08
Nov
রাঙ্গাপানির মণিপাল হসপিটালে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালিত হল। রোগ প্রতিরোধের উপায়, প্রাথমিক সনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা হয়। হাসপাতালের অনকোলজি বিশেষজ্ঞরা মতামত বিনিময় করেন। ভুল ধারণা দূর করা, ভয় কমানোর চেষ্টা করেন। তারা সময়মত চিকিৎসা পরীক্ষার জন্য রোগীদের উৎসাহিত করেন। ভারতে ক্যান্সার এখন একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। সচেতনতার অভাবেই বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার নির্ণয় করা সম্ভব হয় না। মণিপাল হসপিটাল থেকে জানানো হয়, জনসাধারণকে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ চিনতে হবে, ঝুঁকির কারণ জানতে হবে এবং সময়মত চিকিৎসা পরামর্শ নিতে হবে। সচেতনতার প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে, হাসপাতালের সার্জিক্যাল অনকোলজির পরামর্শদাতা ডাঃ অনির্বাণ নাগ বলেন, "প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যান্সারের চিকিৎসা…
