এই মাতৃদিবসে বন্ধন মিউচুয়াল ফান্ড একটি অভিনব এবং বাস্তব সম্মত ক্যাম্পেইন ফিল্ম চালু করেছে যার শিরোনাম ‘লাল্লা ডোন’ট বাই’। এটি প্রথাগত ঘুমপাড়ানি গানের একটি মজাদার রূপান্তর, যেখানে মায়েরা তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের পরম স্নেহে ফোন সরিয়ে রেখে, শপিং অ্যাপে অকারণে স্ক্রল করা বন্ধ করে সময়মতো ঘুমানোর অনুরোধ জানাচ্ছেন—যাতে তারা তাদের আগামীকালের জন্য বিনিয়োগ করতে পারে। এই প্রচার অভিযান সম্পর্কে বন্ধন এএমসি-র সিইও বিশাল কাপুর বলেন, “মায়েরা সবসময় আমাদের আগামীকালের কথা ভাবতে উৎসাহিত করেন, সেটি সময়মতো ঘুমানোর কথা বলাই হোক, বুদ্ধিমত্তার সঙ্গে সঞ্চয় করাই হোক বা অপ্রয়োজনীয় খরচ এড়ানো। ‘লাল্লা ডোন’ট বাই’ সেই চিরকালীন আবেগকেই আজকের অন্তহীন স্ক্রলিং এবং ঝোঁকের মাথায় কেনাকাটা করা বা ইমপালসিভ বায়িংয়ের দুনিয়ায় তুলে ধরা হয়েছে। মানুষকে আরও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতে এবং বর্তমানকে উপভোগ করার পাশাপাশি ভবিষ্যতের জন্য বিনিয়োগের কথা মনে করিয়ে দিতে এই ক্যাম্পেইনে হাস্যরস এবং নস্টালজিয়া ব্যবহার করা হয়েছে।”
গভীর রাতে ফোনে স্ক্রল করা, ফ্ল্যাশ সেল এবং ঝটপট কেনাকাটার সেই অতি পরিচিত প্রেক্ষাপটে তৈরি এই ফিল্মটি আধুনিক অভিভাবকত্বের এক অনন্য সত্যকে তুলে ধরেছে, মায়েরা তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তা করা কখনওই বন্ধ করেন না; এমনকি সন্তানরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে নিজে উপার্জন করে, ক্রেডিট কার্ড ব্যবহার করে এবং মধ্যরাতে অহেতুক কেনাকাটার অভ্যাসে আসক্ত হয়, তখনও মায়ের উদ্বেগ একই থাকে। এই ঘুমপাড়ানি গানটি অত্যন্ত রসাত্মক ভঙ্গিতে দর্শকদের উন্নত অভ্যাস গড়ে তুলতে এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার কথা ভাবতে উৎসাহিত করে।
বন্ধন মিউচুয়াল ফান্ড এবং ‘অল ইন’ মিলে এই ক্যাম্পেইনের পরিকল্পনা করেছে। এই ক্যাম্পেইনটি আমাদের বড়বেলার সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয় যখন রাত বাড়তে থাকলে মায়ের গাওয়া ঘুমপাড়ানি গান নিমেষেই সব হইচই শান্ত করে দিত।
‘অল ইন’-এর ক্রিয়েটিভ হেড জেন সিকুয়েরা আরও বলেন, “ছোটবেলায় ঘুমপাড়ানি গান আমাদের ঘুমাতে সাহায্য করত। কিন্তু বড় হওয়ার পর আমরা রাত জেগে ফোনে স্ক্রল করি, কেনাকাটা করি আর টাকা খরচ করি। ‘লাল্লা ডোন’ট বাই’ গানটি তৈরি করা হয়েছে সেই প্রজন্মের কথা ভেবে যাদের এখন একটু ভালো করে ঘুমানো আর ঠিকমতো খরচ করা শেখা দরকার। আর এই পরামর্শটি দেওয়ার জন্য মায়েদের চেয়ে ভালো আর কে হতে পারে!”
