22
Dec
ভারতের নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট আজ তাদের ২০২৫ সালের ফেস্টিভ সিজন এবং ‘বিগ বিলিয়ন ডেস’-এর উল্লেখযোগ্য সাফল্যের খতিয়ান প্রকাশ করেছে। এ বছর স্কেল, গতি এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে কোম্পানিটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। এবারের উৎসবে ফ্লিপকার্টের লজিস্টিক নেটওয়ার্ক প্রতি মিনিটে ৫,০০০-এর বেশি শিপমেন্ট সম্পন্ন করেছে। গত বছরের তুলনায় সেম-ডে এবং নেক্সট-ডে ডেলিভারি বেড়েছে ৪৪%। একটি বিশেষ নজির হিসেবে, মাত্র ১৫ মিনিটে বড় অ্যাপ্লায়েন্স ডেলিভারি এবং ৩৬ মিনিটে টিভি ইনস্টলেশন সম্পন্ন করে কোম্পানিটি গ্রাহক সেবায় নতুন নজির গড়েছে। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে ছিল এআই চালিত ফোরকাস্টিং, রোবোটিক আর্মস এবং স্বয়ংক্রিয় ইনভেন্টরি ম্যানেজমেন্টের মতো উন্নত প্রযুক্তি। এবারের উৎসবের মূল চালিকাশক্তি ছিল টায়ার…
