10
Jun
একটা হাঁচির এত জোর! স্ত্রীকে নিয়ে ব্রেকফাস্ট করতে গিয়েছিলেন রেস্তোরাঁয়। সেই সময় বেরিয়ে এল নাড়িু-ভুঁড়ি। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ভুক্তভোগী এক ৬৩ বছর বয়সী ব্যক্তি। অবশ্য এই ঘটনার আগেই তিনি প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। পেটে অস্ত্রোপচার হয়েছিল। যেদিন তাঁর নাড়ি-ভুঁড়ি বেরিয়ে আসে, ওইদিন সকালেই তাঁর পেটের সেলাই কাটা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সেলাই কাটার পর উদযাপন করতেই স্ত্রীকে নিয়ে এক রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখানে প্রথমে তাঁর একটি জোরে হাঁচি হয়, তারপর কাশি। অবিলম্বে তাঁর তলপেটের একটা জায়গা ভেজা ভেজা মনে হয়েছিল। সেখানে ব্যথাও অনুভব করেন তিনি। নীচে তাকিয়ে দেখেন, তাঁর যেখানে অস্ত্রোপচার হয়েছি, সেখান থেকে…
