26
Oct
আগামী নির্বাচনকে লক্ষ্য করে বড় পদক্ষেপ গেরুয়া শিবিরের। বিরোধীরা প্রথম থেকেই দাবি করেছিল যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই বিজেপি সরকার রাম মন্দির গড়ার লক্ষ্য নিয়েছে। আসলে ভোট ব্যাঙ্কের কারণেই মোদী সরকারের এই পদক্ষেপ। জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই খুলে যেতে পারে অযোধ্যার রাম মন্দির। এই মন্দির তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা। সূত্র মারফৎ জানা গিয়েছে, ২০২৪ সালের ১৪ জানুয়ারি রাম মূর্তি স্থাপিত হবে অযোধ্যার মূল মন্দিরে। এ ছাড়া মন্দির চত্বরে আরও একাধিক ছোট মন্দির তৈরি হবে। অর্থাৎ সেই বছরের লোকসভা নির্বাচনের প্রায় সাড়ে ৩ মাস আগেই যে মন্দির ভক্তদের জন্য খুলে…
