বিদেশ

চীনের কিন্ডারগার্ডেনে দুষ্কৃতী হামলা, মৃত ৩

চীনের কিন্ডারগার্ডেনে দুষ্কৃতী হামলা, মৃত ৩

চীনের কিন্ডারগার্ডেনে দুষ্কৃতী হামলা। ধারালো ছুরির আঘাতে মৃত্যু হয়েছে তিনজনের। আহত ছয়। দক্ষিণপূর্ব চীনের জিনাক্সি প্রদেশে এক কিন্ডারগার্ডেনে ঘটেছে ঘটনাটি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক ৪৮ বছরের ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় টুপি পড়ে এই হামলা চালিয়েছেন। মৃতদের মধ্যে ছোট শিশু রয়েছে বলে জানা গিয়েছে। পুলিস উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিসের তরফে খোঁজ চালানো হচ্ছে ওই দুষ্কৃতীর। যদিও পুলিসের তরফে ওই দুষ্কৃতীর বয়স কিছুই জানানো হয়নি। বিগত কিছু দশক আগে চীনে বন্দুকবাজরদের হানা দেখা দিত। যা প্রশাসন কিছুটা নিয়ন্ত্রণ করেছে। কিন্তু বিগত কিছু বছরে চীনে ধারালো ছুরি নিয়ে হামলার ঘটনা বেড়ে গিয়েছে। যা নিয়ন্ত্রণ করতে…
Read More
আল কায়দা প্রধানের মাথার দামই ছিল আড়াই কোটি ডলার

আল কায়দা প্রধানের মাথার দামই ছিল আড়াই কোটি ডলার

বাইশ বছর আগের এক মর্মান্তিক ঘটনা, এখনো যেন তাড়া করে বেড়ায় অনেক মানুষকে। সম্প্রতি এই ঘটনায় সন্ত্রাসদমনে বড়সড় সাফল্য পেল আমেরিকা। কাবুলে মার্কিন ড্রোন হানায় নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। এই খবর নিশ্চিত করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ কাবুলে আল কায়দা প্রধানের বাড়িতে হামলার কিছু ছবিও প্রকাশ্যে আনা হয়েছে। যা দেখে অনেকেই বিস্মিত৷ সেখানে দেখা গিয়েছে, যে ঘরে আল-কায়দা শীর্ষ নেতা ছিলেন, সেই ঘরের জানলা উড়ে গিয়েছে। কিন্তু বাকি ঘরগুলিতে হামলার কোনও চিহ্ন নেই৷ আশে পাশের এলাকাতে হামলার লেশমাত্র নেই! এমনকী হামলার শব্দ পর্যন্ত হয়নি। বলতে গেলে আল কায়দা প্রধান ছাড়া কারও গায়ে হামলার আঁচ লাগেনি!…
Read More
বাইশ বছর পর বড় সাফল্য, খতম আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি

বাইশ বছর পর বড় সাফল্য, খতম আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি

বাইশ বছর আগের ঘটনা, কিন্তু এখনো যেন তাড়া করে বেড়ায় অনেক মানুষকে। এই ঘটনায় সন্ত্রাসদমনে বড়সড় সাফল্য পেল আমেরিকা। কাবুলে মার্কিন বিমান হানায় নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। এই খবর জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ আল-জাওয়াহিরি ছিল বিশ্বের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি৷ আমেরিকায় ৯/১১-র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার পিছনে তিনিই ছিলেন অন্যতম মূলচক্রী। এদিন টুইট করে বাইডেন লিখেছেন, শনিবার কাবুলে বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই খতম আল কায়দা প্রধান। তিনি লিখেছেন, ‘কতটা সময় লাগল, সেটা উল্লেখ্য বিষয় নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিল, তাতে কিছু আসে যায় না। আমরা ঠিক খুঁজে বার করবই।’’ টুইট…
Read More
ঋষিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন লিজ

ঋষিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন লিজ

নিজ পদে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। চলছে নির্বাচন, নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে যুক্তরাজ্যে। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষির নামই বারবার সামনে এসেছে। তবে একের পর এক অবিশ্বাস্য লড়াই জেতার পরেও একেবারে শেষ পর্যায়ে পিছিয়ে গেলেন ঋষি সুনাক। বরিস জনসনের পর ভারতীয় বংশোভূত এই রাজনীতিবদই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এতদিন পর্যন্ত এগিয়ে ছিলেন। ফলে তাকে নিয়ে ব্রিটেন তো বটেই আমাদের দেশের মানুষের উত্তেজনাও কম নয়। কারণ ঋষি যদি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত হন তাহলে তৈরি হবে ইতিহাস। এই প্রথম ব্রিটেনের মসনদে বসবেন ভারতীয় বংশোভূত কোনো রাজনীতিবিদ। তবে সম্প্রতি ঋষি জানিয়েছেন, জনপ্রিয়তার দিক থেকে প্রতিদ্বন্দ্বি লিজ ট্রাসের থেকে কিছুটা পিছিয়ে…
Read More
বাড়তে থাকা মাঙ্কিপক্স নিয়ে একাধিক পরামর্শ

বাড়তে থাকা মাঙ্কিপক্স নিয়ে একাধিক পরামর্শ

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। কিছুদিন আগে পর্যন্ত ভারত একটু স্বস্তি পাচ্ছিল বটে কিন্তু এখন দেশেও এই রোগ ধরা পড়েছে। সম্প্রতি কেরলে একজনকে পাওয়া গিয়েছে যে এই রোগে আক্রান্ত। তাই সঙ্গে সঙ্গেই এই রোগ নিয়ে তৎপরতা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে এই রোগ নিয়ে। কী ভাবে এই রোগ থেকে দূরে থাকতে হবে তা নিয়ে পরামর্শও দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে জানান হয়েছে, কারোর শরীরে কোনও ক্ষত থাকলে তার থেকে অন্য মানুষকে দূরে থাকতে হবে। এছাড়াও যৌনাঙ্গে ক্ষত থাকলেও বিশেষভাবে সাবধান হতে হবে। পাশাপাশি মৃত বা…
Read More
আরো পনেরো দিন আশ্রয় পেল শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া

আরো পনেরো দিন আশ্রয় পেল শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া

এই মুহূর্তে মূলত অগ্নিগর্ভের সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং গণআন্দোলনের শিকার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। দেশ তথা বিক্ষুব্ধ দেশবাসীর হাত থেকে কোনওমতে পালিয়ে প্রথমে মালদ্বীপ পরে সিঙ্গাপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। অবশেষে কিছুটা স্বস্তি পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। জানা যাচ্ছে সম্প্রতি রাজাপক্ষেকে আরো ১৪ দিন সিঙ্গাপুরে থাকার অনুমতি দিয়েছে সে দেশের সরকার। বাড়ানো হয়েছে গোতাবায়ার বিশেষ ট্রাভেল ভিজার মেয়াদ। সিঙ্গাপুরের খবর, আরো দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন ভিসার মেয়াদ বেড়েছে গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের। বলা হয়েছে, গোটাবায়ার স্বল্প মেয়াদী ভিজিট পাস তথা তাঁর ব্যক্তিগত সফরে আসার সময় এবং অনুমতি আরো…
Read More
সম্পর্কের টানাপোড়েন, ফের আবার একবার বিতর্কের মুখে এলন

সম্পর্কের টানাপোড়েন, ফের আবার একবার বিতর্কের মুখে এলন

বিতর্ক তার জীবনের পরতে পরতে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। কখনো সম্পর্ক নিয়ে আলোচনা, কখনো বা একের পর এক বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা ও তাঁদের সন্তানের বাবা হওয়া, সব মিলিয়ে কার্যত রঙিন জীবন এলন মাস্কের। বিতর্ক যেন কিছুই ছাড়ে না তাঁর। সম্প্রতি গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের নাম জড়িয়েছে এলনের সঙ্গে। জানা যাচ্ছে নিকোলের সঙ্গে নাকি অবৈধ সম্পর্কে জড়িয়েছেন এলন মাস্ক! রবিবার নেটদুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে জানা যায়, এই সম্পর্কের জেরেই ডিভোর্সের আবেদন করেছেন সের্গেই। তাছাড়াও মাস্কের কোম্পানি টেসলা থেকে সমস্ত শেয়ার বিক্রি করে দেওয়ারও নির্দেশ দেন তিনি। এহেন গুঞ্জন শুরু হতেই টুইটারে সরব হয়েছেন মাস্ক। তিনি…
Read More
এবার প্রশ্ন অবশেষে কে বসবে ব্রিটেনের মসনদে? ঋষি না লিজ ট্রাস

এবার প্রশ্ন অবশেষে কে বসবে ব্রিটেনের মসনদে? ঋষি না লিজ ট্রাস

সদ্যই নিজ পদে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। চলছে নির্বাচন, নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশভূত প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগোলেন ভারতের জামাই ঋষি সুনক। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষির নামই বারবার সামনে এসেছে। এবার আরো বেশ খানিকটা এগিয়ে গেলেন ভারতের জামাই ঋষি সুনক। ব্রিটেনের মসনদের আরও কাছে ভারতের জামাই ঋষি সুনাক। দলের অন্দরের পঞ্চম দফা অর্থাৎ চূড়ান্ত পর্বের ভোটাভুটিতে ছিটকে গেলেন ব্রিটেনের কেয়ারটেকার প্রধানমন্ত্রীর পছন্দের পেনি মর্ডান্ট। অন্যদিকে কনজারভেটিভ পার্টির ১৩৭ জন সাংসদ বা এমপির ভোট পেয়েছেন ঋষি এবং দ্বিতীয় স্থানে লিজ ট্রাস। এবার দলের সদস্যদের ভোটাভুটির পালা। ব্রিটিশের মসনদে ভারতীয় বংশোদ্ভূত কোনও নেতা বসবেন কিনা…
Read More
আতঙ্ক বাড়িয়ে বিশ্বে বেড়ে চলেছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা

আতঙ্ক বাড়িয়ে বিশ্বে বেড়ে চলেছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিভিন্ন দেশে করোনার পাশাপাশি এই রোগের সংক্রমণ বাড়ছে। এক দুই করে বাড়তে পারতে ১৬ হাজার। মাত্র দুমাসের মধ্যে গোটা বিশ্বের ৭৫ টি দেশে ১৬ হাজার মানুষকে আক্রান্ত করেছে করোনার মতোই আরও এক সংক্রামক ভাইরাস মাঙ্কি পক্স। ইতিমধ্যেই এই ভাইরাসকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল। আর তাই এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে করোনার মতোই মাঙ্কি পক্স নিয়েও এবার বিশ্ব জুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করল ওয়ার্ল্ড হেলথ অর্গানিজেশন তথা হু। এই প্রসঙ্গে হু-এর ডিরেক্টর জেনারেল ট্রেন্ডস আধানম ঘেব্রিয়াসুস জানান, 'মাঙ্কি পক্স বিশ্বজুড়ে চিন্তা বাড়াচ্ছে। আর তাই এই ভাইরাসকে রুখতে স্বাস্থ্য…
Read More
পরিবর্তন আসছে জলবায়ুতে, তীব্র গরমে পুড়ছে ব্রিটেন

পরিবর্তন আসছে জলবায়ুতে, তীব্র গরমে পুড়ছে ব্রিটেন

দিন প্রতিদিন পরিবর্তিত হচ্ছে জলবায়ু। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব পড়ছে সারা দুনিয়াজুড়েই। ইউরোপের কয়েকটি দেশে তাপমাত্রা চড়চড় করে বাড়ছে। রেকর্ড গরম পড়েছে ব্রিটেনে। ২০১৯ সালের পরে ব্রিটেনে তীব্র দাবদাহের জেরে তাপমাত্রা রেকর্ড সৃষ্টি করেছে। একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলাতে। ব্রিটেন ছাড়াও ফ্রান্স, পর্তুগাল এবং স্পেনে এখন অস্বাভাবিক গরম। ইউরোপের এই তিন দেশে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে। প্রাকৃতিক পরিবেশও অতিষ্ঠ করে তুলছে ব্রিটেনের নাগরিকদের। প্রচন্ড গরম পড়েছে ব্রিটেনে। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, এর আগে এত গরম ব্রিটেনে এর আগে কখনও পড়েনি। বর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নাগরিকরা যেন পা…
Read More
প্রেসিডেন্টের পদে বসেই কড়া নির্দেশ রনিল বিক্রমসিংহের

প্রেসিডেন্টের পদে বসেই কড়া নির্দেশ রনিল বিক্রমসিংহের

সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদে বসেছেন রনিল বিক্রমসিংহ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন তথা অস্থায়ী রাষ্ট্রপতি থাকাকালীনই সেনা আধিকারিকদের বিক্ষোভ রুখতে যে কোনো পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন তিনি। আর এখন তো ভোটে জিতে পাকাপাকিভাবে তিনিই রাষ্ট্রের প্রেসিডেন্ট। আর তাই নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের শপথ নেওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজধানীর বিক্ষোভস্থলগুলিতে অভিযান চালাল লঙ্কাণ সেনা। বিক্ষোভকারীদের সঙ্গে সেনার দ্বন্দ্বে রণক্ষেত্রের রূপ নিল শ্রীলঙ্কার রাজপথ। উল্লেখ্য, রনিল বিক্রমসিংহে এই দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কার্যত নাখুশ দেশের সাধারণ মানুষ। এর আগেই বিক্ষোভকারীরা প্রাক্তন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পাশাপাশি তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগেরও দাবি জানিয়েছিল। তাদের দাবি ছিল, নতুন কেউ এসে দেশের শাসনভার গ্রহণ…
Read More
এবার ভ্যাকসিন আসছে মাঙ্কিপক্সেরও

এবার ভ্যাকসিন আসছে মাঙ্কিপক্সেরও

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের একাধিক দেশে নতুন ভাবে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স। ভারতেও একাধিক রোগীর হদিশ মিলেছে। তবে এই পরিস্থিতিতে এই রোগ নিয়ে বড় এবং স্বস্তিকর বার্তা দিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানান হল, মাঙ্কিপক্স এখনও অতিমারি নয়। একই সঙ্গে জানা গিয়েছে, খুব জলদিই বাজারে আসছে মাঙ্কিপক্স ভ্যাকসিন। মাঙ্কিপক্স ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে কী ভাবে, এই প্রশ্ন সকলের মনে। তার মাঝে এই খবর সত্যিই আশার আলো সবার কাছে। সূত্রের খবর, 'ইমভ্যানেক্স' ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। বাভারিয়ান নরডিকের তৈরি…
Read More
তবে কি এবার ঋষিই বসতে চলেছে ব্রিটেনের আগামী প্রধানমন্ত্রী পদে

তবে কি এবার ঋষিই বসতে চলেছে ব্রিটেনের আগামী প্রধানমন্ত্রী পদে

সদ্যই নিজ পদে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। চলছে নির্বাচন, নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশভূত প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগোলেন ভারতের জামাই ঋষি সুনক। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষির নামই বারবার সামনে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ব্রিটেনের আগামী প্রধানমন্ত্রী পদ ঋষির দখলে আসা এখন সময়ের অপেক্ষা মাত্র। জানা যাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আরও একধাপ এগিয়েছেন ভারতীয় বংশভূত এই রাজনীতিবিদ। তৃতীয় ধাপে রেকর্ড ভোট দখলের পর চতুর্থ দফার ভোটেও রেকর্ড গড়েছেন ঋষি। রিপোর্ট অনুযায়ী বরিসের মন্ত্রিসভার প্রাক্তন চ্যান্সেলর ঋষির ঝুলিতে চতুর্থ দফায় এসেছে কমপক্ষে ১১৮টি ভোট। এর সঙ্গে জানা যাচ্ছে এদিনের এই ভোট প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীত্বের দৌড়…
Read More
প্রশ্ন উঠেছে মার্কিন মুলুকে, মার্কিন প্রেসিডেন্ট কি ক্যান্সারে আক্রান্ত?

প্রশ্ন উঠেছে মার্কিন মুলুকে, মার্কিন প্রেসিডেন্ট কি ক্যান্সারে আক্রান্ত?

হঠাৎ করেই এক প্রশ্ন উঠেছে মার্কিন মুলুকে। এই মুহূর্তে বাড়ছে জল্পনা, তবে কি এবার তার সন্তানের মতো তিনিও আক্রান্ত দুরারোগ্য ক্যান্সারে?  হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কি ক্যান্সারে আক্রান্ত? সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের এটি ভিডিওকে কেন্দ্র করে কার্যত তোলপাড় আমেরিকা। ওই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা গিয়েছে, আমার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। আর তারপরেই তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। তবে আসল ঘটনাটি কিন্তু সম্পূর্ণ আলাদা। সম্প্রতি হোয়াইট হাউজের তরফ থেকে মার্কিন প্রেসিডেন্টের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। তাতেই স্পষ্ট হয়েছে গোটা ঘটনা। জানা যাচ্ছে, ম্যাসাচুসেটসে গিয়ে তৈল শোধনাগারের ক্ষতিকারক দিক নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি জো বাইডেন বলেন, 'আমরা রাস্তা দিয়ে…
Read More