24
Jul
আচ্ছা, জষ্ঠি মাসের ঠা-ঠা রোদ্দুর আর প্যাচপেচে গরমে মানুষের সব রস যখন শুকিয়ে কিসমিস হওয়ার জোগাড় তখন আম, জাম, জামরুল, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি হরেকরকম ফল এত রসালো হয়ে ওঠে কেন বলুন দেখি? কেনই বা ঝাঁকে ইলিশ সমুদ্রের লোনাজল ছেড়ে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার মিষ্টি জলের দিকেই ছুটে আসে? আর কেনই বা মাথার ঘাম ছানায় ফেলে বাংলার ময়রারা ক্ষেপে ওঠে কে কার চাইতে পাল্লা দিয়ে ভাল ক্ষীরদই, ছানাবড়া, রসগোল্লা, তালশাঁস, সন্দেশ, রাবড়ি এসব বানিয়ে তাক লাগিয়ে দেবে। কারণ একটাই।স-ব ঐ জামাই বাবাজীদের পাতে পড়বে বলে। বলবেন সে আবার কী! শুধু জামাই বাবাজী কেন? রসিকজন মাত্রেই তো ফি-বছর এই সমস্ত রসালো…
