20
Oct
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী মণিপাল হসপিটালস শিলিগুড়ি-র চিকিৎসক দল এক বিরল ও অত্যন্ত জটিল কনুই আঘাতের সফল চিকিৎসা সম্পন্ন করেছেন। এই সাফল্য উত্তরবঙ্গের অর্থোপেডিক চিকিৎসায় এক নতুন দিগন্তের সূচনা করেছে। আধুনিক সার্জিক্যাল দক্ষতা ও অত্যাধুনিক চিকিৎসা সুবিধার সমন্বয়ে এখন স্থানীয়ভাবেই এই ধরনের জটিল চিকিৎসা সম্ভব, ফলে রোগীদের আর মেট্রো শহরে যেতে হচ্ছে না। ধূপগুড়ির বাসিন্দা রমেশ ঘোষ এক সড়ক দুর্ঘটনায় তার ডান কনুইতে গুরুতর আঘাত পান। চিকিৎসা পরীক্ষায় দেখা যায়, তাঁর রেডিয়াল হেড ফ্র্যাকচার, করোনয়েড প্রসেস ফ্র্যাকচার এবং কনুই স্থানচ্যুতি ঘটেছে — যা একসঙ্গে ঘটলে চিকিৎসাবিজ্ঞানে একে ‘টেরিবল ট্রায়াড ইনজুরি’ বলা হয়। এই ধরণের আঘাত চিকিৎসার ক্ষেত্রে…
