10
Feb
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি ব্র্যান্ড ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের 'ট্রিট ক্রিম ওয়েফার্স'-এর জন্য বিশ্বখ্যাত অ্যানিমে সিরিজ 'নারুটো'-র সঙ্গে একটি বিশেষ অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। সনি ইয়ে-এর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে #TreatItJutsuItWinIt। এর মাধ্যমে ভারতে প্রথমবার কোনো স্ন্যাকস ব্র্যান্ড জনপ্রিয় এই জাপানিজ অ্যানিমে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলো।এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো দৈনন্দিন জীবনের ছোট ছোট জয় বা সাফল্যকে উদযাপন করা। নারুটো সিরিজে যেমন নিঞ্জারা তাদের বিশেষ দক্ষতা বা 'জুতসু' প্রদর্শনের মাধ্যমে বাধা অতিক্রম করে, ঠিক তেমনই সাধারণ মানুষও তাদের প্রতিদিনের লড়াইয়ে জয়ী হয়ে একটি 'ট্রিট' পাওয়ার যোগ্য। ব্রিটানিয়া-র মার্কেটিং জেনারেল ম্যানেজার সিদ্ধার্থ গুপ্ত জানান, ভারতে বর্তমান প্রজন্মের কাছে…
