দেশ

এবার আরও বিপাকে মনীশ সিসোদিয়া, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

এবার আরও বিপাকে মনীশ সিসোদিয়া, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

বাংলার পর দুর্নীতির অভিযোগ উঠল দেশের আরো এক রাজ্যে। এবার দুর্নীতির অভিযোগ খোঁজ রাজধানীর বুকে। অভিযোগ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে। এবার আরও বিপাকে মনীশ সিসোদিয়া, মদ কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে তাঁর বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা যাচ্ছে সিসোদিয়াসহ মোট ১৩ জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিবিআই। এই লুকআউট নোটিশ অগ্রাহ্য করে বিদেশ যাত্রা চেষ্টা করলে সিসোদিয়াকে আটক করা হতে পারে বলে, সিবিআই সূত্রে খবর। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত মদ কেলেঙ্কারিতে মোট ১৫ জনের নামে এফ আই আর দায়ের করে যে সিবিআই। তবে এই ১৫ জনের মধ্যে মূল অভিযুক্ত সিসোদিয়াই। চলতি সপ্তাহের প্রথম…
Read More
১০ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, হামলার হুমকিতে ক্রাইম ব্রাঞ্চের জালে ১

১০ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, হামলার হুমকিতে ক্রাইম ব্রাঞ্চের জালে ১

১০ বছর আগের ঘটনা, অনেকটা সময় কেটে গিয়েছে তাও এখনো তার বিভীষিকাময় ছবি তারা করে বেড়ায় মানুষকে। আবারও এলো হুমকি ফোন। বিভীষিকাময় সেই ২৬/১১-এর ধাঁচে আবারও হামলা হবে বানিজ্য নগরীর বুকে! এই হুমকি পেল মুম্বই পুলিশ। গত সপ্তাহের শনিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে হোয়াটসঅ্যাপে এমন হুমকি পেয়ে কার্যত নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। তবে একা মুম্বই নয়, এই হুমকির খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে পড়ে গিয়েছে শোরগোল। মাত্র একটি হোয়াটসঅ্যাপ মেসেজই উসকে দিয়েছে ২০০৮ সালের সেই ভয়াবহ হামলার স্মৃতি, যে হামলায় এক লহমায় প্রাণ হারিয়েছিলেন পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ১৬৬ জন নিরীহ মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাণিজ্য নগরীতে শুরু…
Read More
সঙ্কটজনক পরিস্থিতি হিমাচল প্রদেশে, মৃতের সংখ্যা বেড়ে ২২

সঙ্কটজনক পরিস্থিতি হিমাচল প্রদেশে, মৃতের সংখ্যা বেড়ে ২২

অসমের পর এবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে হিমাচল প্রদেশ। ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশে, কার্যত একদিনেই লন্ডভন্ড হয়েছে হিমাচল প্রদেশ। এই মুহূর্তে হিমাচল প্রদেশের পরিস্থিতি সঙ্কটজনক। মেঘ ভাঙ্গা বৃষ্টি, ভূমিধস অন্যদিকে লাগাতার বৃষ্টিতে হড়পা বান সব মিলিয়ে রীতিমতো ভয়াবহ পরিস্থিতি উত্তরের এই পার্বত্য রাজ্যে। জানা যাচ্ছে একদিনের এই প্রাকৃতিক বিপর্যয়েই এই রাজ্যের বিভিন্ন প্রান্তে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কেউ বাড়ি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন, কেউবা আবার হড়পা বানে ভেসে গিয়েছেন। অন্যদিকে এখনো পর্যন্ত পাঁচজন নিখোঁজ বলে রাজ্য মোকাবিলা দপ্তর সূত্রে খবর। হিমাচল প্রদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডিরেক্টর সুদেশ কুমার মোখতা জানিয়েছেন, প্রাকৃতিক…
Read More
রাজধানীর বুকে হুমকি, ফিরতে পারে ২৬/১১-এর বিভীষিকাময় ছবি

রাজধানীর বুকে হুমকি, ফিরতে পারে ২৬/১১-এর বিভীষিকাময় ছবি

বেশ কিছু বছর আগের ঘটনা, ১০ বছর কেটে গিয়েছে তাও এখনো তার বিভীষিকাময় ছবি তারা করে বেড়ায় মানুষকে। তবে আবার কি ফিরবে সেই ছবি? আবারও এলো হুমকি ফোন। বিভীষিকাময় সেই ২৬/১১-এর ধাঁচে আবারও হামলা হবে রাজধানীর বুকে! এই হুমকি পেল মুম্বই পুলিশ। আতঙ্কে কেঁপে উঠল বাণিজ্য নগরী মুম্বই। জানা গিয়েছে, পাকিস্তানের একটি ফোন নম্বর থেকেই এই হুমকি দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকি বার্তা আসে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে মহারাষ্ট্রের পুলিশ প্রশাসন। উল্লেখ করা যায়, সম্প্রতি রাজ্যের উপকূলে এক অস্ত্রসহ বোট উদ্ধার হয়েছিল। পরে অবশ্য জানান হয় যে তার সঙ্গে জঙ্গি হামলার কোনও সম্পর্ক নেই। কিন্তু কাকতালীয়ভাবে এই…
Read More
এবার পার্থ ঘনিষ্ঠর ঝাড়খণ্ডের বাড়িতে হানা সিবিআইয়ের

এবার পার্থ ঘনিষ্ঠর ঝাড়খণ্ডের বাড়িতে হানা সিবিআইয়ের

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল হেফাজত তাঁর বেড়েছে। চলতি মাসে জেলেই থাকবেন তিনি। এদিকে তদন্তের গতি বাড়িয়ে তাঁর এক 'ঘনিষ্ঠের' খোঁজ চালানো হচ্ছিল। সেই ব্যক্তিকে পাকড়াও করতে ঝাড়খণ্ড গিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা। কিন্তু জানা গিয়েছে, এই ব্যক্তি পলাতক। তাঁর খোঁজেই তল্লাশি শুরু করা হয়েছে। আয়কর দফতর জানতে পেরেছিল, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' এক ব্যক্তি টাকা পাচার করতে এখানে এসেছিলেন। তাকে খুঁজতেই ঝাড়খণ্ড পৌঁছেছিল আয়কর দফতরের আধিকারিকরা। কিন্তু জানা গিয়েছে, যে হোটেলে ওই ব্যক্তি ছিলেন বলে…
Read More
দেশের করোনা সংক্রমণের সংখ্যায় বড় স্বস্তি

দেশের করোনা সংক্রমণের সংখ্যায় বড় স্বস্তি

বিগত বেশ কিছুদিনের পর এবার বড়ো স্বস্তি মিলল দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। অন্যদিকে আক্রান্ত হলেও মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। অন্যদিকে মৃতের সংখ্যা নিরিখে দ্বিতীয় স্থানে অবস্থান পাঞ্জাবের। এই রাজ্যে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১৮৪ জন। কিন্তু মৃত্যু হয়েছে ৬ জনের। দৈনিক আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে অবস্থান করছে মারাঠা ভূমি। মহারাষ্ট্রে একদিনের করোনায় আক্রান্ত হয়েছেন ১১৮৯ জন। মৃত্যু হয়েছে মাত্র একজনের। অন্যদিকে এদিন সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একলাফে অনেকটাই কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ১১ হাজার ২৫২ জন। এদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫০৪০ জন। এই মুহূর্তে দেশে করোনায় সুস্থতার হার দাঁড়িয়ে…
Read More
জন্মাষ্টমী উপলক্ষে মথুরায় মৃত্যু ২ জনের

জন্মাষ্টমী উপলক্ষে মথুরায় মৃত্যু ২ জনের

গতকাল অর্থাৎ শুক্রবার ছিল জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী উপলক্ষে মথুরার বাঁকে বিহারী মন্দিরে বিরাট ভক্তের সমাগম হয়েছিল। কিন্তু সেখানে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। ভিড়ের চাপে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি আহত হয়েছে অনেকেই। মন্দিরে মঙ্গলারতি হওয়ার সময় ভিড়ের চাপ ব্যাপক বাড়তে থাকে। সেই সময়েই এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাঁকে বিহারী মন্দিরের চার নম্বর গেটে এই ঘটনাটি ঘটেছে। জন্মাষ্টমী উপলক্ষে ওই মন্দিরে মঙ্গলারতি হওয়ার সময় ভিড়ের কারণে দম বন্ধ হয়ে মারা যান এক মহিলা। এরপর এক বৃদ্ধও ভিড়ের চাপে জ্ঞান হারান, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। দু'জনের মৃত্যু ছাড়া আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন…
Read More
বড় স্বস্তি দিয়ে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হলো, অস্ত্রসহ উদ্ধার হওয়া বোট জঙ্গিদের নয়

বড় স্বস্তি দিয়ে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হলো, অস্ত্রসহ উদ্ধার হওয়া বোট জঙ্গিদের নয়

গতকালই আচমকাই প্রকাশ্যে এসেছে এই ঘটনা। বিপুল অস্ত্রসহ বোট উদ্ধার হয়েছে মহারাষ্ট্রের রায়গড় উপকূল থেকে। অস্ত্রের পাশাপাশি বিরাট সংখ্যক বিস্ফোরক ছিল ওই বোটে। ২৬/১১-এর সেই হামলার সময় এইভাবে সমুদ্র পথে এসেছিল জঙ্গিরা। আবার কি একই জিনিস ঘটতে চলেছিল, প্রশ্ন ছিল। কিন্তু মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে যে, এর সঙ্গে সন্ত্রাসের কোনও যোগ নেই। এই খবর শুনে সকলে স্বস্তি পেয়েছে বটে কিন্তু আদতে এই বোট কার? সরকারের তরফে জানান হয়েছে, যে বোট উদ্ধার হয়েছে তার মালিক একজন অস্ট্রেলিয়ান মহিলা। তাঁর স্বামী এই নৌকার ক্যাপ্টেন ছিলেন। আসলে প্রবল জোয়ার এবং উত্তাল সমুদ্রে আটকা পড়ার পরে নৌকাটির ক্যাপ্টেন ‘SOS’ জানান। তারপর কোরিয়ান…
Read More
খুশির খবর, কমিশনের তরফে উপত্যকা নির্বাচন নিয়ে বড় ঘোষণা

খুশির খবর, কমিশনের তরফে উপত্যকা নির্বাচন নিয়ে বড় ঘোষণা

তৎপরতার সাথে কাজ চলছে আগামী নির্বাচনের জন্য, প্রস্তুতি তুঙ্গে। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের তরফে। আগামী উপত্যকা নির্বাচনে এবার থেকে শুধু স্থানীয়রাই নন, ভিন রাজ্য়ের বাসিন্দা, যারা কর্মসূত্রে জম্মু-কাশ্মীরে বসবাস করছেন, তারাও ভোট দিতে পারবেন নির্বাচনে। এদিন জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী অফিসার হিরদেশ কুমার এই ঘোষণা করেছেন বলে খবর। জম্মু-কাশ্মীরের আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি এদিন বলেন, এবার থেকে কর্মসূত্রে জম্বু কাশ্মীরে থাকা ভিন রাজ্যের বাসিন্দাদেরও ভোটার তালিকায় নাম তোলার অনুমতি দেওয়া হবে এবং আগামী জম্মু-কাশ্মীর নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। এই সমস্ত ভিন রাজ্যের অধিবাসীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী, পড়ুয়া এমনকি পরিযায়ী শ্রমিকও হতে পারেন। নির্বাচন কমিশনের তরফ থেকে…
Read More
কেন্দ্রের তরফে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো গৌতম আদানিকে

কেন্দ্রের তরফে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো গৌতম আদানিকে

বিগত বেশ কিছুটা সময় ধরে বাড়তে বাড়তে সবার শিখরে পৌঁছেছে তার ধনসম্পত্তি। এই মুহূর্তে তিনি আম্বানি কিংবা রতন টাটার মত শিল্পপতিদের ছাপিয়ে দেশের তো বটেই বিশ্বের অন্যতম সেরা শিল্পপতি। ধনসম্পত্তির দিক থেকে দিন কয়েক আগেই তিনি টপকে গিয়েছেন বিল গেটসকে। বিগত কয়েক বছরে ভারতীয় বাণিজ্যে তাঁর প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর তাই বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকার একেবারে প্রথম সারিতে থাকা গৌতম আদানিকে এবার বিশেষ গুরুত্ব দিল কেন্দ্রীয় সরকার। তাঁকে দেওয়া হল জেড ক্যাটাগরির নিরাপত্তা। জানা গিয়েছে এখন থেকে সিআরপিএফ কমান্ডোর একটি বিশেষ দল শিল্পপতি এবং তাঁর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। দেশ তথা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধনকুবেরের নিরাপত্তাতে…
Read More
ভারতের ওপর চাপ বাড়াতে পাকিস্তানকে সেনা পাঠাচ্ছে ড্রাগনের দেশ

ভারতের ওপর চাপ বাড়াতে পাকিস্তানকে সেনা পাঠাচ্ছে ড্রাগনের দেশ

চলতে থাকা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঝেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ভারত চীনের মাঝে৷ ইতিমধ্যেই নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে শ্রীলঙ্কার বন্দরে নোঙর করেছে চিনা নজরদারি জাহাজ৷ এরই মধ্যে ভারতকে চাপে ফেলতে নয়া ছক কষল শি জিনপিং-এর দেশ৷ পাকিস্তানে সেনা মোতায়েন করতে চলেছে বেজিং৷ জঙ্গি হামলায় জেরবার পাকিস্তানে সেনা মোতায়েনের জন্য দীর্ঘ দিন ধরেই ইসলামাবাদের উপর চাপ সৃষ্টি করছিল বেজিং৷ সূত্রের খবর, লালফৌজকে নাকি পাকিস্তানে আসার অনুমতি দিয়েছে রাওলপিন্ডির সেনা হেড কোয়ার্টার৷ শুধু তাই নয়, পিএলএ-কে পাকিস্তানের মাটিতে সেনা চৌকি তৈরির অনুমতি দেওয়া হবে বলেও জানা গিয়েছে৷ পাকিস্তানের ঠিক কোথায় সেনা মোতায়েন করবে বেজিং? সূত্রের খবর, মূলত পাক-আফগান সীমান্তে নিযুক্ত করা হবে লালফৌজকে৷ ইতিমধ্যেই…
Read More
লক্ষ্য এখন একটাই দিল্লি দখল, গর্জে উঠলেন লালু

লক্ষ্য এখন একটাই দিল্লি দখল, গর্জে উঠলেন লালু

লক্ষ্য এখন একটাই আগামী লোকসভা নির্বাচন। দীর্ঘ অসুস্থতার পর সবে সুস্থ হয়ে পাটনায় পা রেখেছেন লালু প্রসাদ যাদব। নিজের গড়ে ফিরে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তাই নিজের রাজ্যে পা রেখেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রীতিমতো হুংকার ছেড়ে লালুর দাবী, 'মোদি কো হাটানা হে।' অর্থাৎ ২০২৪ এর লোকসভা নির্বাচনে যেন তেন প্রকারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিংহাসনচ্যুত করাই এখন লালুর একমাত্র লক্ষ্য। উল্লেখ্য গত মাসেই বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে এবং ঘাড়ে গুরুতর চোট পান লালু প্রসাদ যাদব। এরপর চিকিৎসার জন্য তাঁকে পাটনা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় দিল্লিতে।…
Read More
বড় উদ্যোগ নিলেন রতন টাটা

বড় উদ্যোগ নিলেন রতন টাটা

বড় উদ্যোগ নিলেন রতন টাটা৷ তিনি ভারতীয় যুব সমাজের আইনকন৷ দেশবাসীর নয়নের মণি৷ বহু তরুণ-তরুণীর ইচ্ছাকে স্বপ্নের উড়ান দিতে নতুন স্টার্টআপে বিনিয়োগ করাটা তাঁর অভ্যাস৷ এবার বিনিয়োগ করলেন তিনি৷ তবে এই স্টার্টআর কিছুটা স্পেশাল৷ কারণ এবার প্রবীণ নাগরিকদের সঙ্গ দেওয়ার একটি স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করলেন ৮৪ বছরের রতন টাটা৷ যা আগে কোনও দিনও করেননি৷ এই সংস্থায় বিনিয়োগ করার কথা ঘোষণা করার সময় রতন বলেন, “যত ক্ষণ না কেউ একা হয়ে সঙ্গী খুঁজছেন, তত ক্ষণ বোঝা যায় না একাকিত্ব কেমন।” গুড ফেলো নামে এই স্টার্টআপটি মূলত বয়স্ক ব্যক্তিদের কথা ভেবে তৈরি করা হয়েছে। এই স্টার্টআপে বিনিয়োগ করার সময়, নিজের মনের…
Read More
আগ্রাসনের জবাব দিতে প্যাংগং হ্রদ সীমান্তে বাড়ানো হলো শক্তি

আগ্রাসনের জবাব দিতে প্যাংগং হ্রদ সীমান্তে বাড়ানো হলো শক্তি

ক্রমাগত বেড়ে চলেছে ভারত চীনের দ্বন্ধ। চিনা আগ্রাসনের পাল্টা জবাব দিতে এবার লাদাখ সীমান্তে শক্তিবৃদ্ধি করল ভারতীয় সেনা। জানা যাচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লাদাখের প্যাংগং হ্রদে নতুন একটি ভেসেল মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। যুদ্ধাস্ত্রের আধুনিকীকরণ এবং সেই সঙ্গে লাল ফৌজের উপর চাপ সৃষ্টি করতেই প্যাংগং হ্রদ অঞ্চলে সেনার এই শক্তিবৃদ্ধি, এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে প্যাংগং হ্রদে বহাল থাকবে 'ল্যান্ডিং ক্রাফট অ্যাসল্ট' নামে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী ওই ভেসেলটি। উল্লেখ্য যুদ্ধাস্ত্রের আধুনিকীকরণে বড় পদক্ষেপ নিয়েছে ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনার হাতে তুলে দিয়েছেন এফ ইনসাস নামের উন্নত প্রযুক্তির অস্ত্র। এছাড়াও সেনা সূত্রে খবর, হাতের রাইফেল থেকে মাথার…
Read More