05
Mar
এআই+ স্মার্টফোন লঞ্চ করেছে পালস ২। এর সাশ্রয়ী মূল্য এবং আরও সহজ ও সাবলীল ডিজাইন এই ফোনটিকে সহজেই ইউজারফ্রেন্ডলি করে তুলবে। আগামী ১১ মার্চ দুপুর ১২টা থেকে এক্সক্লুসিভলি ফ্লিপকার্টে পালস ২ পাওয়া যাবে। "পালস ২ অত্যন্ত অর্থবহ উপায়ে পালস ১-এর বেসের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীদের সবচেয়ে প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলোতে দারুণ আপগ্রেড দেবে," একথা বলেছেন এআই+ স্মার্টফোনের সিইও এবং নেক্সটকোয়ান্টাম শিফট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাধব শেঠ। তাঁর আরও বক্তব্য, “আমরা সেই সব মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছি যা আত্মবিশ্বাস তৈরি করে, যেমন একটি দক্ষ ক্যামেরা, নির্ভরযোগ্য ব্যাটারি এবং বাক্স খোলার সঙ্গে সঙ্গেই সাবলীল সফটওয়্যারের অভিজ্ঞতা, যাতে আরও বেশি সংখ্যক…
