নাবালককে ডেকে নিয়ে খু*ন? শিমুলতলায় উদ্ধার দশম শ্রেণির ছাত্রের দে*হ

নাবালককে ডেকে নিয়ে খু*ন? শিমুলতলায় উদ্ধার দশম শ্রেণির ছাত্রের দে*হ

ত্রিকোণ প্রেমের জেরে এক নাবালক ছাত্রকে অপহরণের পর খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগাড়ার শিমুলতলা এলাকায়। মৃত ছাত্রের নাম শুভজিৎ মোদক (১৫), দশম শ্রেণির ছাত্র। গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের অভিযোগ, এলাকারই ২৫ বছর বয়সী রাজ পাসওয়ান নামে এক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ ও রাজ দুজনেই একই কিশোরীকে পছন্দ করতো। এই বিষয়কে কেন্দ্র করে প্রায় এক মাস আগে তাদের মধ্যে তীব্র বিবাদও হয়েছিল বলে দাবি বন্ধুদের। অভিযোগ, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ রাজ ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে…
Read More
অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্তদের জন্য তৎপর প্রশাসন, মিলল আর্থিক সহায়তা

অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্তদের জন্য তৎপর প্রশাসন, মিলল আর্থিক সহায়তা

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ঢাকনা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালো মহকুমা পরিষদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় সাথে আরও একটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় পরিবারগুল সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় শিলিগুড়ি মহকুমা পরিষদ। এদিন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ মণ্ডলের উপস্থিতিতে ও এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। শিলিগুড়ি মহুকুমা পরিষদের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে।
Read More
পৌরনিগমের তত্ত্বাবধানে সাহুডাঙ্গীর শ্মশান পরিষেবা

পৌরনিগমের তত্ত্বাবধানে সাহুডাঙ্গীর শ্মশান পরিষেবা

শিলিগুড়ির সাহুডাঙ্গী শ্মশান ঘাট ও বৈতরণী বৈদ্যুতিক চুল্লি ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটল অবশেষে। একাধিক বছর বন্ধ থাকার পর নতুনভাবে সংস্কার ও রূপদানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি পৌরনিগমের হাতে তুলে দিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। ২০১৭ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে তৈরি হওয়া বৈতরণী বৈদ্যুতিক চুল্লি প্রথমে এসজেডিএ-র তত্ত্বাবধানে ছিল। তবে আর্থিক ও রক্ষণাবেক্ষণজনিত সমস্যার কারণে পরিষেবা স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হয়নি। ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে পড়ে চুল্লি, সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সাহুডাঙ্গী শ্মশান ঘাট শুধু ডাবগ্রাম - ফুলবাড়ি বিধানসভা এলাকার বাসিন্দাদের নয়, আমবাড়ি, শিলিগুড়ি শহর ও আশপাশের বহু মানুষের কাছে কিরণচন্দ্র শ্মশান ঘাটের বিকল্প…
Read More
নতুন শ্রমকোডের বিরোধিতায় পথে নামল শ্রমিক ও কৃষক সংগঠন

নতুন শ্রমকোডের বিরোধিতায় পথে নামল শ্রমিক ও কৃষক সংগঠন

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশন সহ সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ ডাকে রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল। শ্রমকোড বাতিলের দাবিতে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্যব্যাপী ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শিলিগুড়ি স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে এলাকায় শেষ হয়। জানা যায় মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য, কৃষক সংগঠনের প্রতিনিধিরা ও সমর্থকরা। তাঁদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার। বনধ সমর্থকদের অভিযোগ, নতুন শ্রমকোড শ্রমিকদের অধিকার খর্ব করছে ও শ্রম আইনকে দুর্বল করছে। এর প্রতিবাদে দেশজুড়ে…
Read More
বিশ্বজুড়ে পালিত হচ্ছে গোলাপ দিবস, ভালোবাসার রঙে রাঙা শহর

বিশ্বজুড়ে পালিত হচ্ছে গোলাপ দিবস, ভালোবাসার রঙে রাঙা শহর

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে গোলাপ দিবস। ভালোবাসা, অনুভূতি আর আবেগ প্রকাশের অন্যতম প্রতীক এই গোলাপ। প্রিয় মানুষকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে আজ অনেকেই হাতে তুলে নিচ্ছেন লাল, হলুদ কিংবা গোলাপি গোলাপ। শহরের বিভিন্ন ফুলের দোকানগুলোতেও সকাল থেকেই দেখা যাচ্ছে ভিড়। কেউ কিনছেন প্রিয় মানুষকে দেওয়ার জন্য, আবার কেউ বন্ধুত্ব বা সম্মান জানাতেও বেছে নিচ্ছেন গোলাপ ফুল। ফুল ব্যবসায়ীদের কথায়, আজকের দিনে গোলাপের চাহিদা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। ভালোবাসা প্রকাশের ভাষা অনেক রকম হতে পারে, কিন্তু একটি গোলাপ যেন সেই অনুভূতিকে আরও সুন্দরভাবে তুলে ধরে। তাই আজ গোলাপ দিবসে আপনিও কি আপনার ভালোবাসার মানুষকে গোলাপ দিচ্ছেন।
Read More
পথশ্রী প্রকল্পের আওতায় শিলিগুড়িতে উন্নয়নের নব জোয়ার

পথশ্রী প্রকল্পের আওতায় শিলিগুড়িতে উন্নয়নের নব জোয়ার

পথশ্রী প্রকল্পের আওতায় শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ৩৩টি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন মেয়র জানান, পৌরনিগম এলাকায় মোট ১০০টি কাজ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৩৩টি কাজের সূচনা করা হয়েছে ও ইতিমধ্যেই ৮০টি কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। বাকি কাজগুলিও পর্যায়ক্রমে শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে গৌতম দেব বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। শহরের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সুবিধাই পৌরনিগমের মূল লক্ষ্য। পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পগুলির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকার রাস্তা সংস্কার ও পরিকাঠামোর উন্নয়ন…
Read More
হাজার টাকা ভাতা বৃদ্ধিতে ক্ষোভ ! ন্যূনতম মজুরি ও বকেয়া দাবিতে বাঘাযতীন পার্ক থেকে আশা কর্মীদের বিক্ষোভ মিছিল

হাজার টাকা ভাতা বৃদ্ধিতে ক্ষোভ ! ন্যূনতম মজুরি ও বকেয়া দাবিতে বাঘাযতীন পার্ক থেকে আশা কর্মীদের বিক্ষোভ মিছিল

রাজ্য সরকারের ঘোষিত বাজেটে আশা কর্মীদের জন্য মাত্র এক হাজার টাকা ভাতা বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে বাঘাযতীন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক আশা কর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার যে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে তা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে একেবারেই অপ্রতুল। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সীমিত পারিশ্রমিকে কাজ করেও প্রাপ্য সম্মান ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন আশা কর্মীরা। সেই ক্ষোভ থেকেই এদিনের আন্দোলন। এদিনের মিছিল থেকে একাধিক দাবি তোলা হয়। রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন…
Read More
সিপিএমের বৈঠকে শিলিগুড়িতে উপস্থিত মহম্মদ সেলিম

সিপিএমের বৈঠকে শিলিগুড়িতে উপস্থিত মহম্মদ সেলিম

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে দার্জিলিং জেলা সিপিএমের গুরুত্বপূর্ণ জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। শুক্রবার কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ি পৌঁছান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর উপস্থিতিতেই শিলিগুড়ির সিপিএম দপ্তর অনিল বিশ্বাস ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে জেলা সংগঠনের বর্তমান অবস্থা, বুথভিত্তিক প্রস্তুতি, জনসংযোগ কর্মসূচি সহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে পাহাড় ও সমতলের রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখে আগামী দিনের রণকৌশল নির্ধারণে জোর দেওয়া হবে। যুব ও ছাত্র সংগঠনের সক্রিয়তা বাড়ানো, গণসংগঠনগুলিকে আরও সংগঠিত করা ও তৃণমূল স্তরে কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই এই বৈঠকের…
Read More
চুরি যাওয়া বাইক সহ চোপড়া থেকে এক অভিযুক্তকে গ্রেফতার  করলেন মাটিগাড়া পুলিশ

চুরি যাওয়া বাইক সহ চোপড়া থেকে এক অভিযুক্তকে গ্রেফতার  করলেন মাটিগাড়া পুলিশ

সূত্রে ধারাবাহিক তদন্ত চালিয়ে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। জানা যায়, মাটিগাড়া বাজার এলাকা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধার হওয়ার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর গত ৭ অক্টোবর মাসে মাটিগাড়া বাজার থেকে পালপাড়ার বাসিন্দা মিঠুন রায়ের মোটর সাইকেল চুরি যায়। ঘটনার পর মাটিগাড়া থানায় অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। তদন্ত চলাকালীন একাধিক ইনফরমারকে সক্রিয় করে তথ্য সংগ্রহ করা হয়। সেই সূত্র ধরেই পুলিশ জানতে পারে চুরি যাওয়া মোটরসাইকেলটি…
Read More
শিলিগুড়িতে মা-মেয়ের মাদক কারবার ফাঁস

শিলিগুড়িতে মা-মেয়ের মাদক কারবার ফাঁস

শিলিগুড়ি আশিঘর ফাঁড়ির অন্তর্গত পাপিয়া পাড়া এলাকায় SOG, ভক্তিনগর থানা এবং আশিঘর ফাঁড়ির পুলিশের অভিযানে  বিপুল পরিমাণ ব্রাউন সুগার, ও মদ সহ নগদ টাকা উদ্ধার। ঘটনায় হাতেনাতে গ্রেফতার মা ও মেয়ে বুধবার গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায় এসওজি এবং ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রায় বারো হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। এই ঘটনায় মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অঞ্জু দাস এবং তার মেয়ে শুক্লা দাস। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় দশ বছরেরও বেশি এই পরিবার মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। প্রথমদিকে অঞ্জু দাসের ছেলে এই ব্যবসা চালাত বলে অভিযোগ। তবে…
Read More
অভাবকে হারিয়ে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় শিলিগুড়ির শুভজিৎ

অভাবকে হারিয়ে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় শিলিগুড়ির শুভজিৎ

আর্থিক অনটনকে পিছনে ফেলে বাংলার মুখ উজ্জ্বল করতে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে দিল্লি যাচ্ছেন শিলিগুড়ির যুবক শুভজিৎ দাস। দীর্ঘ লড়াই, কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরেই স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে গেলেন এই প্রতিভাবান খেলোয়াড়। প্রায় ১২ বছর ধরে জেলা ও রাজ্য স্তরে নিয়মিত ক্যারাটে চর্চা করে আসছেন শুভজিৎ। এই দীর্ঘ যাত্রাপথে তাঁর ঝুলিতে জমেছে অসংখ্য মেডেল ও পুরস্কার। প্রতিদিন প্রায় পাঁচ ঘণ্টা করে কঠোর অনুশীলনের মধ্য দিয়েই নিজেকে প্রস্তুত করছেন জাতীয় মঞ্চের জন্য। শুভজিতের দৃঢ় বিশ্বাস, জাতীয় স্তরেও সাফল্যের সঙ্গে লড়াই করে মেডেল নিয়েই ফিরবেন তিনি। শুভজিৎ দাস বলেন, “ক্যারাটের মতো খেলায় যদি সরকার আরও বেশি সহযোগিতা…
Read More
বিদ্যুৎ কেবল পাতার কাজ পরিদর্শনে মেয়র, বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়

বিদ্যুৎ কেবল পাতার কাজ পরিদর্শনে মেয়র, বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়

বৈদ্যুতিক কাজের আধুনিকরনের কাজের অভিযোগ,সেই অভিযোগের ভিত্তিতে সরজমিনে ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র। আধুনিকতার সাথে পাল্লা দিয়ে শহর শিলিগুড়িতে ইতিমধ্যে শুরু হয়েগেছে আন্ডার গ্রাউন্ড কেবল পাতার কাজ। শিলিগুড়ি পৌরনিগরের ১৬ নম্বর বলাই দাস সরণ হয়ে রজনীকান্ত সরণিতে বসানো হয়েছে বিদ‍্যুতের তার। বাড়ি বাড়ি সংযোগ করবার জন‍্য যে জাংশন বক্স বসানো হয়েছে তাতে অভিযোগ করেন এলাকার বাসিন্দা।সেই অভিযোগের ভিত্তিতে মেয়র সরজমিনে সকল কাজ ক্ষতিয়ে দেখেন এবং আধিকারিক ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এরপর মেয়র সাংবাদিকদের জানান এই কেবল পাতার কাজ শেষ হলে যেমন মানুষ উপকৃত হবে তেমনি মাথার ওপর বৈদ‍্যুতিক পলে তারের জঞ্জাল থেকে রেহাই পাবে…
Read More
জোড়াপানি নদীতে আবর্জনা, নজরদারিতে সিসিটিভির পথে পৌরনিগম

জোড়াপানি নদীতে আবর্জনা, নজরদারিতে সিসিটিভির পথে পৌরনিগম

নদী বাঁচাতে নিষেধাজ্ঞা, প্রচার আর পরিষ্কার অভিযানের পরও বাস্তবে বদলাচ্ছে না ছবি। শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের ঘুঘুমারী এলাকায় জোড়াপানি নদী ক্রমশই পরিণত হচ্ছে আবর্জনার ভাগাড়ে। প্রতিদিনের বাজারের বর্জ্য, প্লাস্টিক ও থার্মকলের স্তূপে কার্যত বন্ধ হয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। পৌরনিগমের তরফে গোটা শহরে থার্মোকল ব্যবহার ও নদীতে আবর্জনা ফেলার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হলেও, ঘুঘুমারী বাজার সংলগ্ন এলাকায় সেই নির্দেশ মানা হচ্ছে না বলেই অভিযোগ। নদীর উপর থাকা ব্রিজের দু’পাশে নেট লাগানো হলেও তা শুধু নামমাত্র প্রতিরোধ হিসেবেই রয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নজরদারির অভাবে একাংশ ব্যবসায়ী সুযোগ বুঝে বাজারের নোংরা আবর্জনা সরাসরি নদীতে ফেলছেন। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি…
Read More
রেল হকারদের উপর দমন – পীড়নের অভিযোগ, এনজেপি স্টেশনে আইএনটিটিইউসির বিক্ষোভ

রেল হকারদের উপর দমন – পীড়নের অভিযোগ, এনজেপি স্টেশনে আইএনটিটিইউসির বিক্ষোভ

কেউ চা বিক্রি করে, কেউ ঘুঘনি, আবার কেউ রুটি - সবজি বিক্রি করে কোনওমতে সংসারের হাল ধরেছেন। সেই রুজি - রুটিতেই এবার বাধা হয়ে দাঁড়িয়েছে রেল দপ্তর - এই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন এনজেপি স্টেশনের হকাররা। রেলের ভিতরে বা স্টেশন চত্বরে ছোটখাটো ব্যবসা করলেই জরিমানা করা হচ্ছে, যার অঙ্ক হাজার টাকারও বেশি। ফলে চরম সংকটে পড়েছেন বহু হকার। অনেকেই রেলকর্মীদের চোখ এড়িয়ে ব্যবসা চালালেও, অনেকে জরিমানার ভয়ে দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে। এর ফলে পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে বহু হকারের। রেলের এই দমন - পীড়নমূলক নীতির প্রতিবাদে ব্যবসার সামগ্রী নিয়েই রেল আধিকারিকের দপ্তরের সামনে হাজির হন হকাররা। এডিআরএম অফিসের…
Read More