03
Aug
গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি। রোগের জ্বালায় জর্জরিত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অতীতে গোটা দেশজুড়ে সিএএ আইন কার্যকর করা প্রসঙ্গে মতপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা মহামারীর কারণে নাগরিকত্ব আইন বলবৎ পিছিয়ে যায়। তবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে পুনরায় একবার সিএএ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করে বসলেন শাহ। অমিতের দাবি, “দেশজুড়ে বুস্টার ডোজ দেওয়া শেষ হতেই সিএএ কার্যকর করা হবে।” এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি উড়ে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠক শেষে শাহ আশ্বাস দিয়ে জানিয়েছেন, দেশে একবার বুস্টার ডোজ প্রদান সম্পন্ন হলেই…
