03
Jun
বেশ কিছু ভুলের মাশুল গুনতে হলো প্রয়াত শিল্পী কেকেকে। এই ভুলের বিরুদ্ধেই লাগু হলো বেশ কিছু কড়া নিয়ম। কলেজ ফেস্ট নিয়ে আর বেশি মাতামাতি করা চলবে না। আর কোনও বিলাসিতা নয় কলেজ ফেস্ট নিয়ে। আর তাই আগামী দিনে কলেজ ফেস্ট ঘিরে উচ্ছ্বাস এবং সর্বোপরি খরচে টানতে হবে লাগাম। প্রসঙ্গত গত মঙ্গলবার রাতে গুরুদাস কলেজের ফেস্টের লাইভ অনুষ্ঠান শেষ করে অসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত বলিউড প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় প্রবাদপ্রতিম এই শিল্পীর। শিল্পী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমত তোলপাড় দেশ। একদিকে যেমন কেকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, অন্যদিকে তেমনি বারবার কেকের লাইভ শো…
