04
Nov
ফাউন্টেন পেন ডে পালন করলেন এক গ্রন্থাগার কর্মী।শুক্রবার ৪ঠা নভেম্বর আন্তর্জাতিক ফাউন্টেন পেন ডে।মালদা শহরের গ্রীন পার্ক এলাকার বাসিন্দা পেশায় গ্রন্থাগার কর্মী সুবীর কুমার সাহা,প্রায় ৩০ বছর ধরে সংগ্রহ করেছেন হাজারেরও বেশি ধরনের পেন। তার ঘর যেন একটি সংগ্রহশালা।খাগের কলম,পাখির পালকের কলম, নিপ পেন, সোনা, রুপো, তামা, পাথর, কাট, কাগজ, প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি পেনের সংগ্রহ করেছেন তিনি। দেশ-বিদেশ সহ বিভিন্ন জায়গা থেকে পেন সংগ্রহ করেছেন তিনি।শুধু তাই নয় কোন কোন দেশের কি ধরনের পেন, কে আবিষ্কার করেছেন তাও লিপিবদ্ধ করা রয়েছে তার কাছে। সুবীর বাবু বলেন, প্রথমে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য গুহার গায়ে পাথরের…
