতিবেশী বাংলাদেশ ৷ মঙ্গলবার থেকে শিলিগুড়িতে আয়োজিত হল অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মাটিগাড়ার অদূরে পাথরঘাটা এলাকায় গ্র্যান্ড কাসায় হচ্ছে এই পর্যটন মেলা। মেলায় অংশ নিচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড ৷ এছাড়াও, ত্রিপুরা, সিকিম, গুজরাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিও পর্যটন মেলায় অংশ নেবে ৷ ভুটানের…
Read More
61 তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন এসএসবির মহাপরিচালক

61 তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন এসএসবির মহাপরিচালক

এস এস বি  61 তম প্রতিষ্ঠাতা দিবসে ডিজি প্যারেড চলাকালীন শিলিগুড়ি সীমান্তে এসএসবি-র মহাপরিচালক অমৃত মোহন প্রসাদ। এই অনুষ্ঠান থেকে এসএসবি ডিজি অমৃত মহান প্রসাদ জানান, SSB সীমান্তে যেকোনও বেআইনি গতিবিধি রুখতে সবসময় প্রস্তুত। এস এস বি  ভারত-নেপাল এবং ইন্দো-ভুটান সীমান্তে অবিরাম পাহারা দিয়ে চলে। তিনি আরও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত দিয়ে ৬১ তম উত্থাপন দিবসের শুভ আরম্ভ করা হবে। শিলিগুড়ির আশেপাশে যেসব সংবেদনশীল জায়গা রয়েছে সেসব জায়গা গুলি এস এস বি দায়িত্ব নিয়ে সে জায়গা গুলি ওপর পাহারা দেবে। এছাড়াও সীমান্ত নিকটবর্তীতে যে সমস্ত সাধারণ মানুষ থাকে তাদের সুরক্ষার জন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। পাশাপাশি নেপাল ভুটান…
Read More
১৫ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার দুজন

১৫ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার দুজন

গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম বিষ্ণু বর্মন ও অনুপম বর্মন। দুজনেই কোচবিহার জেলার বাসিন্দ। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পিকআপ ভ্যানের বিশেষ চেম্বার থেকে ১২৯ কেজি গাজা উদ্ধা রয়েছে। উদ্ধার হওয়া গাজা কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছিল বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তবেই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার…
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আয়োজিত হল NBU কার্নিভ্যাল

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আয়োজিত হল NBU কার্নিভ্যাল

এই প্রথমবার শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আয়োজিত হল NBU কার্নিভ্যাল। বুধবার সকাল 11 টা থেকে এই কার্নিভাল শুরু হয়। জানা যায় এদিন প্রায় ৮০টি স্টল ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই স্টলে তাদের হাতে তৈরি সামগ্রী খাওয়া-দাওয়া সহ একাধিক সামগ্রী সকলের সামনে তুলে ধরে। পাশাপাশি শিলিগুড়ি এবং সংলগ্ন বিভিন্ন জায়গার কৃষকেরাও এখানে স্টল দেয়। সাথে ছেলের প্রতিবেশীদের নেপাল ও ভুটানের স্টলও। এদিন এই কার্নিভালকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় ছিল সাঁজো সাজো রব। পাশাপাশি সারাদিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়।
Read More
ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চে শুরু হয়েছে বড়দিনের প্রস্তুতি

ফ্রেন্ডস ব্যাপ্টিস্ট চার্চে শুরু হয়েছে বড়দিনের প্রস্তুতি

হাতে মাত্র কয়েকটি দিন ২৫ শে ডিসেম্বর বড় দিন। বড়দিনের উৎসবে মেতে উঠবেন খ্রিস্টধর্মাবলম্বী মানুষেরা। তার আগে সেজে উঠছে জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় অবস্থিত ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চ। এখানেই এক মাস ধরে পালিত হবে প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে প্রার্থনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। জলপাইগুড়ি ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চের তরফে পল দাস বলেন, সামনেই বড় দিন। প্রভু যিশুর জন্মদিন উদযাপনের আগে সাজিয়ে তোলা হচ্ছে  চার্চ, ছোটদের অনুষ্ঠানের মহড়া চলছে প্রতিদিন। অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি যীশুর বাণী প্রচার সহ নাচ গান পরিবেশিত হবে বলে জানান তিনি।
Read More
বন্ধন মিউচুয়াল ফান্ডের ‘বড়তে রাহো’ নতুন ব্র্যান্ড ফিল্মের পরবর্তী পর্ব

বন্ধন মিউচুয়াল ফান্ডের ‘বড়তে রাহো’ নতুন ব্র্যান্ড ফিল্মের পরবর্তী পর্ব

বন্ধন মিউচুয়াল ফান্ড 'বড়তে রাহো' প্রচারাভিযানের পরবর্তী পর্যায়ে আরেকটি ফিল্ম নিয়ে এসেছে। লক্ষ্য জীবনের প্রতিটি সাধারণ মুহূর্তকে উদযাপন করা। নতুন প্রচারাভিযান ব্যক্তিদের বর্তমান সময়ে সাহসের সঙ্গে বাঁচতে উৎসাহিত করবে। এটি সকলকে "একদিন আমি করব" থেকে "আজ আমি পারব"-তে নিয়ে যাওয়ার সাহস দেয়। এটি দেখায় যে কীভাবে আর্থিক নিরাপত্তা ব্যক্তিদের বর্তমান সময়ে স্বপ্নকে উপলব্ধি করতে এবং ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে। বন্ধন মিউচুয়াল ফান্ড জানায় যে ভুল কোনও ব্যর্থতা নয়; বরং ভুল থেকে শেখার পদ্ধতি বড়ই সহজ। সেজন্য তারা দুটি নতুন ব্র্যান্ড ফিল্ম- 'মিসটেক অ্যান্ড ড্রিমস' চালু করেছে। বিশাল কাপুর, সিইও, বন্ধন এএমসি, শেয়ার করেছেন, “গত বছর যখন আমরা 'বড়তে…
Read More
ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ মালদার এক রেশন ডিলারের বিরুদ্ধে

ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ মালদার এক রেশন ডিলারের বিরুদ্ধে

মালদা : ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ মালদায় আরও এক রেশন ডিলারের বিরুদ্ধে। ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ কালিয়াচক তিন নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুর বোনা এলাকার রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ এর বিরুদ্ধে। জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া। কালিয়াচক তিন নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরবনা গ্রাম। এই এলাকার রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ। ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভুয়ো রেশন কার্ড তৈরি করে ব্যাপক পরিমাণে খাদ্য সামগ্রী লুট করেছেন ওই রেশন ডিলার বলে…
Read More
পি এফ অফিসে স্বারক লিপি প্রদান চা বাগান শ্রমিক ইউনিয়নের

পি এফ অফিসে স্বারক লিপি প্রদান চা বাগান শ্রমিক ইউনিয়নের

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শহরে অবস্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কার্যালয়ে বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবী জানাতে আলিপুরদুয়ার জেলার রহিমা বাদ চা বাগানের শ্রমিকেরা দেখা করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। সুদূর রহিমাবাদ চা বাগান থেকে এতটা পথ পাড়ি দিয়ে পি এফ অফিসে আসার কারণ প্রসঙ্গে ২০০৮ সালে  অবসর প্রাপ্ত চা বাগান শ্রমিক তথা সি আই টি ইউ অনুমোদিত আলিপুরদুয়ার কোচবিহার চা বাগান মজদুর ইউনিয়নের সদস্য আব্দুস সাত্তার বলেন, ১১ থেকে ২০১৪ এই চার বছরের পি এফ টাকা পাচ্ছে না প্রায় ২০০ জন শ্রমিক, কারন মালিক প্রথমে পি এফ এর টাকা জমা দেয়নি, পরে দিয়েছে কিন্তু তারপর ও আমরা বঞ্চিত।
Read More
শিলিগুড়ি টাউন ব্লক ৩ তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

শিলিগুড়ি টাউন ব্লক ৩ তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

শিলিগুড়ি : শিলিগুড়ি টাউন ৩ ব্লক নমঃশুদ্র ও উদবাস্তু সেলের পক্ষ থেকে ৪০ নং ওয়ার্ডের প্রধান মোড় বটতলাতে ২০০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল মঙ্গলবার।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, পশ্চিমবঙ্গ নমঃশুদ্র ও উদবাস্তু সেলের রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার, শিলিগুড়ি টাউন ৩ ব্লক জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ অধিকারী ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদবাস্তু সেলের চেয়ারম্যান নবকুমার বসাক।
Read More
শিলিগুড়ি গার্লস স্কুলে প্রাথমিক পর্বের ভর্তি নিয়ে ক্ষোভ অভিভাবকদের

শিলিগুড়ি গার্লস স্কুলে প্রাথমিক পর্বের ভর্তি নিয়ে ক্ষোভ অভিভাবকদের

শিলিগুড়ি গার্লস স্কুলে প্রাথমিক পর্বের ভর্তি নিয়ে ক্ষোভ অভিভাবকদের।প্রথমে স্কুল থেকে অভিভাবক দের বলা হয়েছিল ফর্ম পূরণ করে জমা দেবার পর সরাসরি ভর্তি নিয়ে নেওয়া হবে।আর সেই মত আবেদন পত্র জমা দেন অভিভাবকেরা।স্কুলের থেকে বলা হয়েছিল,আবেদনপত্র জমা দিলেই ভর্তি নেওয়া হবে।সেইমতো আজ আবেদনপত্র জমা করে স্কুলে ছাত্রীদের ভর্তি করতে এসেছিলেন অভিভাবকেরা।তারা এসে জানতে পারে,আবেদনপত্রের মাধ্যমে নয় লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে ছাত্রীদের।আর তা জানার পর থেকে ক্ষোভে ফুঁসতে থাকেন অভিভাবকেরা।এ বিষয়ে অভিভাবকেরা অভিযোগ করে জানান,প্রথমে আমাদের বলা হয়েছিল আবেদনপত্র জমা জমা করার পরেই ভর্তি নিয়ে নেওয়া হবে।আর সেই মতো আজ আবেদনপত্রসহ ছাত্রীদের নিয়ে আসলে তারা জানতে পারে আবেদনপত্রের মাধ্যমে নয়…
Read More
বাংলাদেশে ২০২৫ -এর শেষে দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে ২০২৫ -এর শেষে দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শেষে দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি। আজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সোমবার  সকাল ১০টায় বাংলাদেশের বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে তার ভাষণ সরাসরি সম্প্রচার করছে। গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে এটি তার তৃতীয় ভাষণ। জাতির…
Read More
নয়া প্রকল্প পড়ুয়াদের জন্য

নয়া প্রকল্প পড়ুয়াদের জন্য

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম তরুণের স্বপ্ন। এবার আরও একটি উদ্যোগ নেওয়া হল। আগামী বছরের শুরু থেকেই সেই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হতে চলেছে। উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। কলেজ পাশ করলেই এবার বাংলার পড়ুয়ারা ইন্টার্নশিপের সুযোগ পাবে বলে। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা দফতরের উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমার বলেন, ‘খুব শীঘ্রই আমরা পশ্চিমবঙ্গের ছাত্র ইন্টার্নশিপ প্রকল্পের জন্য বিজ্ঞাপন দেব। মন্ত্রিসভা ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের রূপরেখা তৈরি নিয়ে মুখ্যসচিব বৈঠকও করেছেন।…
Read More
প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নার কর্মসূচি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সদের

প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নার কর্মসূচি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সদের

ধর্মতলায় ধর্না বসতে চেয়ে পুলিশের অনুমতি না মেলায়, এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল চিকিৎসকদের সংগঠনের মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’। মঙ্গলবার হাই কোর্টে মামলা দায়েরের অনুমতি চায় তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চিকিৎসকদের মামলা করার অনুমতি দিয়েছেন। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে। আরজি কর-কাণ্ডের আবহে আবার পথে নেমে প্রতিবাদের কর্মসূচি নেন চিকিৎসকেরা। আরজি করের মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিট না দেওয়ায় এই মামলায় ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে আদালত। যার বিরোধিতায়…
Read More
বদলাতে চলেছে নিয়ম

বদলাতে চলেছে নিয়ম

বদলাতে চলেছে নিয়ম, নেওয়া হলো বড় সিদ্ধান্ত। এবার থেকে শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় নিজের বাড়ি ও সম্পত্তির কর দিতে হবে অনলাইনেই। ২৩ ডিসেম্বর থেকে গোটা রাজ্যজুড়ে নয়া পক্রিয়া শুরু হয়ে যাবে। এবার থেকে আর অফলাইনে নয়, অনলাইনেই দিতে হবে বাড়ি ও সম্পত্তির কর। বিগত সময়ে পঞ্চায়েত এলাকায় কর নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে অনেক ত্রুটি ছিল। পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দাদের সম্পত্তি কর সঠিকভাবে আদায় করতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল রাজ্য পঞ্চায়েত দপ্তরকে। এবার নয়া প্রক্রিয়া চালু হলে সেই সমস্যা মিটবে। ইতিমধ্যেই অনলাইনে কর চালুর বিষয়টি প্রত্যেক পঞ্চায়েতকে জানিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর তরফে। গ্রামে গ্রামে যাতে এই নয়া নিয়ম নিয়ে…
Read More