12
Aug
শারীরিক অবস্থার অবনতি হয়েছে জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের। বর্তমানে এই স্ট্যান্ড আপ কমেডিয়ান ভেন্টিলেশনে রয়েছেন, হাসপাতাল সূত্রে খবর এমনটাই। উল্লেখ্য, জিম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবারই দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, রাজু শ্রীবাস্তবের হৃৎপিণ্ডে কয়েকটি ব্লক ধরা পড়েছে। তাঁর শারীরিক অবস্থা বেশ জটিল। আপাতত চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন রাজু। অভিনেতার অসুস্থতার খবর শুনে রাজু শ্রীবাস্তবের স্ত্রীকে বৃহস্পতিবার ফোন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে এদিন তিনি রাজুর স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন বলে খবর। সেই সঙ্গে রাজুর চিকিৎসায় উত্তরপ্রদেশ সরকার সমস্ত রকম সহায়তা করবে সেই আশ্বাসও দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। রাজুর শ্রীক্রেটারি…
