উত্তরবঙ্গ

জমি মাফিয়াদের এলাকায় রেড করতে গিয়ে আক্রান্ত BLRO করনদিঘি

জমি মাফিয়াদের এলাকায় রেড করতে গিয়ে আক্রান্ত BLRO করনদিঘি

জমি মাফিয়াদের স্বর্গ রাজ্য নাগর নদী এলাকায় রেড করতে গিয়ে আক্রান্ত BLRO করনদিঘি। রক্তাত জখম BLRO সহ আরও ৩ জন। ভাঙচুর হয়েছে BLRO র গাড়ি। খোয়াশপুরে আক্রান্ত হয় BLRO করনদিঘি সহ BLRO অফিসের আরও ৩ জন। তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধোর করা হয়। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও৷ গ্রামবাসীরা গিয়ে বাচায় তাদের।ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন BLRO গৌড় সড়েন, মাথা ফেটেছে তার। গ্রুপডি স্টাফ সচ্চিদানন্দ ঠাকুর,আমিন বিপুল বসাক,গাড়ির চালক সুমিত সাদা। ঘটনার তদন্ত শুরু করলো করনদিঘি থানার পুলিশ।
Read More
চার চরক মেলা মধ্য শালবাড়িতে

চার চরক মেলা মধ্য শালবাড়িতে

বৈশাখের শেষ দিনে ময়নাগুড়ি ব্লকের মধ্য শালবাড়ী ডাঙ্গাপাড়া এলাকায় চার চড়ক মেলা রামমোহন রায়ের উদ্যোগে।জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে এই চরক মেলা শুরু হয় এই চড়ক  মেলার পাশাপাশি বিভিন্ন রকম কাঠাম দেখানো হয়, জানা গেছে এই চরক পূজার আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় এবং এই পূজা দেখতে প্রায় তিন  হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই বিষয়ে সমাজসেবী রামমোহন রায় বলেন , দ্বিতীয় বছরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।  আজকে তিন হাজারের বেশি মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে যদি মানুষ এভাবে পাশে থাকে তাহলে আমি প্রত্যেক বছর এই মেলা করব , আজকে যেসব মানুষ এই মেলা দেখতে…
Read More
এবার গণিতের সমাধান হাতের মুঠোয়, আজই ডাউনলোড করুন এই অ্যাপ

এবার গণিতের সমাধান হাতের মুঠোয়, আজই ডাউনলোড করুন এই অ্যাপ

অঙ্ক অনেকের কাছে খুব মজার, আবার অনেকের কাছেই এই অঙ্ক বিভীষিকার কারণ। তবে অঙ্ক যখন বোঝা যায়না তখনই কঠিন হয়ে ওঠে। একবার অঙ্ক মুখে গেলেই সেটি মজার। আজ একবার উঁচু ক্লাস হয়ে গেলে সকলে অঙ্ককেই জীবন থেকে বার করে দেয়। তবে এবার থেকে বোধ হয় অঙ্ককে আর ভয় পেতে হবে না, অঙ্ক সমাধানের জন্য আর বসে থাকতে হবে না টিচারের অপেক্ষাতেও। আজই প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন এই অ্যাপ। এই অ্যাপটির নাম হচ্ছে ফোটেম্যাথ। এই অ্যাপের মাধ্যমে যেকোনো ধরনের গণিতের সমাধান করা যায় নিমেষের মধ্যেই। বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি হোক বা অন্য কোন গণিতের সমস্যা। ২০১৪ সালে এই অ্যাপটি বাজারে আসে।…
Read More
দুর্নীতি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে সরকার

দুর্নীতি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে সরকার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশের পরেও কেন মুখ্যসচিব বিপি গোপালিকা বিচারপ্রক্রিয়া শুরু করার বিষয়ে সিদ্ধান্ত জানাননি, তা নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচীর রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। গত শুনানিতে অভিযুক্তদের এক আইনজীবী বলেন, শান্তিপ্রসাদসহ বেশ কয়েকজনের নিয়োগকর্তা রাজ্যপাল। ফলে তাঁদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার এক্তিয়ারই নেই মুখ্যসচিবের। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, কেমন তদন্তকারী সংস্থা আপনারা। গত দু বছর ধরে মুখ্যসচিব অনুমতি দিচ্ছেন না বলার পরে এখন কেন উল্লেখ করা হচ্ছে যে তাঁর অনুমতি দেওয়ার এক্তিয়ারই নেই?…
Read More
শীলার পাঁচ শাবকের পর আরও এক নতুন অতিথির আগমন ঘটলো সাফারি পার্কে

শীলার পাঁচ শাবকের পর আরও এক নতুন অতিথির আগমন ঘটলো সাফারি পার্কে

বেঙ্গল সাফারি পার্কে ফের সুখবর। রয়্যাল বেঙ্গল টাইগার শীলার পাঁচ শাবকের পর আরও এক নতুন অতিথির আগমন ঘটলো সাফারি পার্কে। দুই শাবকের জন্ম দিল চিতা বিড়াল। কিন্তু তার সঙ্গে রয়েছে একটি দু:খের খবরও। মৃত্যু হয়েছে সদ্যজাতর মধ্যে এক চিতা বিড়াল শাবকের। তবে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের রাতদিনের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও সেবাশুশ্রূষায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হয়েছে অপর শাবকটি। সাফারির নবনির্মিত অত্যাধুনিক হাসপাতালে টানা চিকিৎসাধীন থাকার পর বর্তমানে বিপদের বাইরে রয়েছে ওই শাবকটি।জন্মের পর থেকেই মায়ের ভালোবাসা না মেলায় চিতা বিড়াল শাবকটি হাসপাতালে রয়েছে।
Read More
কালবৈশাখী চড়ক পূজো অনুষ্ঠিত হলো রাঙাপানিতে

কালবৈশাখী চড়ক পূজো অনুষ্ঠিত হলো রাঙাপানিতে

প্রতি বছরের মতো এবছরও রাঙাপানির পালপাড়ায় অনুষ্ঠিত হলো কালবৈশাখী চড়ক পূজো।মঙ্গলবার সকালে কালবৈশাখী চড়ক পূজো উপলক্ষে হাজরা খেলা অনুষ্ঠিত হয়। এদিন ভোর থেকেই রাঙাপানি পাল পাড়া ও রাঙাপানি নিমতলা শ্মশান ঘাটে হাজরাদের নিয়ে শুরু হয় খেলা। বিভিন্ন দেবদেবীর সাজে অস্ত্র হাতে নিয়ে খেলা দেখাতে থাকে হাজরার দল।এদিন সকালের এই হাজরা খেলা দেখতে রাঙাপানি ও তার পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ ভিড় করেন নিমতলা শ্মশান মন্দির ও পালপাড়া শ্মশান ঘাটে। এরপর নিত্য করতে করতে এলাকার বেশ কয়েকটি গ্রামে খেলা দেখাতে থাকে।  রাঙ্গাপানি এলাকায় দুটি হাজরা পূজোর আয়োজন হয়েছিল। একটি হলো রাঙাপানি পাল পাড়ায় অন্যটি রাঙাপানি সংলগ্ন নিমতলা শ্মশান ঘাটে।পূজো কমিটির সদস্য ভুবন…
Read More
পূর্তদপ্তরের আধিকারিকরা নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ, সরজমিনে খতিয়ে দেখলেন

পূর্তদপ্তরের আধিকারিকরা নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ, সরজমিনে খতিয়ে দেখলেন

নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় সরোজমিনে খতিয়ে দেখলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। পূর্ত দপ্তরের আধিকারিকদের দাবি নিয়ম মেনে রাস্তা সম্প্রসারনের কাজ হচ্ছে।পৌর কাউন্সিলরের দাবি জনসাধারনের অভিযোগের ভিত্তিতে তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন। এদিন পূর্ত দপ্তরের আধিকারিকরা দেখে কাজের গুনমান যাচাই করলেন।  নিয়ম মেনে কাজ হচ্ছে বলে আধিকারিকরা প্রতিশ্রুতি দেওয়ায় পুনরায় কাজ চালু হয়। উল্লেখ্য, বছর তিনেক আগে ইসলামপুর বাইপাস চালু হয়েছে।বাইপাস চালু হবার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুরোনো জাতীয় সড়কের রক্ষনাবেক্ষন করছিল না। ইসলামপুর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া এই রাস্তার হাল বেহাল হয়ে পড়েছিল। ছোট গাড়ি,অটো, টোটো এই পথ দিয়ে চলাচল করায় দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। ইসলামপুর শ্রীকৃষ্ণপুর বাইবাস…
Read More
শহরবাসীর জল কষ্ট মেটাতে আধিকারিকদের সঙ্গে কথা বলে ঘুরে বেরালেন মেয়র গৌতম দেব

শহরবাসীর জল কষ্ট মেটাতে আধিকারিকদের সঙ্গে কথা বলে ঘুরে বেরালেন মেয়র গৌতম দেব

দীর্ঘদিনের ২৮ নম্বর ওর্য়াডের জলকষ্টের সমাধান হতে চলেছে।মঙ্গলবার সকালে ২৭ নম্বর ওর্য়াড এবং ৫ নম্বর ওর্য়াডের পাম্পিং স্টেশন গুলো ঘুরে দেখেন পুরনিগমের মেয়র গৌতম দেব, মেয়র পারিষদ দুলাল দত্ত, কাউন্সিলর, বোরো চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকেরা। একই সাথে ২৭ নম্বর ওর্য়াডের জ‍্যোৎস্নাময়ী স্কুলের ঠিক পেছনে অবস্থিত পাম্পিং স্টেশন ঘুরে দেখার পাশাপাশি ঐ এলাকার বাসিন্দাদের থেকে তাদের সমস‍্যার কথা শোনেন।ঐ অঞ্চলের রাস্তা প্রস্তুতি করণে জ‍্যোৎস্নাময়ী স্কুলের কিছু টা জমি দেবার জন‍্য ধন্যবাদ জানান মেয়র।এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান এই রাস্তা চওড়া হলে গাড়ি ও এম্বুলেন্স ঢুকতে পারবে। জল নিয়ে তিনি বলেন, এলাকাবাসীরা তাকে জানান পাম্প চলার সময় অনেক জোড়ে আওয়াজ হয়।তাদের…
Read More
জলপাইগুড়ি বর্ডারে গরু পাচার করতে গিয়ে BSF-এর গুলিতে ঝাঁঝরা হলেন কাজিরুল মহম্মদ

জলপাইগুড়ি বর্ডারে গরু পাচার করতে গিয়ে BSF-এর গুলিতে ঝাঁঝরা হলেন কাজিরুল মহম্মদ

ইডি ও সিবিআই গরুপাচার থেকে কয়লাপাচারের তদন্তে নমেছে । এমনকী গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু এত কিছুর পরও সীমান্তে কি অব্যাহত রয়েছে গরুপাচার? উঠছে প্রশ্ন। কারণ, পাচার রুখতে আবারও সীমান্তে চলেছে বিএসএফ ও পাচারকারী গুলির লড়াই। আর সেই লড়াইয়ে মৃত্যু এক পাচারকারীর। বিএসএফ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কাজিরুল মহম্মদ (৪৬)। তাঁর বাড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের ভাঙা মালি গ্রামে। কাজিরুল এলাকায় পুরনো পাচারকারী হিসাবে পরিচিত। সোমবার রাত্রিবেলা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের খাল পাড়া সীমান্ত দিয়ে পাচারকারীদের একটি বড়সড় দল গরু পাচারের চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসে সেখানে কর্তব্যরত ১৯৫ নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। তাঁরা…
Read More
ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জরুরী বৈঠক শিলিগুড়ি পুর নিগমে

ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জরুরী বৈঠক শিলিগুড়ি পুর নিগমে

বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গির আশঙ্কা। সেকারণে তৎপর শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ডেঙ্গু ও পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে এবং বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে জরুরী বৈঠক। উপস্থিত ছিলেন ডি এফ ও, ডি আই, প্রিন্সিপাল মুন্সী প্রেম চাঁদ মহাবিদ্যালয় ও শিলিগুড়ি মহাবিদ্যালয়, বাস্তুকার পি এইচ ই, এন বি সি ডি ও সেচ দপ্তর, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং পুর আধিকারিক বৃন্দ।
Read More
গরমেও রূপটানের সঙ্গে আপস নয়, মেকআপ কিটে কী কী বদল আনবেন?

গরমেও রূপটানের সঙ্গে আপস নয়, মেকআপ কিটে কী কী বদল আনবেন?

গরমে ঘামের চোটে ত্বক, চুল ঠিকঠাক রাখতেই হিমশিম খেতে হয়। এই সময় মেকআপ টিকিয়ে রাখাও একটা বড় চ্যালেঞ্জ। ঘামে গরমে মেকআপ গলে গেলে দেখতে আরও ক্লান্ত লাগে। তাই কোনও পার্টি হোক কিংবা বিয়েবাড়ি, গরমে মেকআপ করতে হবে খুব সাবধানে। চড়া মেকআপ ভুলেও করবেন না এই সময়। বাজিমাত করুন হালকা রূপটানেই। জেনে নিন, গরমে মেকআপ কিটে কী কী বদল আনবেন? রাতে গাঢ় লিপস্টিক, দিনে কালার লিপ বাম: গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করুন রাতে কোনও অনুষ্ঠানের জন্য। কালার লিপ বাম লাগান দিনের বেলা। ঠোঁটে রঙিন আভাও থাকবে, আর ঠোঁট ময়শ্চারাইজডও থাকবে। পছন্দ মতো ফ্রুটি ফ্লেভারের লিপ বাম বেছে নিন। ওয়াটারমেলন, পিচ, চেরি,…
Read More
ফালাকাটার বিধায়ক দীপক বর্মন আলিপুরদুয়ারের দুই কৃতী কে সংবর্ধনা প্রদান করলেন

ফালাকাটার বিধায়ক দীপক বর্মন আলিপুরদুয়ারের দুই কৃতী কে সংবর্ধনা প্রদান করলেন

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফালাকাটা ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের নব‍্যেন্দু কর্মকার (কলা বিভাগ) ও তুহিন ভদ্র (বিজ্ঞান বিভাগ) দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮০। নব‍্যেন্দু একজন দক্ষ আইনজ্ঞ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। আর তুহিন চাইছে  একজন চিকিৎসক হতে।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের এই দুই কৃতীর সাফল্যে তাদের পরিবার সহ স্কুল ও গৃহ শিক্ষকরা খুবই উচ্ছ্বাসিত। সোমবার সকালে ওই দুই কৃতী ছাত্রের বাড়ি গিয়ে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা প্রদান করলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।আগামী দিনে যাতে তারা আরো ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই ব্যাপারে পরিবারের সাথে কথাও বলেন বিধায়ক।
Read More
জলপাইগুড়ি জেলা পুলিশ হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করলো

জলপাইগুড়ি জেলা পুলিশ হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করলো

হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিল‌ জলপাইগুড়ি জেলা পুলিশ।জলপাইগুড়ি‌ কোতোয়ালি থানায় আয়োজিত একটি অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়েছে। হারানো মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে খুব খুশি জলপাইগুড়ি‌র বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। জানা গেছে বাড়ি ও কর্মক্ষেত্রের‌ পাশাপাশি হাটে বাজারে বিভিন্ন সময়ে চুরি হয়ে গিয়েছিল মোবাইল ফোনগুলো। কারও মোবাইল আবার হারিয়ে গিয়েছিল। অনেকেই সেই ফোন ফিরে পাওয়ার‌ আশা ছেড়ে দিয়েছিলেন। তাই জেলা পুলিশের কাছ থেকে সেই হারানো মোবাইল হাতে পেয়ে আনন্দিত তারা। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আসল মালিকদের হাতে…
Read More
পাখিদের তীব্র গরমে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ সেচ্ছাসেবী সংস্থার

পাখিদের তীব্র গরমে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ সেচ্ছাসেবী সংস্থার

তীব্র গরমে মানুষের মতো জেরবার পাখিরাও।এই গরমে তারা যেন একটু স্বস্তি পায়,সে জন্য নানান উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অরগানাইজেশন। পাখিদের পাশে দাঁড়িছেন সংস্থার সদস্য সহ স্থানীয় বাসিন্দারা।তীব্র গরমের জন্য কোথাও কোথাও দেখা গিয়েছে ছাদে রাখা হয়েছে পাখিদের স্নানের জন্য বড় পাত্রে জল,আবার কোথাও পাখিদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে কৃত্রিম বাসা।সেই সঙ্গে জানলার গ্রিল থেকে শুরু করে ব্যালকনিতে রাখা হয়েছে মাটির জলের পাত্র।ঠান্ডা ফল দিতেও দেখা গিয়েছে অনেককে।এবার গাছে জলের পাত্র রেখে এই রকমই উদ্যোগ নিল স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অরগানাইজেশনের সদস্যরা।শিলিগুড়ির ফুলেশ্বরী এলাকায় গাছে গাছে জলের পাত্র পাখীদের জন্য রাখলো তারা।সংস্থার সভাপতি রাজু পাল জানান,পাখীরা গাছেই থাকে সে…
Read More