উত্তরবঙ্গ

তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই

তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলায় তৃণমূলের এক হেভিওয়েটকে তলব করল সিবিআই। আসানসোলে সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন এই মামলার অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এরপর এবার এই মামলাতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করল CBI। তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগ, আসানসোলের কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে তা নাকি দক্ষিণ ২৪ পরগণার নানান ইটভাটায় পাঠানো হতো। এবার এর সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়কের কোনও যোগ সূত্র ছিল কিনা সেটাই এবার খতিয়ে…
Read More
বেড়েছে ডিএ, তবুও নিজেদের দাবিতে অনড় কর্মীরা

বেড়েছে ডিএ, তবুও নিজেদের দাবিতে অনড় কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে গত ফেব্রুয়ারী মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজেট পেশ করে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। কথা মতই বাজেটে গতকাল বৃহস্পতিবার সকালেই ডিএ-সহ মে মাসের বেতন ঢুকে গিয়েছে প্রায় সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। রাজ্যের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরাই এদিন মাস শেষেরও একদিন আগে বেতন পেয়ে গিয়েছেন। যা নিয়ে কার্যত খুশি সরকারি কর্মীদের একটা অংশ। প্রসঙ্গত, এর আগে ১০ শতাংশ হারে ডিএ…
Read More
নয়া পালক জুড়লো মুর্শিদাবাদ রেলস্টেশনে মুকুটে

নয়া পালক জুড়লো মুর্শিদাবাদ রেলস্টেশনে মুকুটে

নিত্য দিনের যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ট্রেনে চেপেই প্রতিনিয়ত লক্ষ লক্ষ যাত্রী সফর করে থাকেন দূর দূরান্ত। এই বিপুল সংখ্যক যাত্রীরা মোট আট হাজার রেলস্টেশন বা জংশন থেকে ট্রেনে ওঠা-নামা করে। জংশন মূলত সেই স্টেশনগুলোকে বলা হয় যেখান থেকে একাধিক লাইনের ট্রেন ছাড়ে। আর স্টেশনের উপর দিয়ে মূলত একটি লাইনের ট্রেনই যাওয়া আসা করে থাকে। তবে আমাদের দেশে এখনও এমন স্টেশন রয়েছে যেগুলি জংশন হওয়ার দাবী রাখলেও এখনও স্টেশন হিসেবেই পরিচিত। অবশেষে ভারতীয় রেলের তরফে জংশনের তকমা পেয়েছে বাংলার বিখ্যাত রেলস্টেশন মুর্শিদাবাদ। তাই মুর্শিদাবাদ এখন আর স্টেশন নয়…
Read More
বেশ খানিকটা কমতে পারে তেলের দাম

বেশ খানিকটা কমতে পারে তেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার মুকেশ আম্বানি সাহায্য করবেন কেন্দ্রীয় সরকারকে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত সস্তায় অপরিশোধিত তেল কিনছিল রাশিয়ার থেকে। প্রথমদিকে অপরিশোধিত তেল সস্তায় পাওয়া গেলেও বর্তমানে সেই ছাড় কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আগে ব্যারল প্রতি রাশিয়া ১০ ডলার করে ছাড় দিলেও, বর্তমানে ৮ ডলার করে ছাড় দিচ্ছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার দেশের সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে একত্রে কাজ করতে বলছে। যাতে জ্বালানি কেনার…
Read More
রাজ্যের শাসকদলের আবেদনে সাড়া দিল না কোর্ট

রাজ্যের শাসকদলের আবেদনে সাড়া দিল না কোর্ট

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে ফের একবার রাজ্যের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র সুপার পদমর্যাদার আধিকারিককে বদলির আবেদন জানিয়ে আবেদন করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই আবেদনে সায় দিল না উচ্চ আদালত। তৃণমূলের করা আর্জিতে এদিন আদালত জানিয়ে দিল এই বিষয়ে এক্তিয়ার নেই। প্রসঙ্গত, তদন্তকারী সংস্থা NIA সুপার ধনরাম সিং-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূলের। শাসকদলের অভিযোগ, গত ২৬ মার্চ ধনরাম সিং-এর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং। কেন তদন্তকারী সংস্থার সুপারের বাড়িতে যাবেন পদ্ম শিবিরের নেতা এই নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল। ধনরাম সিং-এর ভূমিকায় প্রশ্ন তুলে তার বদলি…
Read More
রেমালের জের চলবে আগামী দুদিন

রেমালের জের চলবে আগামী দুদিন

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই শুরু হয়েছে রেমালের তাণ্ডব। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ল্যান্ডফল শুরু হয় রেমালের। রেমালের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। দুর্যোগ কলকাতাতেও। বহু জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ৭ জেলায় কমলা…
Read More
মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ১০ বছর উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির

মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ১০ বছর উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির

জলপাইগুড়ির বান্ধব নাট্য সমাজে রবিবার অনুষ্ঠিত হলো মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ১০ বছর উপলক্ষ্যে রক্তদান শিবির।প্রথমেই নাট্যগোষ্ঠীর সদস্যরা রক্তদান দিয়ে শুভ এই কাজের সূচনা করে।রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারাও। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ১০ বছর পূর্তি উপলক্ষে এই  রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি থেকে সংগৃহিত রক্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজ হসপিটালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে।এখন চলছে রক্তের সংকট মুহূর্ত।তাই প্রত্যেক সংগঠনকে রক্ত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এই গোষ্ঠীর সদস্যরা।
Read More
প্রচন্ড গরমে নাজেহাল হাতিরা

প্রচন্ড গরমে নাজেহাল হাতিরা

প্রচন্ড গরমে নাজেহাল হাতিরা। একটু জলের খোঁজে নদীর ধারে চলে আসছে তারা।আলিপুরদুয়ার জেলার জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে দেখা যাচ্ছে এই ছবি।কখনও জয়ন্তী আবার কখনও তোর্ষা নদীর ধারে দেখা যাচ্ছে হাতিদের। এমন বীভৎস গরমে নাজেহাল সকলেই।রাস্তায় দেখা যাচ্ছে না মানুষজন।সকালের সূর্যের তাপের রেশ থেকে যায় বিকেল পর্যন্ত। রাতেও কমতে চায় না গরম। মানুষের পাশাপাশি নাজেহাল বন্য প্রাণীরা।এদিকে শুকিয়ে যাচ্ছে নদী ও জলাশয়ের জল। অল্প জলেই তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীর ভিজিয়ে নিতে দেখা যায় হাতিদের।
Read More
ভারত সেবা সংঘের একটি বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারত সেবা সংঘের একটি বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারত সেবা সংঘের একটি বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়, ভারত সেবা সংঘের একটি বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ বলেন কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Read More
বর্ষার আগে জল যন্ত্রণা থেকে শহরকে রেহাই দিতে নদী সংস্কারে পুরসভা

বর্ষার আগে জল যন্ত্রণা থেকে শহরকে রেহাই দিতে নদী সংস্কারে পুরসভা

বিগত কয়েক বছর যাবত দেখা গেছে যে অল্প বৃষ্টিতেই শহরের উপর দিয়ে বয়ে চলা ফুলেশ্বরী জোড়াপানী নদীতে জলস্ফীতি ঘটেছে। এর ফলে আশেপাশের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে,বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেই দিক বিবেচনা করে শিলিগুড়ি পুরসভা প্রথমে শহরের বড় নর্দমা গুলিকে পরিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করে। যার ফলে বিগত বছরগুলিতে শহর অনেকটাই জলমগ্ন থেকে রেহাই পায়।অন্যদিকে নর্দমা গুলি পরিষ্কার হওয়ার ফলে শহরের নর্দমা সংযুক্ত নদীগুলিতে ঘটে জলস্ফীতি। মূলত নদীগুলি খনন না হওয়ার কারনে নাব্যতা হ্রাস পায়, যার দরুন অল্প বৃষ্টিতেই নদী ভরাট হয়ে জল যন্ত্রনায় ভুগতে হয় ফুলেশ্বরী জোড়াপানী নদী সংলগ্ন অঞ্চল গুলিকে। সেই কারনে  রাজ্যের সেচদপ্তর নদী…
Read More
করলার সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হলো চায়না নেট

করলার সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হলো চায়না নেট

এমনিতেই করলা নদীর ভারসাম্য এবং জীব বৈচিত্র্য নিয়ে মাথায় হাত মৎস দপ্তর থেকে শুরু করে পরিবেশ প্রেমী সংগঠনের মানুষদের। তার উপর নদীর মধ্যে বেড়ে ওঠা কচুরিপানায় নাভিশ্বাস খোদ নদীরই। গোদের উপর বিশ ফোড়া এবার চায়না নেট। শুক্রবার সকালে করলার সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হলো চায়না নেট। এদিন সকালে জলপাইগুড়ি শহরের একটি সমাজ সেবী সংগঠনের তরফে এই নেট উদ্ধার করা হয়।  জানা গিয়েছে এই নেটে নদীর বড় মাছের সাথে সব ধরনের ছোট এবং গভীর জলে থাকা মাছও আটকে যায়। ফলে জলের জীব বৈচিত্র্য ক্ষতি পেতে পারে। এমনকি নির্মূল হয়ে যেতে পারে মাছের প্রজন্মও। তবে কে বা কারা এই নেট…
Read More
কবে থেকে খুলবে স্কুল

কবে থেকে খুলবে স্কুল

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে তীব্র দাবদাহের জেরে গত ২২ এপ্রিল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। এর মাঝেই গরমের ছুটি নিয়ে সামনে এল বিরাট আপডেট। অনুমান করা হচ্ছে আগামী ৩ জুন থেকেই হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলে যেতে পারে। এদিকে ইতিমধ্যেই গরমের ছুটি বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি উঠতে শুরু করে দিয়েছে। সম্প্রতি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফ থেকে বিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। দুই শিক্ষক সংগঠনের তরফ থেকে বয়াল…
Read More
শিক্ষা দফতরের নির্দেশে চাপ বাড়ছে শিক্ষক-শিক্ষিকাদের

শিক্ষা দফতরের নির্দেশে চাপ বাড়ছে শিক্ষক-শিক্ষিকাদের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে বিপাকে শিক্ষক-শিক্ষিকারা। সম্প্রতি SSC দুর্নীতি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। তবে ২৬০০০ চাকরিপ্রার্থীর মধ্যে থেকে অযোগ্যদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এরই মাঝে বাংলার সব শিক্ষককে নথি দিয়ে যোগ্যতা প্রমাণের নির্দেশ দিল শিক্ষা দফতর। হাইকোর্টের একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের শিক্ষা দফতর। সব মিলিয়ে…
Read More
‘জুতো দিয়ে পেটাব…’, হাসপাতালের সুপারকে কিল-চড় আয়াদের

‘জুতো দিয়ে পেটাব…’, হাসপাতালের সুপারকে কিল-চড় আয়াদের

রোগীদের থেকে অনৈতিকভাবে বেশি টাকা নেওয়া , রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার, এ ধরনের একাধিক অভিযোগ তো ছিলই। হাসপাতালের সুপারকেই বেধড়ক মারধরের অভিযোগ উঠল আয়াদের বিরুদ্ধে। এমন পরিস্থিতি হল, যে সুপারকে উদ্ধার করতে হাসপাতালে যেতে হল পুলিশকে। তাঁকে বাঁচাতে নার্সদের হস্টেলে রাখল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। জানা গিয়েছে, আয়া কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল ওয়ার্ডে ঢুকে যাঁদের বিরুদ্ধে অভিযোগ, সেই সমস্ত আয়া কর্মীদের বের করে দিতে যান। সে সময়েই হাসপাতালের আয়ারা সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁর ওপর চড়াও হন। পড়ে কিল-চড়-ঘুষি। সুপারকে আক্রান্ত হতে দেখে হাসপাতালের কর্মীরা থানায়…
Read More