ব্যবসা

চিন্তা বাড়ছে নতুন সংক্রমণ নিয়ে

চিন্তা বাড়ছে নতুন সংক্রমণ নিয়ে

একের পর এক সংক্রমনের ভয়ে কাঁপছে বিশ্ব। করোনার নয়া প্রজাতি ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্ব। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্যাপকভাবে। ভারত সহ ইউরোপের একাধিক দেশ, আমেরিকা, সব জায়গায় এই প্রজাতির বাড়বাড়ন্ত। এরই মাঝে আবার নতুন আতঙ্ক, 'স্টেলথ ওমিক্রন'। রিটেন, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনে মিলেছে ওমিক্রনের এই নয়া প্রজাতি। চটজলদিই শুরু হয়ে গিয়েছে এই নিয়ে গবেষণা। তবে আদতে এটি কী? গবেষণায় জানা গিয়েছে, এটি আসলে ওমিক্রনের নয়া সাব-স্ট্রেন। এর নাম দেওয়া হয়েছে বিএ.২। গত ডিসেম্বর মাসে এই নয়া স্ট্রেনের খোঁজ মিলেছিল। তারপর থেকেই আতঙ্ক যে আরও মারাত্মক কিছু প্রজাতি হয়তো ছড়াতে পারে বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল যে, ওমিক্রনের মোট…
Read More
একাধিক প্রকল্পের জন্য বাংলাকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক

একাধিক প্রকল্পের জন্য বাংলাকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার আগে থেকেই সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষণা অনুযায়ী রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প নজর কেড়েছে বিশ্বব্যাঙ্কের৷ কুড়িয়েছে প্রশংসা৷ পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও উৎসাহিত করতে ১২ কোটি ৫০ লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিল বিশ্বব্যাঙ্ক৷ রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ শনিবারই সেই চিঠি পৌঁছেছে নবান্নে৷ সেখানে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম৷ কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো রাজ্য সরকারের সামাজিক উন্নয়ন কর্মসূচিতে এটি একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এই ঋণ পেয়ে খুশি রাজ্য সরকার৷ রাজ্যে পালাবদল…
Read More
নেতাজি ট্যাবলো নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা

নেতাজি ট্যাবলো নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা

বেশ কয়েকদিন ধরেই নেতাজি ট্যাবলো বাতিল নিয়ে দ্বন্দ চলছে রাজ্য কেন্দ্রের মাঝে৷ কেন্দ্র ফিরিয়ে দিয়েছে ট্যাবলো৷ কিন্তু তা বলে কি সেই ট্যাবলো বাতিল হয়ে যাবে? নাহ্, বরং কেন্দ্রের ফিরিয়ে দেওয়া নেতাজি ট্যাবলোয় আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে দেখা যাবে৷ রবিবার কলকাতার রেড রোডে নেতাজির ১২৫ জন্মজয়ন্তির অনুষ্ঠান থেকে সরাসরি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রসঙ্গে এদিন কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতার কথায়, ‘‘নেতাজির ট্যাবলো কেন বাতিল হল, তার কোনও স্পষ্ট কারণ আপনারা দেননি। তবু ট্যাবলো বাতিল করা হয়েছে৷’’ নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে আপামর বাঙালির মনের আবেগ উস্কে দুঁদে রাজনীতিক মমতার কৌশলী মন্তব্য,…
Read More
চলতি সপ্তাহ থেকে বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহ থেকে বৃষ্টির পূর্বাভাস

গত বছরের মতো চলতি বছরের শুরু থেকেই বৃষ্টির মরশুম দেখছে রাজ্যবাসী৷ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ভুগছে বাংলা৷ গত শনিবার থেকে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়৷ পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে এবার দোসর হয়ে জুটেছে বাংলাদেশে বঙ্গোপসাগরের উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সপ্তাহের শুরুতেও বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন দিন রাজ্যে আবহওয়ার বিশেষ বদল হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস৷  এদিকে রাজ্যে বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস৷ তবে তা হয়নি। আগে না হলেও আগামী দু’দিন কোনও কোনও এলাকায় শিলাবৃষ্টি হতে পারে বলে ফের ইঙ্গিত…
Read More
আগামী মাস থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

আগামী মাস থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

কোভিড আবহে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর, কিঞ্চিৎ সময়ের জন্য খুলে ফের বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দরজা৷ অবশেষে দীর্ঘ আন্দোলনের পর কোভিড আবহে স্কুল খোলা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য৷ সব কিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের রাজ্যে চালু হতে পারে স্কুল-কলেজের পঠন পাঠন৷ এহেন আবহে সরকারি স্কুলগুলিকে বাঁচাতে স্কুলছুটদের স্কুলমুখী করতে একাধিক উদ্যোগের কথা সামনে নিয়ে এল পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ৷ ভগীরথবাবু বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে 'পাড়ায় পাড়ায় স্কুল' খোলার পাশাপাশি করোনা বিধি মেনে প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক স্তরেও স্কুলগুলিতে পঠনপাঠন শুরু করার কথা ভাবতে হবে। পাশাপাশি যেহেতু পাড়ায়…
Read More
কেন্দ্র তরফে বদল হলো বিমানের নিয়মকাননে

কেন্দ্র তরফে বদল হলো বিমানের নিয়মকাননে

এবার বেশ কিছু বদল এলো বিমানের নিয়মকাননে৷ বিমানে ব্যাগ নিয়ে ওঠার ক্ষেত্রেও এবার নিয়মের বদল৷ একের বেশি ব্যাগ নিয়ে আর নয়৷ বিমান সওয়ারির সময় হাতে রাখা ব্যাগের সংখ্যা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার৷ এই বিষয়ে ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে৷ এই মর্মে দেশের প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে৷    বিসিএএ-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও যাত্রী বিমানে ওঠার সময় হাতে একটির বেশি ব্যাগ রাখতে পারবেন না৷ যাত্রীদের এই বিষয়ে সচেতন করতে ‘একটি হাত ব্যাগ নীতি’র কথা বিমানের টিকিটেই উল্লেখ করার কথা বলা হয়েছে৷ উল্লেখ্য, এতদিন মহিলাদের সঙ্গে থাকে ‘লেডিজ ব্যাগ’কে হাত ব্যাগ হিসাবে কাউন্ট…
Read More
মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন চোপড়ার সুশীলা টুডু

মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন চোপড়ার সুশীলা টুডু

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়ে বাড়িতে মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন চোপড়ার এক শ্রমিক গৃহবধূ সুশীলা টুডু । চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের গোলামি গছ গ্রামের আদিবাসী গৃহবধূ সুশীলা টুডু আগে স্বামী-স্ত্রী দিনমজুরির কাজ করে সংসার চালাতেন । অনেক কষ্টের সংসার তাদের । তাই সুশীলা বাড়তি আয়ের জন্য উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়ে বাড়িতে মাশরুম চাষ শুরু করেন। মাঠে কাজ করার পরেও স্বামী গঙ্গা হাঁসদা স্ত্রীর এই উদ্যোগের সাহায্যে হাত লাগান। বর্তমানে সুশীলা মাশরুম চাষে বেশ খ্যাতি অর্জন করেছেন। সুশীলা টুডু জানান তিনি বিভিন্ন প্রজাতির মাশরুম উৎপাদন করে এলাকার বিভিন্ন বাজারে বিক্রি করে…
Read More
নেতাজিকে নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের

নেতাজিকে নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের

বিগত কয়েকদিনের নেতাজির ট্যাবলো নিয়ে রাজ্য কেন্দ্রে বিরোধের মাঝেই কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা৷ নেতাজি বিতর্কের মাঝেই এই নয়া ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজি সুভাষচন্দ্রের বিশাল গ্রানাইট মূর্তি৷ টুইট করে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ টুইটে বলা হয়, ‘‘সারা দেশজুড়ে পালিত হবে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী৷ নেতাজির কাছে আমরা চিরঋণী৷ এই মূর্তি তারই স্মরক হয়ে থাকবে৷’’ কেন্দ্রের তরফে জানানো হয়, অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা নিভছে না। তাকে শুধুমাত্র জাতীয় যুদ্ধ স্মারকে প্রজ্জ্বলিত শিখার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এর পরেই প্রধানমন্ত্রীর টুইট, ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির বিশাল গ্রানাইটের মূর্তি৷ নেতাজির মূর্তিটি ঠিক কেমন হতে চলেছে,…
Read More
ভারতীয় বিক্রেতাদের আমন্ত্রণ ওয়ালমার্টের

ভারতীয় বিক্রেতাদের আমন্ত্রণ ওয়ালমার্টের

ব্যবসার প্রসারে আমেরিকায় ভারতীয় বিক্রেতাদের ওয়ালমার্ট মার্কেটপ্লেসে যোগদানের জন্য অ্যাপলাই করার আমন্ত্রণ জানাচ্ছে ওয়ালমার্ট। এই ওয়ালমার্ট হল একটি কিউরেটেড সেলরস কমিউনিটি যা প্রতি মাসে ১২০ মিলিয়ন মার্কিন ক্রেতাদের পরিষেবা দেয়৷ উল্লেখ্য, ভারত ইতিমধ্যেই ওয়ালমার্টের শীর্ষ সোর্সিং বাজারগুলির মধ্যে অন্যতম। ওয়ালমার্টের লক্ষ্য হল ২০২৭ সালের মধ্যে ভারত থেকে ১০বিলিয়ন পণ্য সামগ্রী রপ্তানী করা। বলাবাহুল্য, ২০ বছরের বেশি ধরে ভারতীয় রপ্তানিকারকদের সাথে ব্যবসা করছে ওয়ালমার্ট।আন্তর্জাতিক বিক্রেতাদের আকৃষ্ট করতে এবং  মার্কেটপ্লেসের পণ্যের ভাণ্ডার বাড়াতে ওয়ালমার্ট ভারত থেকে নতুন বিক্রেতার খোঁজ করছে। এই নব নির্বাচিত বিক্রেতারা ওয়ালমার্ট ফুলফিলমেন্ট পরিষেবার সুবিধা নিতে পারবেন। উল্লেখ্য, এই মার্কেটপ্লেস সুযোগটি তার ব্যবসার মাধ্যমে ভারতে ছোট বিক্রেতাদের সমর্থন করার…
Read More
ভারতের বাজারে ‘টয়োটা হাইলাক্স’

ভারতের বাজারে ‘টয়োটা হাইলাক্স’

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) ভারতের বাজারে নিয়ে এলো বহু-প্রতীক্ষিত লাইফস্টাইল ইউটিলিটি ভেহিকেল ‘টয়োটা হাইলাক্স’। এক মেগা ইভেন্টের মধ্য দিয়ে ‘টয়োটা হাইলাক্স’ গাড়িটি লঞ্চ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টয়োটা মোটর কর্পোরেশনের (টিএমসি) চিফ ইঞ্জিনিয়ার ইয়োশিকি কোনিশি, টয়োটা রিজিয়োনাল চিফ ইঞ্জিনিয়ার জুরাচার্ট জঙ্গুসুক, টিকেএম-এর ম্যানেজিং ডিরেক্টর মাসাকাজু ওশিমুরা, টিকেএম-এর এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস) তাদাশি আসাজুমা এবং টিকেএম-এর জেনারেল ম্যানেজার (স্ট্রাটেজিক বিজনেস ইউনিট) উইশলাইন সিগামনি। বিশ্বজুড়ে ১৮০টিরও বেশি দেশে হাইলাক্সের বিক্রয় ২০ মিলিয়ন ইউনিট ছাড়িয়ে গেছে। টয়োটা হাইলাক্সে রয়েছে বহু ফার্স্ট-ইন-সেগমেন্ট ফিচার, বিশ্বমানের ইঞ্জিনিয়ারিং, বাড়তি সুরক্ষা, অ্যাডভান্সড টেকনোলজি ও বেস্ট-ইন-ক্লাস কমফর্ট। পারফর্ম্যান্স, পাওয়ার ও ফুয়েল এফিসিয়েন্সি’র দিক থেকেও হাইলাক্স অপ্রতিদ্বন্দ্বী।…
Read More
বড়ো ঘোষণা ব্রিটেনে

বড়ো ঘোষণা ব্রিটেনে

বেশ কিছুটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে ব্রিটেনে৷ ক্রমেই নিম্নমুখী সংক্রমণের গ্রাফ৷ কমছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷ করোনা স্ফীতির শিখর পেরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার পথে ব্রিটেন৷ আর কটা দিন৷ তার পরেই মুক্তি৷ করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছে ব্রিটেন৷ গত মাসে যে বিধি নিষেধ জারি করা হয়েছিল, আগামী সপ্তাহেই তা বাতিল করা হবে বলে জানানো হয়েছে৷ শুধু তাই নয়, ২৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে সে দেশে আর বাধ্যতামূলক নয় মাস্ক৷ বন্ধ হবে ওয়ার্ক ফ্রম হোমও৷ অফিসে এসেই করতে হবে অফিসের কাজ৷ বুধবার এ কথা ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২৬ জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে ‘প্ল্যান বি’ (করোনা ঠেকাতে…
Read More
ওমিক্রনের লক্ষন কি কি

ওমিক্রনের লক্ষন কি কি

গোটা বিশ্ব জুড়ে বাড়ছে করোনা সংক্রমণের নয়া ভাইরাস ওমিক্রন। এরই মাঝে সারা দেশ ভুগছে ওমিক্রন ঝড়ে৷ কিন্তু কী কী উপসর্গ দেখে বুঝবেন কোনও ব্যক্তি ওমিক্রন আক্রান্ত কিনা৷ করোনা স্ফীতির মধ্যে উপসর্গ নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে৷ অনেক সময় দেখা যাচ্ছে কাশি হলে থামতেই চাইছে না। কখনও দেখা যাচ্ছে দু’দিনের জ্বরের পর আর কোনও উপসর্গ নেই। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের চেয়ে ওমিক্রনের সংক্রমণ সম্পূর্ণটাই আলাদা৷ তা নিয়ে বার বার সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু কখন সতর্ক থাকতে হবে৷ বুঝেই উঠতে পারছেন না কেউ। সর্দি-কাশি হলেই কি তা করোনার লক্ষণ? নাকি জ্বর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ এহেন নানা প্রশ্ন উঠে এসেছে৷ এই…
Read More
ভারতীয় রেলের একধিক নিয়ম বদল হতে চলেছে

ভারতীয় রেলের একধিক নিয়ম বদল হতে চলেছে

একাধিক নিয়মের বদল করতে চলেছে ভারতীয় রেল। রাতের ট্রেন সফর কার না ভাল লাগে? পরিবার হোক কী বন্ধবান্ধব, রাতের ট্রেনে আড্ডা মারতে মারতে যাওয়া, খাওয়া-দাওয়া একেবারে মন খুশি করে দেয়। কিন্তু এবার থেকে এত মন খুলে হয়তো কিছুই করা যাবে না দুরপাল্লার ট্রেনে! হ্যাঁ, এটাই সত্যি। কারণ একাধিক নিয়ম আনতে চলেছে ভারতীয় রেল যেখানে রাতে ট্রেনে কথা বলাও দায়। দুরপাল্লার যাত্রীদের জন্য এই নয়া নিয়ম বিধি আসছে খুব শীঘ্রই। রেলের তরফে জানান হয়েছে, যাত্রী পরিষেবায় আরও নজর দেওয়ার কারণেই এই ধরণের উদ্যোগ দিয়েছে তারা। যে সকল ব্যবস্থা নিল রেল যাত্রীদের সুবিধা হবে, তাদের যাত্রায় সাচ্ছন্দ আসবে, সেই দিকেই আরও বেশি…
Read More
ক্যাসিয়ো ইন্ডিয়ার ‘জ্ঞান কি রোশনি’ উদ্যোগ

ক্যাসিয়ো ইন্ডিয়ার ‘জ্ঞান কি রোশনি’ উদ্যোগ

গ্লোবালহান্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্বের অন্যতম অগ্রণী কনজিউমার ইলেক্ট্রনিক্স নির্মাতা ক্যাসিয়ো ইন্ডিয়া দিল্লি, আসাম ও ত্রিপুরার পিছিয়ে থাকা মানুষজনের স্বার্থে ‘ডিজিটাল কানেক্টিভিটি’ তৈরির জন্য ১৫০টিরও বেশি প্রোজেক্টর দান করল।  ক্যাসিয়ো’র ‘জ্ঞান কি রোশনি’ সিএসআর উদ্যোগের লক্ষ্য সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত ও আর্থিক দক্ষতা সৃষ্টি করা। ডিজিটাল কানেক্টিভিটি’র মাধ্যমে তাদের এইসব দক্ষতা অর্জনের লক্ষ্যে ১৫০টিরও বেশি ক্যাসিয়ো এলইডি লেজার হাইব্রিড প্রোজেক্টর প্রদান করা হয়েছে সরকারি ও সরকারি-সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, টি-এস্টেট, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও কৃষকদের মধ্যে যথাযথ সচেতনতা গড়ে তোলার জন্য। এই প্রোজেক্টের মাধ্যমে শিশু, মহিলা, কৃষক, যুবা ও ট্রান্সজেন্ডার-সহ প্রায় ১০,০০০ জন মানুষ উপকৃত হবেন এবং তারা…
Read More