14
Sep
পাকুয়াহাট পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ।বিভিন্ন সমস্যার কথা বলে প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে পাকুয়াহাট উপর ডাকঘর।সাধারন মানুষের অভিযোগ পোস্টমাস্টার নিয়মিত সময়ে পোস্ট অফিস খোলেনা এছাড়াও পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।সাধারন মানুষ বিভিন্ন কাজ করতে আসলে কাজ হছে না বলে জানানো হচ্ছে বলে অভিযোগ। কাজ বন্ধ রাখার পোস্টার লাগানো রয়েছে পোস্ট অফিসের দেওয়ালে।এই গরমে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ পোস্ট অফিসে আসছে এবং ঘুরে যাচ্ছে ,কখনো বলা হচ্ছে পোস্ট অফিসে কোন কাজ হচ্ছে না, কখনো বলা হচ্ছে কম্পিউটার খারাপ, কখনো আবার বলা হচ্ছে সার্ভার ডাউন রয়েছে,এই ধরনের বিভিন্ন কথা বলা হচ্ছে পোস্টমাস্টারের তরফ থেকে।এই বিষয়ে সাধারণ…
