বিদেশ

সব জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বরিস জনশন

সব জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বরিস জনশন

বিগত বেশ কিছুদিন ধরে পদত্যাগ পর্ব চলছিলো মন্ত্রিসভায়। এবার প্রাক্তন হলেন প্রধানমন্ত্রী। চলছিলো জল্পনা, টালমাটাল অবস্থায় ছিলো প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব পদ। এবার আশঙ্কাই সত্যি হল। দেশের স্বার্থে ও দলীয় সদস্যদের চাপের কাছে হার স্বীকার করে শেষমেশ ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বরিস জনসন। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই খবর পাওয়া যায়, ব্রিটেন মন্ত্রিসভার ৪০ জন সদস্য একসঙ্গে পদত্যাগ করায় কার্যত কোনঠাসা হয়ে পড়েছেন জনসন এবং আজই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছেন। জানা যাচ্ছে, পদত্যাগ করার পূর্বে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার যাবতীয় ব্যর্থতার দায় স্বীকার করে নিচ্ছি। আমি এর জন্য রীতিমতো অনুতপ্ত। পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বভার যিনি গ্রহণ করবেন, তার প্রতি আমার তরফ…
Read More
মন্ত্রীসভা থেকে পদত্যাগ আরও দুই মন্ত্রীর

মন্ত্রীসভা থেকে পদত্যাগ আরও দুই মন্ত্রীর

বরিস জনসনের মন্ত্রিসভায় ডামাডোল। সরকার থেকে পদত্যাগ করলেন দুই মন্ত্রী। মঙ্গলবার প্রথমে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনক। তার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ। জোড়া পদত্যাগের ফলে সমস্যায় পড়ে যেতে পারে বরিস সরকার। এটা ঘটনা, বরিসের বিশ্বস্ত ঋষির পদত্যাগে শোরগোল পড়েছে। পদত্যাগের কথা জানিয়ে ঋষি সুনক টুইট করেছেন। টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে দেওয়া তাঁর চিঠিও। টুইটে ঋষি লিখেছেন, ‘জনগণ আশা করে সরকার সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হবে।’ এরপরই তাঁর সংযোজন, ‘‌এটাই আমার শেষ মন্ত্রিত্ব। কিন্তু বিশ্বাস করি এই সরকারের কয়েকটি বিষয়ে মান বজায় রাখা জরুরি। সে কারণেই পদত্যাগ করলাম।’ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ টুইটে লিখেছেন,…
Read More
আবার হামলা, মৃত্যুর সংখ্যা বাড়ল ইউক্রেনে

আবার হামলা, মৃত্যুর সংখ্যা বাড়ল ইউক্রেনে

অবিরাম গতিতে চলছে যুদ্ধ। এই যুদ্ধের হয়তো শেষ নেই। এই যুদ্ধ চলবেই, আর প্রাণ যাবে লক্ষ, লক্ষ। এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে রাশিয়া-ইউক্রেন দুই দেশ। কারণ যে যুদ্ধ শুরু হয়েছে তা থামার নাম তো নিচ্ছেই না উলটে আরও নৃশংস হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। ইউক্রেনের ওডেসা অঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে এবং দু’টি হলিডে ক্যাম্পে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশু-সহ অন্তত ১৮ জনের। আহতের সংখ্যা বহু। যে সময় এই মিসাইল হামলা চালানো হয় সেই সময়ে ওই অ্যাপার্টমেন্টে ছিলেন কমপক্ষে ১৬০ জন। সেখান থেকে ইতিমধ্যে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও মানুষ আটকে রয়েছেন বলে অনুমান…
Read More
চিনে মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে করোনা সংক্রমণ

চিনে মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে করোনা সংক্রমণ

আজ থেকে বিগত প্রায় আড়াই বছর আগে সারা বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল করোনা সংক্রমণ। করোনা ভাইরাসের সংক্রমণের উৎপত্তিস্থল চিন। প্রায় আড়াই পার হয়ে গেলেও এটা এখনও জানা যায়নি যে কী ভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। চিন থেকে গোটা বিশ্বে করোনা ত্রাস সৃষ্টি করেছে এবং এখনও করছে। তবে এই দুই বছরের মধ্যে অনেক দেশে কোভিড গ্রাফ নামতে শুরু করলেও পুনরায় তা বাড়তে শুরু করেছিল চিনেই। তার জন্য 'জিরো কোভিড' নীতি নিয়েছিল বেজিং সরকার। কিন্তু তাতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। জানা গিয়েছে, নতুন করে সংক্রমণের জেরে চিনে এই মুহূর্তে গৃহবন্দি মানুষের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। শুধুমাত্র আনহুই প্রদেশে এত সংখ্যক মানুষকে…
Read More
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় সাহায্য ব্রিটেনের

যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় সাহায্য ব্রিটেনের

চলতি বছরের শুরুর দিকে শুরু হয়েছে রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ। গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই যুদ্ধ আরও কতদিন ধরে চলবে এখনও তা বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ব্রিটেন রাশিয়াকে নতুন করে সামরিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। যু্দ্ধাস্ত্রবাবদ ব্রিটেনকে ফের ১ দশমিক ২ বিলিয়ন ডলার সহযোগিতার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া ব্রিটিশ সরকার ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নাগরিকদের সেদেশে আশ্রয় দিতে ৮৭ হাজার ভিসা মঞ্জুর করেছে। ভিসাধারীদের একাংশ নিরাপদ জীবনের খোঁজে এখন ব্রিটেনের মাটিতে আশ্রিত। রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ কবে থামবে এখনই তা বলা যাচ্ছে না। বরং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন ইস্যুতে অনড় থাকায় যুদ্ধ যেভাবে চলেছে আগামীদিনেও…
Read More
অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তানেও আতঙ্ক বাড়ছে একের পর এক

অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তানেও আতঙ্ক বাড়ছে একের পর এক

এখনো পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতিতে ফেরেনি শ্রীলঙ্কা। প্রতিনিয়ত যুদ্ধ করে চলছে শ্রীলঙ্কাবাসী। একেবারে তলানিতে ঠেকেছে শ্রীলঙ্কার অর্থনীতি। শ্রীলঙ্কার পর এবার চিন্তা বাড়ছে পাকিস্তানকে নিয়ে। একই পরিস্থিতিতে কি পড়বে পাকিস্তানও। কার্যত ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই বেহাল যে পাকিস্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। মাঝে চা জাতীয় অন্যান্য জিনিসের দাম বাড়ানো নিয়ে তরজা চলছিল। অনেকেই মনে করছিল যে অবস্থা হয়তো শ্রীলঙ্কা বা তার থেকেই খারাপ হতে পারে। এখন ক্রমশ শঙ্কা আরও বাড়ছে। জানা গিয়েছে, জুলাই থেকে দৈনিক লোডশেডিং-এর পরিমাণ আরও বাড়াতে চলেছে সরকার। একই সঙ্গে বন্ধ হচ্ছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন,…
Read More
ভুল মন্তব্যের জের এবার পাকিস্তানেও

ভুল মন্তব্যের জের এবার পাকিস্তানেও

ভুল মন্তব্যকে কেন্দ্র করে জটিল হচ্ছে পরিস্থিতি। শেষ কয়েক সপ্তাহ ধরে হজরত মহম্মদ ইস্যুতে উত্তাল হয়েছে ভারত। প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশেই। তার রেশ অবশ্য এখনও বহাল। এবার প্রায় একই রকম ঘটনা ঘটল পড়শি দেশ পাকিস্তানে। সেখানেও অভিযোগ তোলা হয়েছে যে, হজরত মহম্মদকে অপমান করা হয়েছে। সেই জন্যই বিরাট উত্তপ্ত হয়েছে করাচি। আর সেখানে অভিযুক্ত কোনও রাজনৈতিক ব্যক্তি নন, মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসং। অভিযোগ তোলা হয়েছে, করাচির এক নামী শপিং মলের বাইরে স্যামসংয়ের একটি ওয়াই-ফাই ডিভাইস থেকে হজরত মহম্মদ সম্পর্কে কু-কথা ছড়ানো হয়। সেই কারণেই কার্যত তোলাপাড় করা হয় স্যামসংয়ের ওই শোরুম। ভেঙে…
Read More
নতুন মহামরি নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা

নতুন মহামরি নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা

ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে অধিকাংশ বিজ্ঞানীদের ধারণা হয়েছিল যে আরও মহামারি অপেক্ষা করছে আসার জন্য। ধীরে ধীরে সেই আশঙ্কায় যেন সত্যি হওয়ার পথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগে থেকেই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছিল, করোনা শেষ নয়, এরপর আর বিভিন্ন ভাইরাস আসবে দুনিয়াতে। হুঁশিয়ারি দিয়ে দাবি করা হয়েছিল, তাদের প্রভাব করোনার থেকে আরও ভয়ঙ্কর হতে পারে। এখন ইংল্যান্ডের বিজ্ঞানীরা মনে করছেন, সেই দিন আসতে আর বেশি দেরি নেই। যে কোনও সময়ে আরও একটি অতিমারি এসে পড়তে পারে। বিজ্ঞানী মহলের…
Read More
আর্থিক সঙ্কটের কারণে বন্ধ হলো জ্বালানি তেল

আর্থিক সঙ্কটের কারণে বন্ধ হলো জ্বালানি তেল

শেষ কিছুদিন ধরে আথিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতেই বদল হয়েছে প্রধানমন্ত্রী। এর পরও বদলায়নি দেশের কোনো আর্থিক পরিস্থিতি। দিন প্রতিদিন আরো খারাপ হচ্ছে পরিস্থিতি। অর্থনৈতিক সঙ্কট চরমে পৌঁছেছে শ্রীলঙ্কায়। বিগত ৭০ বছরে এত খারাপ অবস্থার সৃষ্টি হয়নি সেখানে, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। এই মুহূর্তে দ্বীপ-দেশের যা পরিস্থিতি তাতে সাধারণ মানুষের বেঁচে থাকাই দায় হয়ে গিয়েছে। অর্থের অভাব তো আছেই, তার ওপর জ্বালানি সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা। পরিস্থিতি এমন দিকে এগিয়েছে যে জ্বালানি বাঁচানোর জন্য স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অফিস গিয়ে কাজ করাও বন্ধ হয়ে গিয়েছে শ্রীলঙ্কায়। শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। তবে এবার আরও কঠোর অবস্থান নেওয়া হয়েছে…
Read More
আবার হামলায় গুড়িয়ে গেল গোটা শপিং মল

আবার হামলায় গুড়িয়ে গেল গোটা শপিং মল

বছরের শুরু থেকে শুরু হয়ে দেখতে দেখতে পাঁচ মাস অতিক্রম করতে চলছে যুদ্ধ পরিস্থিতি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশেষ সামরিক অভিযানের নামে যে হামলা শুরু করেছিল রুশ বাহিনী তা আজও অব্যাহত। ইতিমধ্যেই বিশ্বের বহু দেশ এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করানোর চেষ্টা করেছেন একাধিকবার। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। রাশিয়ার হামলায় মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে ইউক্রেনের একের পর এক সুন্দর এবং গুরুত্বপূর্ণ শহর। কিন্তু তাতেও এই যুদ্ধ যেন কিছুতেই থামার নাম নিচ্ছে না। এহেন পরিস্থিতিতে সোমবার ইউক্রেনের একটি শপিং মলের মিসাইল হামলা চালাল রাশিয়া। জানা যাচ্ছে ইউক্রেনের পোলতাভা অঞ্চলের ক্রিমেনচুকের ওই শপিংমলে যখন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তখন মলের ভিতর…
Read More
প্রতিনিয়ত বাড়ছে আর্থিক সঙ্কট, বন্ধ হয়ে গেলো স্কুল

প্রতিনিয়ত বাড়ছে আর্থিক সঙ্কট, বন্ধ হয়ে গেলো স্কুল

শেষ কিছুদিন ধরে আথিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতেই বদল হয়েছে প্রধানমন্ত্রী। এর পরও বদলায়নি দেশের কোনো আর্থিক পরিস্থিতি। দিন প্রতিদিন আরো খারাপ হচ্ছে পরিস্থিতি। অর্থনৈতিক সঙ্কট চরমে পৌঁছেছে শ্রীলঙ্কায়। বিগত ৭০ বছরে এত খারাপ অবস্থার সৃষ্টি হয়নি সেখানে, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। জ্বালানি থেকে খাবার, সমস্ত কিছুই এখন সে দেশে আকাশ ছোঁয়া। পরিস্থিতি এমন দিকে এগিয়েছে যে জ্বালানি বাঁচানোর জন্য স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অফিস গিয়ে কাজ করাও বন্ধ হয়ে গিয়েছে শ্রীলঙ্কায়। শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। এই মুহূর্তে গোটা দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। মূলত কলম্বোতে সাধারণ মানুষকে টোকেন দেওয়া হচ্ছে যারা জ্বালানি কিনতে আসছেন। যদিও…
Read More
উদ্বোধনের পরেই নিষিদ্ধ হলো বাইক চলাচল

উদ্বোধনের পরেই নিষিদ্ধ হলো বাইক চলাচল

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। উপস্থিত হলো বহু প্রতীক্ষিত সময়। নতুন ইতিহাস তৈরি করল বাংলাদেশ। দেশের মানুষের জন্য খুলে গেল আরও এক নতুন সম্ভাবনার দরজা। উদ্বোধন হল গর্বের পদ্মা সেতুর। বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে কয়েক লক্ষ দেশবাসীর উপস্থিতিতে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল এই সেতু। সবে মাত্র শনিবার সর্বসাধারণের জন্য খুলেছে বাংলাদেশের গর্ব পদ্মা সেতু। বাংলাদেশ তো বটেই ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে জোর আলোচনা চলছে এই সেতুকে নিয়ে। আর তার মধ্যেই দুজন বাইক আরোহীর প্রাণ কাড়ল পদ্মা সেতু। জানা যাচ্ছে রবিবার রাত দশটা নাগাদ পদ্মা সেতুতে একটি ভয়াবহ বাইক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাইকের সওয়ার ছিলেন দুইজন যুবক।…
Read More
নতুন আতঙ্ক মাঙ্কিপক্স কি বায়ুবাহিত রোগ

নতুন আতঙ্ক মাঙ্কিপক্স কি বায়ুবাহিত রোগ

প্রায় আড়াই বছরের বেশি সময় অতিক্রমণ করলেও এখন পর্যন্ত পুরোপুরি ভাবে করোনা সংক্রমণ মুক্ত হয়নি বিশ্ব। করোনা আবহেই এবার মাঙ্কিপক্সের জ্বালা, ঠিক যেন গোদের ওপর বিষফোঁড়া। একদিকে যেমন আমাদের দেশসহ একাধিক দেশে ফের নতুন করে শুরু হয়েছে করনার তাণ্ডব, ঠিক তখনই অন্যদিকে মাঙ্কিপক্সের ভয়ে কার্যত অস্থির অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো একাধিক দেশের। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হুয়ের তরফ থেকে জানানো হয়েছে যে বিশ্বের বেশ কিছু দেশে শুরু হয়েছে মাঙ্কিপক্সের গোষ্ঠী সংক্রমণ। তার মধ্যেই এবার সম্প্রতি US সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর তরফে জানানো হয়েছে, এই ভাইরাস বাতাসের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কম।…
Read More
আদালতের ঘোষণায় এবার নিষিদ্ধ হতে চলেছে গর্ভপাত

আদালতের ঘোষণায় এবার নিষিদ্ধ হতে চলেছে গর্ভপাত

বেশ কিছুদিন ধরে চলতে থাকা বিতর্কের মাঝেই রায় দান দিল আদালত। কিন্তু বিপরীতে গেলো এই রায় দান। আমেরিকার শীর্ষ আদালত জানিয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধান দেবে না। এই রায় নিয়ে এখন বিতর্কের সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। বিতর্কের আগুন আরও বৃদ্ধি পেয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট যো বাইডেন এই রায় একবারেই সমর্থন করেননি। তাঁর কথায়, এই রায় মর্মান্তিক ভুল। এই রায় আদতে নারীদের সংবিধান প্রদত্ত অধিকারকে কেড়ে নিয়েছে বলেই মত তাঁর। মার্কিন সুপ্রিম কোর্ট পাঁচ দশক আগে রো বনাম ওয়েড মামলার রায়কে বাতিল করে দিয়ে এখন জানিয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধানিক নয়। গর্ভপাতের অধিকার দেওয়া হবে কি হবে না, তা স্থির করবে স্থানীয়…
Read More