উত্তরবঙ্গ

স্বতঃস্ফূর্ত ভাবে ভোট পর্বে সামিল হলেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা

স্বতঃস্ফূর্ত ভাবে ভোট পর্বে সামিল হলেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা

ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোটদান পর্বে স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হতে দেখা গেল শুক্রবার। এদিন ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর সেই ভোট দান পর্বে ক্ষতিগ্রস্তদের ভোটার স্লিপ নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল। ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালী বাড়ি এলাকার ১৬/১১৫ নং বুথে এদিন ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ। এদিন অনেক পরিবার যাদের প্রয়োজনীয় নথি হারিয়ে গিয়েছে তারা ভোটার স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও কাগজ ছিল তারাও লাইনে দাঁড়িয়ে এই ভোট উৎসবে সামিল হন। একেবারে স্বতঃস্ফূর্ত ভাবেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলে এই বুথে।এদিন এই ভোট গ্রহণ কেন্দ্রে গ্রহন কেন্দ্রে ঘূর্ণিঝড়ে আহতরা ভোট দিলেন ফুলতলী প্রাইমারি বি এফপি…
Read More
বক্সা পাহাড়ে মোবাইল নেটওয়ার্কের অভাবে ভোট কর্মীদের দেওয়া হলো স্যাটেলাইট ফোন

বক্সা পাহাড়ে মোবাইল নেটওয়ার্কের অভাবে ভোট কর্মীদের দেওয়া হলো স্যাটেলাইট ফোন

নেই মোবাইল নেটওয়ার্ক ভোট কর্মীদের সাথে যোগাযোগের জন্য,তাই দেওয়া হলো স্যাটেলাইট ফোন।পাশাপাশি, দেওয়া হলো 'ওয়াটার প্রুফ ব্যাগ' সহ অন্যান্য সামগ্রী।আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত বক্সা পাহাড়ের তিনটি বুথে এই সকল সামগ্রী এবার নির্বাচন কমিশনের তরফে দেওয়া হলো।  কেননা পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে হাটাপথে যেতে হয় বক্সা পাহাড়ের ভোট কেন্দ্র গুলিতে। সেখানে ভোটকর্মীদের সাথে মোবাইলে যোগাযোগ প্রায় অসম্ভব। তাই কমিশন যাতে প্রতি মুহুর্তের খবর পেতে পারে সেজন্য সমস্যার সমাধানে এবার লোকসভা নির্বাচনে স্যাটেলাইট ফোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি, পাহাড়ে ওঠার সময় যাতে বৃষ্টিতে বা কোনো অঘটনে ইভিএমের ক্ষতি না হয় সেজন্য দেওয়া হলো বিশেষ 'ওয়াটার প্রুফ ব্যাগ'।মূলত বক্সার এই তিনটি বুথ…
Read More
একটি লেপার্ড আলিপুরদুয়ারে খাঁচাবন্দি হল

একটি লেপার্ড আলিপুরদুয়ারে খাঁচাবন্দি হল

আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানের দলমুনি ডিভিশনে খাঁচাবন্দি হলো একটি লেপার্ড। কিছুদিন আগে স্থানীয়দের নজরে পরে একটি লেপার্ড। তারপর এলাকাবাসীর দাবি মেনে বনদপ্তর ওই এলাকায় খাঁচা বসায়। এদিন 6 নম্বর সেকশনে খাঁচাবন্দি লেপার্ড দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরে খবর দেয়। ঘটনাস্থলে বনকর্মীরা পৌছেছে।
Read More
ভোট কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ ভোটকর্মীদের

ভোট কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ ভোটকর্মীদের

মাথাভাঙ্গা ডিসিআরসিতে গাড়ি না পেয়ে বিশৃঙ্খলা ভোট কর্মীদের মধ্যে। গাড়ির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ভোট কর্মীরা। যদিও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।জানা যায় এদিন সকাল থেকেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন পায়নি ভোট কর্মীরা, ফলে যানবাহন না পাওয়ায় মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ দেখাতে শুরু করে ভোটকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
Read More
কবে থেকে পড়বে গরমের ছুটি

কবে থেকে পড়বে গরমের ছুটি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। আগমন হয়েছে গরমের। এবার বৈশাখ মাসে গরমের তীব্রতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আর কিছুদিনের মধ্যে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। এই অবস্থায় পড়ুয়াদের কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ গরমের ছুটি ঘোষণা করল। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়তে চলেছে আগামী ৬ ই মে থেকে। মে মাসের ৯ তারিখ থেকে এই ছুটি দেওয়ার কথা থাকলেও, পড়ুয়াদের কথা ভেবে কিছুটা ছুটি এগিয়ে আনা হয়েছে। নির্দেশ দিয়ে বলা হয়েছে গরমের ছুটি পড়ার আগে প্রত্যেকটি স্কুলকে শেষ…
Read More
পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল বাসিন্দারা

পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল বাসিন্দারা

জল নেই ভোট নেই। আগে জল তারপর ভোট। পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল বাসিন্দারা। মাসকালাইবাড়ি পবিত্র নগর কলোনীর ২২ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। পথ অবরোধের ফলে পুলিশের গাড়ি সহ ডিএসপিকে ঘুর পথে যেতে হয়। জানা গেছে দীর্ঘদিন ধরে পুরসভা থেকে পানীয় জল পাচ্ছে না বাসিন্দারা, এই অভিযোগের ভিত্তিতে আজ পথ অবরোধে সামিল হয় তারা।
Read More
রামনবমী উপলক্ষে জলপাইগুড়ি শহরে বিশাল র‍্যালি বের করলো রাম‌ ভক্তরা

রামনবমী উপলক্ষে জলপাইগুড়ি শহরে বিশাল র‍্যালি বের করলো রাম‌ ভক্তরা

রামনবমী উপলক্ষে জলপাইগুড়ি শহরে বিশাল র‍্যালি বের করলো রাম‌ ভক্তরা। অসংখ্য মানুষকে সঙ্গে নিয়ে বুধবার মিলন‌ সঙ্ঘ‌ ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিজেপির জেলা সংগঠনের নেতারাও।মিছিলে‌র মধ্য দিয়ে জয় শ্রীরাম শ্লোগান তোলা হয়।  এই ধ্বনি‌তে এদিন মুখরিত হয় গোটা জলপাইগুড়ি শহর। ভগবান শ্রীরামের ছবি সহ ঢাক ব‍্যান্ডপার্টি বাজিয়ে আনন্দে মেতে ওঠেন রাম ভক্তরা। জলপাইগুড়ি‌র রাম নবমী উদযাপন কমিটির ব‍্যানারে এই মিছিলে‌র আয়োজন করা হয়। রামনবমী অনুষ্ঠান উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তের ছোট ছোট শিশুদের রাম সহ বিভিন্ন দেবদেবীর সাজে‌ সাজানো হয়।ভগবান রামের বিশাল ছবি সহ অসংখ্য মোটরবাইক অংশ নিয়েছে মিছিলে। মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী ডাঃ…
Read More
জেরার মুখে বিস্ফোরক দাবি শাহজাহানের

জেরার মুখে বিস্ফোরক দাবি শাহজাহানের

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বর্তমানে ইডি হেফাতে রয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান। ইডি জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই শেষ কথা। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ, কে কোন পদে দাঁড়াবেন, কে নির্বাচিত হবেন, সব তার হাতে। ইডির আইনজীবী আদালতে জানান, জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই সব। পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত কে প্রার্থী হবেন, কে ভোটে জিতবেন এই সব বিষয়েই সিদ্ধান্ত নিতেন তিনি। একেবারে তৃণমূল স্তর থেকে উচ্চ পর্যায়েও তার হাত ছিল। এমনকি তৃণমূলের হেভিওয়েট নেতারাও স্থানীয় বিষয়ে তার কথাতেই চলতেন বলে দাবি করেন শাহজাহান। এরই মধ্যে…
Read More
ডিএ নিয়ে খুশির খবর

ডিএ নিয়ে খুশির খবর

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার কিছু ঘোষণা করলেও, তা কর্মীদের অনুকূলে না বলেই মনে করছেন তারা। এই পরিস্থিতিতে খানিক খুশির খবর, বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। তবে নতুন করে ডিএ বাড়ছে না। আগেই রাজ্য বাজেটে জানানো হয়েছিল, ২০২৪ সালের মে থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে। অর্থাৎ নয়া অর্থবর্ষ থেকে সেই ডিএ কার্যকর হয়েছে। এই মে থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় (১০+৪) = ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। তবে এখনও কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের ডিএয়ের ফারাক ৩৬ শতাংশ। যা…
Read More
অষ্টমী স্নান উপলক্ষে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত

অষ্টমী স্নান উপলক্ষে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত

বিবেকানন্দ এক নম্বর অঞ্চল মধ্য চেচাখাতা নোনাই নদীতে অষ্টমী স্নান উপলক্ষে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত হলো। সাতসকালে জংশন বিবেকানন্দ এক নম্বর অঞ্চল মধ্য চেচাখাতা নোনাই নদীতে বাসন্তী পূজো উপলক্ষে শতাধিক পূর্নাথীদের ভিড় লক্ষ্য করা যায়। জানা গেছে নোনাই পার মহিলা বাসন্তী পূজো কমিটির উদ্যোগে দীর্ঘ ৫৫ বছর ধরে এই এলাকায় মেলার আয়োজন করা হয়।এদিন পূর্ণার্থীরা এলাকার নোনাই নদীতে বাসন্তী পূজো উপলক্ষে নদীতে অষ্টমী স্নান করেন। এছাড়াও প্রচুর ভক্তবৃন্দদের তর্পণ করতে লক্ষ্য করা যায়। অষ্টমী স্নান উপলক্ষে এলাকায় মেলারও আয়োজন করে থাকে উদ্যোক্তারা। প্রতি বছর দিনভর ওই মেলায় হাজারো সাধারণ মানুষদের জনসমাগম লক্ষ্য করা যায়।
Read More
শ্রী রাম নবমী মহোৎসব সমিতির তরফে শিলিগুড়িবাসী কে শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান

শ্রী রাম নবমী মহোৎসব সমিতির তরফে শিলিগুড়িবাসী কে শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান

রাম নবমীর দিন সকল শিলিগুড়িবাসী কে নীজের ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় নেমে শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান শ্রী রাম নবমী মহোৎসব সমিতি।আজ শ্রী রাম নবমী মহোৎসব সমিতির পক্ষ থেকে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাকক্ষে একটি সাংবাদিক সন্মেলন করা হয়।এদিন সমিতির সদস্যরা সুষ্ঠুভাবে রাম নবমী পালিত করতে সকলকে ধর্মীয় শোভা যাত্রায় অংশ নেবার আমন্ত্রণ জানান।উৎসব কমিটির সচিব লক্ষণ বানসাল জানান বুধবার মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বেরিয়ে শহরের প্রধান প্রধান রাস্তা, মোড় অতিক্রম করে জলপাইমোড়ের হিন্দী হাইস্কুলের মাঠে শেষ হবে।লক্ষণবাবু এর সাথে কোন প্রকার অস্ত্র নিয়ে না আসার অনুরোধ জানান।
Read More
নিয়োগ দুর্নীতিতে রাজ্যে এফআইআর একাধিকের বিরুদ্ধে

নিয়োগ দুর্নীতিতে রাজ্যে এফআইআর একাধিকের বিরুদ্ধে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের করা এফআইআর-এও শাসক দলের একাধিক নেতার নাম। জানা যাচ্ছে, রাজ্য সরকারের করা এফআইআর-এ নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। পাশাপাশি অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোসেরও। স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার-সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তী, বুবাই বোস সহ একাধিক চমকে দেওয়া নাম আছে রাজ্য সরকারের করা এফআইআর-এ। জিটিএ-র শিক্ষক নিয়োগ…
Read More
নববর্ষের মিড ডে মিলে স্কুল পড়ুয়াদের পাতে পড়লো লাড্ডু

নববর্ষের মিড ডে মিলে স্কুল পড়ুয়াদের পাতে পড়লো লাড্ডু

মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ শোনা যায়। তবে সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের মিড ডে মিলের মেনুতে‌ ছিল বিশেষ চমক।নববর্ষের মিড ডে মিলে বিশেষ খাবার হিসেবে স্কুল পড়ুয়াদের পাতে পড়লো ‌একটি‌ করে লাড্ডু।সাধারণ দিনগুলোতে সাদা ভাত, ডিম সেদ্ধ আলুর ঝোল খেতে দেওয়া হলেও সোমবার এই খাবারের সঙ্গে পড়ুয়াদের‌ চমক দিতে একটি করে লাড্ডু দেওয়া হলো। এতেই খুব খুশি  পড়ুয়ারা। কারণ, অন্যান্য‌ দিনের তুলনায় মিড ডে মিলে অন্তত বিশেষ কিছু পাওয়া গেছে।
Read More
বাংলা নববর্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে ভক্তদের ঢল

বাংলা নববর্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে ভক্তদের ঢল

বাংলা নববর্ষ উপলক্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে সকাল থেকেই ভক্তদের ঢল।মন্দিরে পুজো দিয়েই বছরের প্রথম দিন শুরু করতে সকাল থেকেই ভিড় জমিয়েছে ভক্তরা। বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে ভোগ প্রসাদের আয়োজন।পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিভিন্ন দোকানে শুরু হয়েছে পুজো।
Read More