31
Aug
এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য৷ প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি আরও গ্রেফতারি হয়েছে ইডি, সিবিআই দ্বারা। একাধিক জন তদন্ত সংস্থার র্যাডারেও আছেন। তবে এখনও যে অনেক কিছু বড় তথ্য সামনে আসা বাকি তা বলতেই হবে। সেটাই খুঁজে বার করতে আরও এক ধাপ এগোল ইডি। ২০১১ সালের পর থেকে প্রাথমিক বিদ্যালয়ে রাজ্যে কাদের শিক্ষক পদে নিয়োগ করা হয়েছিল সেই সমস্ত তথ্য চেয়েছে তাঁরা। ইতিমধ্যেই এই নিয়ে পদক্ষেও নিয়েছে পর্ষদ বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইডি প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে ২০১১ সালের পর এখনও…
