শোভাবাজার বেনিয়াটোলায় বড় চমক,শহরে এবার সুবিশাল দুর্গামূর্তি

শোভাবাজার বেনিয়াটোলায় বড় চমক,শহরে এবার সুবিশাল দুর্গামূর্তি

অষ্টধাতুর তৈরি ১২ ফুটের 'হেভিওয়েট' প্রতিমা, শোভাবাজার বেনিয়াটোলায় বড় চমক, শহরে এবার সুবিশাল দুর্গামূর্তি। ক্রেনের সাহায্যে আনা হলো ১২ ফুট দৈর্ঘ্যের এই প্রতিমা। অষ্টধাতুর তৈরি এই প্রতিমা দেখা যাবে শোভাবাজার বেনিয়াটোলা দুর্গোৎসবের মণ্ডপে।দুর্গাপুজোয় বঙ্গজননী এবার বিশ্বজননী। ইউনেস্কোর হেরিটেজ তকমা স্বীকৃতি উদযাপনে ১২ ফুট দৈর্ঘ্যের অষ্টধাতুতে তৈরি হয়েছে দুর্গাপ্রতিমা। মহিষাদলে গত ছয় মাস ধরে তৈরি হয়েছে এই সুবিশাল দুর্গাপ্রতিমা।এক টন ওজনের অষ্টধাতুতে তৈরি হয়েছে এই দুর্গাপ্রতিমা।যেহেতু শোভাবাজার বেনিয়াটোলার দুর্গাপ্রতিমা অষ্টধাতুতে তৈরি হয়েছে। তাই এই প্রতিমার বিসর্জন হবে না। সারাবছর এই মায়ের মূর্তিকেই নিয়ম রীতি মেনে পুজো করবে ক্লাব কমিটি। রাজকীয় যজ্ঞ হলো শোভাবাজার বেনিয়াটোলায়। ষোলো চাকার ট্রেলারে দুর্গাপ্রতিমা আনা হলো মণ্ডপে।…
Read More
আজ সকাল থেকেই শহর জুড়ে শুরু ইডি-সিবিআইয়ের জোড়া অভিযান

আজ সকাল থেকেই শহর জুড়ে শুরু ইডি-সিবিআইয়ের জোড়া অভিযান

বিগত বেশ কিছুদিন ধরে একের পরে এক দুর্নীতির সাক্ষী হচ্ছে কলকাতাবাসী৷ দুর্নীতি নিয়ে প্রকাশ্যে আসছে একাধিক তথ্য৷ এই পরিস্থিতিতে আরও তৎপরতা বাড়ালো ইডি-সিবিআই। আজ অর্থাৎ সোমবার সাত সকাল থেকে শুরু ইডি-সিবিআই-এর জোড়া অভিযান৷ শহর ও শহরতলিতে হানা দিয়েছে ইডি ও সিবিআই-এর আধিকারিকরা৷ এদিন সকাল থেকেই দক্ষিণ কলকাতার রানিকুঠীতে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই-এর একটি দল। অন্যদিকে আজ সকালেই সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় একটি বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। কিন্তু কেন এই হানা? সে সম্পর্কে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি৷ সূত্রের খবর, সকাল থেকেই চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেই এই দুই জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সোদপুরে সুব্রত…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই সিবিআই তল্লাশি শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই সিবিআই তল্লাশি শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদে

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির পাশাপাশি টেট পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার আদালতের সবুজ সঙ্কেত পেতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে সিবিআই। টেট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। রায় ঘোষণার সময় ডিভিশন বেঞ্চ জানায়, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের মামলায় তদন্ত ভার সিবিআইয়ের হাতেই থাকবে। আদালতের নজরদারিতে চলবে তদন্ত৷ গতকাল বিকেল ৪টের কিছু আগে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দোরগোড়ায় পৌঁছে যায় সিবিআইয়ের একটি দল। সূত্রের খবর, নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে পর্ষদের অফিস থেকে নথি সংগ্রহ করতে এসেছেন তাঁরা। এই মামলায় রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আপত্তি…
Read More
অভিষেক একের পর এক হাজিরা দিলেও লাভ হয়নি ইডির

অভিষেক একের পর এক হাজিরা দিলেও লাভ হয়নি ইডির

একের পর এক তলব কিন্তু প্রকাশ্যে এলো না কিছুই। কয়লা পাচার কাণ্ড এদিন ফের একবার ইডি তলব করেছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতায় সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দেন তিনি। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে এসে তিনি একদিকে যেমন কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন, ঠিক তেমন 'নৈতিক জয়ের' কথাও উল্লেখ করলেন। কী বললেন অভিষেক? ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক এদিন বলেন, গত দু’বার দিল্লিতে গিয়েছিলেন, এখন কলকাতায়। তাঁর স্ত্রীকে ২ বার সিবিআই, ১ বার ইডি ডেকেছিল। দু’জনে মোট ৬ বার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। কিন্তু চূড়ান্ত ফল শূন্য। এটাই নৈতিক জয়। অভিষেক আরও বলেন, গতকাল তিনি সমন পেয়েছিলেন এবং…
Read More
পার্থের মতো কেষ্টর ভার্চুয়াল শুনানির আর্জি জানানো হলো

পার্থের মতো কেষ্টর ভার্চুয়াল শুনানির আর্জি জানানো হলো

এই মুহূর্তে রাজ্যের দুই হেভি ওয়েট নেতা ও মন্ত্রী রয়েছেন জেল হেফাজতে। ইডির হাতে নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল জেল কর্তৃপক্ষ যা মান্যতা পেয়েছে। শেষ দিন ভার্চুয়াল শুনানিতেই অংশ নিয়েছিলেন পার্থ। যদিও তিনি মৌলিক অধিকারের প্রশ্ন তুলে তাঁর সশরীরে হাজিরার দাবি করেছিলেন। তাতে আখেরে কিছু লাভ হয়নি। এবার গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও ভার্চুয়াল শুনানির আবেদন জানান হল। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাই গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের আদালতের শুনানি প্রক্রিয়া ভার্চুয়াল মাধ্যমে হোক, এমনই দাবি করেছে আসানসোল জেল কর্তৃপক্ষ। আপাতত আসানসোল সংশোধনাগারে বন্দি অনুব্রত মণ্ডল। হাজিরার জন্য…
Read More
পচা গরম থেকে মুক্তি দিয়ে আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে

পচা গরম থেকে মুক্তি দিয়ে আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে

অবশেষে সামান্য স্বস্তি দিয়ে বৃষ্টির মুখ দেখলো দক্ষিণবঙ্গ। নিম্নচাপের ভ্রুকুটি কেটে যেতেই বিগত কয়েক দিন ধরে লাগাতার গরমে নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ। কিন্তু চলতি মাসে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আগামী সপ্তাহে বৃষ্টি যে হবে তাও বলা হয়েছে। এদিকে শনিবার ভোর থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে, চলতি মাসে স্বাভাবিকের থেকে বাড়তি বৃষ্টি হতে পারে। তাহলে কি দুর্গাপুজোয় বৃষ্টি হবেই? মৌসম ভবনের পূর্বাভাস, যে সেপ্টেম্বর মাস নাগাদ বর্ষা মূলত বিদায় নিতে শুরু করে, সেই মাসেই এবার বাড়তি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের একটা অংশ মনে করছে, 'লা নিনা' এই বাড়তি বৃষ্টি জন্য দায়ি। ২০২১ সালে…
Read More
চাঞ্চল্যকর তথ্য, সিবিআইয়ের তরফে আরও বড় নামের খোঁজ

চাঞ্চল্যকর তথ্য, সিবিআইয়ের তরফে আরও বড় নামের খোঁজ

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় চাঞ্চল্যকর তথ্য। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বিরাট তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সহ এই ঘটনায় জড়িত সন্দেহে প্রদীপ সিং, প্রসন্নকুমার রায় নামের ব্যক্তিরাও গ্রেফতার হয়েছে। ইডি, সিবিআই দুই সংস্থাই গ্রেফতারি চালিয়েছে। এবার আদালতে সিবিআই-এর তরফে দাবি, আরও বড় নামের খোঁজ মিলেছে এসএসসি কাণ্ডে। কিন্তু সেই নাম কী, তা এখনও খোলসা করে জানান হয়নি। এদিকে অভিযুক্ত প্রদীপ সিংকে আরও সাতদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। শেষ শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করেছিলেন। পার্থর যুক্তি ছিল, তাঁর বাড়ি থেকে টাকা, এলআইসি কিছুই…
Read More
চলতি সপ্তাহের গরম থেকে স্বস্তি দিয়ে আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহের গরম থেকে স্বস্তি দিয়ে আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

গত মাসের শুরু থেকেই একের পর এক নিম্নচাপের প্রকোপে ছিলো রাজ্যে। মাস শেষ হয়ে চলতি মাসের শুরু হতেই উধাও বৃষ্টি, পাশাপাশি বাড়ছে গরম। কয়েক সপ্তাহ আগে পর্যন্ত বৃষ্টি পাচ্ছিল বঙ্গবাসী। উত্তরবঙ্গে তো বটেই, দক্ষিণবঙ্গেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। তবে বিগত কয়েক দিন ধরে লাগাতার গরমে নাজেহাল সাধারণ মানুষ। ভাদ্র মাস পড়তেই যেন পচা গরম সহ্য করতে হচ্ছে বাংলার জনগণকে। এমনিতে কথায় আছে 'ভাদ্রে বৃষ্টিও পচা, গরমও পচা'। সেটাই অক্ষরে অক্ষরে মিলছে যেন। কিন্তু এবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানান হল, আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।…
Read More
সিবিআই তদন্ত বহাল থাকার নির্দেশ ডিভিশন বেঞ্চের তরফে

সিবিআই তদন্ত বহাল থাকার নির্দেশ ডিভিশন বেঞ্চের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই-ই। টেট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। শুক্রবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের নজরদারিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে তদন্ত করবে সিবিআই। পাশাপাশি এও জানায়, এই মামলার যে ২৬৯ জন প্রার্থীর চাকরি বাতিল করেছিল সিঙ্গল বেঞ্চ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের পুনর্বহাল করা যাবে না। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে বিধায়ক মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশও বহাল রেখে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের…
Read More
ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে অভিষেক

ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে অভিষেক

এই মুহূর্তে একাধিক একাধিকতে জর্জরিত রাজ্যে, চলছে তদন্ত৷ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডের পর এবার কয়লা পাচার-কাণ্ডেও তৎপর ইডি ও সিবিআই৷ কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)-এর দফতর হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ইডি দফতর৷ কয়লা পাচার কাণ্ডে তাঁকে যে ফের তলব করা হতে পারে সেই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন অভিষেক৷ কিন্তু তিনি হাজিরা দেবেন কিনা, তা নিয়েই ছিল সংশয়৷ তবে এদিন নির্ধারিত সময়ের আগেই ইডি-র দফতরে পৌঁছে যান তৃণমূল সাংসদ৷ এর আগে নয়াদিল্লি টানা ৯ ঘন্টা জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক। এমনকী তাঁর স্ত্রী…
Read More
চলতি মাসের আগামী দু সপ্তাহের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে

চলতি মাসের আগামী দু সপ্তাহের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ নাম জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রীর, গ্রেফতারও হয়েছে বেশ কিছু৷ এই পরিস্থিতিতেই অভিযোগ উঠেছিল টেট পাস নিয়েও৷ অভিযোগ উঠেছিল টেট পাস করেও চাকরি পেয়েছেন কয়েকজন৷ টেট পাস না করেও দশ জনের চাকরি পাওয়ার অভিযোগে দায়ের হয় মামলা৷ সেই মামলা সংক্রান্ত যে নথি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল জমা দিয়েছে তা কার্যকরী নয় বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে সিবিআইকে এই ইস্যুতে বড় নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ওই দশ জনের জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে তাদের এবং রিপোর্ট জমা দিতে হবে বলেই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়…
Read More
পড়ল ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মমতা

পড়ল ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মমতা

শুরু হয়ে গেলো দিন গোনার পালা, অপেক্ষা আর মাত্র কটা দিনের৷ আগামী মাসের ১ তারিখেই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো৷ বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷ ইউনেস্কোর সেই স্বীকৃতি উদযাপনে মেগা ব়্যালির আয়োজন করেছে রাজ্য সরকার৷ সেজে উঠেছে গোটা কলকাতা৷ মহামিছিলের আগে আরও একবার ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সংকীর্ণ বেড়াজাল টপকে দুর্গাপুজোকে সকলের মিলনোৎসবে পরিণত করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। এদিন সাত সকালে টুইট করে পুজোর এক মাস আগেই দুর্গাপুজোর ঢাকের বাদ্যি বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন টুইটে মমতা লেখেন, "দুর্গাপুজো একটি আবেগ, যা সংকীর্ণ বাধার ঊর্ধ্বে উঠে আমাদের ঐক্যবদ্ধ করে৷ আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটে৷ এটাই উৎসবের…
Read More
অর্পিতার ৩১টি জীবনবিমার সবকটিতেই নমিনি পার্থ

অর্পিতার ৩১টি জীবনবিমার সবকটিতেই নমিনি পার্থ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন জেল হেফাজতে। চলছে তদন্ত। অর্পিতা মুখোপাধ্যায়ের ‘জীবনবিমা’য় ‘আঙ্কল’ পার্থ! হ্যাঁ, জীবনবিমার নথিতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজের ‘আত্মীয়’ বলেই উল্লেখ করেছেন অর্পিতা৷ কলকাতার বিশেষ আদালতে শুনানির সময় এমনটাই দাবি করলেন ইডির তদন্তকারী আধিকারিকরা৷ শিক্ষক নিয়োগ ‘কেলেঙ্কারি’র অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই দু’জনের মধ্যে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের দাবি করে আসছে ইডি৷ তাঁর অন্যতম প্রমাণ অর্পিতার জীবনবিমা৷ অগাস্ট মাসে এই মামলার শুনানি চলার সময় ইডি-র আইনজীবী জানিয়েছিলেন, অর্পিতার নামে ৩১টি জীবনবিমা রয়েছে৷ যার সব কটির নমিনি পার্থ…
Read More
খারিজ হলো পার্থর জামিনের আবেদন

খারিজ হলো পার্থর জামিনের আবেদন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ গতকাল অর্থাৎ বুধবার ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, বাড়ি থেকে টাকা বা এলআইসি কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে তিনি অসুস্থ। কিন্তু চেষ্টা করেও জামিন পেলেন না তিনি। আদালত নির্দেশ দিয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা আবার জামিনের আবেদনই করেননি। তিনিও থাকছেন জেলেই। এদিন জামিনের আবেদন করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। রক্তাল্পতার সমস্যা রয়েছে। হিমোগ্লোবিন কম। ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি। আবার অনেক সময়ে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। তাই এই দিকে নজর দিয়ে তাঁর জামিন হওয়া উচিত। তবে পার্থর…
Read More