10
Sep
মালদায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময়ে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম তন্ময় প্রামাণিক এবং মোহাম্মদ রেহান, দুজনেই সামসী এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। পুলিশ সূত্রে জানা গেছে, রতুয়া-সামসী রাজ্য সড়কে সামসী মতিগঞ্জে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বন্ধু তাদের উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা দিতে বাইকে করে রতুয়া হাই স্কুলে যাচ্ছিল। পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সামসী ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার…
