উত্তরবঙ্গ

বিধান রোডে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

বিধান রোডে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

শিলিগুড়ির বিধান রোডে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং বিধান রোড ব্যবসায়ী সমিতি। শনিবার শিলিগুড়ি বিধান রোডে যে সমস্যা দোকানদাররা তাদের জিনিসপত্র দোকানের বাইরে বের করে ফুটপাতের ওপর রেখে ব্যবসা করেছিল তাদেরকে নোটিশ ধরিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। একই সাথে ব্যবসায়ী সমিতির সদস্যরা ও ব্যবসায়ীদের কাছে আবেদন করেন তারা যাতে দোকানের সামগ্রিক রাস্তায় রেখে ব্যাবসা না করে ।
Read More
কিরণচন্দ্র শ্মশান ঘাটে পরিদর্শনে প্রশাসক গৌতম দেব

কিরণচন্দ্র শ্মশান ঘাটে পরিদর্শনে প্রশাসক গৌতম দেব

শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশান ঘাটের বিদ্যুৎ চুল্লী বিকল হয়ে পরে এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার জানান শুক্রবার বিকেল মধ্যে বিকল চুল্লী ঠিক হয়ে যাবে। সেই মত গতকাল বিকেলে ঠিক হয় শর্ট সার্কিটে বিকল হয়ে যাওয়া বিদ্যুৎ চুল্লি। শনিবার ঘটনার খবর পেয়ে সরজমিনে পরিস্থিতি ক্ষতিয়ে দেখলেন প্রশাসক গৌতম দেব। এদিন পরিদর্শনের পর সাংবাদিক মাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব জানান আগামী ২-৩ সপ্তাহের মধ্যে নতুন বৈদ্যুতিক প্যানেলের বোর্ড কাজ শুরু হবে। পাশাপাশি তিনি আরো জানান দাহ কাজ সম্পন্ন করতে আসা পরিজনদের জন্য বসার ব্যবস্থা করার সাথেসাথে সুন্দরজান করার কাজে হাত লাগাবে শিলিগুড়ি পৌর নিগম।
Read More
জলপাইগুড়ি সদর ব্লকের রানীনগর পাঙ্গা বটতলা শোবাভিটা চা বাগান এলাকায় বাঘের আতঙ্ক

জলপাইগুড়ি সদর ব্লকের রানীনগর পাঙ্গা বটতলা শোবাভিটা চা বাগান এলাকায় বাঘের আতঙ্ক

স্থানীয় সূত্রে খবর আজ সকালে স্থানীয় কয়েকজন কাজে বের হলে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ চোখে পড়ে এরপরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বেলাকোবা বন বিভাগের কর্মীদের। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বনকর্মীরা। চিতাবাঘ টি চা বাগানের ভিতরে ঢুকায় এখনো পর্যন্ত বাগে আনতে পারেনি বাঘটিকে। তবে বনকর্মীরা চারি দিকে নজর রাখছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এলাকাজুড়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে।
Read More
শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অভিযান চালিয়ে তিনটি বড় আকারের কচ্ছপ উদ্ধার করল বনবিভাগ

শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অভিযান চালিয়ে তিনটি বড় আকারের কচ্ছপ উদ্ধার করল বনবিভাগ

গোপন সুত্রে খবর পেয়ে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অভিযান চালিয়ে তিনটি বড় আকারের কচ্ছপ উদ্ধার করল বনবিভাগ। কচ্ছপ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বৈকুন্ঠপুরের শারুগাড়া রেঞ্জের বনবিভাগ। জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালায় বনকর্মীরা। নির্দিষ্ট নম্বরের ট্রাক আসতেই সেদিকে আটকে তল্লাশি চালানো হয়। থার্মোকলের মাছের কার্টুনের আড়ালে কচ্ছপগুলি লুকানো ছিল। কচ্ছপ সমেত ট্রাকটিকে বাজেয়াপ্ত করে তিন ব্যাক্তিকে গ্রেফতার করে বনদপ্তর। ধৃতরা তিনজনই বিহারের বাসিন্দা। ধৃতরা বনদপ্তরের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে কচ্ছপগুলি বিহার থেকে নিয়ে এসে শিলিগুড়ির মাছ বাজারে বিক্রির ছক ছিল।
Read More
হেমিলটনগঞ্জে বিনোদনমূলক সংগীতানুষ্ঠানে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী সুপর্ণা কুমার।

হেমিলটনগঞ্জে বিনোদনমূলক সংগীতানুষ্ঠানে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী সুপর্ণা কুমার।

কোভিডের গ্রাসে প্রায় দেড় বছর আমরা জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়েছি। আর এই অকস্মাৎ ছন্দপতনে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী সবাই কর্মহীন হয়ে আর্থিক এবং মানসিক ভাবে বিপর্যস্ত ছিলাম। তাই, কোভিডের দাপট কমতেই, কিছু হৃদয়বান মানুষ এগিয়ে এসেছিলেন সবাইকে আনন্দ দিতে, সবার মুখে হাসি ফোটাতে। আর তাই আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের অন্তর্গত হেমিলটনগঞ্জে আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিনোদনমূলক এই সংগীতানুষ্ঠানে স্হানীয় শিল্পীদের পাশাপাশি গান গেয়ে মঞ্চ মাতালেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী সুপর্ণা কুমার। তিনি গাইলেন আলিসা চিন্নাইর গাওয়া জনপ্রিয় গান 'টিংকা টিংকা জারা জারা' এবং সুনিধি চৌহানের গাওয়া 'দোপাট্টা বেঈমান হ্যায়', 'রেস শ্বাসোঁকি' প্রভৃতি গান। উল্লেখ্য, ইতিমধ্যেই কুমার শানু ও…
Read More
সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন ডিভিলিয়ার্স

সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন ডিভিলিয়ার্স

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। শুক্রবার টুইটারে এবিডি জানিয়েছেন, এই ৩৭ বছর বয়সে শিখা আর উজ্জ্বলভাবে জ্বলছে না। সেই কারণেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিশ্ব ক্রিকেটের বিস্ফোরক ব্যাটসম্যান। ১৭ বছরের ক্রিকেট পরিক্রমাও শেষ হয়ে গেল। জাতীয় দলের হয়ে ১১৪টি টেস্ট, ২২৮ টি ওয়ানডে ও  ৭৮টি টি-টোয়েন্টি  খেলেছেন প্রোটিয়া তারকা। টুইটারে এক বিজ্ঞপ্তিতে ডিভিলিয়ার্স জানিয়েছেন, ”অবিশ্বাস্য এক জার্নি। কিন্তু আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। বড় দাদার সঙ্গে বাড়ির উঠোনে ক্রিকেট খেলা শুরু করেছি। তখন থেকেই ক্রিকেট উপভোগ করে এসেছি, উৎসাহ ভরে খেলেছি এই খেলাটা। কিন্তু এই ৩৭ বছর বয়সে…
Read More
শিলিগুড়ি সাংবাদিক বৈঠকে BSF, IG Ravi Gandhi

শিলিগুড়ি সাংবাদিক বৈঠকে BSF, IG Ravi Gandhi

পুলিশের সাথে সহযোগিতা বজায় রেখেই বিএসএফ কাজ করবে। ফলে বিএসএফের কাজের পরিধি বাড়ানো হলেও কারুর কোনো সমস্যা হবে না বলে আজ এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করলেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইকি রবি গান্ধী। এদিন শিলিগুড়ি সংলগ্ন কদমতলায় বিএসএফের দফতরো সাংবাদিক সম্মেলন করে কথাগুলো জানালেন তিনি। সেই সঙ্গে তিনি আরও বলেন। বিএসএফের নিয়ম মেনে এবং পেশাগত ভাবে কাজ করে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মানুষের স্বার্থে কাজ করে চলেছে বিএসএফ। বিএসএফের হাতে এফআইআর এর মতো ক্ষমতা নেই। কোথাও বিএসএফ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা পুলিশকে জানানো হবে। অপরাধ প্রমাণ হলেই শাস্তিও দেওয়া হবে। মূলত বিএসএফের কাজের পরিধি ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার…
Read More
একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোচবিহারে।

একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোচবিহারে।

উৎপল বর্মন যিনি পেশায় অস্থায়ী শিক্ষক কোচবিহার এবিএন শীল কলেজের অস্থায়ী শিক্ষক থাকতেন ভাড়া বাড়িতে। বৃহস্পতিবার দিন দুপুরে হেডফোন দিয়ে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি ঘর থেকে এবং আরেকটি ঘর থেকে তার স্ত্রী ও তার পুত্র সন্তানের (২য় শ্রেণীতে পড়তো) দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। কি কারনে এই ঘটনা ঘটেছে তা কারো জানা নেই। উৎপল বর্মনের আদি বাড়ি দিনহাটা গোসানিমারি এলাকায়। মঙ্গলবার থেকেই তার ঘরের দরজা তালা বন্ধ অবস্থায় ছিল। পরবর্তীতে বাড়ির মালিক তার পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন এসে এবং পুলিশ এসে তালা ভেঙে দেহগুলি উদ্ধার করে।
Read More
নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা

নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা

বৃহস্পতিবার নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা। আজ নবান্ন উৎসব।নতুন চাল, নতুন গুড়,কলা সহ দিয়ে রকমারি ফলের ডালা সাজিয়ে পূজোয়। করোনা বিধি মেনেই জলপাইগুড়ি ঐতিহ্যবাহী যোগোমায়া কালিবাড়িতে এই উৎসবে যোগদান করেছেন বাড়ির গৃহবধূরা। সকাল থেকেই পুরোহিতের মন্ত্রউচ্চারণের মধ্য দিয়ে চলছে নবান্ন উৎসব। যদিও এবার করোনার প্রকোপ কিছুটা হলেও কম। তবে ভক্তদের ভিড় সেভাবে লক্ষ করা যায়নি মন্দিরে চত্বরে।
Read More
আজকালের মধ্যেই বিজেপির নতুন রাজ্য কমিটি হওয়ার সম্ভাবনা।   নতুন রাজ্য কমিটিতে  স্থান পেতে পারে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

আজকালের মধ্যেই বিজেপির নতুন রাজ্য কমিটি হওয়ার সম্ভাবনা। নতুন রাজ্য কমিটিতে স্থান পেতে পারে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর নতুন রাজ্য কমিটিতে স্থান পেতে পারে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বিজেপিতে নতুন মুখ হলেও দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সাথে যুক্ত। পাশাপাশি তিনি সুবক্তা হিসেবেও পরিচিত শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গে। বিজেপিতে যোগদানের কয়েকদিনের মাথাতেই বিধানসভা নির্বাচনে শিলিগুড়ির প্রার্থী হয়েই জনপ্রিয়তার শীর্ষে থেকে তিনি অশোক ভট্টাচার্য ও তৃণমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্রের মতো বরিষ্ঠ রাজনৈতিক নেতাদের ধরাশায়ী করে বিজয় হাসিল হয় তার। স্বাভাবিকভাবেই শংকর ঘোষের প্রতি দলের আস্থা অনেকখানি। এবার তাকে সামনে রেখেই পুরনিগম নিজেদের দখলে রাখতে চায় বিজেপি। সামনেই পুরনিগম নির্বাচন। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপির হাতে, দার্জিলিং জেলার লোকসভা কেন্দ্রটিও বিজেপির দখলে। এবার শিলিগুড়ি পুরনিগম…
Read More
কমছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

কমছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা বাড়লেও অন্যদিকে কমছে দেশের সংক্রমনের সংখ্যা। আজ ১০ হাজারের গণ্ডি থেকেও নেমেছে দৈনিক আক্রান্ত। তবে মৃত্যুর সংখ্যা এক লাফে বাড়ল অনেকটা। আজ ৮ হাজারের আশেপাশে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে একদিনে হঠাৎ অনেকটা মৃত্যু বেড়ে যাওয়ার উদ্বেগ বেড়েছে! তাই তৃতীয় ঢেউ নিয়ে এখনও যে আশঙ্কা থেকেই যাচ্ছে তা বলাই বাহুল্য। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন, যা ২৮৭ দিনে সবথেকে কম। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৯৭ জনের। এই নিয়ে মোট মৃত্যু ৪ লক্ষ ৬৩…
Read More
বড়ো কর্মস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বড়ো কর্মস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হলো মুখ্যমন্ত্রীর তরফে পূর্ব ঘোষিত 'দুয়ারে রেশন' প্রকল্প। আর এই প্রকল্প চালুর সঙ্গে সঙ্গে নয়া কর্মসংস্থানের হদিশ দিলেন তিনি। সবমিলিয়ে রাজ্যে নতুন ৪২ হাজার কর্মসংস্থান হবে বলে এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রেশন ডিলারদের জন্যও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।  আজ মমতা জানান, বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে এবার থেকে দু’জন করে কর্মী নিতে পারবেন রেশন ডিলাররা। তাঁদের মাইনে হবে ১০ হাজার টাকা করে। তবে এই ক্ষেত্রে অর্ধেক মাইনে দেবে রাজ্য সরকার এবং অর্ধেক মাইনে দেবে ডিলাররা, অর্থাৎ ৫ হাজার করে। এতদিন রেশন ডিলাররা কর্মী নিয়োগ করতে পারতেন না। কিন্তু এবার থেকে তাঁরা দুজন করে কর্মী…
Read More

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরেও অনেকটা সময় পাওয়া গেলেও শিলিগুড়ি মহিলা কলেজ অপরিষ্কার অবস্থায় হয়ে পড়ে রয়েছে

গোটা রাজ্যে স্কুল-কলেজ খুলেলেও শিলিগুড়ি মহিলা কলেজ খোলেনি।  কলেজে ছাত্রীরা আসছে তাদের থার্মাল গান,মাক্স দেওয়া, স্যানিটাইজার করা ক্লাস রুম পরিস্কার করে রাখা কোন কিছুই করা হয়নি। সকাল ১০টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে  বারোটা বেজে গেল ক্লাস শুরু করা হয়নি। কলেজে অধিকাংশই অধ্যাপক কলেজে আসেনি। ১২টা পার হয়ে গেলে কলেজের অধ্যাপকরা একে একে আসতে দেখা গেল। শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় এক প্রাক্তন ছাত্রী বলেন ঘড়ির কাটায় ১১টা বাজলেও কলেজে ঝাঁর দেওয়া হয়নি, অপরিষ্কার অবস্থায় পরে রয়েছে কলেজ, এমনকি দু একজন অধ্যাপক ছাড়া কোন অধ্যাপক কলেজে আসেননি। এমনকি নতুন ছাত্রীরা কলেজ আসলেই অপরিষ্কার জন্য রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ বিষয়ে…
Read More
No mask,  No Class, দুই বছর পর কলেজ খুললো, কলেজ জুড়ে এভাবে নো মাস্ক, নো ক্লাস পোস্টার। সমস্ত কোভিড মেনে চলছে ক্লাস

No mask, No Class, দুই বছর পর কলেজ খুললো, কলেজ জুড়ে এভাবে নো মাস্ক, নো ক্লাস পোস্টার। সমস্ত কোভিড মেনে চলছে ক্লাস

দীর্ঘ প্রায় দু'বছর পর জলপাইগুড়িতেও খুলে গেলো কলেজ। মঙ্গলবার সকালে দেখা গেল জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের গেটে ঢোকার মুখে কোভিড বিধি মেনে ছাত্র-ছাত্রীদের কলেজে প্রবেশ করানোর দৃশ্য। কলেজে এসে খুশি প্রকাশ করেন ছাত্রছাত্রীরা
Read More