Blog

এবার থেকে বাধ্যতামূলক করা হলো এই নিয়ম

এবার থেকে বাধ্যতামূলক করা হলো এই নিয়ম

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের সুবিধা বাড়াতে এবং শেষ মুহূর্তের বুকিংয়ে বেআইনি দালালচক্রের প্রভাব কমাতে এবার রিজার্ভেশন কাউন্টারে ওটিপি-ভিত্তিক তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা চালু করতে চলেছে রেল। আগামী কয়েক দিনের মধ্যেই দেশের প্রায় সব স্টেশনে এই নতুন বিধি কার্যকর করা হবে। রেলমন্ত্রক জানিয়েছে, যাত্রীরা কাউন্টারে তৎকাল টিকিট কাটার সময় একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে পারবেন এবং সেই নম্বরে পাঠানো ওটিপি যাচাই করেই টিকিট ইস্যু করা হবে। ওটিপি-ভিত্তিক বুকিং ব্যবস্থার পথে হাঁটে রেলমন্ত্রক। প্রথমে কয়েকটি নির্বাচিত ট্রেনে পাইলট প্রকল্প হিসেবে এই পদ্ধতি চালু করা হয়। অল্প সময়ের মধ্যেই…
Read More
বেড়ে চলেছে মৃত ভোটারের সংখ্যা

বেড়ে চলেছে মৃত ভোটারের সংখ্যা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর কাজ নিয়ে ফের নতুন তথ্য সামনে আনল নির্বাচন কমিশন। প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু দেখা গিয়েছে, এখনও ৪২ লক্ষ ১০ হাজার ৩৪৬টি ফর্ম আপলোডই হয়নি। এগুলোকে বলা হচ্ছে আন-কালেক্টেড ফর্ম। এখানে একটা বিষয় স্পষ্ট যে, এই আন-কালেক্টেড ফর্মগুলো কোনও সাধারণ ফর্ম নয়। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, এই তালিকায় পড়ছেন মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, স্থায়ীভাবে সরে যাওয়া, আগেই ভোটার তালিকায় থাকা, কিংবা অন্যান্য…
Read More
কুয়াশার চাদরে মোড়া আকাশ আর হাড়কাঁপানো উত্তরে হাওয়ায় জবুথবু জনজীবন

কুয়াশার চাদরে মোড়া আকাশ আর হাড়কাঁপানো উত্তরে হাওয়ায় জবুথবু জনজীবন

পাহাড় ও সমতলের তাপমাত্রার লড়াই উত্তরবঙ্গের আবহাওয়ায় ধরা পড়েছে এক অদ্ভুত বৈপরীত্য। সিকিমের রাজধানী গ্যাংটক আর গৌড়বঙ্গের প্রবেশদ্বার মালদার দিনের তাপমাত্রার মধ্যে ফারাক নেই বললেই চলে। রবিবার গ্যাংটকের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ১৬.২ ডিগ্রি, সেখানে মালদা ১৬.৫ ডিগ্রি। মেঘ ও কুয়াশার দাপটে দিনের বেলাও সূর্যের তেজ কার্যত উধাও। এর জেরে উত্তরের সমতলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে অবস্থান করছে। মালদা, দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি-কোচবিহারে আগামী কয়েকদিন ঘন কুয়াশার জেরে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি, যা রাজ্যের মধ্যে সর্বনিম্ন। তবে পর্যটকদের জন্য সুখবর শুনিয়েছেন আবহবিদরা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির…
Read More
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হোমিওপ্যাথিক বিজ্ঞান সন্মেলন

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হোমিওপ্যাথিক বিজ্ঞান সন্মেলন

কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ‘হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ (এইচএমএআই)-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং ‘অল ইন্ডিয়া হোমিওপ্যাথি কংগ্রেস’-এর তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য সন্মেলন আয়োজিত হয়। এই সন্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ইন্দোরের প্রখ্যাত চিকিৎসক এবং অ্যাডভান্সড হোমিও হেলথ সেন্টারের ডিরেক্টর ডাঃ এ. কে. দ্বিবেদীর বক্তৃতা "অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া: রোগের প্যাথোফিজিওলজি এবং হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি"। তিনি তার বক্তব্যে তুলে ধরেন যে, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এবং হাইপোপ্লাস্টিক ম্যারোর মতো জটিল রোগও নিরাময় সম্ভব। তার উপস্থাপিত প্রামাণ, তথ্য এবং সুস্থ হয়ে ওঠা রোগীদের কেস স্টাডি উপস্থিত চিকিৎসক ও গবেষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।ডাঃ দ্বিবেদী তার বক্তৃতায় বিশেষ গুরুত্ব দিয়ে জানান যে,…
Read More
প্রতিদিন তৈরী হচ্ছে হাজার হাজার খাবার প্লেট

প্রতিদিন তৈরী হচ্ছে হাজার হাজার খাবার প্লেট

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রীর উদ্যোগে বঙ্গে চালু হয়েছে মাত্র ৫ টাকার বিনিময়ে ডাল ভাত সবজি ও ডিম দিয়ে খাবার। যেটি ‘মা ক্যান্টিন নামে পরিচিত’। তবে মাঝখানেক আগে যেখানে পোলট্রির ডিম জোড়া ছিল ১১ টাকা। অর্থাৎ একটা ডিমের দাম ছিল ৫ টাকা ৫০ পয়সা করে। সেখানে এই ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা। যার ফলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে পোলট্রির ডিম। অন্যদিকে হাঁসের ডিম এখন বর্তমানে জোড়ায় ২০ টাকায় বিক্রি হচ্ছে। এর ফলে মাথায় হাত…
Read More
একাধিক বদলির ঘোষণা নির্বাচন পূর্বে

একাধিক বদলির ঘোষণা নির্বাচন পূর্বে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার হঠাৎই বড়সড় সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্য পুলিশের একাধিক অফিসারকে বদলি করা হয়েছে। ঝাড়গ্রামের SP অরিজিত্‍ সিনহা এখন মেদিনীপুর রেঞ্জের DIG। বাঁকুড়ার SP বৈভব তিওয়ারি হচ্ছেন পুরুলিয়ার SP। পুরুলিয়ার SP অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায় এখন মালদার SP। মালদার SP প্রদীপকুমার যাদব-কে পাঠানো হয়েছে উত্তর দিনাজপুরে SP (ট্র্যাফিক) পদে। আলিপুরদুয়ারের SP ওয়াই রঘুবংশী এখন জলপাইগুড়ির SP। ওয়াই রঘুবংশীর জায়গায় আলিপুরদুয়ারের নতুন SP হলেন খাণ্ডওয়ালে উমেশ গণপত। রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চেও বড় পরিবর্তন হয়েছে। ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কর্মরত সচিন এখন বিধাননগর কমিশনারেটের…
Read More
চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ

চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর পাঁচ শতাধিক মোবাইল। উদ্ধার মোবাইলগুলি শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে তুলে দেওয়া হল প্রকৃত দাবীদারদের হাতে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেড কোয়ার্টার দীপেন তামাং সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলা' পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির অধীনে উদ্ধার ৫৯৪টি মোবাইলের মধ্যে ৬৬জন প্রকৃত দাবীদারের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের মোবাইল তুলে দেন…
Read More
শনিবার থেকে শুরু হল এসআইআরের সমস্ত হিয়ারিং শিলিগুড়ি এসডিও অফিসে

শনিবার থেকে শুরু হল এসআইআরের সমস্ত হিয়ারিং শিলিগুড়ি এসডিও অফিসে

শনিবার শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআরের হিয়ারিং পরিষেবা, এসডিও অফিসের বাইরে বিভিন্ন দলের পক্ষ থেকে রাখা হয়েছে হেল্প ডেস্ক ক্যাম্প।যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় এবং সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়ে পড়ে। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ, অপরদিকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। শংকর ঘোষ জানালেন যে এসআইআর নিয়ে কোন আতঙ্ক ছিল না মানুষের মনে। আজকে যাদের  হিয়ারিং রয়েছে তাদেরও সামান্য কিছু ভুলভ্রান্তির জন্য  হিয়ারিংয়ে আসতে হচ্ছে। অপরদিকে এ বিষয়ে পাপিয়া ঘোষ জানালেন যে, এসআইআর দু থেকে আড়াই বছরের প্রক্রিয়া সেটা এক থেকে দেড় মাসের মধ্যে সম্পূর্ণ করতে গিয়ে সাধারণ…
Read More
রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন কোচবিহারের বিএসএফ জওয়ান

রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন কোচবিহারের বিএসএফ জওয়ান

ঘরের ছেলের হাতে উঠবে রাষ্ট্রপতি পুরস্কার। তিনি বিএসএফ কর্মী অসীম দাস। বাড়ি কোচবিহারে । দীর্ঘ বছর ধরে বিএসএফে সুনামের সঙ্গে কাজ করায় এই পুরস্কার পাচ্ছেন কোচবিহার শহরের আশ্রম রোডের এই বাসিন্দা। ৩০ ডিসেম্বর কলকাতার নিউটাউনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। নিউ কোচবিহারের রূপনগর ক্যাম্পে তাঁর পোস্টিং রয়েছে। ২০২৭ সালের ৩১ জানুয়ারি চাকরিজীবন থেকে অবসর নেবেন তিনি। এর আগে ৪০টি পুরস্কার পেয়েছেন। তবে এই পুরস্কার তাঁর কাছে নয়া পালক। পুরস্কারের জন্য চিঠি আসায় আপ্লুত তিনি। অসীম জানালেন, ১৯৮৭ সালের ১ এপ্রিল তিনি বিএসএফ-এ যোগ দেন। মালদা, কলকাতা, দু’বার কাশ্মীর, জম্মু, রানিনগর, গুজরাটের ভুজ, শিলিগুড়ি, পঞ্জাব, অসমের পানবাড়ি সহ…
Read More
রাজগঞ্জের ‘দাবাং’ বিডিও নিখোঁজ! সন্ধান চেয়ে বিডিও অফিস চত্বরে পোস্টার

রাজগঞ্জের ‘দাবাং’ বিডিও নিখোঁজ! সন্ধান চেয়ে বিডিও অফিস চত্বরে পোস্টার

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ জুড়ে। শনিবার বিডিও অফিস চত্বরে প্রশান্ত বর্মনের সন্ধান চেয়ে একাধিক পোস্টার লাগায় এসএফআই কর্মীরা। শুধু অফিস চত্বরেই নয়, বিডিও প্রশান্ত বর্মনের ছবি হাতে নিয়ে পথচলতি সাধারণ মানুষের কাছেও তাঁর সন্ধান চেয়ে আবেদন করতে দেখা যায় এসএফআই  কর্মীদের। উল্লেখ্য, কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এই মামলায় নিম্ন আদালত থেকে তিনি আগাম জামিন পেলেও, পরবর্তীতে কলকাতা হাইকোর্ট সেই জামিন খারিজ করে দেয় ও তিন দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেননি। এরপর আদালতের…
Read More
ইস্টার্ন বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনার পর পরিদর্শনে ট্রাফিক পুলিশ ও পিডাবলুডি

ইস্টার্ন বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনার পর পরিদর্শনে ট্রাফিক পুলিশ ও পিডাবলুডি

শুক্রবার রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান দুই যুবক। তিনজন একটি স্কুটিতে করে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের, গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শনিবার সকালে আশিঘর মোড় পরিদর্শনে যান ট্রাফিক এসিপি, আশিঘর ট্রাফিক পুলিশ ও পিডাবলুডি ইঞ্জিনিয়াররা। ইস্টার্ন বাইপাসে কীভাবে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায় এবং কোথায় বাম্পার বসানো যেতে পারে তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি এদিন আশিঘর মোড়ে প্ল্যাকার্ড হাতে হেলমেট সচেতনতার বার্তা দিতে দেখা যায় শিলিগুড়ির বাসিন্দা রঞ্জন কুমার শাহকে, যিনি গাড়ি চালকদের মধ্যে সচেতনতা…
Read More
যুদ্ধ থেকে মানবাধিকার – বিশ্ব সংকটের নৈতিক প্রশ্নে শিলিগুড়িতে প্রথমবার আন্তর্জাতিক চিন্তাবিদদের মহাসম্মেলন

যুদ্ধ থেকে মানবাধিকার – বিশ্ব সংকটের নৈতিক প্রশ্নে শিলিগুড়িতে প্রথমবার আন্তর্জাতিক চিন্তাবিদদের মহাসম্মেলন

আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধের ভয়াবহতা, শরণার্থী সংকট ও মানবাধিকারের মতো জ্বলন্ত ইস্যুতে বিশ্বজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময়েই শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমী আন্তর্জাতিক সম্মেলন। শিলিগুড়ি কলেজ অব কমার্সের উদ্যোগে আগামী ৬ ও ৭ জানুয়ারি, ২০২৫, শহরের দিনবন্ধু মঞ্চে আয়োজিত হচ্ছে এই দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা সভা। এই সম্মেলনকে কেন্দ্র করে শনিবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে শিলিগুড়ি কলেজ অব কমার্সের অধ্যক্ষ ডঃ রঞ্জন সরকার জানান, বর্তমান বিশ্বে যুদ্ধ, গণ-উচ্ছেদ, শরণার্থী সমস্যা ও মানবাধিকারের অবনতি মানব সভ্যতার নৈতিক ভিত্তিকে গভীর সংকটে ফেলেছে। সেই প্রেক্ষাপটেই এই আন্তর্জাতিক মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ডঃ সরকার…
Read More
কনকনে ঠান্ডায় জবুথবু জলপাইগুড়িবাসী

কনকনে ঠান্ডায় জবুথবু জলপাইগুড়িবাসী

ঘন কুয়াশায় ঢাকা রয়েছে জলপাইগুড়ি। শীতের দাপট বাড়ছে। ঠান্ডায় জুব-থুবু জেলাবাসী। সেইসঙ্গে কুয়াশায় মোড়া চারদিক। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১০- ১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। কুয়াশার কারণে দুর্ঘটনা রুখতে বিশেষ সতর্ক ট্রাফিক পুলিশ। হাইওয়েতে গাড়ি থামিয়ে চালকদের চা, জল খাওয়ানো হচ্ছে। গতি নিয়ন্ত্রণের পাশাপাশি গাড়ির হেড লাইট জ্বলে চলাচল করতে বলা হচ্ছে পুলিশের তরফে। অনেকটাই দেরিতে খুলছে দোকানপাট। তবে ভোর থেকে ভিড় জমছে চায়ের দোকানে। রাস্তার মোড়ে মোড়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষজনকে। তবে ঠান্ডার এই আমেজ উপভোগ করতে ডুয়ার্সে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
Read More
চেতলা কৃষ্টি সংসদের শিশু নাট্য উৎসব

চেতলা কৃষ্টি সংসদের শিশু নাট্য উৎসব

বাংলার শিশু-কিশোর নাট্যচর্চার এক সুপরিচিত নাম চেতলা কৃষ্টি সংসদ। প্রতি বছর শীতকালে তাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর নাট্য উৎসব। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৬ ডিসেম্বর সূচনা হল চেতলা কৃষ্টি সংসদের ৩১তম শিশু নাট্য উৎসবের। ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এই তিন দিনে মোট ছয়টি নাটক মঞ্চস্থ হওয়ার কথা। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি অঞ্জন উকিল, নাট্যকর্মী তুহিনশুভ্র মণ্ডল, আয়োজক প্রধান পিনাকী গুহ, শিশু দুহিতা ব্যানার্জী ও কিশোর অঙ্কিতা বিশ্বাস। প্রথম দিনের উদ্বোধনী নাটক হিসেবে মঞ্চস্থ হয় বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের প্রযোজনা ‘আমরা কোন্ পথে হাঁটছি?’। কলকাতায় এটি এই নাটকের ষষ্ঠ প্রযোজনা। এর আগে এসো নাটক শিখির…
Read More