দেশ

আসন্ন ভোটের পূর্বে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে

আসন্ন ভোটের পূর্বে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আগামী নভেম্বর মাসে ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এবার বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ওই ইস্তেহারে রয়েছে কৃষকদের জন্য অনুদান এবং পেনশনের বিষয়। কৃষকদের প্রতি একরের জন্য ১৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে কমিয়ে ৪০০ টাকা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদিও, এই সুবিধা পাবেন বিপিএল ও সাংবাদিকরা। শারীরিকভাবে অক্ষম মানুষদেরকে প্রতিমাসে দেওয়া হবে ৬,০০০ টাকা। এছাড়াও, সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ১১৯ টি স্কুল…
Read More
আর ডিএ বাড়ার সম্ভবনা নেই কেন্দ্র সরকারের তরফে

আর ডিএ বাড়ার সম্ভবনা নেই কেন্দ্র সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ প্রসঙ্গে মন্তব্য করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। চন্দ্রিমাদেবী বলেন, ‘DA যেটা বাড়ানোর ছিল, সেটা দিয়ে দেওয়া হয়েছে’। নিজের কথায় মন্ত্রী পরিষ্কার করে দিলেন পুজোর আগে ডিএ বৃদ্ধির কোনও সম্ভাবনাই আপাতত নেই। অর্থমন্ত্রী আরও বলেন, ‘ডিএ যেটা বাড়ানোর ছিল, সেটা আগেই বাড়ানো হয়ে গিয়েছে। এই ইস্যুটা এখন আদালতে বিচারাধীন আছে।’ কিছুদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন সেই সময় তার বিরোধীতা করে ডিএ মেটানোর দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা…
Read More
কেন্দ্র সরকারের তরফে এক নয়া পদক্ষেপ

কেন্দ্র সরকারের তরফে এক নয়া পদক্ষেপ

সময়ে সময়ে দেশবাসীর সুবিদার্থের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। এবারও এক গুরুত্ব পূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বার্থ অফ সার্টিফিকেট ইত্যাদি নথিগুলি প্রত্যেক ভারতীয়র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এবার আরও একটি নতুন কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত পড়ুয়াদের জন্য মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে APAAR কার্ড চালু করার। জাতীয় শিক্ষানীতি এবং এক দেশ এক আইডি-এর প্রেক্ষিতে এই কার্ড তৈরি করা হবে। APAAR এর সম্পূর্ণ অর্থ অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। এই ব্যাপারে শিক্ষা মন্ত্রক বলছে যদি কোনও অভিভাবক এই কার্ড করাতে অনিচ্ছুক হন…
Read More
আবার ভূমিকম্প উত্তর ভারতে,দিল্লির পর এবার উত্তরাখণ্ড

আবার ভূমিকম্প উত্তর ভারতে,দিল্লির পর এবার উত্তরাখণ্ড

রবিবার  ভূমিকম্পে কেঁপেছিল রাজধানী দিল্লি। তার পর ২৪ ঘণ্টাও  কাটেনি, আবার কম্পন অনুভূত হল উত্তর ভারতে। এ বার কম্পনস্থল উত্তরাখণ্ড। সোমবার সকালে এই পাহাড়ি রাজ্যটিতে মৃদু কম্পন অনুভূত হয়েছে।সোমবার সকাল ৯টা ১১ মিনিট নাগাদ ভূমিকম্প হয়।রিখটার স্কেলে উত্তরাখণ্ডে কম্পনের মাত্রা ছিল ৪।  জাতীয় ভূকম্পনকেন্দ্রের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল পিথোরাগড় শহর থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পূর্বে, মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীরে। রবিবার বিকেল ৪টে ৮ মিনিটে ভূমিকম্প হয় দিল্লি এবং হরিয়ানায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। কম্পনের উৎসস্থল হরিয়ানার ফরিদাবাদের ৯ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই নিয়ে ১৭ ঘণ্টার ব্যবধানে উত্তর ভারতে পর পর দু’বার…
Read More
আবারও বড় দুর্ঘটনার সুম্মুখীন এক ট্রেন

আবারও বড় দুর্ঘটনার সুম্মুখীন এক ট্রেন

চলতি বছরই দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাই গামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো ছিল মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা! বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পরে ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটির ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। চার-পাঁচজনের মৃত্যু হয়েছে। ওদিকে আহতের সংখ্যা ৭০ এর বেশি। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা কিছুজনের। ট্রেনটি বক্সার স্টেশন ছেড়ে যাওয়ার পর প্রায় ৪০ কিলোমিটার দূরে রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছানোর পরই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে রেল। ৪ মাস আগেই ওড়িশায় এক…
Read More
দেশবাসীর কথা মাথায় রেখে বড় সুখবর কেন্দ্র সরকারের তরফে

দেশবাসীর কথা মাথায় রেখে বড় সুখবর কেন্দ্র সরকারের তরফে

সাধারণ মানুষের কথা চিন্তা করে বড় সুখবর কেন্দ্র সরকারের তরফে। GST কাউন্সিলের একের পর এক বড় সিদ্ধান্ত সামনে এসেছে। মিলেটের আটার খাবার থেকে GST একধাক্কায় কমিয়ে ১৮ শতাংশ থেকে একেবারে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। মূলত, সাধারণ মানুষের কাছে যাতে পুষ্টিকর খাবার সহজেই পৌঁছতে পারে সেকারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, বাজরা থেকে প্রাপ্ত আটার ক্ষেত্রে GST কমিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সরকার মিলেটের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে জোর দিচ্ছে। তবে, GST কমিয়ে দেওয়ার তালিকা এখানেই শেষ নয়। পাশাপাশি গুড় সহ ডিসটিলড অ্যালকোহল অর্থাৎ পাতন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত অ্যালকোহল থেকেও…
Read More
প্রকাশিত হলো আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে সমীক্ষার আপডেট

প্রকাশিত হলো আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে সমীক্ষার আপডেট

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সকলেই। সব ঠিকঠাক চললে লোকসভায় এবার এনডিএ ভার্সাস ইন্ডিয়া। সম্প্রতি এই নিয়ে সামনে এসেছে সমীক্ষার আপডেট। রিপোর্ট অনুযায়ী বিরোধী মহাজোট INDIA কে পরাস্ত করে এবারও ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA সরকার। সমীক্ষা অনুযায়ী দিল্লির মোট ৫২ শতাংশ ভোট পেতে চলেছে BJP। অর্থাৎ অর্ধেকের থেকেও বেশি ভোট আসতে চলেছে বিজেপির ঝুলিতে। কেজরিওয়ালের আম আদমি পার্টি পাবে ২৫ শতাংশ। কংগ্রেস পাবে ১৭ শতাংশ আসন। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ৪২টি লোকসভা আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে BJP পেতে পারে ১০টি আসন। বাংলার…
Read More
খুশির খবর, পূজার মরসুমেই বাড়তে পারে মহার্ঘ্য ভাতা

খুশির খবর, পূজার মরসুমেই বাড়তে পারে মহার্ঘ্য ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে শীঘ্রই ফের বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। নবরাত্রি থেকে দীপাবলির মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। পূর্বে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পরামর্শ দেওয়া হলেও এবার ৪% ডিএ বাড়তে পারে। বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশে দাঁড়ায়। জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হয়েছে। এবার ৪ % হারে ডিএ বাড়ানো হলে তা গিয়ে দাঁড়াবে ৪৬…
Read More
আসন্ন পূজার আগে বড় উপহার কেন্দ্র সরকারের তরফে

আসন্ন পূজার আগে বড় উপহার কেন্দ্র সরকারের তরফে

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। এবার মোদি সরকার উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বড় সুখবর। কেন্দ্রের পক্ষ থেকে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের আরও ১০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে ৩০০ টাকা ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। দাম হ্রাসের ফলে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াবে ৬২৯ টাকা। দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ৯০৩ টাকা। আগস্ট মাসে দাম কমার আগে দিল্লির বাসিন্দারা এলপিজি সিলিন্ডার কিনছিলেন ১,১০৩ টাকা দিয়ে। বর্তমানে মুম্বাইতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম…
Read More
আচমকাই বড় ভয়াবহ পরিস্থিতির মুখে সিনথামে সেনাছাউনি

আচমকাই বড় ভয়াবহ পরিস্থিতির মুখে সিনথামে সেনাছাউনি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। অন্যদিকে এই পরিস্থিতিতেই সিকিমে আকস্মিক বন্যা, চুংথামে ব্যাপক জলস্ফীতি। প্রবল বর্ষণে, তিস্তা নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের সিনথামে সেনাছাউনি। যার জেরে ২৩ জন জওয়ান নিখোঁজ বলে জানা যাচ্ছে। তলিয়ে গেছে একাধিক সেনার গাড়িও। সেনার তরফে জারি করা বিবৃতি মারফত জানা গিয়েছে, ব্যাপক জলস্ফীতির কাদনে তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। সেই সঙ্গে এখনও নিখোঁজ ২৩ জওয়ান। ইতিমধ্যেই তাদের খোঁজ চালানোর কাজ শুরু হয়েছে। নিখোঁজ সেনারা ভেসে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পাহাড়ে…
Read More
সরকারি নির্দেশিকায় মহিলাদের জন্য ৩৫শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে

সরকারি নির্দেশিকায় মহিলাদের জন্য ৩৫শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে

বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী “শিবরাজ সিংহ” মহিলাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে ৩৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেন। ওই নির্দেশিকায় জানানো হয় যে এক মাত্র বন দফতর ছাড়া, অন্য সরকারি ক্ষেত্রগুলিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী বিধানসভার পরবর্তী অধিবেশনে এই সংক্রান্ত বিল পাশ করানো হতে পাড়ে। চলতি বছরের শেষে রাজস্থান, ছত্তীসগঢ়, তেলঙ্গানা ও মিজোরামের সঙ্গে মধ্যপ্রদেশে বিধানসভায় ভোট হওয়ার কথা আছে। তবে এবার বিজেপিকে চাপে ফেলতে পারে কংগ্রেস। শোনা গেছে গত কয়েক মাসের মধ্যে একের পর এক বিজেপি নেতা যোগ দিয়েছেন কংগ্রেসে।    
Read More
কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা

কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা

দেশবাসীর কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকে। এবার উৎসবের আবহের ঠিক প্রাক্কালেই রেশন কার্ডের প্রসঙ্গে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। রেশন কার্ডের যাঁরা উপযুক্ত না হয়েও বিনামূল্যে চাল ও গমের সুবিধা নিচ্ছেন তাঁরা তাঁদের রেশন কার্ড স্যারেন্ডার করতে পারেন। এই পরিষেবার উপযুক্ত না হয়েও কেউ যদি রেশন কার্ড স্যারেন্ডার না করেন সেক্ষেত্রে যাচাইয়ের পরে খাদ্য বিভাগের দল তাঁর রেশন কার্ড বাতিল করতে পারে। শুধু তাই…
Read More
এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতলেন ভারত

এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতলেন ভারত

ফাইনালে কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জিতে নিল ভারতীয় দল। ফলে এশিয়ান গেমসের হয়ে দ্বিতীয় বার সোনা জিতলেন ভারত। বৃহস্পতিবার ফাইনালে দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতীয় দল  প্রথম সেটে ৫৪-৫৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছিল। তবে পরোক্ষনেই দ্বিতীয় সেট জিতে ১পয়েন্টে এগিয়ে যান জ্যোতিরা। এভাবেই চলতে থাকে দু’দলের স্কোর। তবে শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট সেম (১৭১) থাকলেও শেষে পরিস্থিতির চাপ সামলে দেশকে এশিয়ান গেমসে  ১৯তম পদক এনে দেন মহিলা তীরন্দাজেরা।শেষ পর্যন্ত ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে ফাইনালে জিতে দেশকে সোনা এনে দিলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর। 
Read More
সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর আসতে পারে কেন্দ্র সরকারের তরফে

সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর আসতে পারে কেন্দ্র সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রিপোর্ট অনুযায়ী, নবরাত্রি থেকে দীপাবলির মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। পূর্বে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পরামর্শ দেওয়া হলেও এবার ৪% ডিএ বাড়তে পারে। ডিএ সাধারণত AICPI সূচকের উপর নির্ভর করে গণনা করা হয়। বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশে দাঁড়ায়। এবার ৪ % হারে ডিএ বাড়ানো হলে তা গিয়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। এই হিসাব ধরে চললে…
Read More