আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স তার ইউনিট লিংকড ইনশিওরেন্স প্ল্যানগুলোর (ULIP) জন্য লঞ্চ করল আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ বিএসই এনহ্যান্সড ভ্যালু ৩০ ইনডেক্স ফান্ড। এই ফান্ড ডিজাইন করা হয়েছে ক্রেতাদের লার্জ ও মিড-ক্যাপ জগতের আকর্ষণীয় মূল্যের কোম্পানিগুলোয় এক্সপোজার দিতে। এই লঞ্চ সম্পর্কে মনীশ কুমার, চিফ ইনভেস্টমেন্ট অফিসার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স কোম্পানি লিমিটেড, বললেন “আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ বিএসই এনহ্যান্সড ভ্যালু ৩০ ইনডেক্স ফান্ড ক্রেতাদের ইকুইটি বাজারে অংশগ্রহণ করার একতা সুগঠিত ও স্বচ্ছ পথ দেখায় এমন কোম্পানিতে মনোনিবেশ করে, যেগুলো তাদের ফান্ডামেন্টালসের তুলনায় আকর্ষণীয় মূল্যের।”
এই ফান্ডের কৌশল তৈরি হয়েছে প্রধান স্তম্ভগুলোর উপর ভর দিয়ে, যার মধ্যে আছে একাধিক আর্থিক মাপকাঠি অনুসারে মূল্যভিত্তিক স্টক বাছাই, সমস্ত সেক্টর জুড়ে ডাইভার্সিফিকেশন, মার্কেট ক্যাপিটালাইজেশন সেগমেন্ট এবং একটা নিয়মনিষ্ঠ, বিধিভিত্তিক লগ্নি প্রক্রিয়া; সঙ্গে নিয়মিত ব্যবধানে রিভিউ ও রিব্যালান্সিং।
গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই দৃষ্টিভঙ্গি ক্রেতাদের প্রত্যয় সহকারে লগ্নি করে রাখতে সাহায্য করে এমনকি অস্থির পর্যায়েও, দীর্ঘ মেয়াদে। পাশাপাশি এমন সুযোগে অংশগ্রহণ করা যায় যেখানে তুলনায় অংশগ্রহণ কম।”
৩০ মার্চ, ২০২৬ তারিখে আইসিআইসিআই প্রু বিএসই এনহ্যান্সড ভ্যালু ইনডেক্স তিন বছর ধরে ৩২%, পাঁচ বছর ধরে ২৮.৯% এবং দশ বছর ধরে ১৯.৪% অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে। এটা বাজারের একাধিক চক্রের চেয়ে নিয়মনিষ্ঠ, মূল্যভিত্তিক লগ্নি দৃষ্টিভঙ্গির শক্তির প্রতিফলন। এই ফান্ড এক পরোক্ষ, ইনডেক্স-মিররিং কৌশল নিয়েছে, যার লক্ষ্য আন্ডারলাইং ইনডেক্স ট্র্যাক করা এবং ভ্যালু অপর্চুনিটিগুলোকে ধারাবাহিক এক্সপোজার দেওয়া।
এই ফান্ড ট্র্যাক করে আইসিআইসিআই প্রু বিএসই এনহ্যান্সড ভ্যালু ইনডেক্সকে, যার মধ্যে আছে বিএসই লার্জ অ্যান্ড মিড-ক্যাপ জগৎ থেকে বাছাই করা ৩০ খানা কোম্পানি। এগুলোকে বাছাই করা হয়েছে বুক ভ্যালু-টু-প্রাইস, আর্নিংস-টু-প্রাইস ও সেলস-টু-প্রাইস রেশিওর মত মাপকাঠির উপর ভিত্তি করে। এই কাস্টমাইজড ইনডেক্স বিএসই এনহ্যান্সড ভ্যালু ইনডেক্সের সঙ্গে অ্যালাইন করা, আইআরডিএআই-এর নিয়মভিত্তিক প্রয়োজনগুলো ঠিক থাকলে। এই কাস্টমাইজড ইনডেক্স ডিজাইন করা হয়েছে বিএসই লার্জমিডক্যাপে ৩০ খানা কোম্পানির পারফরম্যান্স মাপতে, যেখানে সর্বোচ্চ ভ্যালুয়েশনের ভিত্তি তিনখানা মৌলিক ব্যবস্থা – বুক ভ্যালু-টু-প্রাইস, আর্নিংস-টু-প্রাইস ও সেলস-টু-প্রাইস। যদি নিয়মকানুনের কারণে কোনো স্টক বেছে না নেওয়া যায়, পরের উপযুক্ত স্টকগুলো বাছাই করা হবে ৩০ খানা স্টকের সম্ভার বজায় রাখার জন্য। এই ইনডেক্স কোনো কোম্পানির বাজার দরের তুলনায় জোরালো আন্ডারলাইং ফান্ডামেন্টালসসম্পন্ন কোম্পানিগুলোকে চিহ্নিত করতে এক স্বচ্ছ, বিধিভিত্তিক মেথডোলজি মেনে চলে।
