দেশ

পঞ্জাবে ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান।

পঞ্জাবে ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান।

পঞ্জাবে ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। পঞ্জাবের জলন্ধরের কাছে শুক্রবার যুদ্ধবিমানের মহড়া চলার সময়ই ঘটে ওই দুর্ঘটনা। পঞ্জাবের একটি শস্যক্ষেতের মধ্যে ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনীর মিগ -২৯ ইন্টারসেপ্টার বিমানটি। তবে আশার কথা এটাই যে, দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার, এক বিবৃতিতে জানিয়েছে বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়,"বিমানটিতে একটি প্রযুক্তিগত সমস্যা হয় এবং সেই কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তবে বিপদ বুঝতে পেরে আগে থেকেই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন বিমানটি থেকে। ওই পাইলটকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পরবর্তী…
Read More
ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি? ক্লোজড চ্যাপ্টার বললেন খোদ রাহুলই।

ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি? ক্লোজড চ্যাপ্টার বললেন খোদ রাহুলই।

আবারও কি কংগ্রেস সভাপতি পদে দেখা যেতে পারে রাহুল গান্ধিকে? এনডিটিভি'র করা এই প্রশ্নের জবাবে ওই কংগ্রেস সাংসদ বলেছেন, "বিষয়টা ক্লোজড চ্যাপ্টার। আমি আগে লেখা চিঠির অবস্থান মেনেই চলব।" শুক্রবার ডিজিটাল সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধি। সেই বৈঠকে কংগ্রেস সভাপতি পদে তাঁর ফিরে আসা নিয়ে করা প্রশ্নের জবাবে, সরাসরি সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন সনিয়া-তনয়। তিনি বলেন, "আমার অবস্থান স্পষ্ট। যেমনটা পদত্যাগ পত্রে লিখেছিলাম। সেখানে উল্লেখ ছিল, আমি সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি আর পরামর্শ ও সদুপদেশ দিয়ে দলের কাজে নিজেকে ব্যস্ত রাখছি।" এ প্রসঙ্গে উল্লেখ্য লকডাউন আবহে একাধিকবার ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধি। পাশাপাশি সংক্রমণ…
Read More
মদের হোম ডেলিভারি চালু করতে পারে রাজ্যগুলো। এই, সুপারিশ দিল সুপ্রিম কোর্ট।

মদের হোম ডেলিভারি চালু করতে পারে রাজ্যগুলো। এই, সুপারিশ দিল সুপ্রিম কোর্ট।

মদের হোম ডেলিভারি চালু করতে পারে রাজ্যগুলো। এই মর্মে সুপারিশ দিল সুপ্রিম কোর্ট। তৃতীয় দফার লকডাউন আবহে মদের দোকানে দীর্ঘ লাইন উদ্বেগে রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দোকানের বাইরে বেড়েছে ভিড়। এই পরিস্থিতি এড়াতে হোম ডেলিভারির মোড়কে রাজ্যগুলোকে পরোক্ষে মদ বিক্রির পরামর্শ শীর্ষ আদালতের। শুক্রবার এই মর্মে দায়ের একটা জনস্বার্থ মামলা খারিজ করেছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। সেই মামলায় আবেদন করা হয়েছিল, লকডাউন চলাকালীন মদের প্রত্যক্ষ বিক্রিতে নিষেধাজ্ঞা চাপাক আদালত। অর্থাৎ অফ শপের মাধ্যমে বন্ধ করা হোক মদ বিক্রি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, "আমরা এই মামলায় কোনও রায় দেব না।…
Read More
বিতর্কের মাঝে পড়ে স্পেশাল ট্রেন পরিষেবা নিয়ে ফের সিদ্ধান্ত বদল করল কর্নাটক সরকার।

বিতর্কের মাঝে পড়ে স্পেশাল ট্রেন পরিষেবা নিয়ে ফের সিদ্ধান্ত বদল করল কর্নাটক সরকার।

বিতর্কের মাঝে পড়ে স্পেশাল ট্রেন পরিষেবা নিয়ে ফের সিদ্ধান্ত বদল করল কর্নাটক সরকার। জানা গিয়েছে, শুক্রবার থেকে আবার পরিযায়ী নাগরিকদের ফেরাতে ট্রেন পরিষেবা চালু করবে তারা। এই মর্মে নয়টি রাজ্যে প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। সেই রাজ্যগুলোর এই বিষয়ে অবস্থান কী, জানতে চাওয়া হয়েছে চিঠিতে। সূত্রের খবর, ৮-১৫ মে পর্যন্ত চলবে এই ট্রেন। যদিও রাজ্যে ধাপে ধাপে নির্মাণ কাজ শুরু হওয়াতে, পরিযায়ী শ্রমিকদের স্বরাজ্যে ফেরাতে আপত্তি তুলেছিল ইয়েদুরাপ্পার সরকার । জানা গিয়েছিল, প্রায় এক লক্ষ শ্রমিক রাজ্য ছেড়েছেন। যারা রয়ে গিয়েছেন, তাঁদের নির্মাণ কাজে গতি আনতে প্রয়োজন। সরকারি এই সিদ্ধান্তের প্রশংসা করে সরব হয়েছিলেন প্রদেশ বিজেপি। এই সিদ্ধান্ত রাজ্যের আর্থিক গতি…
Read More
ছত্তিশগড়ের রায়গড়ের কাগজের মিলে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ মিলের সাতজন কর্মী।

ছত্তিশগড়ের রায়গড়ের কাগজের মিলে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ মিলের সাতজন কর্মী।

ছত্তিশগড়ের রায়গড়ের কাগজের মিলে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ মিলের সাতজন কর্মী, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পুলিশ। এদিনই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১,০০০ জন। রায়গড়ের তেতলা গ্রামে শক্তি পেপার মিলে দুর্ঘটনাটি ঘটে, সেখানেই বুধবার সন্ধ্যায় সেখানে ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন কর্মীরা, সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন রায়গড়ের পুলিশ সুপার সন্তোষ সিং। ঘটনা সম্পর্কে প্রশাসনকে কিছু জানাননি কারখানার মালিক, পুলিশ জানিয়েছে, হাসপাতাল তাদের জানালে বিষয়টি সামনে আসে। আধিকারিকরা জানিয়েছেন, করোনা ভাইরাস লকডাউনের পর থেকেই কারখানাটি বন্ধ ছিল, বর্তমানে সেখানে কাজ শুরুর জন্য সাফাইয়ার কাজ চলছিল।
Read More
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু এবং ১,০০০ জনের বেশি মানুষ অসুস্থ হয়েছেন।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু এবং ১,০০০ জনের বেশি মানুষ অসুস্থ হয়েছেন।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু এবং ১,০০০ জনের বেশি মানুষ অসুস্থ হয়েছেন, মৃতদের মধ্যে রয়েছে দুজন শিশুও। চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে ২৫ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ঘটনাটিকে একটি রাসায়নিক বিপর্যয় বলে বর্ণনা করেছে তারা। একটি এলজি পলিমার কারখানায় গ্যাস লিকের ঘটনাটি ঘটে, করোনা ভাইরাস লকডাউনের কারণে কারখানাটি প্রায় ৪০দিন ধরে বন্ধ ছিল। এদিন রাস্তায় ছুটে বেড়াতে দেখা যায় বহু মানুষকে, গর্তে পড়ে অনেকে, কেউ আবার বাড়ির মধ্যেই ছিলেন। অন্তত তিনটি গ্রামের বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বাড়ি বাড়ি যান আধিকারিকরা।
Read More
বিরাট কোহলি বুধবার তাঁর প্রিয় পোষ্যের মৃত্যুর খবর জানিয়েছেন, যে এতবছর ধরে ছিল ভারত অধিনায়কের সঙ্গে।

বিরাট কোহলি বুধবার তাঁর প্রিয় পোষ্যের মৃত্যুর খবর জানিয়েছেন, যে এতবছর ধরে ছিল ভারত অধিনায়কের সঙ্গে।

বিরাট কোহলি বুধবার ইনস্টাগ্রামে তাঁর পোষ্য ব্রুনোর মৃত্যুর খবর জানিয়ে শ্রদ্ধা জ্ঞ্যাপন করলেন। ১১ বছর ভারত অধিনায়কের সঙ্গে ছিল ব্রুনো। একটি ছবি পোস্ট করে বিরাট কোহলি লেখেন, ‘‘রেস্ট ইন পিস ব্রুনো।১১ বছর ধরে আমাদের জীবনকে ভালবাসায় ভরিয়ে রেখেছিলে কিন্তু সারাজীবনের জন্য সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আজ আরও ভালো জায়গায় চলে গেল। ভগবান ওর আত্মাকে শান্তি দিক।'' অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে বিরাট কোহলি ও ব্রুনোর ছবি পোস্ট করে লেখেন, ‘‘রিপ ব্রুনো''। সঙ্গে একটি হার্টেৱ ইমোজি পোস্ট করেন।
Read More
অন্য রাজ্যে আটকে পড়া সব শ্রমিকদের ফেরাবে না, জানাল কর্নাটক সরকার।

অন্য রাজ্যে আটকে পড়া সব শ্রমিকদের ফেরাবে না, জানাল কর্নাটক সরকার।

রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের গ্যাঁটের কড়ি খরচ করে ফেরাতে রাজি নয় কর্নাটক সরকার। করোনা ভাইরাসকে এড়াতে লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বিশেষ ১১৯ টি ট্রেন চালাচ্ছে কেন্দ্র। কিন্তু সেই শ্রমিক ট্রেনে করে নিজেদের রাজ্যের সব শ্রমিকদের কর্নাটকে ফেরানোর পরিকল্পনা বাতিল করে দিল বিএস ইয়েদুরাপ্পা সরকার। কর্নাটক সরকারের এই সিদ্ধান্তে রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্নাটকের বিরোধী দল কংগ্রেস বলেছে যে এতদিন পর্যন্ত সরকার শ্রমিকদের বিভিন্ন জায়গায় "আটকে" রেখে এখন বলছে যে ওই শ্রমিকরা "নথিভুক্ত শ্রমিক" নয়, তাই তাঁদের রাজ্যে ফেরাতেও দায়বদ্ধ নয় রাজ্য সরকার। অথচ এই সপ্তাহেই বেঙ্গালুরু থেকে বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে দশটি…
Read More
লকডাউন ওঠানোর পর কীভাবে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা হবে তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

লকডাউন ওঠানোর পর কীভাবে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা হবে তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে দেশ জুড়ে যে লকডাউন ঘোষণা হয়েছে তা ওঠানোর পর কীভাবে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা হবে তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী দুই মাসের জন্যে একটি কার্যকরী পরিকল্পনা প্রস্তুত করতে সরকারের অভ্যন্তরে বিরাট আলাপ-আলোচনা চলছে বলে জানা গেছে। প্রতিটি মন্ত্রককে এবিষয়ে একটি রোডম্যাপ প্রস্তুত করে কিছু পরামর্শ দেওয়ার জন্যেই বলা হয়েছে। এই সমস্ত পরামর্শ ও অ্যাকশন প্ল্যানের খুঁটিনাটি খতিয়ে দেখবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী ২৪ মার্চ, লকডাউন চালু করার ঘোষণার পর থেকে সমস্ত সরকারি দফতর ও মন্ত্রক যে কাজ করেছে তার একটি তালিকাও প্রস্তুত করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। আগামী দুই মাসের…
Read More
করোনা প্রসঙ্গে নীতীশ কুমারকে আক্রমণ বিজেপি নেতার।

করোনা প্রসঙ্গে নীতীশ কুমারকে আক্রমণ বিজেপি নেতার।

জোটসঙ্গী বিজেপির সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সংঘাত অব্যাহত। এবার সেই সংঘাত আরও একবার প্রকাশ্যে এল। এক বিজেপি নেতা করোনা সঙ্কট নিয়ে বক্তব্য রাখার সময় নীতীশ কুমারের সমালোচনা করলেন। পরিযায়ী শ্রমিকদের ফেরানো থেকে লকডাউন ঠিকমতো প্রয়োগ করা বিবিধ বিষয়ে নীতীশ কুমারের ব্যর্থতার অভিযোগ করলেন তিনি। এদিকে জেডিইউ তথা জনতা দল ইউনাইটেডের তরফে মনে করা হচ্ছে, বারবার যে কোনও সমস্যার সময় বিরোধী দলগুলির মতোই মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হচ্ছে গেরুয়া শিবিরও। বিহারের বিজেপি মুখ্য সঞ্জয় জয়সওয়াল‌ এক ফেসবুক পোস্টে বিহার সরকারের সমালোচনা করলেন। প্রসঙ্গত, বিহারের রাজ্য সরকারের অংশীদার বিজেপিও।
Read More
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে দিতে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে সেখানে যাত্রীদের থেকে কোনও ভাড়া নেওয়ার কথা হয়নি বলে সোমবার জানাল কেন্দ্রীয় সরকার।

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে দিতে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে সেখানে যাত্রীদের থেকে কোনও ভাড়া নেওয়ার কথা হয়নি বলে সোমবার জানাল কেন্দ্রীয় সরকার।

পরিযায়ী শ্রমিকদের তাঁদের রাজ্যে ফিরিয়ে দিতে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে সেখানে যাত্রীদের থেকে কোনও ভাড়া নেওয়ার কথা হয়নি বলে সোমবার জানাল কেন্দ্রীয় সরকার। স্বাকেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়া‌ল জানাচ্ছেন, ওই যাত্রীদের ভাড়ার ৮৫ শতাংশ খরচ বহন করার রেল কর্তৃপক্ষের। বাকি অংশ দেওয়ার কথা সংশ্লিষ্ট রাজ্য সরকারের। লব আগরওয়া‌ল সাংবাদিকদের জানাচ্ছেন, ‘‘রাজ্যগুলির অনুরোধে আমরা বিশেষ ট্রেন চালানোর অনুমতি দিয়েছিল‌াম। আমরা খরচটা ৮৫-১৫ শতাংশে (রেল: রাজ্য) ভাগ করে দিয়েছিলাম নিয়ম মেনে। আমরা কখনওই রাজ্যকে পরিযায়ী শ্রমিকদের থেকে টাকা নিতে বলিনি।'' কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি ঘোষণা করেছেন, কংগ্রেসের তরফে পরিযায়ী শ্রমিকদের ভাড়া বাবদ খরচ বহন করা হবে। সেপ্রসঙ্গে প্রশ্ন করা…
Read More
কী পদক্ষেপ বাঞ্ছনীয় এই মর্মে অর্থ মন্ত্রককে সুপারিশ পাঠিয়েছে এমএসএমই মন্ত্রক।

কী পদক্ষেপ বাঞ্ছনীয় এই মর্মে অর্থ মন্ত্রককে সুপারিশ পাঠিয়েছে এমএসএমই মন্ত্রক।

ক্ষুদ্র-অতিক্ষুদ্র ও মাঝারি বা এমএসএমই শিল্পকে সুরাহা দিতে উদ্যোগী হল মন্ত্রক। রবিবার এনডিটিভিকে এমনটাই জানিয়েছে মন্ত্রকের একটি সূত্র। সম্প্রতি সমীক্ষায় দেখা গিয়েছে, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এমএসএমই। এই মর্মে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। সেই সবদিক পর্যালোচনা করে এই শিল্পকে বাঁচাতে প্যাকেজের পথে হাঁটতে পারে মন্ত্রক। কী পদক্ষেপ বাঞ্ছনীয় এই মর্মে অর্থ মন্ত্রককে সুপারিশ পাঠিয়েছে এমএসএমই মন্ত্রক। শনিবার ফিকির মহিলা শাখা আয়জিতেক সেমিনারে এমএসএমই মন্ত্রী নীতিন গডকড়ি বলেছেন, "আমরা প্রধানমন্ত্রীর দফতরে আর অর্থ মন্ত্রকে সুপারিশ পাঠিয়েছি। আশা করছি দ্রুত প্যাকেজ ঘোষণা হবে। এই শিল্পকে বাঁচাতে যতটা সম্ভব চেষ্টা করা হবে।"
Read More
হান্দওয়ারা এনকাউন্টারে শহিদ জওয়ানদের উদ্দেশে টুইট করেন প্রধানমন্ত্রী।

হান্দওয়ারা এনকাউন্টারে শহিদ জওয়ানদের উদ্দেশে টুইট করেন প্রধানমন্ত্রী।

কাশ্মীরের হান্দওয়ারায় জঙ্গি-যৌথ বাহিনী গুলির লড়াইতে শহিদ হয়েছেন ৫ জওয়ান। "তাঁদের আত্মত্যাগ কেউ ভুলবে না।" শহিদ জওয়ানদের সম্মান জানাতে এই ভাষায় টুইট করেন প্রধানমন্ত্রী। উত্তর কাশ্মীরের হান্দওয়ারাতে শনিবার সন্ধ্যা থেকে জঙ্গি দমনে অভিযানে নেমেছিল সেনাবাহিনী ও রাজ্য পুলিশের বিশেষ বাহিনী। সেই গুলির লড়াইতে এক কর্নেল-সহ ৫ জন শহিদ হয়েছেন। যাদের মধ্যে রাজ্য পুলিশের এক জওয়ান ছিলেন। প্রায় মধ্য রাত পর্যন্ত চলেছে কুপওয়ারা জেলার এই গুলির লড়াই। সেই ঘটনায় শ্রদ্ধাজ্ঞাপন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট, "আমাদের সাহসী জওয়ান ও পুলিশকর্মীদের শ্রদ্ধা। হান্দওয়ারায় যারা শহিদ হলেন তাঁদের আত্মত্যাগ ভোলার নয়। ওরা দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। নাগরিকদের রক্ষা করতে শেষদিন পর্যন্ত পরিশ্রম…
Read More
বাড়ি ফিরতে টিকিট কেটে উঠতে হবে ট্রেনে। পরিযায়ী শ্রমিকদের এই বার্তা দিয়েছে কেন্দ্র।

বাড়ি ফিরতে টিকিট কেটে উঠতে হবে ট্রেনে। পরিযায়ী শ্রমিকদের এই বার্তা দিয়েছে কেন্দ্র।

পরিযায়ী নাগরিকদের স্বরাজ্যে ফেরাতে স্পেশাল ট্রেন চালু করেছে রেল মন্ত্রক। এবার সেই ট্রেনে চাপতে গেলে গুণতে হবে টাকা। সংশ্লিষ্ট রাজ্য কোষাগারে সেই টাকা জমা পড়বে। এই মর্মে বার্তা পাঠিয়েছে মন্ত্রক। আর রেল মন্ত্রকের সাম্প্রতিক এই উদ্যোগে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় ভাবে আরও দু'সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে আটক পরিযায়ী নাগরিকদের স্বরাজ্যে ফেরাতে উদ্যোগী হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। রেল মন্ত্রকের সঙ্গে সমন্বয় গড়ে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। এই পরিযায়ী নাগরিকদের মধ্যে আছেন; শ্রমিক, পড়ুয়া, পর্যটক-সহ অন্যরা। কিন্তু রেল মন্ত্রকের টিকিট ভাড়া সংক্রান্ত সিদ্ধান্তে শ্রমিকদের ঘাড়ে বোঝা চাপবে, এই দাবিতে সরব বিরোধীরা। এনডিটিভির হাতে আসা রেল…
Read More