উত্তরবঙ্গ

জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হলো সারুল পুজো

জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হলো সারুল পুজো

কচি পাতা আর শাল, মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হলো সারুল পুজো। জলপাইগুড়ির ডাঙ্গালাইন গ্রাম সভা সমিতির উদ্যোগ দ্বিতীয় বর্ষে এবারের সারুল পূজো অনুষ্ঠিত হলো। ডেঙ্গুয়াঝাড় চা বাগান জুড়ে এ সময় চা গাছ, শাল, মহুয়ার ডালে ডালে আসে কচি পাতা।বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে নতুন ফোটা শাল আর মহুয়া ফুলের সুবাস।কাঠফাটা গরমেও প্রকৃতির আপন হাতে সাজানো থেমে থাকে না। প্রাচীন প্রথা মেনে নতুন এই রূপকে সম্মান জানাতে তৈরি হন অরণ্য সন্তানরা। পাশাপাশি প্রকৃতি যাতে রুষ্ট না হয় এই পূজায় প্রার্থনা করেন আদিবাসী সমাজের মানুষেরা। তারা জানান দিন দিন…
Read More
জলপাইগুড়িতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার শতাধিক মানুষ

জলপাইগুড়িতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার শতাধিক মানুষ

দীর্ঘ আড়াই মাস ধরে বাড়িতে জল‌ আসছে না। প্রচণ্ড গরমের মধ্যেও তীব্র জল কষ্টে রয়েছেন এলাকার কয়েক‌ হাজার মানুষ। এর‌ প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন জলপাইগুড়ির দেবনগর‌ উত্তরপাড়া‌ এলাকার বাসিন্দারা‌।অবিলম্বে পানীয় জলের দাবিতে সোমবার দুপুরে‌ জলপাইগুড়ির ৭৩ মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার শতাধিক মানুষ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দেবনগর‌ ও উত্তরপাড়া এলাকার মহিলাদের অভিযোগ, দীর্ঘ আড়াই মাস ধরে বাড়িতে পানীয় জল পাচ্ছেন না তারা। পানীয় জলের এই সমস্যার কথা পিএইচ‌ই‌ দপ্তরে বারবার জানিয়ে এলেও প্রশাসনের উদাসীনতার জন্য কোন‌ও ব্যবস্থা‌ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে এদিন স্থানীয় মহিলারা একত্রিত হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। অবিলম্বে…
Read More
হনুমান জয়ন্তী উপলক্ষে মহানাম যজ্ঞানুষ্ঠান জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে

হনুমান জয়ন্তী উপলক্ষে মহানাম যজ্ঞানুষ্ঠান জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে

জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে মহানাম যজ্ঞানুষ্ঠান। আয়োজকদের দাবি এখানে চারদিন ধরে হনুমান জয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়।কলসযাত্রার মধ্য দিয়ে হনুমান জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়। মহানাম যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি রাধা কৃষ্ণের নাম সংকীর্তন চলছে। আর আগামীকাল মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজো রয়েছে। এই পঞ্চমুখী হনুমান জয়ন্তীতে দুরদুরান্তের মানুষের সমাগম শুরু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
Read More
ভোটের পরবর্তীতে শান্তি রক্ষার্থে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোটের পরবর্তীতে শান্তি রক্ষার্থে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোটের পর এলাকায় শান্তি রক্ষার্থে জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন জায়গায় দেখা গেলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।কোতোয়ালি পুলিশের সাথে জলপাইগুড়িতে রুটমার্চ করতে দেখা গেলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন বর্তমানে দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ভোট গণনা পর্যন্ত থাকবে। বাকি সমস্ত জওয়ান দ্বিতীয় দফার ভোটের জন্য চলে যাবে। আর যে কেন্দ্রীয় বাহিনীর দুই কোম্পানি থাকবে। তাদের মধ্যে এক কোম্পানি স্ট্রং রুম পাহারা দেবে এবং বাকি কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন গ্রামে নিয়মিত রুট মার্চ করবে।
Read More
বড় বদল আসতে চলেছে প্রশ্নপত্রে

বড় বদল আসতে চলেছে প্রশ্নপত্রে

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই আবহেই এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাজাতে চলেছে প্রশ্নপত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশ্নপত্র তৈরির সময়। তার সাথে খেয়াল রাখা হচ্ছে সাধারণ মেধার পড়ুয়াদের কথাও। নম্বরের ক্ষেত্রে যাতে ছেলে খেলা না করা হয় সেই দিকটাই নজর রাখছে সংসদ। আবার পরীক্ষার্থীদের ফল যাতে খুব খারাপ না হয়, সংসদ মাথায় রাখছে সেই দিকটিও। এবার ৫০ শতাংশ প্রশ্ন উচ্চ মাধ্যমিকের হবে সহজ। সামান্য জটিল প্রশ্ন থাকবে ৩০ শতাংশ। উচ্চ মেধার প্রশ্ন থাকবে ২০ শতাংশ। এই ২০ শতাংশ প্রশ্ন তুলনামূলকভাবে একটু কঠিন হবে। পড়ুয়াদের…
Read More
তৃণমূলের দলীয় পতাকা ও ব্যনার খোলা শুরু হলো জলপাইগুড়িতে

তৃণমূলের দলীয় পতাকা ও ব্যনার খোলা শুরু হলো জলপাইগুড়িতে

ভোট শেষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের। এখনও রাস্তা ঘাটে বিভিন্ন দলের নির্বাচনী প্রচারের ফেস্টুন ব্যানার পড়ে রয়েছে। যদিও রবিবার দুপুর নাগাদ জলপাইগুড়িতে দেখা গেল তৃণমূল নেতৃত্বরা দলীয় ফেস্টুন ব্যানার খোলা শুরু করেছে।  তৃণমূল নেতা দিলীপ বিশ্বাস জানান জলপাইগুড়ির দৃশ্য দূষণ রুখতে আমরা ব্যানার ফেস্টুন খোলা শুরু করেছি। জলপাইগুড়ি বাসিন্দা উত্তম সাহা জানান ভোট শেষ তাই প্রত্যেক টি দলের উচিৎ দ্রুত নির্বাচনী ব্যানার ফেস্টুন দলীয় পতাকা খুলে ফেলা।'
Read More
সরকারি কলের মুখ না থাকায় প্রচুর পারিমানে জল অপচয় হচ্ছে, অভিযোগ স্থানীয়দের

সরকারি কলের মুখ না থাকায় প্রচুর পারিমানে জল অপচয় হচ্ছে, অভিযোগ স্থানীয়দের

দক্ষিণবঙ্গের পাশাপাশি তীব্র দাবদহ শুরু হয়েছে উত্তরবঙ্গেও। গরম পড়তেই বিভিন্ন এলাকায় জল কষ্টের চিত্র দেখা যায়। জলের সমস্যার অভিযোগ তুলে কোথাও কোথাও পথ‌ অবরোধেও সামিল হচ্ছেন সাধারণ মানুষ। তীব্র জল সঙ্কট‌ পরিস্থিতির মধ্যেও জল অপচয়ের দৃশ্য দেখা যাচ্ছে কোথাও কোথাও। দিনের পর‌ দিন‌ জল অপচয়‌ হলেও স্থানীয় পঞ্চায়েতের‌ ঘুম ভাঙছে না বলে অভিযোগ উঠেছে।  জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন ঝা বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তার ধারে সরকারি কলের মুখ না থাকায় ব্যাপক হারে জল অপচয় হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই নিয়ে পঞ্চায়েত সদস্যের কাছে বারবার অভিযোগ জানালেও কোন লাভ হয়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, কলের মুখ না থাকার কারণে জল বন্ধ…
Read More
নির্বাচন কমিশনের নির্দেশে মাঝ পথে “টক টু মেয়র” বন্ধ করে দিলেন মেয়র গৌতম দেব

নির্বাচন কমিশনের নির্দেশে মাঝ পথে “টক টু মেয়র” বন্ধ করে দিলেন মেয়র গৌতম দেব

৭৬ তম টক টু মেয়র নির্বাচন বিধিনিষেধের আয়ত্তে পরে বন্ধ হয় গেল মাঝ পথে।নির্বাচন কমিশনের কাছে অনুমতির ভিত্তিতে চলছিল টক টু মেয়র অনুষ্ঠান।সেই মতো শনিবার অনেক ফোনের মধ‍্য দিয়ে মানুষের সমস‍্যা সমাধানের কথা জানান মেয়র। মাঝ পথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁর ফোনে ম‍্যাসেজ আসে এখুনি টক টু মেয়র বন্ধ করার।পরে সাংবাদিকদের মেয়র জানান সব অনুমতি নিয়েই এই অনুষ্ঠান চলছিল যেহেতু নির্বাচন চলছে এবং তার ঘেরা টোপের মধ্যে সব কাজ করতে হবে।তাই তাদের নিদের্শ মতো মাঝ পথে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন তিনি। এছাড়াও গতকাল ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ীকা শিখা চ‍্যাট‍্যার্জি যে ভাবে ইচ্ছাকৃত ভাবে এবং প্রচার পাবার লক্ষ্যে দিনভর নির্বাচন কমিশনের…
Read More
বড় ধাক্কা খেলো রাজ্য সরকার

বড় ধাক্কা খেলো রাজ্য সরকার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সমতলের পর গত কিছুদিন ধরে পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। জিটিএ-তে নিয়োগ দুর্নীতিতে একাধিক শাসকদলের নেতাদের বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে খোদ রাজ্য সরকার। এই মামলায় আগেই প্রাথমিক অনুসন্ধান করে সিবিআই-কে জমা করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি জিটিএ-কেও রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওদিকে এই মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ চেয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তবে সেখানে ধাক্কা।…
Read More
সাতসকালে বোম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারে

সাতসকালে বোম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারে

সাতসকালে বোম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার পুটিমারি এলাকায়। জানা যায় গতকাল রাতভর দিনহাটার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবাজি করে তৃণমূল এবং বিজেপি। আজ সকালে একটি বাড়ির সামনে থেকে দুটি তাজা উদ্ধার হয়। বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষ।
Read More
স্ট্রংরুম কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে

স্ট্রংরুম কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে

তিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের স্ট্রং রুমে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুম।জলপাইগুড়ির ৭ টি বিধানসভার ভোট সম্পন্ন হওয়ার পর সমস্ত প্রার্থীদের ভাগ্য বর্তমানে এই স্টং রুমে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে জলপাইগুড়ি এই স্ট্রংরুম। শনিবার স্ট্রংরুম খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজনৈতিক দলের প্রার্থীরা।রয়েছে জেলাশাসক সহ আধিকারিকরাও।
Read More
নতুন ভোটাররা সুষ্ঠ ভাবে ভোট দিতে পেরে খুশি অনেকটাই

নতুন ভোটাররা সুষ্ঠ ভাবে ভোট দিতে পেরে খুশি অনেকটাই

শুক্রবার ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলে ১৬ /৮০ এবং ৮১ বেস্ট মডেল বুথে প্রথম ভোট দিলেন সদ্য ভোটে নাম উঠা ভোটাররা, তারা বলেন তাদের ভোট সম্বন্ধে আগে কোনো অভিজ্ঞতাই ছিল না। তাই জীবনের প্রথম ভোট দেবে বলে বৃহস্পতিবার থেকেই একটা কৌতূহল ছিল তাদের মনে, তাই এদিন তারা ভোট দিতে পেরে খুব খুশি।সেইসঙ্গে বেস্ট মডেল বুথ সুভাষ নগর হাই স্কুলের ১৬/৮০ ও ৮১ বুথে ভোট দিলেন নবাগতরা। তাদের কথায় আগে তারা ভোট না দিলেও তারা ভোটের বুথ গুলো দেখেছে কিন্তু এতো সুন্দর সাজানো আলপনা দেওয়া, এবং বয়স্কদের জন্য আলাদা বসার ব্যবস্থা,সেলফি জোন সহ অন্যান্য ব্যবস্থাও ছিল তা দেখে তারা মুগ্ধ। তাদের…
Read More
ভোট দিতে এসে জানলেন তিনি মৃত, অবাক করা কান্ড আলিপুরদুয়ারে

ভোট দিতে এসে জানলেন তিনি মৃত, অবাক করা কান্ড আলিপুরদুয়ারে

শুক্রবার সকালে চলে গিয়েছিলেন ভোট দিতে। কিন্তু, ভোটকেন্দ্রে গিয়ে শুনলেন তিনি নাকি মারা গিয়েছেন। তাই ভোট দিতে দেওয়া হবে না তাকে। কাগজে-কলমে তিনি মৃত। তাই ভোটাধিকার নেই। ভোট কেন্দ্র থেকে ফিরে এলেন সুনীল সাহা। এদিন ভোটের সকালে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে। তিনি জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা। এদিন সকালে  ১৩/১৩৮ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন তিনি।ভোটের ডিউটিতে থাকা অফিসার জানান, তার কিছু করার নেই। ভোটার তালিকায় ডিলিট রয়েছে তাই ভোট দিতে পারবেন না তিনি, তাই ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে।
Read More
ভোটের দিনে ফের শিরোনামে কোচবিহার

ভোটের দিনে ফের শিরোনামে কোচবিহার

ভোটের দিনে ফের শিরোনামে কোচবিহার।ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর।মাথাভাঙ্গায় তৃণমূলের বুথ বসানো নিয়ে ঝামেলা।তৃনমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৫৩ নম্বর গেন্দুগুড়ি বুথে ধুন্ধুমার কান্ড।তৃণমূল ও বিজেপির মধ্যে হাতাহাতির ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়।ঘটনায় ৩-৪ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার বিজেপির।
Read More