উত্তরবঙ্গ

RPF পোস্ট ঘেরাও করে বিক্ষোভ অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের

RPF পোস্ট ঘেরাও করে বিক্ষোভ অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের হকারদের ওপর RPF এর অত্যাচারের অভিযোগ তুলে RPF পোস্ট ঘেরাও করে বিক্ষোভ অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের হকারদের ওপর অত্যাচার চালাচ্ছে RPF, এমনি অভিযোগ তুলে NJP এলাকায় অবস্থিত RPF পোস্ট ঘেরাও করে বিক্ষোভ দেখালো অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন। শুক্রবার, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে থেকে একটি মিছিল করে পোস্টের সামনে পৌঁছে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্য সহ হকাররা। তাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে রেলওয়ে প্রটেকশন ফোর্সের বেশ কিছু কর্মীরা হকারদের ওপর অত্যাচার করছে, কখনো তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, কখনো সামগ্রী বিক্রি করতে দেওয়া হচ্ছে না। এমনি অভিযোগ…
Read More
শিলিগুড়িতে শুরু হল সপ্তম গীতাঞ্জলি ম্যাংগো ফেস্টিভ্যাল

শিলিগুড়িতে শুরু হল সপ্তম গীতাঞ্জলি ম্যাংগো ফেস্টিভ্যাল

শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হলো সপ্তম গীতাঞ্জলি ম্যাংগো ফেস্টিভ্যাল। তিনদিন চলবে এই ফেস্টিভ্যাল। দেশ ও বিদেশ থেকে বিভিন্ন ধরণের আম রয়েছে এই ফেস্টিভ্যালে। পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ভুটান, নেপাল থেকে বিভিন্ন প্রজাতির আম এই ফেস্টিভ্যালের আনা হয়েছে। আমের বিভিন্ন স্টল রয়েছে এখানে। নেপাল ট্যুরিজমের সহযোগিতায় ভারতীয় একটি সংগঠন এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে। এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আম খাওয়া ও আমের সঙ্গে যুক্ত চাষিদের উন্নয়নে ও এই ফল যাতে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় তার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন চাষীরা তাদের নিজেদের চাষ করা আম নিয়ে এসেছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়।
Read More
গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

তীব্র দাবদহে ক্লান্তির হাত থেকে বাঁচতে একটু ঠান্ডা জলে স্নান। আর এই স্নানে যে শুধু মানুষই স্বস্তি পেয়ে থাকি, তা নয়। জীবন মাত্রই শরীরে তাপমাত্রার পারদ তর তর করে বাড়ছে। কয়েকদিন ধরে গরমের যা দাপট,তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখী, বন্যপ্রাণী সকলেরই ওষ্টাগত অবস্থা। আর এই গরমের হাত থেকে বাঁচতে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে স্নান করতে দেখা গেল এক দল বাঁদরকে। তিস্তা উদ্যানের ফোয়ারায় জলে স্নান করছে বাঁদরের দল। গরমের হাত থেকে একটু নিস্তার পেতে এই বাঁদরের দল এক জায়গা থেকে আর এক জায়গায় ছোটাছুটি করছে। গরমে হাঁসফাস অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আর লোকালয়ে বাঁদরের এই দৃশ্য দেখে ভিড় জমান…
Read More
৬ বছরের প্রেম, প্রেমের ইতি টানতে ও চার হাত এক করতে বিয়ের ধর্নায় বসলো প্রেমিক

৬ বছরের প্রেম, প্রেমের ইতি টানতে ও চার হাত এক করতে বিয়ের ধর্নায় বসলো প্রেমিক

প্রেমিকার অন্য জায়গায় বিয়ের দেখাশোনা চলছে, খবর পাওয়া মাত্রই প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিক গোপাল অধিকারী। চার বছর আগে ধূপগুড়িতে ঠিক আজকের দিনে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছিল প্রেমিক অনন্ত বর্মন। দীর্ঘ তালবাহানার পর ভালোবাসা পূর্ণতা পায় অনন্ত বর্মন ও লিপিকার। আজ তাদের চার বছরের বিবাহ বার্ষিকী। এদিকে,প্রেমিকার বাড়ির সামনে বিয়ের জন্য প্রেমিকের ধর্নায় বসার খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায়।নিজেদের সম্পর্কের প্রমাণ স্বরূপ দুজনের ছবি হাতে নিয়ে ধর্নায় বসে যুবক। আর তা দেখতেই ভিড় জমান এলাকাবাসী। তুফানগঞ্জ দুই ২ ব্লকের বারাকালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্গাপূর্নি এলাকায় ধর্নায় বসে প্রেমিক গোপাল অধিকারী। তার বাড়ি বক্সিরহাট…
Read More
কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক‌ জানান কোচবিহারের রাজ পরিবারের বিরুদ্ধে বিহারের প্রাক্তন উপ মুখ‍্যমন্ত্রী সুশীল মোদী কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে এদিন আমরা আলিপুরদুয়ার শহরে প্রতিবাদ মিছিল করলাম এবং মিছিল শেষে সুশীল মোদীর কুশপুতুল দাহ করা হয়।
Read More
WBSEDCL এর অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে

WBSEDCL এর অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে

WBSEDCL এর অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। বুূধবার সকালে বিদ্যুৎ দপ্তরের প্রশাসনিক ভবনের অস্থায়ী কর্মী অনিমেষ দত্তের উপর হঠাৎ চড়াও হয় ওই দপ্তরের ডিভশনাল এইচ. আর বন্ধু বিশ্বাস। তবে কী কারণে বন্ধু বিশ্বাস চড়াও হন সে বিষয় নিয়ে অনিমেষ দত্ত স্পষ্ট ভাবে কিছু না জানাতে পারলেও অন্যান্য কর্মীরা জানান, অফিসে উপস্থিতি নিয়ে বেশ কয়েকদিন ধরে বন্ধু বিশ্বাস ও অনিমেষ দত্তের মধ্যে ঝামেলা চলছিলো। সেই নিয়ে আজ হঠাৎ চড়াও হয় বন্ধু বিশ্বাস। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় অনিমেষ দত্তকে। রক্তাক্ত অবস্থায় অনিমেষ বাবুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয় এরপর অনিমেষ বাবু রায়গঞ্জ…
Read More
দিনহাটা মহকুমা শাসক করণের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দিনহাটা চওড়াহাট বাজার ব্যাবসায়ী সমিতির

দিনহাটা মহকুমা শাসক করণের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দিনহাটা চওড়াহাট বাজার ব্যাবসায়ী সমিতির

দিনহাটা :দিনহাটা মহকুমা শাসক করণের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দিনহাটা চওড়াহাট বাজার ব্যাবসায়ী সমিতির। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে দিনহাটা মহকুমা শাসকের করণের সামনে বিক্ষোভ দেখাতে থাকে চওড়াহাট বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ চওড়াহাট বাজারে নোংরা আবর্জনা ভরে গেছে, সেই নোংরা আবর্জনার দুর্গন্ধে বাজারে ঢোকা যাচ্ছে না। এমনকি বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের সকলের সমস্যা হচ্ছে। বারংবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা মেলেনি সেই কারণেই এদিন দিনহাটা মহাকুমারশাসক করণের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান চওড়াহাট বাজার ব্যবসায়ী সমিতির।
Read More
ঔষধ ব্যবসায়ীর দোকান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে

ঔষধ ব্যবসায়ীর দোকান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার জেলার ফালাকাটার সুভাষপল্লীর এক ঔষধ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তার ঔষধের দোকান থেকে, মৃত ঔষধ ব্যবসায়ীর নাম বাদল চক্রবর্তীl জানা গেছে, এই ব্যবসায়ী আগে সরকারি চাকুরীজীবী ছিলেন এরপর অবসর গ্রহণের পর তিনি ফালাকাটায় নিজের বাড়ির পাশেই এক ঔষধের দোকান করেন। মঙ্গলবার সকালে তার দোকানের কর্মচারীরা সকালে দোকান খুলেই দেখেন তার মালিকের ঝুলছে সেই দোকানে। এরপর সেই কর্মচারী তার বাড়িতে গিয়ে তার ছেলে ও আত্মীয়-স্বজনদের খবর দিলে তারা এসে এবং প্রতিবেশীরা এসে দেখেন তার ঝুলন্ত দেহ এরপর ফালাকাটা থানায় খবর দিলে ফালাকাটা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা…
Read More
দেওয়ালে, নর্দমায়, সিঁড়ির পাশে দেব-দেবীর ছবি লাগানোর বিরোধিতায় নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

দেওয়ালে, নর্দমায়, সিঁড়ির পাশে দেব-দেবীর ছবি লাগানোর বিরোধিতায় নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকার দেওয়ালে, নর্দমার পাশে,সিঁড়ির পাশে দেব দেবীর ছবি লাগানোর বিরোধিতা করে শিলিগুড়ির হাশমি চক থেকে শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয় পর্যন্ত মিছিল করলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। একইসাথে প্রদান করা হয় স্মারকলিপি। মঙ্গলবার, হাশমি চক থেকে এই মিছিল শুরু হয়। মিছিল থেকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা অভিযোগ তোলেন যে, শহরের বিভিন্ন এলাকায় দেয়ালে,নর্দমার পাশে,সিঁড়ির পাশে হিন্দু দেবদেবীদের ছবি ব্যাবহার করা হচ্ছে, যা তারা দেবদেবীর ছবির অপব্যাবহার বলে মনে করছেন। এই ছবি লাগানো বন্ধের দাবি তোলেন তারা। এই বিষয়ে যাতে শিলিগুড়ি পুরনিগম সরকারি নোটিশ জারি করে তারও দাবি তোলা হয়। একইসাথে আরো বেশ কিছু দাবি নিয়ে পুরনিগমের কমিশনারকে সংগঠনের পক্ষ…
Read More
একদিনের সফরে কোচবিহার এলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদী

একদিনের সফরে কোচবিহার এলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদী

একদিনের সফরে কোচবিহার এলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদী। এদিন কোচবিহার সফরে এসে তিনি প্রথমেই কোচবিহারের রাজ প্রাসাদ পরিদর্শন করেন এবং কোচবিহারের মদনমোহন মন্দিরে যান এবং মন্দিরে পুজো দেন। সুশীল মোদীর সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশীল মোদী জানান, তিনি এই প্রথম কোচবিহার সফরে এলেন। তাই কোচবিহারের ঐতিহ্যবাহী নিদর্শনগুলি পরিদর্শন করতে বেরিয়েছেন। এছাড়াও এদিন তিনি মোদী সরকারের নবম বর্ষের উন্নয়ন নিয়ে বিস্তরভাবে আলোচনা করেন। পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে “সুপার স্পেশালিটি ব্লক” এর পরিদর্শনে এলেন সুশীল কুমার মোদী

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে “সুপার স্পেশালিটি ব্লক” এর পরিদর্শনে এলেন সুশীল কুমার মোদী

আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে "সুপার স্পেশালিটি ব্লক" এর পরিদর্শনে এলেন ভারতীয় জনতা পার্টি বিহার রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদী। সুপার স্পেশালিটি ব্লক উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতাল পরিদর্শন করে তিনি জানান, ভারত সরকার বাংলায় তিন জায়গায় সুপার স্পেশালিটি চালু করার অনুমতি দিয়েছিলেন। তার মধ্যে দু জায়গায় অর্থাৎ মালদা এবং বাঁকুড়াতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়ে গেছে কিন্তু উত্তরবঙ্গে তৈরী হতে চার বছর সময় লেগেছে। এই বিষয়ে তিনি দিল্লিতে কথা বলবেন বলে জানালেন এবং তিনি আশ্বাস দেন ডিসেম্বর এর মধ্যে সুপার স্পেশালিটি ব্লক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল অভ্যন্তরীণ বিভাগ পুরোপুরিভাবে চালু করার।
Read More
হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামবাসীদের মানবিক উদ্যোগ

হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামবাসীদের মানবিক উদ্যোগ

মালদাঃকবি শক্তি চট্টোপাধ্যায়ের'দাঁড়াও'কবিতাটি হয়তো অনেকেই পড়েছ।কবিতায় লেখা রয়েছে 'মানুষ বড়ো কাঁদছে,তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।এসে দাঁড়াও,ভেসে দাঁড়াও এবং ভালবেসে দাঁড়াও।'হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামবাসীদের উদ্যোগে দেখা গেল এমনই এক মানবিক উদ্যোগ।রবিবার তীব্র তাপদাহে পথ চলতি মানুষকে সাময়িকের জন্য তৃষ্ণা মেটাতে হাতে গ্লাস ও জগ ভর্তি সরবত নিয়ে রাস্তায় নেমে পড়েন একদল যুবক।পথ চলতি মানুষ থেকে শুরু করে সাইকেল,বাইক,টোটো ও অটো চালকদের রাস্তায় দাঁড় করিয়ে লেবু জল মিশ্রিত ঠান্ডা শরবত খাওয়ালেন।এদিন প্রায় ৮০০ লোককে শরবত পান করান বলে খবর। আগামী আরো ৫ দিন ধরে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।সাঞ্জুর আলম নামে এক উদ্যোক্তা জানান,জেলা জুড়ে শুরু হয়েছে প্রচন্ড তীব্র তাপদাহ।রবিবার…
Read More
পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত তুফানগঞ্জ! তৃণমূল- সিপিএম সংঘর্ষে উভয়পক্ষের আহত ৬ জন

পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত তুফানগঞ্জ! তৃণমূল- সিপিএম সংঘর্ষে উভয়পক্ষের আহত ৬ জন

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত তুফানগঞ্জের বালাভূত। সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে আহত উভয় দলের ছয় জন। রবিবার রাতে তুফানগঞ্জেরর বালাভূত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাভূত এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, গতকাল সিপিআইএমের একটি কর্মীসভার ডাক দেওয়া হয় বালাভূত গ্রাম পঞ্চায়েতে। সেই কর্মী সভার শেষ হতেই এলাকায় পাল্টা মিছিল করে স্থানীয় তৃণমূলের নেতা ও কর্মীরা। সেই মিছিল থেকেই সিপিআইএমে কর্মী র বাড়ি লক্ষ্য করে ইট,পাথর দিয়ে ঢিল ছাড়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় সংঘর্ষ বেঁধে যাই দুই দলের কর্মীদের মধ্যে।
Read More
মালদার গৌড় মহাবিদ্যালয়ে চালু হল স্কিল হাব কোর্স

মালদার গৌড় মহাবিদ্যালয়ে চালু হল স্কিল হাব কোর্স

মালদার গৌড় মহাবিদ্যালয়ে চালু হল স্কিল হাব কোর্স। এই কোর্স খুব শীঘ্রই চালু হবে এই কলেজে এবং প্রথম পাঠান হবে এখানে জানাবেন গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার। জানা গেছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে এই স্কিল হাব কোর্স করতে পারবে ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি এই কর্মসূচিতে কলেজের ছাত্রীর উপস্থিতির হার লক্ষ্য করা যায় এবং আগামী মাস থেকে অনলাইন ভর্তির প্রক্রিয়ার মাধ্যমে কোর্সটি করতে পারবেন উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অসীম কুমার সরকার ও স্ক্রিন ডেভেলপমেন্ট কো অর্ডিনেটর ডঃ অনির্বাণ রায় সহ কলেজের অন্যান্য প্রফেসররা। পাশাপাশি জানা গিয়েছে, বেকারত্বদের স্বনির্ভর করার লক্ষ্যে…
Read More