উত্তরবঙ্গ

মাস্টারমশাই নিজের স্কুল থেকে অন্য স্কুলে বদলি হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা

মাস্টারমশাই নিজের স্কুল থেকে অন্য স্কুলে বদলি হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা

আলিপুরদুয়ার:- মাস্টারমশাই নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাবে,এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা। এদিন মাস্টারমশাইকে কাছে পেয়ে ছাত্ররা কান্না করছেন হটাৎ। ছাত্ররা বলছেন স্যার আপনি কতো ভালো মানুষ আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমাদের ছেড়ে গেলে এরকম মাস্টার পাবো না হয়তো কোনোদিন।আপনাকে খুব মিস করবো স্যার। আপনি খুব ভালো স্যার।ছাত্রছাত্রীদের সবার প্রিয় শিক্ষক গীতবিথান মহাপাত্র নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি  ছাত্র-ছাত্রীদের বুঝানোর চেষ্টা করছেন যে অফিসিয়াল ভাবে নির্দেশ রয়েছে তাঁকে যেতে হবে। তবে সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে একটা পরিবার হয়ে রয়েছে ছাত্ররা জানান আজীবন এই সম্পর্ক থাকবে…
Read More
মহিলাদের নিরাপত্তায় রাজগঞ্জে টহলে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’

মহিলাদের নিরাপত্তায় রাজগঞ্জে টহলে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’

জলপাইগুড়ি---নারী সুরক্ষায় আরও জোর দিতে তৈরি হয়েছে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’। বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় এই বাহিনীকে টহল দিতে দেখা গেল। রাজগঞ্জ থানার ৭ মহিলা পুলিশের সদস্যের বাহিনী করা হয়েছে। মমতা তামাং এই বাহিনীর প্রধান। এই মহিলা পুলিশ বাহিনী নারী ও শিশু সুরক্ষায় কাজ করবে।জানা গিয়েছে, দিনে ও রাতে এই ‌স্পেশাল বাহিনী নিয়মিত টহলদারি চালাবে।‌ এছাড়াও হেল্পলাইন নম্বর ১১২ চালু করা হয়েছে। এই নম্বরেও অভিযোগ জানানো যাবে। হেল্পলাইন নম্বরে অভিযোগ পেলেই মহিলা পুলিশবাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারী সুরক্ষায় আরও জোর দিতে এই বাহিনী তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে টহলদারি চালাবে এই বাহিনী পুলিশের…
Read More
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি

আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি

আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। এদিন বনধের বিরোধিতায় তৃণমূল মিছিল করে ফালাকাটায়। মিছিল বিজেপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যেতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাঁধে খন্ড যুদ্ধ,সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ফালাকাটার পুলিশ, এরপর পুলিশ এবং বিজেপির সাথে খন্ড যুদ্ধ শুরু হয়।বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, তৃণমূলের কর্মী সমর্থকরা তারা লাঠিসতা হাতে নিয়ে বিজেপির দলীয় কার্যালয়ের দিকে তেড়ে আসে। পুলিশ এখানে বিজেপিকেই ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তৃণমূলকে কিছুই করছে না।তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সাধারণ সম্পাদক রাজু মিশ্র বলেন, বন্ধের বিরোধিতা করে তৃণমূলের মিছিল যাবার সময় বিজেপি পক্ষ থেকে তাদের…
Read More
বিধায়কের আহ্বানে নিমেষেই বাস খালি, রাস্তায় নেমে পড়লেন পড়ুয়ারা

বিধায়কের আহ্বানে নিমেষেই বাস খালি, রাস্তায় নেমে পড়লেন পড়ুয়ারা

শিলিগুড়ি: বিধায়কের আহ্বানে নিমেষেই বাস খালি, রাস্তায় নেমে পড়লেন পড়ুয়ারা। বুধবার সকাল থেকেই শিলিগুড়িতে বনধের সমর্থনে পথে নেমেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বনধ সফল করতে পথে নামেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন সকালে হাসমি চকে তাঁর সামনে দিয়েই যাচ্ছিল একটি বেসরকারি কলেজ ও স্কুলের বাস।  শংকর বাস থামিয়ে পড়ুয়াদের বনধ সমর্থনের অনুরোধ করেন। পড়ুয়ারাও বিধায়কের ডাকে সাড়া দিয়ে বাস থেকে নেমে বনধকে সমর্থন জানান। পরে তাঁরা যে যাঁর বাড়ি ফিরে যান। শিলিগুড়িতে বনধে ভালো সাড়া পড়েছে।  গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় গাড়ি আটকে দিচ্ছেন। বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী।
Read More
বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধের সমর্থনে রাস্তায় বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়

বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধের সমর্থনে রাস্তায় বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়

কোচবিহার:- বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধের সমর্থনে সকাল সকাল রাস্তায় নামে কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়। কোচবিহার বাস স্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলছে। বেসরকারি বাস দু একটি চললেও বন্ধ রয়েছে বেশিরভাগ বেসরকারি বাস।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটকে দিলে দুই বিধায়ক কে আটক করে পুলিশ।
Read More
মিলছে একের পর এক জামিন, নয়া মোড় নিলো দুর্নীতি মামলা

মিলছে একের পর এক জামিন, নয়া মোড় নিলো দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি কাণ্ডে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটাচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বালুর পাশাপাশি এই কাণ্ডে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। এবার তাঁদের মধ্যে ৩ জনকে জামিন দিল বিশেষ ইডি আদালত। এই রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন শঙ্কর আঢ্য, বাকিবুর রহমান এবং বিশ্বজিৎ দাস। বিশেষ ইডি আদালত এই ৩ জনকে জামিন দিয়েছে। ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর, শঙ্কর…
Read More
বাড়ছে চাপ, সব বাস বাতিল না করার আর্জি পরিবহন দফতরের তরফে

বাড়ছে চাপ, সব বাস বাতিল না করার আর্জি পরিবহন দফতরের তরফে

বিগত বেশ কিছু দিন ধরে চলছে দ্বন্দ্ব। আজ থেকে বেশ কিছু বছর আগে এক পরিবেশকর্মীর করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেছে এমনি কোনও বাস আর কলকাতা শহর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)-র এলাকায় চালানো যাবে না। গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী, ১৫ বছরের পুরনো বাস বা বাণিজ্যিক পরিবহণ চালানো যায়না। ফলত অগাস্ট মাসেই বহু বাস বাতিল করে দিতে হয়েছে। তবে যদি ১৫ বছর পরেও বাণিজ্যিক বাস ‘ফিট’ থাকে তাহলে তা চলাচলের মেয়াদ বৃদ্ধি করা হোক, দাবি তুললেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্যের পরিবহণ দপ্তর। বাস মালিকদের একটা…
Read More
জন্মাষ্টমীতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে শোভাযাত্রা

জন্মাষ্টমীতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে শোভাযাত্রা

কোচবিহার:- জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে কোচবিহার শহরে নগর পরিক্রমা মিছিল করলো বিশ্ব হিন্দু পরিষদ।এদিন মিছিলটি কোচবিহার জেনকিন্স মোড় থেকে বের হয়ে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের জেনকিন্স মোড়ে এসে মিছিলটি শেষ হয়। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ছাড়াও এই মিছিলে অংশগ্রহণ করে কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে, কোচবিহার জেলা বিজিপির সাধারণ সম্পাদক বিরাজ বসু সহ অনন্যারা।
Read More
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর পরিস্কার করতে বিশেষ অভিযান পুরনিগমের

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর পরিস্কার করতে বিশেষ অভিযান পুরনিগমের

শিলিগুড়ি: শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করতে বিশেষ অভিযান।গত ২৩ তারিখ থেকে শুরু হয়েছে এই অভিযান। ১৫ দিন ধরে চলবে এবং কিছু দিন অন্তর অন্তর চলতে থাকবে এই অভিযান। মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফ-সাফাইয়ের প্রতি বিশেষ নজর দেওয়া হবে এবার। সেক্ষেত্রে স্থায়ী সমাধান খুঁজতে আগামীতে জেলাশাসকের উপস্থিতিতে হবে বৈঠকও। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে এমনটাই জানালেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান গৌতম দেব। তিনি জনান, প্রাথমিকভাবে পুরনিগমের তরফে একটা চুক্তি ভিত্তিতে অভিযান শুরু হয়েছে। তবে স্থায়ী সমাধান খুঁজে বার করাটা চ্যালেঞ্জ বলে মন্তব্য গৌতম দেবের। তিনি জানান, শিলিগুড়ি মহকুমা পরিষদের…
Read More
বর্জ্য অপসারণ ব্যবস্থা পরিদর্শন করতে মেডিক্যাল কলেজে এলেন গৌতম দেব

বর্জ্য অপসারণ ব্যবস্থা পরিদর্শন করতে মেডিক্যাল কলেজে এলেন গৌতম দেব

শিলিগুড়ির মেয়র এবং চিকিৎসা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল) বর্জ্য অপসারণ ব্যবস্থা পরিদর্শন করতে মেডিকেল সেন্টারে এসেছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন স্থানে চিকিৎসা বর্জ্য ও অন্যান্য আবর্জনা জমে দুর্গন্ধ ও পোকামাকড়ের প্রজনন ঘটছিল। বিশেষ করে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার রান্নাঘরের কাছে প্রচুর মেডিকেল বর্জ্য জমে থাকায় দূষণ বাড়ছে। সেখানে থেকে পরিবেশ দূষিত হচ্ছিল। রোগীদের খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কাও ছিল। এরপর শিলিগুড়ি পুরনিগম এখানকার আবর্জনা অপসারণের সিদ্ধান্ত নেয়। দুদিন ধরে সেই কাজ শুরু হয়েছে। সোমবার সেখানে মেয়র ঘুরে দেখার পর তিনি বলেন, ১৫ দিনে একবার মেডিকেল বর্জ্য…
Read More
আর জি করের শোকের ছায়া, বাতিল জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান

আর জি করের শোকের ছায়া, বাতিল জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান

জলপাইগুড়ি:- জলপাইগুড়ি শহরে জন্মাষ্টমী মানেই শহরের বুকে অবস্থিত ১৯৩৫ সালে স্থাপিত শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে শ্রী কৃষ্ণের পুজোর পাশাপশি ভিন রাজ্যের নামিদামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।এবার আর জি কর কাণ্ডের জেরে সোমবার জন্মাষ্টমীর সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আসা যাওয়া শুরু হলেও নেই অন্যান্য বছরের মতো সেই উৎসবের মেজাজ। এই প্রসঙ্গে মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী অমিত ভট্টাচার্য বলেন, আমরা এই অঞ্চলের বাসিন্দা, জন্মাষ্টমীর দিন এখানে পুজো দিতে আসি, সমগ্র ব্যাপারটি পরিচালনা করার জন্য রয়েছে মন্দির কমিটি, এবারের কলকাতার আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে সমগ্র রাজ্যে জুড়ে এই মুহুর্তে  শোক ও যন্ত্রণার পরিবেশ, সেই কারণেই উদ্যোক্তারা এবারে অনারম্ভ…
Read More
শ্রীকৃষ্ণের জন্মদিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব

শ্রীকৃষ্ণের জন্মদিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব

জলপাইগুড়ি:- শ্রীকৃষ্ণের জন্মদিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব।সোমবার ভোর থেকেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের নাট মন্দিরে বিশেষ পুজো অর্চনার মধ্যে দিয়ে পূজিত হলেন ভগবান শ্রী কৃষ্ণ।এর সঙ্গেই আশ্রমের প্রথা অনুযায়ী এবারেও একই দিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো মা দুর্গার মূর্তি নির্মাণের কাজ। এই প্রসঙ্গে আশ্রমে আসা অল ইন্ডিয়া সারদা সংঘের জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদিকা ঊষা ব্যানার্জি বলেন, দীর্ঘ্য পঞ্চাশ বছর ধরে প্রতিদিন এই আশ্রমে আশা যাওয়া, আজ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজো হচ্ছে, এরপর ই দুর্গাপুজো,, সব গুলো অনুষ্ঠানই ঠিক আমাদের বাড়ির মতো নিষ্ঠার সঙ্গে হয়, সেই কারণেই প্রতিটি শারদীয়া উৎসবের দিন গুলোতে…
Read More
জলমগ্ন হয়ে রয়েছে দক্ষিনের বেশ কিছু অংশ

জলমগ্ন হয়ে রয়েছে দক্ষিনের বেশ কিছু অংশ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে অবিরাম বৃষ্টি চলছেই। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক অংশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই আপাতত বৃষ্টি চলবে আরও দু’দিন। এদিন কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টি জারি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। ওদিকে রয়েছে নিম্নচাপ। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি এখন উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের…
Read More
শিলিগুড়ি লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার ফেমিনার উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন

শিলিগুড়ি লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার ফেমিনার উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন

শিলিগুড়ি লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার ফেমিনার উদ্যোগে ২৩/০৮/২০২৪ তারিখে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। শিলিগুড়ির অন্তর্গত চম্পাসারির মধ্য পলাশ স্পোর্টিং ক্লাবে এই ক্যাম্পের আয়োজন করা হয়। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, নর্থবেঙ্গল নিউরো সেন্টার প্রাইভেট লিমিটেড, ষ্টার ডেন্টাল এন্ড কসমেটিকও এই ক্যাম্পের জন্য সমানরূপে যৌথ উদ্যোগ নেয়। ১৬ টি বৃক্ষরোপনের মধ্যে দিয়ে এদিনের পোগ্রামটির সূচনা করা হয়। এদিন বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার পাশাপাশি ৫০ টি ছাতা ও শিশুদের বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়। বয়স্কদের জন্য চশমা কেনার ক্ষেত্রে চশমার দামে বিরাট ছাড় দেওয়া হয়। ৩০০ জনকে বিনামূল্যে খাওয়ানোরও ব্যবস্থা করা হয় এদিন। শিলিগুড়ি লায়ন্স ক্লাব অফ…
Read More