Blog

বদলাতে চলেছে নিয়ম

বদলাতে চলেছে নিয়ম

বদলাতে চলেছে নিয়ম, নেওয়া হলো বড় সিদ্ধান্ত। এবার থেকে শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় নিজের বাড়ি ও সম্পত্তির কর দিতে হবে অনলাইনেই। ২৩ ডিসেম্বর থেকে গোটা রাজ্যজুড়ে নয়া পক্রিয়া শুরু হয়ে যাবে। এবার থেকে আর অফলাইনে নয়, অনলাইনেই দিতে হবে বাড়ি ও সম্পত্তির কর। বিগত সময়ে পঞ্চায়েত এলাকায় কর নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে অনেক ত্রুটি ছিল। পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দাদের সম্পত্তি কর সঠিকভাবে আদায় করতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল রাজ্য পঞ্চায়েত দপ্তরকে। এবার নয়া প্রক্রিয়া চালু হলে সেই সমস্যা মিটবে। ইতিমধ্যেই অনলাইনে কর চালুর বিষয়টি প্রত্যেক পঞ্চায়েতকে জানিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর তরফে। গ্রামে গ্রামে যাতে এই নয়া নিয়ম নিয়ে…
Read More
মেরিনো কলকাতায় আর্কিটেক্ট এবং ডিজাইনারদের অনুপ্রেরণার এক্সক্লুসিভ সন্ধ্যার আয়োজন

মেরিনো কলকাতায় আর্কিটেক্ট এবং ডিজাইনারদের অনুপ্রেরণার এক্সক্লুসিভ সন্ধ্যার আয়োজন

মেরিনো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কলকাতার মার্জিত রাজকুটির বুটিক হোটেলে ৪ ডিসেম্বরে একটি বিশেষ সন্ধ্যায় মেরিনো মনন-এর উদ্বোধনী সংস্করণের আয়োজন করে। চিন্তাশীল ডিজাইনের উদযাপন ও তার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন চাহিদা মেটানোর সমাধানসূত্র খুঁজে পেতে "মেরিনোর চিন্তাশীল ডিজাইন সলিউশনস" থিমকে সামনে রেখে এই ইভেন্টের আয়োজন করা হয়। এই অভিনব উদ্যোগ শহরের বিশিষ্ট আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার এবং তাদের অংশীদারদের এক মঞ্চে নিয়ে এসেছিল। এই অনুষ্ঠানে তারা চিন্তাশীল ডিজাইনগুলির মাধ্যমে কী ভাবে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে উন্নত করতে পারে- তা নিয়ে একটি আলোচনা সভারও আয়োজন করে।  মেরিনো মনন সেক্টর ও ইন্টেরিয়র শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে সম্পর্ক উন্নত করার উদ্যোগ নেয়। অনুষ্ঠানে…
Read More
যুবসঙ্গম পর্যায় ৫: আইআইটি যোধপুরের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা

যুবসঙ্গম পর্যায় ৫: আইআইটি যোধপুরের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা

ভারত সরকারের 'এক ভারত শ্রেষ্ঠ ভারত যুবসঙ্গম' কর্মসূচির পঞ্চম পর্বের অংশ হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৩৯ জন পড়ুয়া আইআইটি যোধপুরের জন্য রওনা হয়েছে। আইআইইএসটি শিবপুরিনে একটি ওরিয়েন্টেশন সেশন এবং ফ্ল্যাগ-অফ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শিক্ষাবিদ এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কাজী মাসুম আখতার উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের নোডাল ইনস্টিটিউট হল IIEST শিবপুর, রাজস্থানের নোডাল ইনস্টিটিউট হল IIT যোধপুর। পশ্চিমবঙ্গের প্রতিনিধি পড়ুয়ারা ১৪-১৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আইআইটি যোধপুরে থাকবেন। এই সফরের ফলে দুই রাজ্যের মধ্যে সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং ধারণার বিনিময় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পর্যটন, ঐতিহ্য, অগ্রগতি, প্রযুক্তি এবং পারস্পরিক যোগাযোগের প্রচারও এই প্রয়াসের অংশ। এই উদ্যোগের অংশ হিসেবে পড়ুয়ারা…
Read More
টিকেএম নিয়ে এলো অল-নিউ ক্যামরি হাইব্রিড ইলেক্ট্রিক ভেহিকেল

টিকেএম নিয়ে এলো অল-নিউ ক্যামরি হাইব্রিড ইলেক্ট্রিক ভেহিকেল

টয়োটা কির্লোস্কর মোটর ভারতে তাদের নতুন ক্যামরি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল চালু করেছে। এই নতুন মডেলটি কার্বন-নিরপেক্ষ লক্ষ্যের প্রতি টয়োটার অঙ্গীকার বাস্তবায়িত করছে। টয়োটা ক্যামরি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলের জন্য বুকিং চালু আছে। এই গাড়িটির মূল বৈশিষ্ট্যগুলি হল: (১) ২.৫লি ডায়নামিক ফোর্স ইঞ্জিন, (২) ১৬৯ কিলোওয়াট (২৩০ পিএস) সর্বোচ্চ শক্তি, (৩) ২৫.৪৯ কিমি/লিটার চালন ক্ষমতা, (৪) স্পোর্ট, ইকো এবং নরমাল ড্রাইভিং মোড, (৫) অত্যাধুনিক টয়োটা সেফটি সেন্স ৩.০ নিরাপত্তা বৈশিষ্ট্য। এই গাড়িটি পরিবেশবান্ধব গতিশীলতার জন্য টয়োটার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করছে বলে জানিয়েছেন টয়োটা কির্লোস্কর মোটরের চেয়ারম্যান ও সিইও মাসাকাজু ইয়োশিমুরা।
Read More
গুয়াহাটিতে টয়োটা কির্লোস্কর মোটরের ‘ইউজড কার আউটলেট’ খোলা হল

গুয়াহাটিতে টয়োটা কির্লোস্কর মোটরের ‘ইউজড কার আউটলেট’ খোলা হল

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) উত্তর-পূর্বের গুয়াহাটিতে তাদের প্রথম কোম্পানি-মালিকানাধীন ‘টয়োটা ইউজড কার আউটলেট’ (টিইউসিও) খুলেছে, যা উত্তর-পূর্ব ভারতের বাজারে কোম্পানির প্রসারের ইঙ্গিতবাহী। এটি ভারতে তৃতীয় এই জাতীয় আউটলেট, যা এর আগে বেঙ্গালুরু ও দিল্লিতে চালু করা হয়েছিল। নতুন ৪,০০০ বর্গ ফুটের আউটলেটটি ১৫টিরও বেশি সার্টিফায়েড টয়োটা যানবাহন প্রদর্শন করতে পারবে এবং পূর্ব-ব্যবহৃত গাড়ি কেনার জন্য গ্রাহকদের একটি সমগ্র প্লাটফর্ম প্রদান করবে। প্রত্যেকটি গাড়ি টয়োটা-প্রশিক্ষিত কারিগরদের দ্বারা একটি কঠোর ২০৩-পয়েন্ট পরীক্ষার মধ্য দিয়ে যায়, যা উচ্চ মান ও নিরাপত্তা নিশ্চিত করে। টিইউসিও আউটলেটের মুখ্য বৈশিষ্ট্যগুলি হল: (১) টয়োটার নিজস্ব 'মারু মারু' পরিষ্কার প্রক্রিয়া, (২) ডিজিটাল শোরুম-সহ স্বচ্ছ মূল্য নির্ধারণ, (৩) অনলাইন…
Read More
অবশেষে রাজ্যকেই সম্মতি জানালো কেন্দ্র

অবশেষে রাজ্যকেই সম্মতি জানালো কেন্দ্র

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজের প্রকল্প কিংবা স্বাস্থ্য ক্ষেত্রের আয়ুষ্মান ভারত প্রতিটি ক্ষেত্রেই রাজ্যের জন্য বরাদ্দ টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় মোদি সরকারের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিতর্ক তৈরী হয়েছে বিল্ডিং-এর রং নিয়েও। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে এই সুস্বাস্থ্য ভবনের রং নীল-সাদার পরিবর্তে হলুদ করতে হবে। আর এই কারণেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে রাজ্যের জন্য বরাদ্দ টাকা আটকে রাখা হয়েছে বলেই দাবি কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র গাইডলাইন মানার প্রস্তাব দিলেও…
Read More
বিয়ের দিনে কনেদের লুককে আরও সুন্দর করে তুলতে ৫টি টিপস শেয়ার করলেন ইয়াসমিন করাচিওয়ালা

বিয়ের দিনে কনেদের লুককে আরও সুন্দর করে তুলতে ৫টি টিপস শেয়ার করলেন ইয়াসমিন করাচিওয়ালা

প্রতিটি কোনেই তাদের বিবাহের দিন সেরা লুক এবং আত্মবিশ্বাসী অনুভব করতে চায়। তাই এই বিশেষ দিনে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে ফিটনেস কোচ এবং পাইলেটস বিশেষজ্ঞ ইয়াসমিন করাচিওয়ালা বিশেষ পাঁচটি টিপস অফার করেছেন।  বিয়ের আগে থেকেই স্ন্যাক হিসেবে ক্যালিফোর্নিয়া আলমন্ড বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এটি ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, রিবোফ্লাভিন এবং জিঙ্কের মতো ১৫টি পুষ্টিতে সমৃদ্ধ। আলমন্ড একটি গুরুত্বপূর্ণ স্মার্ট স্ন্যাকিং যা বিবাহের প্রস্তুতির আগে ক্র্যাশ ডায়েটিং এড়াতে সাহায্য করে। এগুলি খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে: ভাজা বাদাম বা ভারতীয় মসলা/মশলার সাথে মিশ্রিত করা ইত্যাদি। একইসাথে কনের অবশ্যই বিবাহের আগে ব্যায়ামে মনোযোগ দেয়া দরকার, এমনকি প্রতিদিন যদি মাত্র ১০ মিনিট…
Read More
দক্ষিণ দিনাজপুর জেলার কুশুমন্ডী ব্লকের কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয়ের  75 তম উর্তি বর্ষ  উদযাপন

দক্ষিণ দিনাজপুর জেলার কুশুমন্ডী ব্লকের কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয়ের  75 তম উর্তি বর্ষ  উদযাপন

 দক্ষিণ দিনাজপুর জেলার কুশুমন্ডী ব্লকের কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয়ের এবছর 75 তম উর্তি বর্ষ চলছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে গত 13 তারিখ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে ১৫ তারিখ রবিবার অর্থাৎ আজ এই অনুষ্ঠানের শেষ দিনে প্রাক্তন ছাত্র ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন উৎসব আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের সম্পাদক অনুপ সান্যাল, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা প্রাক্তন ছাত্র রাজকুমার জালান সহ অন্যান্যরা।  দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেড়শো জন   প্রাক্তনী এই পুনর্মিলন উৎসবে অংশগ্রহণ করছে বলে স্কুলের প্রাক্তনী পুনর্মিলন উৎসব এর উদ্যোক্তা প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন।
Read More
শীঘ্রই শিলিগুড়ির পাইপ দিয়ে বাড়িতে যাবে রান্নার পৌঁছে যাবে রান্নার গ্যাস

শীঘ্রই শিলিগুড়ির পাইপ দিয়ে বাড়িতে যাবে রান্নার পৌঁছে যাবে রান্নার গ্যাস

দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গবাসীদের জন্য দুর্দান্ত সুখবর। এবার আর সিলিন্ডারের ঝামেলা নয়, ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমেই প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়া হবে। জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে এবং পরিবেশবান্ধব গ্যাস পরিষেবার শিলিগুড়িতে এই নতুন পরিষেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ GAIL। ইতিমধ্যেই GAIL সংস্থাটি শিলিগুড়িতে ৪৭ কিলোমিটার জুড়ে একটি পাইলট প্রকল্পের কাজ শুরু করেছে। যা যুদ্ধকালীন তৎপরতার সাথে শিলিগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন এলাকাগুলোতে মূল লাইনের কাজ চলছে। এই প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক এবং গৃহস্থ্য উভয় ক্ষেত্রেই প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। প্রসঙ্গত শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব এবং পুরো কমিশনারের সঙ্গে GAIL-এর কর্মকর্তাদের বৈঠকে…
Read More
বড় কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষকদের সংগঠন

বড় কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষকদের সংগঠন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শাসকদল ছাড়া রাজ্য আন্দোলন, মিছিলে অনুমতি দেয় না। বহুবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার রাজ্য সরকার আন্দোলনের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল শিক্ষকদের সংগঠন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নামতে চাইছেন শিক্ষকরা। অন্যদিকে রয়েছে মিড ডে মিলের মৃল্যবৃদ্ধি প্রসঙ্গ। সব মিলিয়ে আগামী ১৭ ডিসেম্বর বিকাশ ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে শিক্ষকদের সংগঠন ‘উস্তি…
Read More
লক্ষ কণ্ঠে গীতাপাঠ –  রবিবার এক অন্যরকম প্রতিবাদের সাক্ষী থাকল শহর  শিলিগুড়ি

লক্ষ কণ্ঠে গীতাপাঠ –  রবিবার এক অন্যরকম প্রতিবাদের সাক্ষী থাকল শহর  শিলিগুড়ি

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ। প্রতিবাদে এপার বাংলায় লক্ষ কণ্ঠে গীতাপাঠ। রবিবার এক অন্যরকম প্রতিবাদের সাক্ষী থাকল শিলিগুড়ি। শহর সংলগ্ন কাওয়াখালির কুরুক্ষেত্র ময়দানে সনাতনীদের উপস্থিতিতে প্রায় লক্ষাধিক মানুষের গলায় ধ্বনিত হল গীতা। পুরো উত্তরবঙ্গ তো বটেই সারা ভারত থেকে এসেছেন প্রায় ১১০০ জন বিশিষ্ট সাধু। উল্লেখ্য, গত নভেম্বর মাসে সনাতন সংস্কৃতি সংসদ জানিয়েছিল এই মেগা গীতাপাঠের কথা ৷ সেই মতো এদিন সমস্ত কিছুর আয়োজন করে রেখেছিল শিলিগুড়ি ৷ রবিবার এই গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একঝাঁক প্রথম সারির নেতা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-সহ অন্যারা এসেছিলেন। এদিনের…
Read More
নেহরুর ‘উন্নয়ন মডেল’ আসলে – ‘নেহরু বিদেশ নীতি’ নির্মাণ 

নেহরুর ‘উন্নয়ন মডেল’ আসলে – ‘নেহরু বিদেশ নীতি’ নির্মাণ 

 দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাষ্যকে বদলে দেওয়ার চেষ্টাকে নরেন্দ্র মোদী সরকার যে অগ্রাধিকার দেয়, এমন ইঙ্গিত বার বার মিলেছে। শনিবারও প্রধানমন্ত্রী সংবিধান নিয়ে তাঁর ভাষ্যে বার বার নেহরু-গান্ধী পরিবারকে নিশানা করেছেন। এর পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নেহরুর উন্নয়নের মডেল তথা বিদেশনীতি নিয়েই প্রশ্ন তুললেন। তাঁর দাবি, নেহরুর ‘উন্নয়ন মডেল’ আসলে একটি ‘নেহরু বিদেশ নীতি’ নির্মাণ করেছিল। যা সংশোধন করার কাজ শুরু করেছে বর্তমান সরকার। বিদেশমন্ত্রীর কথায়, ‘ঘরে’র পাশাপাশি, ‘বিদেশের মাটিতেও’ নেহরুর সেই উন্নয়ন মডেল সংস্কারের কাজ শুরু করেছেন তাঁরা। শনিবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। ‘দ্য নেহরু ডেভেলপমেন্ট মডেল’ শীর্ষক ওই বইটির লেখক নীতি আয়োগের প্রাক্তন ভাইস…
Read More
নতুন বছর থেকে সান্দাকফু যেতে গেলে সংশ্লিষ্ট পর্যটকের কাছে মেডিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক

নতুন বছর থেকে সান্দাকফু যেতে গেলে সংশ্লিষ্ট পর্যটকের কাছে মেডিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক

সান্দাকফু-মানেভঞ্জন রুটে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে সম্প্রতি পরপর বেশ কয়েক জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ বার তাই সেই রুটে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)। সম্প্রতি জিটিএ-র তরফে রাজ্য সরকারের এই নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত পরিকাঠামো তৈরির সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দফতরের তরফে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিয়োগের কথাও সরকারের কাছে জানানো হয়েছে। জিটিএ-র ভাইস চেয়ারম্যান তথা স্বাস্থ্যের দায়িত্বে থাকা রাজেশ চৌহান জানান, নতুন বছর থেকে সান্দাকফু যেতে গেলে সংশ্লিষ্ট পর্যটকের কাছে মেডিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক হতে চলেছে। প্রশাসন সূত্রের খবর, সান্দাকফুর সমস্ত নথিপত্র দেখা হয় মানেভঞ্জনে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, মানেভঞ্জন এলাকায় পর্যটন দফতরের তরফে অ্যাম্বুল্যান্স রাখা হবে।…
Read More
ফেরানো হলো জামিনের আবেদন

ফেরানো হলো জামিনের আবেদন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বহু প্রচেষ্টার পর সম্প্রতি ইডির মামলায় জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এদিকে নিম্ন আদালত মারফত আরেক তদন্তকারী সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করতে পারে সেই আশঙ্কা থেকেই আগেভাগে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের যাবেন জানান কালীঘাটের কাকু। তবে সেই আবেদনে আমল দেয়নি কলকাতা হাইকোর্ট। সুজয়কৃষ্ণ তরফে নিম্ন আদালতের প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যদিও হাইকোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি। উল্টে কেন তাকে আগাম জামিন…
Read More