Blog

পিএফ অফিস ঘেরাও, মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে বিক্ষোভ মিছিল ট্রেড ইউনিয়ন ও কিষান মোর্চার

পিএফ অফিস ঘেরাও, মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে বিক্ষোভ মিছিল ট্রেড ইউনিয়ন ও কিষান মোর্চার

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহ ও সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৫ মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। দুপুর প্রায় ২টা নাগাদ শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পিএফ অফিসের সামনে পৌঁছয়, যেখানে ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা শ্রমিক স্বার্থ রক্ষা, পিএফ সংক্রান্ত বিভিন্ন দাবি এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। মিছিল চলাকালীন গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে প্রতিবাদী আওয়াজে। পিএফ অফিসের সামনে ঘেরাও কর্মসূচি চলাকালীন সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়, শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দ্রুত…
Read More
শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের বৃহৎ আন্দোলনের ডাক, আগামীকাল ২০০০-এর বেশি ব্যবসায়ী নিয়ে র‍্যালি

শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের বৃহৎ আন্দোলনের ডাক, আগামীকাল ২০০০-এর বেশি ব্যবসায়ী নিয়ে র‍্যালি

বিভিন্ন ব্যবসায়িক সমস্যার প্রতিবাদে এবং দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের তরফে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হল। আজ নি‌ভেদিতা মার্কেটে অবস্থিত বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি পরিমল মিত্র জানান, আগামীকাল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এক বিশাল র‍্যালি বের হবে। এই র‍্যালিতে শিলিগুড়ি শহর ও আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ২০০০-এরও বেশি খুচরো ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্যরা অংশ নেবেন। র‍্যালিটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড় পর্যন্ত যাবে। তিনি আরও জানান, বর্তমানে খুচরো ব্যবসায়ীরা একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রশাসনিক জটিলতা, বাজার ব্যবস্থাপনায় অসঙ্গতি, অনিয়ন্ত্রিত হকার…
Read More
শিলিগুড়িতে পুলিশের বড় অভিযান, ফুড ডেলিভারি বয়ের কাছ থেকে উদ্ধার ব্রাউন সুগার

শিলিগুড়িতে পুলিশের বড় অভিযান, ফুড ডেলিভারি বয়ের কাছ থেকে উদ্ধার ব্রাউন সুগার

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর- খড়িবাড়ি রাজ্যে সড়কের ডুমরিয়া এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে এক ফুড ডেলিভারি বয় আটক করে। এরপরেই ওই ডেলিভারি বয় কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম ধৃতের নাম সুজিত হাজদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। ফুড ডেলিভারির বাক্স থেকে প্রায় ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মুল্য প্রায় কয়েক লক্ষ টাকা।
Read More
২৫ ডিসেম্বর থেকেই আলোর রোশনাইতে সেজে উঠবে দীঘা

২৫ ডিসেম্বর থেকেই আলোর রোশনাইতে সেজে উঠবে দীঘা

পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেলেই অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা,খুশির হাওয়া সাগরপাড়ে, নিরাপত্তায় জোর ব্যবস্থা! বৈঠক শেষে আরো বার্তা জেলাশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের। বছর শেষের উদযাপন শুরু হয়ে গিয়েছে দীঘায়। সামনেই ২৫শে ডিসেম্বর, তারপরেই বর্ষবরণ অনুষ্ঠান। হুজুগে বাঙালির একটু বেরিয়ে পড়া মানেই "দিপুদা"। এই উপলক্ষে ভিড় জমতে চলেছে পূর্ব মেদিনীপুরের দিঘায়। অন্য বারের থেকেও এই বছর বেশি ভীড় হবে এমনটাই মত প্রশাসনিক আধিকারিকদের। ভিড় সামলাতে জেলাশাসক,ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক, দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো দীঘা উন্নয়ন পর্ষদে। ট্রাফিক ,পার্কিং, সি সাইড মনিটরিং এর ওপর জোর দেওয়া হচ্ছে জানান জেলাশাসক। ২৫…
Read More
উন্নয়নের সুফল প্রচারে ‘উন্নয়নের পাঁচালী’

উন্নয়নের সুফল প্রচারে ‘উন্নয়নের পাঁচালী’

রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে আরও সহজ ও স্পষ্টভাবে তুলে ধরতে শিলিগুড়িতে শুরু হল ‘উন্নয়নের পাঁচালী’ নামক বিশেষ টেবলো প্রচার। বুধবার এই টেবলোর সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র, পুরনিগমের একাধিক কাউন্সিলর ও আধিকারিকরা। অনুষ্ঠানে মেয়র গৌতম দেব জানান, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী-সহ একাধিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উনার কথায়, উন্নয়নের কাজের পাশাপাশি সেই উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ‘উন্নয়নের পাঁচালী’ টেবলোটি শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন…
Read More
সিটি ইয়ং মিউজিশিয়ানস স্কলারশিপের ঘোষণা করেছে এনসিপিএ

সিটি ইয়ং মিউজিশিয়ানস স্কলারশিপের ঘোষণা করেছে এনসিপিএ

মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস (এনসিপিএ) এখন হিন্দুস্তানি সঙ্গীতে উদীয়মান প্রতিভাদের সহায়তা করার লক্ষ্যে এনসিপিএ সিটি স্কলারশিপ ফর ইয়ং মিউজিশিয়ানস ২০২৬-২৮-এর জন্য আবেদন গ্রহণ করা শুরু করেছে। কর্মসূচিটি খেয়াল ও ধ্রুপদের মতো কণ্ঠসঙ্গীত শৈলী এবং বাঁশি, হারমোনিয়াম, বেহালা, সেতার ও সরোদের মতো বিভিন্ন বাদ্যযন্ত্রে উন্নত প্রশিক্ষণের সুযোগ দেবে। নির্বাচিত শিক্ষার্থীরা এপ্রিল ২০২৬ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত দুই বছরের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা করে বৃত্তি পেতে পারবেন। আগ্রহী সঙ্গীতশিল্পীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই তারা আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর সময় তাদের সংগীত শিক্ষার বিবরণসহ বায়ো-ডেটা ২০শে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে indianmusicscholarships@ncpamumbai.com ঠিকানায় ইমেল করতে হবে এবং কোন…
Read More
ভারতের ক্রিপ্টো বাজারে পশ্চিমবঙ্গের উপস্থিতির তথ্য: কয়েনসুইচ বার্ষিক প্রতিবেদন ২০২৫

ভারতের ক্রিপ্টো বাজারে পশ্চিমবঙ্গের উপস্থিতির তথ্য: কয়েনসুইচ বার্ষিক প্রতিবেদন ২০২৫

ভারতের বৃহত্তম ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম কয়েনসুইচ আজ তার প্রধান প্রতিবেদন, ইন্ডিয়া'স ক্রিপ্টো পোর্টফোলিও: হাউ ইন্ডিয়া ইনভেস্টস-এর ২০২৫ সংস্করণ প্রকাশ করেছে। ২.৫ কোটিরও বেশি ব্যবহারকারীর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এই বার্ষিক প্রতিবেদনে দেখা গিয়েছে যে, নন-মেট্রো শহরগুলি ভারতের ক্রিপ্টো বাজারে ক্রমশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই প্রেক্ষাপটে, পশ্চিমবঙ্গ দেশের সেই রাজ্যগুলির মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গ ভারতের শীর্ষ ১০টি ক্রিপ্টো রাজ্যের মধ্যে স্থান পেয়েছে, যা দেশের মোট বিনিয়োগকৃত মূল্যের ৫.৩% অবদান রাখে। রাজ্যের অংশগ্রহণ একটি পরিমিত এবং ধারাবাহিক বিনিয়োগকারীর ভিত্তি দর্শায়, যা টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলির ক্রমবর্ধমান অংশগ্রহণ দ্বারা সম্ভব হচ্ছে। জনসংখ্যার কাঠামোর দিক থেকে দেখলে, তরুণ বিনিয়োগকারীরাই জাতীয় প্রবণতা বজায় রেখে…
Read More
ভি রিচার্জের সঙ্গে পান প্রথম হ্যান্ডসেট চুরি ও ক্ষতির বিমা

ভি রিচার্জের সঙ্গে পান প্রথম হ্যান্ডসেট চুরি ও ক্ষতির বিমা

ভারতের অন্যতম প্রধান টেলিকম অপারেটর ভি তার প্রিপেইড গ্রাহকদের জন্য ভারতে প্রথম রিচার্জ-সংযুক্ত হ্যান্ডসেট চুরি ও ক্ষতির ক্ষেত্রে বিমা পরিষেবা চালু করার ঘোষণা করেছে। এই অনন্য অফারটির মাধ্যমে ভি এখন একমাত্র টেলিকম অপারেটর যারা প্রিপেইড প্যাকের সঙ্গে এই বিশেষ সুরক্ষা দিচ্ছে।ভি প্রিপেইড গ্রাহকরা মাত্র ৬১ টাকা থেকে শুরু হওয়া রিচার্জ প্যাকগুলির মাধ্যমে স্মার্টফোন চুরি বা সম্পূর্ণ হারিয়ে যাওয়ার জন্য ₹২৫,০০০ পর্যন্ত সুরক্ষা কভার দাবি করতে পারবেন। এই পরিষেবাটি আইওএস এবং অ্যানড্রয়েড উভয় ডিভাইসের জন্যই প্রযোজ্য। রিচার্জ প্যাকের সঙ্গে বিমা যুক্ত করায়, উচ্চ প্রিমিয়ামের পলিসির তুলনায় এটি গ্রাহকদের কাছে অনেক বেশি সাশ্রয়ী ও সুবিধাজনক হয়ে উঠবে। ৬১ টাকার রিচার্জে ২৫০০০ টাকা…
Read More
শুরু কলকাতা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট

শুরু কলকাতা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট

কলকাতা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট ২০২৫–২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল এদিন। বডি গার্ড লাইন্স গ্রাউন্ডে শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার সকাল ১০টায় প্রতিযোগিতার সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা, সমস্ত ডিসি স্তরের অফিসার সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, “অ্যানুয়াল স্পোর্টস ২০২৫–২৬ আজ থেকে শুরু হয়েছে। সবকিছু খুব ভালোভাবে হচ্ছে।” আগামী দিনে ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচ নিয়ে যুবভারতী…
Read More
ফের শিকারপুর চা বাগানে উদ্ধার চিতাবাঘ

ফের শিকারপুর চা বাগানে উদ্ধার চিতাবাঘ

জলপাইগুড়ি জেলার শিকারপুর চা বাগানে অবশেষে খাঁচায় ধরা পড়ল শিকারী চিতাবাঘ। গত দশ দিনে এলাকায় পাঁচটি গবাদিপশু শিকার করে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছিল চিতাবাঘটি। এর জেরে শিকারপুর চা বাগানের শ্রমিক মহল্লায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বৈকুন্ঠপুর বন বিভাগের উদ্যোগে চা বাগান এলাকায় খাঁচা পাতা হয়। মঙ্গলবার সন্ধ্যা রাতে ছাগল টোপ হিসেবে ব্যবহার করা হলে সেই খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘিনী। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন। বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান, উদ্ধার হওয়া চিতাবাঘিনীটি সুস্থ রয়েছে এবং রাতেই তাকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। চিতাবাঘ ধরা পড়ায় শিকারপুর…
Read More
নির্বাচনী স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা জোরদারে বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর পক্ষে সওয়াল করলেন শ্রী হর্ষ বর্ধন শৃঙ্গলা

নির্বাচনী স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা জোরদারে বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর পক্ষে সওয়াল করলেন শ্রী হর্ষ বর্ধন শৃঙ্গলা

সংসদ সদস্য শ্রী হর্ষ বর্ধন শৃঙ্গলা সংসদে নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR)-এর পক্ষে দৃঢ়ভাবে সওয়াল করেন। তিনি এই প্রক্রিয়াকে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, পবিত্রতা ও সাংবিধানিক মর্যাদা রক্ষার জন্য একটি মৌলিক সংস্কার হিসেবে অভিহিত করেন, বিশেষত পশ্চিমবঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে। সংসদে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শৃঙ্গলা বলেন, নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি এবং তার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করা জনসাধারণের আস্থা বজায় রাখার জন্য অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, SIR কোনো নিছক প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়; বরং এটি একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, যার লক্ষ্য নির্বাচনী তালিকায় শুধুমাত্র প্রকৃত ও যোগ্য নাগরিকদের নাম নিশ্চিত করা। এই প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা…
Read More
স্ট্রিট ফুডের রহস্য উন্মোচনে অনুভব সপ্রার পডকাস্ট

স্ট্রিট ফুডের রহস্য উন্মোচনে অনুভব সপ্রার পডকাস্ট

মুচমুচে পকোড়া থেকে সুস্বাদু সিঙাড়া, ভারতীয়দের কাছে স্ট্রিট ফুড মানেই আবেগ। কিন্তু এর সাফল্যের নেপথ্যে রয়েছে রান্নার তেলের ভূমিকা। 'দিল্লি ফুড ওয়াক'-এর প্রতিষ্ঠাতা, ফুড ট্র্যাভেলর অনুভব সপ্রা, তাঁর নতুন পডকাস্ট সিরিজে স্ট্রিট ফুডে ব্যবহৃত তেলের বিজ্ঞান এবং বিভ্রান্তিকর খাদ্য লেবেল নিয়ে আলোচনা করেছেন। পডকাস্টের প্রথম পর্বে অনুভব সপ্রা ব্যাখ্যা করেন কেন স্ট্রিট ফুড বিক্রেতারা পাম তেল ব্যবহার করেন। এর প্রধান কারণ হল, পাম তেল উচ্চ তাপমাত্রায় স্থিতিশীল থাকে, এর স্বাদ নিরপেক্ষ এবং ভাজাও ভালো হয়। এটি ভারতীয় স্ন্যাক্সকে তার বৈশিষ্ট্যপূর্ণ মুচমুচে ভাব এনে দিতে সাহায্য করে। পরের পর্বে, তিনি জনপ্রিয় "নো পাম অয়েল" লেবেলগুলির ভুল ধারণা নিয়ে কথা বলেন। তিনি…
Read More
সার্জেন্ট ইমরানের তৎপরতায় সময়মতো সিংহানিয়া স্কুলে পৌঁছাল ৩০–৫০ জন ছাত্রছাত্রী

সার্জেন্ট ইমরানের তৎপরতায় সময়মতো সিংহানিয়া স্কুলে পৌঁছাল ৩০–৫০ জন ছাত্রছাত্রী

মানবিক কলকাতা পুলিশ। বিদ্যাসাগর সেতুতে মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ একটি স্কুল বাস খারাপ হয়ে যায়। যার ভেতরে ছিল প্রায় 30 থেকে 50 জন ছাত্রছাত্রী। তড়িঘড়ি সময় নষ্ট না করে বাচ্চাদের সময় মত স্কুল পৌঁছানোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ভ্যান বিদ্যাসাগর সে তুতে নিয়ে আসা হয় এবং সময়মতো বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সার্জেন্ট ইমরানের চেষ্টায় আটটা কুড়ির মধ্যে সিংহানিয়া স্কুলে বাচ্চাদের পৌঁছে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ।।
Read More
নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভের সামিল হলো গ্রামবাসীরা

নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভের সামিল হলো গ্রামবাসীরা

ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত সাঁকুয়া ঝড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইরহাট এলাকায়। জানা যায়, কোটি টাকা ব্যয় করে গ্রাম উন্নয়নের গ্রামীণ সড়ক নির্মাণের কাজ চলছিল। কিন্তু রাস্তার কাজ শেষ হতে না হতেই রাস্তার চাদর উঠে যাওয়া শুরু করে। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ চলছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও ঠিকাদার সংস্থার তরফে কোন বক্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে ক্রমশ। কোটি টাকা ব্যয় করে এরকম নিম্নমানের কাজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ।
Read More