07
Feb
ঘোষণা হয়েছিল পূর্বেই, এবার তৈরী হবে মূর্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ ঘোষণা করেছিলেন যে, ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দির। এবার সেই শিলা পৌঁছে গেল অযোধ্যার রাম মন্দির প্রাঙ্গনে যে শিলা দিয়ে রামের মূর্তি তৈরি হবে। এই শালগ্রাম শিলা আনা হয়েছে নেপাল থেকে। দুটি শিলা এসে পৌঁছেছে অযোধ্যায়। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানান হয়েছে, নেপালের কালি গণ্ডক জলপ্রপাত থেকে আনা হয়েছে ওই দুই শিলা। এই দুই শিলা শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়। দুটি শিলার মধ্যে একটির ওজন ৩০ টন এবং অপরটির ওজন প্রায় ১৪-১৫ টন। শ্রী রাম জন্মভূমি…
