পানীয় জলের দাবিতে পথ অবরোধ, পুরাতন মালদায় তীব্র বিক্ষোভ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ, পুরাতন মালদায় তীব্র বিক্ষোভ

পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট পালপাড়া এলাকা। দীর্ঘদিন ধরে জলসংকটে ভোগা বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ করে ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ হচ্ছে না। নলকূপ ও পাইপলাইনের জল একেবারেই অপ্রতুল। ফলে প্রতিদিনই জলকষ্টে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এদিন প্রমিলাবাহিনীর নেতৃত্বে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন এলাকাবাসীরা। হাতে হারি, বালতি, কলসি নিয়ে মহিলারা রাস্তায় বসে পড়েন। ‘জল চাই, জল চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তা অবরোধের ফলে পুরাতন মালদা গামী গুরুত্বপূর্ণ রাস্তায়…
Read More
লটারিতে কোটিপতি হলেন মালদার এক সিভিক ভলান্টিয়ার

লটারিতে কোটিপতি হলেন মালদার এক সিভিক ভলান্টিয়ার

ভাগ্য খুলল এক সিভিক ভলান্টিয়ারের। লটারিতে পেলেন কোটি টাকা! কোটিপতি হতেই আনন্দ উৎফুল্ল হয়ে উঠলেন ওই সিভিক ভলান্টিয়ার সহ তার পরিবারবর্গ। ঘটনা মালদার রতুয়ার বৈকুন্ঠপুরের। জানা গেছে, ওই এলাকার বাসীন্দা কৌশিক ঘোষ রতুয়া থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। তার মুখ থেকেই জানা গেল, তিনি মঙ্গলবার চাঁচল হয়ে' শিলিগুড়ি যাচ্ছিলেন। শিলিগুড়ি যাওয়ার সময় চাঁচলে ১২০ টাকার লটারির টিকিট কাটেন। এরপর বেলা গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয়। আর রেজাল্ট মেলাতেই গিয়েই তার চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন তার হাতের টিকিটেই প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা লেগেছে। তাই তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন। পরিবারবর্গকে…
Read More
মালদার এক টোটো চালকের ছেলে উচ্চ শিক্ষায় অসামান্য দৃষ্টান্ত স্থাপন করে নজর কাড়লেন সকলের

মালদার এক টোটো চালকের ছেলে উচ্চ শিক্ষায় অসামান্য দৃষ্টান্ত স্থাপন করে নজর কাড়লেন সকলের

মালদার সামান্য এক টোটো চালকের ছেলে উচ্চ শিক্ষায় অসামান্য দৃষ্টান্ত স্থাপন করে নজর কাড়লেন সকলের। খড়গপুর আইআইটি থেকে অংকের 'গ্রাফ থিওরি' নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে পোস্ট ডক্টরেট করার জন্য পাড়ি দিতে চলেছেন ইজরায়েলে। মালদার এই কৃতী সন্তানের নাম শিব শংকর সাহা। বাড়ি মালদার গাজোল ব্লকের তুলসীডাঙ্গা এলাকায়। বাবার নাম কালীপদ সাহা। মায়ের নাম রুমা সাহা। বাবা কালীপদ সাহা পেশায় আগে ছিলেন হকার। হাটে হাটে হকারি করতেন। বর্তমানে টোটো চালান। তিনি তার যৎসামান্য আয়ে সংসার চালিয়ে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। সেই ছেলে শিব শংকর সাহার মুখ থেকে জানা গেল, তিনি' প্রথমে গাজোল হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। মাধ্যমিকের…
Read More
মালদা জেলায় দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস

মালদা জেলায় দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস

ফের চোখ রাঙ্গাচ্ছে করোনা। মালদায় দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের ওই শিশু গত শনিবার জ্বর, সর্দি কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর নালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়। আর তাতেই করোনা পজেটিভ আসে ওই শিশুর। এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোন নির্দেশিকা আসেনি তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি। তবে…
Read More
মানিকচক গ্রামের মধ্যে মদের দোকান খোলায় ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

মানিকচক গ্রামের মধ্যে মদের দোকান খোলায় ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

পুলিশের সামনেই ঝাঁটা হাতে মদের দোকান বন্ধের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা সোমবার। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার মানিকচক ব্লকের ভূতনী থানার ডোমনটোলা এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, ডোমনটোলা এলাকায় স্থানীয় নবীন মন্ডল নামে এক ব্যক্তি প্রথমে বাড়ি তৈরি করার নামে নির্মাণ কার্য করেন। এরপর সেখানে হার্ডওয়ারের দোকান খোলার নামে দোকান তৈরি করেন। কিন্তু পরবর্তীতে সেই দোকান থেকে মদ বিক্রি করা হচ্ছে বলে তারা জানতে পারেন। কোন বৈধ লাইসেন্স নেই। তাই এর, প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি গ্রামের পাশে কোনমতেই মদের দোকান খুলতে দেবেন না। অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে।…
Read More
বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে মালদহ জেলার খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর

বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে মালদহ জেলার খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর

প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে ধরে আছে আম। এমন বিদেশী প্রযুক্তি রাজ্যে প্রথম মালদহতে ব্যবহার করা হয়েছে।  জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে। প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে আম যেমন বড় হবে। তেমনই  পাকবে। এই আধুনিক পদ্ধতিতে আম চাষ করলে একদিকে যেমন আমের গুণগতমান বৃদ্ধি পাবে। পাশাপাশি বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে আম। এতদিন মালদহ এই প্রযুক্তির ব্যবহার হয়নি। ফলে চাহিদা থাকলেও গুণগতমান ভালো না থাকায় বিদেশে বাজারে কদর কমে যা্চ্ছিল মালদহের আম। তাই এই বছর পরীক্ষামূলক ভাবে মালদার আমবাগান গুলিতেও আমের প্যাকেটিং করা হচ্ছে। এই বছর প্রথম ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ী এলাকায়…
Read More
ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ অফিসার

ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ অফিসার

ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেফতার। মালদহ জেলার ইংরেজ বাজার থানার মিলকী পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার হাফিজটোলা গ্রাম থেকে চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে মহঃ সফিকুল সেখ মানিকচক থানার এএসআই বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন। অপর একজন এনভিএফ কর্মী নাম সফিকুল ইসলাম। অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত। ধৃত চার জন কে আজ মালদহ জেলা আদালতে তোলা হয়। ইংরের বাজার থানার পুলিশ ধৃত চার জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছে। মোট ৪০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার।
Read More
বিএসএফের হাতে ধরা পরল দুটো মহিষ সহ এক বাংলাদেশী পাচারকারী

বিএসএফের হাতে ধরা পরল দুটো মহিষ সহ এক বাংলাদেশী পাচারকারী

ঘটনাটি ঘটেছে মালদাহে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৮৮ ব্যাটেলিয়ানের, কেদারীপাড়া ক্যাম্প এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরে 4 টা নাগাদ বিএসএফের জোওয়ানেরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদাড়ি দেওয়ার সময় হঠাৎ সন্দেহজনক এক ব্যক্তিকে মোহিস পাচার করতে গিয়ে দেখতে পাই বিএসএফ, ওই ব্যক্তিকে ও দুটো মহিস সহ আটক করে জিজ্ঞাসাবাদ করতে তার নাম জানতে পারে এমডি সেলিম বয়স ১৮ বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া পর্ষা থানার,নওগাঁ জেলায়। জানা গেছে ওই এলাকায় কাঁটাতার নেই , সেই সুযোগ নিয়ে ওই এলাকা থেকে মহিষ পাচার করে নিয়ে যাচ্ছিল,  ওই পাচারকারীকে হবিবপুর থানার হাতে তুলে দেয় বুধবার বৈকাল চারটা নগদ, হবিপুর থানার পুলিশ বৃহস্পতিবার…
Read More
ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের

ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের

ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হলো চাকরি হারা শিক্ষক, অশিক্ষক কর্মীদের সঙ্গে। বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুন, তরুনীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ। আর তারপরেই শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা।  সেই সময় পুলিশের সাথে ঘস্তাধস্তি শুরু হয়ে যায়। রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর  চত্বরে। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের…
Read More
মুদি দোকানদারের বাড়ি থেকে উদ্ধার হল বিষাক্ত কোবরা

মুদি দোকানদারের বাড়ি থেকে উদ্ধার হল বিষাক্ত কোবরা

মঙ্গলবার রাতে আনুমানিক দশটা নাগাদ পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ঠ এলাকায়। জানা গেছে সংকর সাহা নামে এক মুদি ব্যবসায়ীর বাড়ি রয়েছে। আর সেই মুদি ব্যবসায়ীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ শুরু হয়েছে। জানা গেছে শংকরবাবু প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগেই বিভিন্ন দিকে বাড়ির গেটে তালা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দিকে ঘুরে দেখেন। এদিন রাতের খাবারের শেষে শংকর বাবু বাড়ির ছাদে গিয়ে নজরে আসে সাপটি। আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজনেরা। খবর যাই সর্পপ্রেমী নিতাই হালদারের কাছে এবং খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে উদ্ধার করেন সাপটিকে। নিতাই হালদার তিনি বলেন…
Read More
রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি ভাবে পালিত হচ্ছে ঈদ উৎসব

রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি ভাবে পালিত হচ্ছে ঈদ উৎসব

আজ পবিত্র ঈদ, দেশ তথা রাজ্য জুড়ে আজ খুশির হাওয়া। জেলায় জেলায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ। রমজানশেষে খুশির ঈদের আনন্দ- উদযাপনে রঙিন কোচবিচার থেকে কলকাতা, বালুরঘাট থেকে বর্ধমান। রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন। এরপর সেরেছেন কোলাকুলি, মিষ্টিমুখ। মালদহেও এক ছবি। মালদহের সুজাপুরের নয়মৌজা মাঠের নামাজ এ রাজ্যের অন্যতম বৃহৎ। প্রায় এক লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে নামাজ পড়েন সুজাপুরে। ঈদগাহ মাঠ-সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কেও নামাজের ভিড় জমে। আজ খুশির ঈদ। চেনা সেই ছবি এবারেও। আট থেকে আশি। সকলেই আজ শামিল ঈদের নামাজপাঠে। পবিত্র রমজান মাসের শেষে আজ খুশির ঈদ। এই উপলক্ষে,…
Read More
মালদায়ও ধুমধাম করে পালিত হচ্ছে ঈদুল ফিতর

মালদায়ও ধুমধাম করে পালিত হচ্ছে ঈদুল ফিতর

আজ পবিত্র ইদ-উল-ফিতর অর্থাৎ খুশির ইদ। তাই সোমবার সারা দেশের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে খুশির ইদ। খুশির ইদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের সুভাষপল্লী ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হল পবিত্র ইদের নমাজ। ধর্মীয় আচার অনুশাসন মেনে মালদা শহরের মুসলিম কমিটির আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার ব্যবস্থাপনায় নমাজ পাঠ করলেন কয়েক হাজার নমাজি। ইদের নমাজ পাঠের কাতারে সামিল সকলেই প্রার্থনা করলেন বিশ্বশান্তির। এদিনের এই নমাজ পাঠ পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, চৈতালী ঘোষ সরকার, গৌতম দাস, পূজা দাস, উদয় চৌধুরী, পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুন্ডু, প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল…
Read More
প্রায় ৩ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করল এসটিএফ

প্রায় ৩ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করল এসটিএফ

প্রায় ৩ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় থানা দেয়। তথ্য অনুযায়ী দুই যুবককে হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয় দুই যুবককে। ধৃতদের নাম লক্ষ্মীকান্ত রায় ও রামপ্রসাদ সরকার। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের গোদাগাড়ি এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট শিলচর থেকে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে তা বাংলাদেশে পাচারের ছক কষেছিল ধৃতরা। উদ্ধার হ‌ওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
Read More
১১ লাখ টাকার গাঁজা উদ্ধার করলেন মালদার জি আর পি

১১ লাখ টাকার গাঁজা উদ্ধার করলেন মালদার জি আর পি

ট্রলি ব্যাগে করে প্রায় ১১ লক্ষা টাকার গাঁজা পাচারের পথে দুইজনকে গ্রেপ্তার করল মালদা জি আর পি।ধৃত দুইজন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুইজনকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় ২৭,২৪৩ কেজি গাঁজা। জিআরপি সুত্রে জানা গিয়েছে,ধৃত দের নাম ঝন্টু সরকার (৩৫)।বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর পাড়া থানার নরসিংহপুর গ্রামে। অপর জনের নাম গোবিন্দ উপাধ্যায় (৩৩)। বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়।উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হতো বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে। জি আর পি আই সি প্রশান্ত রায় জানান, ধৃতরা এদের মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে…
Read More