17
Aug
ভারত চীনের দ্বন্ধের মাঝেই নতুন ঘোষণা৷ লাদাখ সীমান্তে ক্রমাগত পড়ছে ড্রাগনের উষ্ণ নিঃশ্বাস৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শক্তি বাড়াচ্ছে লাল ফৌজ৷ চিনা সেনাকে মোক্ষম জবাব দিতে শক্তি বাড়াচ্ছে ভারতও৷ মঙ্গলবার ভারতীয় সেনার হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি এক গুচ্ছ অত্যাধুনিক অস্ত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ লাদাখ সীমান্তে সেই অস্ত্রগুলি ব্যবহার করবে ভারতীয় বাহিনী৷ কী কী অস্ত্র তুলে দিলেন রাজনাথ? যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা দিতে এদিন বহু প্রতীক্ষিত ‘ফিউচার ইনফ্র্যান্ট্রি সোলজার অ্যাজ এ সিস্টেম’(এফ-ইনসাস) ভারতীয় সেনার হাতে তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রী৷ দিল্লিতে একটি অনুষ্ঠানে ভারতীয় সেনার হাতে আগামী দিনের যুদ্ধাস্ত্রের পুরো সেট তুলে দেন তিনি। যা যুদ্ধাস্ত্রের আধুনিকীরণের পথে নিশ্চত ভাবেই বড় পদক্ষেপ৷…
