বিদেশ

আবার হামলা আমেরিকায়

আবার হামলা আমেরিকায়

চলতি বছর এ নিয়ে বেশ কয়েকবার হামলা চললো আমেরিকায়। ফের বন্দুকবাজের হামলা৷ এ বার গুলি চলল খাস ওয়াশিংটন ডিসিতেই। কড়া নিরাপত্তাবলয়ে ঘেরা আমেরিকার প্রশাসনিক কেন্দ্র ওয়াশিংটনে রবিবার রাতে আচমকা গুলি চলে৷ পথ চলতি মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিশ৷ কিন্তু, ওই বন্দুকবাজের গুলিতে আক্রান্ত হন বেশি কিছু পুলিশ কর্তাও৷ স্থানীয় সময় অনুযায়ী রাত তখন ১০টা (ভারতীয় সময় পৌনে সাতটা) হবে৷ সেই সময় ঘটনাটি ঘটে৷ ওয়াশিংটন ডিসির তরফে টুইট করে বিষয়টি জানানো হয়৷ ওই টুইটে আরও জানানো হয়, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তবে বহু মানুষের গুলিবিদ্ধ হয়েছেন৷ গুলির আঘাত লেগেছে বেশ কয়েক…
Read More
বিদ্যুৎ ঘাটতির পরিস্থিতিতে বড়ো ঘোষণা প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ঘাটতির পরিস্থিতিতে বড়ো ঘোষণা প্রধানমন্ত্রীর

এই মুহূর্তে বেশ কিছুটা সামলে ওঠা গেছে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি। অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়া শ্রীলঙ্কার হাল ধরেছেন নতুন প্রধানমন্ত্রী। এরই মাঝে নতুন আতঙ্ক। তীব্র বিদ্যুত সঙ্কটে ভুগছে বাংলাদেশ। এই দুর্বিষহ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিবালয় নির্দেশ দিয়েছে রাত আটটার পরে দোকানপাট, মলগুলি বন্ধ রাখতে। কেননা রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানির সঙ্কট তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের দোকানপাট বন্ধের নির্দেশকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছে দোকান মালিকদের সংগঠন। অভিযোগ, কোনওরকম আলোচনা না করেই সরকার একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কার পাশাপাশি বিদ্যুতের তীব্র সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী বাংলাদেশও। শ্রীলঙ্কায় বিদ্যুতের সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে। দিনে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে…
Read More
বাড়ছে চিন্তা, মাঙ্কি পক্ষে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে

বাড়ছে চিন্তা, মাঙ্কি পক্ষে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে

মাঝে মাঝে নিয়ন্ত্রণে এলেও আবার বেড়ে উঠেছে করোনা সংক্রমণ। একা করোনায় রক্ষে নেই, তার মধ্যে দোসর আবার মাঙ্কি পক্স। একদিকে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে করোনার আতঙ্ক, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বহু দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স। দিন কয়েক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহু জায়গায় ইতিমধ্যেই এই সংক্রামিত ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। ক্রমশ বড় হচ্ছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্তায় ব্রিটেন স্বাস্থ্য দপ্তর জানাল যে। সেই দেশে ইতিমধ্যেই মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে পাঁচশোর গণ্ডি। ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে সেই দেশে মাঙ্কি পক্সে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে…
Read More
HIV রোগীদের জন্য জন্য সুখবর, নয়া আবিষ্কারে তাক লাগাল ইজরায়েলের গবেষকেরা

HIV রোগীদের জন্য জন্য সুখবর, নয়া আবিষ্কারে তাক লাগাল ইজরায়েলের গবেষকেরা

সফলতা পেলে বহু পরীক্ষা নিরীক্ষা, এবার মারণরোগ মুক্ত হতে পারে রোগীরা। দুরারোগ্য HIV-এরও চিকিৎসা সম্ভব। সম্প্রতি এমনটাই দাবি করছেন ইজরায়েলের একদল গবেষক। জানা যাচ্ছে, সম্প্রতি ইজরায়েলের গবেষকরা একটি টিকা আবিষ্কার করেছেন, যা প্রয়োগ করলে HIV-এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। এি টিকার ওপর বহু বছর ধরে গবেষণা চালাচ্ছেন ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আর তাতেই তারা সম্প্রতি আশার আলো দেখতে পাচ্ছেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত এইচআইভি বিশ্বের অন্যতম দুরারোগ্য রোগের মধ্যে একটি। এই ভাইরাস একবার মানুষের শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আর তাই এই ভাইরাসের আক্রমণে রোগ প্রতিরোধ শক্তি হারিয়ে ধীরে ধীরে…
Read More
আর মৃত্যুদণ্ড পেতে হবে না এই দেশে

আর মৃত্যুদণ্ড পেতে হবে না এই দেশে

দোষীদের আর মৃত্যুদণ্ড পেতে হবে না এই দেশে। মালয়েশিয়ায় হত্যা, মাদক পাচার-সহ বিভিন্ন অপরাধে্ দোষী সাব্যস্ত হলে এতদিন পর্যন্ত অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হত। মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তি প্রত্যাহারের জন্যে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে এসেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। একই দাবি তুলেছেন সমাজকর্মীরাও। যে অপরাধগুলিতে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক ছিল এবার মালয়েশিয়া সরকার তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এখন সংসদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়ার বিরোধী রাজনৈতিক দল। খুশি মানবাধিকার কর্মী এবং সমাজকর্মীরা। খুনের দায়ে দোষী সাব্যস্ত হলে কিংবা মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় মালয়েশিয়ায়। দীর্ঘদিন ধরেই চরম শাস্তির এই ব্যবস্থা কার্যকর হয়েছে। তবে…
Read More
অতিমারী পরিস্থিতি শিথিল হতেই ধীরে ধীরে ভিড় বাড়ছে পর্যটনদের

অতিমারী পরিস্থিতি শিথিল হতেই ধীরে ধীরে ভিড় বাড়ছে পর্যটনদের

বিগত দু বছরের বেশি সময় ধরে, অতিমারী শুরুর থেকে বন্ধ প্রায় সব কিছু। চলতি বছরের শুরু থেকে এই অতিমারী পরিস্থিতি শিথিল হয়ে ধীরে ধীরে ফিরছে আগের ছবি। এই পরিস্থিতিতে করোনা পরিস্থিতি কাটতেই ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে ২০২২ সালের গোড়া থেকে পর্যটকের ঢল নেমেছে। বছরের বাকি সময়টাতেও এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইউরোপে ২০২১ সালের প্রথম ৩ মাসের তুলনায় ২০২২ সালে পর্যটকের সংখ্যা অন্তত ৬ কোটি বেড়েছে। একইসঙ্গে আমেরিকা ও মধ্যপ্রাচ্যেও পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসম্পর্কে খতিয়ান পেশ করেছে রাষ্ট্রসঙ্ঘ। করোনা পরিস্থিতিতে ২০২০ সালের মার্চ মাস থেকে টানা দুবছর ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। ফের গতি আসছে পর্যটন…
Read More
এবার অর্থনৈতিক মন্দার স্বীকার হলো ব্রিটেন

এবার অর্থনৈতিক মন্দার স্বীকার হলো ব্রিটেন

শ্রীলঙ্কা তার পর পাকিস্তান, এখন কি তবে শুরু এবার রানীর দেশে? চলতি মাসের শেষেই সবচেয়ে বড় রেল ধর্মঘটের ডাক। ব্রিটেন এখন ব্যাপক মুদ্রাস্ফীতির শিকার। এর জেরে সাধারণ মানুষ এখন অর্থনৈতিক সঙ্কটের শিকার। এই পরিস্থিতিতে ব্রিটেনের রেলকর্মীদের সংগঠন চলতি মাসের শেষাশেষি তিনদিনের রেল ধর্মঘটের ডাক দিয়েছে। সরকার রেলকর্মীদের সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে এখনও কোনও আগ্রহ দেখায়নি। ফলে জটিলতা ক্রমশই বাড়ছে। ব্রিটেনের ঘোরতর অর্থনৈতিক মন্দা চলছে। এর জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্রিটেনের খেটে খাওয়া নাগরিকরা। মুদ্রাস্ফীতির হার এখন রেকর্ড সৃষ্টি করেছে। সাধারণ মানুষ এর ফলে অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত। চলতি মাসের শেষাশেষি অর্থনৈতিক সঙ্কটে জেরবার ব্রিটেনে ব্যাপক আকারের আন্দোলন শুরু হতে চলেছে।…
Read More
মারণ রোগ নিয়ে খুশির খবর, বাধ্যতামূলক নয় কেমো

মারণ রোগ নিয়ে খুশির খবর, বাধ্যতামূলক নয় কেমো

বহু পরীক্ষা নিরীক্ষা ফলে মারণ রোগ নিয়ে প্রকাশ্যে এসেছে এক খুশির খবর। এটি এমন রোগ যা যে কোনও মানুষকে ভয় পাইয়ে দিতে পারে। এই রোগের নাম শুনলেই যেন ঘুম উড়ে যায়, আতঙ্ক তৈরি হয়। শুধু রোগীকে শেষ করে দেয় না এই রোগ, রোগীর পরিবারের ওপরেও বড় প্রভাব ফেলে। কিন্তু ক্যানসার নিয়ে সাম্প্রতিক সময়ে যে গবেষণা সামনে এসেছে তা আশার আলো দেখাচ্ছে। সম্প্রতি জানা গিয়েছে এমন একটি ওষুধ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা ক্যান্সার নির্মূলে সক্ষম৷ এই খবরে তো খুশি সকলেই। এবার একটি ধারণাও বদলাতে চলেছে। ক্যানসার মানেই আর কেমোথেরাপি নয়। 'আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি' এবং 'নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন'-এ…
Read More
এবার মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি হু-এর তরফে

এবার মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি হু-এর তরফে

বিগত দু বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণ তার তান্ডব চালিয়ে চলেছে গোটা বিশ্বে৷ একের পর এক ঢেউ তুলেছে দেশেও৷ নিয়ন্ত্রনে এসেও আবার বেড়েছে সংক্রমণের সংখ্যা৷ এরই মধ্যে আবার উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স৷ এই রোগের বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় বিশ্ব স্বাস্থ সংস্থা (হু)৷ বিশ্বের ২৯টি দেশে ১০০০-এর বেশি মানুষের শরীরে এই জীবাণুর হদিশ মিলেছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তরা অধিকাংশই ইউরোপের বাসিন্দা৷ আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই সতর্ক হওয়ার পরমার্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ যেভাবে মাঙ্কি পক্স ছড়াতে শুরু করেছে, তা নিয়ে জরুরি বৈঠকে বসেছে হু। ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু দেশে মাঙ্কি পক্সের সংক্রমণের কমিউনিটি ট্রান্সমিশন অর্থাৎ দলগতভাবে সংক্রমণ ছড়াতে শুরু…
Read More
প্রায় দু বছর বাদে সংক্ৰমণ মুক্ত হলো দেশ

প্রায় দু বছর বাদে সংক্ৰমণ মুক্ত হলো দেশ

অতিমারীর পর্যায় করোনা সংক্রমণের ওঠা নামা লেগেই রয়েছে বিশ্বে। বিশ্বের মধ্যে একদিকে যেমন এক দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা, তেমনই অন্যদিকে করোনামুক্ত হচ্ছে এক দেশ। তৃতীয় এশিয়ান দেশ হিসেবে করোনামুক্ত হল কম্বোডিয়া। জানা যাচ্ছে এই দেশের শেষ রোগী করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। কম্বোডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই সুখবর জানানো হয়েছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত ৩১ দিনে এই দেশে নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হননি। অন্যদিকে একে একে এই দেশের সমস্ত করোনা আক্রান্ত রোগীই করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। প্রসঙ্গত, কম্বোডিয়ার আগে এশিয়ার আরও দুটি দেশ করোনা মহামারীকে হারিয়ে করোনামুক্ত দেশ হিসাবে নজির গড়েছে। ২০২১ সালে এশিয়ার…
Read More
ফের হামলা হলো আমেরিকায়

ফের হামলা হলো আমেরিকায়

একের পর এক হামলা চলছে। বিগত বেশ কিছুদিন ধরে হামলা চলেই যাচ্ছে। চলতে থাকা এই হামলা নিয়ে রীতিমতো চাপ সৃষ্টি হচ্ছে সরকারের ওপর। কিছুতেই যেন থামার নামই নিচ্ছে না বন্দুকবাজের হামলা। প্রায় প্রতিদিনই আমেরিকার কোথাও না কোথাও হামলা চালাচ্ছে বন্দুকবাজের দল। ফের বন্দুকবাজের আকস্মিক হামলায় প্রাণ গেল ৫ পড়ুয়াসহ ৬ জনের। ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। পুলিশ সূত্রে খবর, সেন্ট্রাল মেক্সিকোর ব্যারন কমিউনিটিতে এই হামলা চালিয়েছে বন্দুকবাজরা। তাদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জন কিশোর-কিশোরির, সঙ্গে একজন ৬৫ বছরের বৃদ্ধার। অন্যদিকে জানা যাচ্ছে মৃত ওই পাঁচ কিশোর-কিশোরীদের সকলেরই বয়স ১৬-১৮ বছরের মধ্যে। পুলিশ আধিকারিকরা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন আচমকাই মঙ্গলবার সেন্ট্রাল মেক্সিকোর ওই কমিউনিটিতে হামলা চালায় বন্দুকবাজরা। এই ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট গুয়ানাজুয়াতো প্রদেশের…
Read More
দুই বছরের শিশুর হাতে বাবার মৃত্যু!

দুই বছরের শিশুর হাতে বাবার মৃত্যু!

দুধের শিশুর হাতে বাবার মৃত্যু। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার অরল্যান্ডো শহরে। জানা গিয়েছে, দুই বছরের শিশুর হাতে খেলার জন্য দেওয়ার হয়েছিল রিভলভার। রিভলভারের ট্রিগার চেপে দেয় শিশু। বন্দুক থেকে গুলি সোজা গিয়ে লাগে বাবার পিঠে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। পরে পরিবারের তরফে থানায় ফোন করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে , মেঝেতে পড়ে রয়েছেন ওই ব্যক্তি। ব্যক্তির মৃত্যু প্রথমে আত্মহত্যা বলেই মনে করেছিল পুলিশ। কিন্তু পরে মৃত ব্যক্তির তিন সন্তানের মধ্যে বড় সন্তানটি পুলিশকে জানায়, ছোট ভাই বাবাকে খুন করেছে। পুলিশ তদন্তে উঠে আসে,মৃত ব্যক্তির বাড়িতে গুলিভর্তি একটি রিভলভার অরক্ষিত অবস্থায় ছিল। সেটা হাতে নিয়ে খেলতে খেলতে অসতর্কতাবশত গুলি চলে…
Read More
এই মুহূর্তে টুইটারের মালিকানা নিয়ে প্রশ্ন উঠছে

এই মুহূর্তে টুইটারের মালিকানা নিয়ে প্রশ্ন উঠছে

মালিকানা বদল নিয়ে কথা হলেও এখনো পর্যন্ত ধন্দ্বেই রয়েছে বদল কার্য। প্রশ্ন উঠছে টুইটারের মালিকানা নিয়ে। চলতি বছরের এপ্রিল মাসে মোটা টাকার বিনিময়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সংস্থার টুইটারের ৪০ শতাংশ মালিকানা কিনেছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। টুইটারে সেই মালিকানা হস্তান্তরের খবর নিজেই দিয়েছিলেন মাস্ক। কিন্তু তারপরেও টুইটারের এই মালিকানা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা। টুইটার কর্তৃপক্ষের জমা দেওয়া বেশকিছু নথির সঙ্গে আসল তথ্য না মেলায় এবং টুইটারের ভুয়ো গ্রাহকসংখ্যার তথ্য মাস্ককে সঠিকভাবে না জানানোর কারণে আপাতত স্থগিত মালিকানা হস্তান্তরের কাজ। এমতাবস্থায় জানা যাচ্ছে, মালিকানা হস্তান্তরের মেয়াদ কথা ওয়েটিং পিরিয়ড শেষ হয়েছে। গত শুক্রবারই একথা জানানো হয়েছে টুইটার সংস্থার তরফ থেকে। আর তারপরই মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন। একাংশের…
Read More
ভয়াবহ অগ্নিকান্ডের জেরে মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশের কাছাকাছি

ভয়াবহ অগ্নিকান্ডের জেরে মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশের কাছাকাছি

আচমকাই বিস্ফোরণ, প্রাণ গেল একাধিক। চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোয় একের পর এক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৯। প্রাণ বাঁচাতে গিয়ে দমকলের তিন কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় চার শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে। ভয়ানক অগ্নিকাণ্ডের জেরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকেও দমকলের বিভিন্ন ইঞ্জিন যোগ দিয়েছে। এখনও পর্যন্ত ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও ডিপোতে আগুন জ্বলতে দেখতে পাওয়া যায়। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় এই ডিপো অবস্থিত। আমদানি ও রফতানির…
Read More