দেশ

সামান্য কম হলো দেশের আজকের দৈনিক সংক্রমণের সংখ্যা

সামান্য কম হলো দেশের আজকের দৈনিক সংক্রমণের সংখ্যা

নতুন করে উদ্বেগ বাড়িয়েছে করোনাভাইরাস। করোনা ছাড়াও একাধিক রোগ নিয়ে এখন চিন্তা দেশের মানুষের, কিন্তু করোনার দৈনিক সংক্রমণ ত্রাস যে আরও বাড়াচ্ছে তাও অস্বীকার করা যায় না। শেষ কয়েক দিনে অনেকটা বেড়েছিল দেশের কোভিড গ্রাফ, কিন্তু আজ আবার সংক্রমণ ২০ হাজারের নীচে চলে এসেছে। যদিও চিকিৎসক মহলের পরামর্শ, সতর্ক থাকতে হবে। করোনার মতোই আবার মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক বাড়ছে ভারতের। ইতিমধ্যেই একাধিক রোগী পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪০৬ জন, একই সময় মৃত্যু হয়েছে ৪৯ জনের। গত একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯২৮ জন। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার…
Read More
প্রধানমন্ত্রীর পর নতুন রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ সারলেন মমতা

প্রধানমন্ত্রীর পর নতুন রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ সারলেন মমতা

একাধিক কর্মসূচি নিয়ে দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লি পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলুদ গোলাপের তোড়া এবং কলকাতার বিখ্যাত মিষ্টি তিনি নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে। একই রকম হলুদ গোলাপে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই সাক্ষাতকে 'সৌজন্য' সাক্ষাৎ বলা হচ্ছে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দিল্লি গিয়ে দেখা করলেন। জানা গিয়েছে বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়েছে। যদিও কী কথা হয়েছে তা জানা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ…
Read More
চলছে ভাগ্য পরীক্ষা, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও মোদী

চলছে ভাগ্য পরীক্ষা, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও মোদী

আজ ভাগ্য পরীক্ষা, শুরু হয়েছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। জগদীপ ধনখড় নাকি মার্গারেট আলভা, কে হবেন ভারতের ১৪ তম উপরাষ্ট্রপতি? ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, হুইলচেয়ারে বসে ভোট দিতে আসেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নিয়ম অনুযায়ী, উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভার ৫৪৩ জন সাংসদ এবং রাজ্যসভার ২৩৭ জন সদস্য ভোটদান করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্য বিধানসভার সদস্যরা ভোট দেন না। কোনও রকম অঘটন না ঘটলে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়। বিরোধীদের প্রার্থী মারগারেট আলভার থেকে তিনি যে ভোট শুরুর আগে থেকেই অনেকটা এগিয়ে তা আলাদা করে…
Read More
বিপুল পরিমান বকেয়া, এই দৌলতেই নমোকে চিঠি মমতার

বিপুল পরিমান বকেয়া, এই দৌলতেই নমোকে চিঠি মমতার

পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি সপ্তাহে শেষেই দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের শুরুতেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক হয়েছে ৪৫ মিনিটের। এদিকে বৈঠকের পরেই জানা গেল প্রধানমন্ত্রীকে আবার বকেয়া টাকার ইস্যু নিয়ে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, কেন্দ্রের কাছে প্রায় এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে বলে চিঠিতে জানান হয়েছে। মোট বকেয়া অর্থের অঙ্ক জানানোর পাশাপাশি একটি হিসাবও তুলে ধরা হয়েছে এই চিঠিতে। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি মমতা জানিয়েছেন, কেন্দ্রের এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। ১০০ দিনের কাজ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ…
Read More
আজ ভাগ্য পরীক্ষা, ধনকড়ই হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি

আজ ভাগ্য পরীক্ষা, ধনকড়ই হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি

আজ ভাগ্য পরীক্ষা, কে হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি। কোনও রকম অঘটন না ঘটলে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়। বিরোধীদের প্রার্থী মারগারেট আলভার থেকে তিনি যে ভোট শুরুর আগে থেকেই অনেকটা এগিয়ে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এক কথায় বলা যেতে পারে, আজ কার্যত নিয়মরক্ষার লড়াই। সকাল ১০ টা থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়া শুরু হবে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষকরা ধরেই নিয়েছেন যে জিততে চলেছেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি নির্বাচনে যেমন প্রথম থেকেই নিশ্চিত হওয়া গিয়েছিল কে জিতছেন, এখানেও ঠিক তাই। তার ওপর আবার ভোট দান থেকে বিরত থাকছে তৃণমূল কংগ্রেস…
Read More
মমতা-মোদির সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে

মমতা-মোদির সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে রাজ্য থেকে দেশ, আলোচনা চলছে চারদিকে। এই পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যজুড়ে আলোচনা। জাতীয় স্তরেও আলোচনা চলছে এই নিয়ে। এমন আবহে শুক্রবার দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। জানা গিয়েছে, হলুদ গোলাপের তোড়া এবং কলকাতার বিখ্যাত মিষ্টি তিনি নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে। তবে বৈঠক কী নিয়ে হয় তা জানতে কৌতূহল কম নেই। এদিন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর জন্যও হলুদ গোলাপের তোড়া এবং…
Read More
শুভেন্দুর ঘন ঘন দিল্লি যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন

শুভেন্দুর ঘন ঘন দিল্লি যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন

বৃহস্পতিবারই চার দিনের ঠাষা কর্মসূচি নিয়ে দিল্লি পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য তথা কেন্দ্রীয় রাজনীতিতে। তৃণমূলের দাবি রাজ্যের দাবিদাওয়া নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মমতা। উল্টোদিকে বিরোধীদের কটাক্ষ ইডি-সিবিআই যেভাবে পশ্চিমবঙ্গে তদন্ত শুরু করেছে বিভিন্ন ইস্যুতে, তাতে কেন্দ্রের সঙ্গে সেটিং করার জন্যই মমতা-মোদির এই বৈঠক। মমতার দিল্লি সফরের আগেই রাজধানীতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সোমবার মমতা কলকাতার ফেরার পর ফের একবার দিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু…
Read More
নগদ উদ্ধার কাণ্ডে এবার ডিভিশন বেঞ্চে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক

নগদ উদ্ধার কাণ্ডে এবার ডিভিশন বেঞ্চে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক

গতকালই আবেদন জানানোর পর খারিজ হয়েছে তাদের আবেদন। তাই এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক আবেদন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্য যে রায় দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন। দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। মামলা দায়েরের পর দ্রুত শুনানির বিবেচনা জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ঝাড়খণ্ডের বহিষ্কৃত তিন কংগ্রেস বিধায়ক গ্রেফতার হয়েছেন। তারাই সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বুধবার। অভিযুক্ত বিধায়কদের কাছ থেকে নগত টাকা উদ্ধার করা হয়েছে। তাঁরা জানিয়েছেন এ রাজ্যে তাঁরা কাপড় জামা কিনতে এসেছিলেন। কিন্ত টাকাটা সম্পর্কে সঠিক তথ্য তাঁরা পুলিশের কাছে দিতে পারেনি। তিন…
Read More
কড়া নজর শ্রীলঙ্কায় আসা চিনের জাহাজের ওপর

কড়া নজর শ্রীলঙ্কায় আসা চিনের জাহাজের ওপর

ভারত চিন সম্পর্ক বরাবরই তিক্ততার। এই মাঝেই ভারতের চাপ বাড়িয়ে শ্রীলঙ্কা উপকূলে ভিড়তে চলেছে চিনের জাহাজ! চলতি মাসের ১১ থেকে ১৭ তারিখের মধ্যেই শ্রীলঙ্কার দক্ষিণ প্রান্তের হামবানতোতা বন্দরে এসে হাজির হবে চিনা জাহাজ। খাতায়-কলমে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই জাহাজ পাঠাচ্ছে বেজিং। তবে চিনের সঙ্গে সীমান্ত সঙ্ঘাতের আবগে গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সাউথ ব্লক৷ তেমনটাই সূত্রের খবর। এই প্রসঙ্গে শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র নালিন হেরাথের বক্তব্য, ভারতের উদ্বেগ নিয়ে শ্রীলঙ্কা অবহিত৷ কিন্তু এটি একটি ‘রুটিন মহড়া’৷ হেরাথ আরও জানিয়েছেন, শুধু চিন নয়, ভারত, চিন, রাশিয়া, জাপান প্রভৃতি দেশের জাহাজও তাদের জলসীমায় ঢোকার অনুমতি চাইলে, অনতিবিলম্বে দিয়ে দেওয়া…
Read More
একের পর এক হাই প্রোফাইল মামলা, কতটা ক্ষমতা রয়েছে ED-র হাতে

একের পর এক হাই প্রোফাইল মামলা, কতটা ক্ষমতা রয়েছে ED-র হাতে

বাংলা থেকে রাজধানী প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতির কান্ড৷ একের পর এক ঘটনাক্রমে উত্তাল রাজনৈতিক মহল৷ সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা এবং সোনা উদ্ধারের পর তাঁকেও হেফাজতে নিয়েছে ইডি। অন্যদিকে, ন্যাশনাল হেরল্ড মামলায় লাগাতার ইডি-র জেরায় নাজেহাল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধী। পাশাপাশি জমি দুর্নীতি মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকেও গ্রেফতার করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এখন প্রশ্ন হল কারা এই ইডি? কতটা ক্ষমতা রয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে? অর্থ মন্ত্রকের উদ্যোগে ১৯৫৬ সালের ১ মে গঠিত হয়…
Read More
এবার মধ্যপ্রদেশে উদ্ধার কয়েক লক্ষ টাকা

এবার মধ্যপ্রদেশে উদ্ধার কয়েক লক্ষ টাকা

কলকাতার পর এবার মধ্যপ্রদেশে৷ থরে থরে সাজানো টাকা৷ চিকিৎসা শিক্ষা বিভাগের করণিকের বাড়িতে নোটের পাহাড় দেখে চোখ কপালে মধ্যপ্রদেশ সরকারের ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর৷ মধ্যপ্রদেশ সরকারের বেতনভুক ওই করণিকের বাড়ি থেকে উদ্ধার হয় ৮৫ লক্ষ টাকা৷ একটি বেআইনি সম্পত্তি সংক্রান্ত মামলার তদন্তে তল্লাশি চালাচ্ছিল ইওডব্লিউ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যপ্রদেশ সরকারের বেতনভুক চিকিৎসা শিক্ষা বিভাগের করণিক হিরো কেশওয়ানির বাড়িতে হানা দেন ইওডব্লিউ আধিকারিকরা৷ সেখান থেকেই এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন তাঁরা। নগদ উদ্ধার হতেই অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত করণিক কেশওয়ানি৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কারণে এখনও কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি ইওডব্লিউ আধিকারিকরা৷ তেমনটাই পুলিশ সূত্রে খবর।…
Read More
হাইকোর্টে দারস্থ হলো কংগ্রেস বিধায়করা, আর্জি সিবিআই তদন্তের

হাইকোর্টে দারস্থ হলো কংগ্রেস বিধায়করা, আর্জি সিবিআই তদন্তের

সম্প্রতি রাজ্যে আরো একবার বিপুল নগদ টাকার উদ্ধার হয়৷ দিন কয়েক আগে বিপুল টাকা সহ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে হাওড়া থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ৷ তাঁদের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়৷ এবার ঝাড়খণ্ডের বহিষ্কৃত তিন কংগ্রেস বিধায়ক সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। জরুরি ভিত্তিতে মামলার শুনানি হল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে। গত রবিবার ঝাড়খণ্ডের ওই ৩ বিধায়ককে প্রথমে আটক করা হয়েছিল। টানা জিজ্ঞাসাবাদের পর কংগ্রেসের ৩ বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত ও ইরফান আনসারিকে গ্রেফতার করে পাঁচলা থানার পুলিশ। শনিবার রাতে হাওড়া থেকে গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে। একটি কালো গাড়ি করে ঝাড়খণ্ডে যাচ্ছিলেন তাঁরা৷…
Read More
চাঞ্চল্যকর তথ্য, ১০ টি জমি কিনেছিলেন রাউত

চাঞ্চল্যকর তথ্য, ১০ টি জমি কিনেছিলেন রাউত

বাংলার পর বড় দুর্নীতির কথা প্রকাশ্যে এলো রাজধানীতেও। সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। দিনভর তল্লাশি চলে গোটা রাজধানী জুড়ে। এমনিতেই সেই নিয়ে বাণিজ্য নগরীতে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জমি দুর্নীতি কাণ্ডে ও বেআইনিভাবে আর্থিক লেনদেন মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারের পর এবার তাঁর সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্য ইডি পেয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, কয়েক কোটি টাকা দিয়ে ১০ টি জমি কিনেছিলেন রাউত। সেই তথ্যই হাতে এসেছে ইডি আধিকারিকদের। আপাতত আজ, বৃহস্পতিবার পর্যন্ত ইডি হেফাজতে আছেন শিবসেনা সাংসদ। আরও কিছু তথ্য জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। মূলত পত্র চউল জমি দুর্নীতি মামলায় জড়িত…
Read More
এক মর্মান্তিক গ্যাস দুর্ঘটনায় অসুস্থ অন্তত ৫০

এক মর্মান্তিক গ্যাস দুর্ঘটনায় অসুস্থ অন্তত ৫০

আচমকাই এক মর্মান্তিক ঘটনা। ফের আবার গ্যাস দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। জানা যাচ্ছে মঙ্গলবার রাতে বিশাখাপত্তনামের কাছে আনাকাপাল্লে জেলার ব্র্যান্ডিক্স নামের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাপড়ের কারখানায় হঠাৎই বিষাক্ত গ্যাস লিক করে। এই ঘটনায় এখনো পর্যন্ত ওই কারখানার অন্তত ৫০ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। জানা যাচ্ছে অসুস্থ কর্মচারীদের মধ্যে অধিকাংশই মহিলা এবং তাঁদের মধ্যে আবার কেউ কেউ গর্ভবতী। প্রসঙ্গত গত দু'মাসে এই শিল্পাঞ্চলে এই নিয়ে দ্বিতীয়বার গ্যাস লিকের ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, ওই শিল্পাঞ্চলে একাধিক কাপড়ের কারখানা থাকায় সেখানে অধিকাংশ কর্মচারীই মহিলা। প্রত্যেকদিন কাজ করতে আসেন কয়েক হাজার মহিলা কর্মচারী। মঙ্গলবার রাতে ওই কারখানায় কাজ চলাকালীনই হঠাৎ কর্মীরা অসুস্থ…
Read More