উত্তরবঙ্গ

চা বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর

চা বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর

চিতা বাঘের খোঁজে চা বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর, ড্রোন ক্যামেরায় চললো তল্লাশি।চিতা বাঘের আতঙ্কে ঘুম উড়েছে বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানের শ্রমিকদের।এবার চিতাবাঘের খোঁজে বানারহাটের লক্ষীপাড়া চা বাগানে লাগানো হলো ট্রাপ ক্যামেরা,পাশাপাশি উড়ানো হলো ড্রোন। চা - শ্রমিকদের মধ্যে জাকিয়ে বসা চিতা বাঘের আতঙ্ক কাটাতে লক্ষ্মীপাড়া চা বাগানে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের পক্ষ থেকে করা হলো সচেতনতা শিবির।পাশাপাশি চা - বাগানের ঘুরে বেড়ানো চিতা বাঘগুলিকে চিহ্নিত করতে ওড়ানো হলো ড্রোন, সেই সাথে বাগানের বি বি সেকশনে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর।বাগান কর্তৃপক্ষ জানালেন, এদিন চা - বাগানের বি বি ৬ এক্সটেনশন এবং বি বি ১৪ নম্বর সেকশনে দেখে গিয়েছ…
Read More
ফের শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাথমিক স্কুলে হাতির হানা

ফের শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাথমিক স্কুলে হাতির হানা

গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাথমিক স্কুলে হাতির হানা।ভাঙলো স্কুলের রান্না ঘরের জানলা।জানা গিয়েছে, জঙ্গল লাগোয়া এলাকায় প্রায়শই হাতির হানা লেগেই থাকে।শুক্রবার রাতে ফের ছোট ফাপড়ি নেপালি প্রাথমিক স্কুলে হাতি চলে আসে।ভেঙে দেয় স্কুলের রান্না ঘরের জানালা।সেইসময় রান্না ঘরে শুয়েছিলেন ৩ জন কর্মচারী।কোনমতে পালিয়ে প্রাণরক্ষা করেন তারা।প্রসঙ্গত, এর আগেও একাধিকবার স্কুলে হাতি প্রবেশ করে তান্ডব চালায়।যেকারনে আতঙ্কে থাকেন স্থানীয়রা।
Read More
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রদের সংবর্ধনা দিলো পুলিশ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রদের সংবর্ধনা দিলো পুলিশ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রদের সংবর্ধনা দিলো পুলিশ। একইসাথে দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদেরও সাহায্য করলো পুলিশ। এই উপলক্ষে শনিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। এদিন তিনি নিজের হাতে ছাত্র ছাত্রীদের উত্তরীয় পড়িয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন।পাশাপাশি বই কেনার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কুপন দেওয়া হয়।এদিন কোতোয়ালি থানা এলাকার মোট ১৬ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধিত করা হয়েছে।পাশাপাশি কোতোয়ালি থানার পুলিশ অফিসারদের কাজের সুবিধার্থে IO'S ROOM এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুলিশ সুপার।
Read More
ফুলবাড়ীতে জল পরিদর্শনে মেয়র

ফুলবাড়ীতে জল পরিদর্শনে মেয়র

শিলিগুড়িতে জলকষ্ট! শনিবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,পুরনিগমের সদস্য সহ অন্যান্য আধিকারিকেরা।ফুলবাড়ি থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়। শুক্রবার থেকে ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্রে তিস্তা নদীর বাঁধ সংস্কার ও নদী থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে।এই কাজ শেষ হতে প্রায় ১৫ দিন সময় লাগবে। যার ফলে কাজ চলাকালীন তিস্তা নদী থেকে পানীয় জল শিলিগুড়িতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।শুধুমাত্র শিলিগুড়ির মহানন্দা নদী থেকে জল উত্তোলন করে শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করেছে পুরনিগম। এদিন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন মেয়র।সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি।
Read More
আবারও আদালতের মুখে পড়লো রাজ্য সরকার

আবারও আদালতের মুখে পড়লো রাজ্য সরকার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে SSC ২৬০০০ চাকরি মামলায় আদালতে জোর সওয়াল রাজ্যের। সুপারনিউমেরিক পদের মাধ্যমে কোনওভাবেই আদালতকে বোকা বানাতে চায়নি রাজ্য। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল রাজ্যের আইনজীবীর। আইনজীবীর দাবি, শুধুমাত্র চাকরি বাতিলের পর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে পরে ৬ হাজার ৮৬১টি সুপারনিউমেরিক পদ তৈরি করা হয়। রাজ্যের বক্তব্য শুনতেই ফের প্রশ্ন ছোড়ে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া। ২০১৯ প্যানেলের মেয়াদই শেষ। ২০২১ সালে মামলা দায়ের। বলতে চাইছেন ৬ বছর পরে কোনও…
Read More
বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য

বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ বৃদ্ধির পর আরও একাধিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার। এই বিষয়ে একটি মেমোব়্যান্ডামও জারি করা হয়েছে গত মাসে‌। সেই মেমোব়্যান্ডাম অনুযায়ী, এবার থেকে বাড়তে চলেছে চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স। বলা হয়েছে, চাকুরিজীবীদের সন্তানদের হোস্টেল ভর্তুকিও দেবে সরকার। তবে সেক্ষেত্রে কেবলমাত্র দুই সন্তানের জন্যই লাগু হবে এই নিয়ম। সূত্রের খবর, এই নয়া ঘোষণার পর সন্তানের…
Read More
নির্বাচন শেষে অভিযোগের সংখ্যা কত

নির্বাচন শেষে অভিযোগের সংখ্যা কত

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে পশ্চিমবঙ্গে তৃতীয় দফার লোকসভা নির্বাচন ছিল বহরমপুর, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের মোট পাঁচটি কেন্দ্রে। এবার জানা গেল, বিকেল অবধি নির্বাচন কমিশনের কাছে ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। জানা যাচ্ছে, লোকসভা ভোটের তৃতীয় দফায় বিকেল অবধি চার কেন্দ্র মিলিয়ে কমিশনের কাছে মোট ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। দলগতভাবে জমা পড়া অভিযোগের সংখ্যা হল ৩৬১টি। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএমের তরফ থেকে। মোট ১৫৩টি অভিযোগ জানিয়েছেন তাঁরা। অন্যদিকে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যথাক্রমে ২৫টি, ১৭টি এবং ১০টি নালিশ। তবে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ পর্ব। এরপর আগামী…
Read More
চারজনকে কৃতী কে সংবর্ধনা জানালো বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়

চারজনকে কৃতী কে সংবর্ধনা জানালো বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়

৪৭৯ নম্বর পেয়ে জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়ের ছাত্রী তৃষা রায়। শুক্রবার স্কুলে মার্কশিট বিতরণের সময় সেই তৃষা রায় সহ ঝিলি দাস ( ৪৫২ ), অনুস্কা ভৌমিক ( ৪৪৫ ) এবং রাখি শিল ( ৪৪২ ) এই চারজনকে সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রের খবর, বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১৮১ জন। যার মধ্যে সাফল্যের দোড়গোড়ায় পৌছাতে পেরেছে ১৪৩ জন। এদের মধ্যে তৃষা স্কুলের সর্বোচ্চ নম্বরের পাশাপাশি জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে। ইতিমধ্যেই খুশীর হাওয়া স্কুলে। তাই বিদায় বেলা স্কুলের এই চার কৃতি ছাত্রীকে সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। তাদের হাতে ফুলের তোরা…
Read More
শিলিগুড়ির নিউ মিলনপল্লির সুকান্ত বাইলেনে হাতবোমা জাতীয় বস্তু ঘিরে আতঙ্ক

শিলিগুড়ির নিউ মিলনপল্লির সুকান্ত বাইলেনে হাতবোমা জাতীয় বস্তু ঘিরে আতঙ্ক

শিলিগুড়িতে বোমাতঙ্ক। শিলিগুড়ির নিউ মিলনপল্লি এলাকার সুকান্ত বাইলেনে শুক্রবার ওই বোমাতঙ্কের ঘটনা ঘটে। এদিন বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের কাছে ওই বোমা জাতীয় বস্তু পরে থাকতে দেখে একটি কিশোর। সে সেটি দেখে অন্যদের খবর দেয়। বিষয়টি স্থানীয়রা দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে।
Read More
কিশোর রায় বীরের জন্ম জয়ন্তী উদযাপন এবং যুগল কিশোর রায় বীরের পুর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন

কিশোর রায় বীরের জন্ম জয়ন্তী উদযাপন এবং যুগল কিশোর রায় বীরের পুর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন

উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী ব্যক্তিত্ব যুগল কিশোর রায় বীরের পুর্ণাবয়ব মূর্তি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর সমতা কেন্দ্রের সদস্যদের উদ্যোগে যুগল কিশোর রায় বীরের জন্ম জয়ন্তী উদযাপন এবং যুগল কিশোর রায় বীরের পুর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হবে আগামী ১৭ ই-মে তারই প্রস্তুতি চলছে জোর কদমে। জানা গিয়েছে, যুগল কিশোর রায় বীর আজীবন সমাজ বাদী  আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যে জটেশ্বরের কাজলী হল্টের সমতা কেন্দ্রে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে।উদ্যোক্তাদের পক্ষ থেকে ওই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
Read More
জলপাইগুড়ির বিভিন্ন দোকানে এবং বাড়িতে চলছে অক্ষয় তৃতীয়ার পূজো

জলপাইগুড়ির বিভিন্ন দোকানে এবং বাড়িতে চলছে অক্ষয় তৃতীয়ার পূজো

আজ শুভ অক্ষয় তৃতীয়া। বাঙালির ১২ মাসে তেরো পার্বণ। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া। শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্যে এই উৎসব অত্যন্ত শুভ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়।যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন দোকানে এবং বাড়িতে গণেশ পূজোর মধ্য দিয়ে মেতে উঠেছেন ব্যবসায়ী থেকে গৃহস্থ সকলেই। সকাল থেকেই শহরের দোকান গুলিতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছে পুজো অর্চনা। পাশাপাশি মদিরেও চলছে পূজোপাঠ।
Read More
সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাটের দায়িত্ব নিতে চলেছে পুরনিগম, পরিদর্শনে মেয়র

সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাটের দায়িত্ব নিতে চলেছে পুরনিগম, পরিদর্শনে মেয়র

সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাট পরিচালনার দায়িত্ব নিতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। তার আগে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। পুরনিগম ও এসজেডিএ-র বাস্তুকারদের সঙ্গে নিয়ে এলাকায় গিয়েছিলেন মেয়র। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রিকাল বিভাগের প্রফেসরেরা। এদিন এলাকা পরিদর্শনের পর রিপোর্ট চেয়েছেন মেয়র। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই সংস্কারের কাজ শুরু হবে। এরপর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এসজেডিএ থেকে পুরনিগমের হাতে আসবে বৈতরণী।গৌতম দেব বলেন, ‘সমস্ত কিছু ঠিক করে তবেই এসজেডিএ আমাদের হস্তান্তর করবে। তার আগে আমি পরিস্থিতি দেখে গেলাম।
Read More
তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। হাঁসফাঁস গরম থেকে কিছুদিনের জন্য রেহাই পেয়েছে জেলাবাসী। বিগত কিছুদিন থেকেই গরমের দাপটে নাজেহাল জেলাবাসী।বেলা গড়ালেই শুরু হয় দহনজ্বালা। তবে এদিন সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় স্বস্তি জলপাইগুড়িবাসীর।সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি সাথে ঝড়ো হাওয়া।
Read More
উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী

উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী

প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী রায় তালুকদার। সে সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে সে। মাধ্যমিকে ৬৮২ পেয়েছিল প্রতীচী।প্রতিদিন দিনে ১০ ঘন্টা পড়াশোনা করত প্রতীচী। শরীরচর্চা করে পড়তে বসত সে। উচ্চমাধ্যমিকে ৭ জন গৃহশিক্ষক ছিল তার। বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। পড়াশোনা ছাড়াও গান, ছবি আঁকা, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলতে ভালোবাসে সে। শ্রেয়া ঘোষালের গান রয়েছে পছন্দের তালিকায়। এছাড়াও অবসরে গল্পের বই পড়া পছন্দ করে প্রতীচী। বাবা প্রণব তালুকদার জেনকিন্সের কেমেস্ট্রির শিক্ষক। প্রতীচী ইঞ্জিনিয়ারিংয়ে র‍্যাংক…
Read More