পাশ না করা ও মেধা তালিকায় নাম? প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

পাশ না করা ও মেধা তালিকায় নাম? প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাজ্যে চলতে থাকা এক একটি বড়ো মামলা, এক এক করে তুলে দেওয়া হচ্ছে সিবিআই-এর হাতে৷ এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এসএসসির মতো প্রাথমিকেও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে৷ অভিযোগ, পাশ না করা ও মেধা তালিকায় নাম না থাকা প্রার্থীদের প্রাথমিকে চাকরি দেওয়া হয়েছে৷ এসএসসি-র মতো ২০১৬ সালের প্রাথমিক টেটের নিয়োগ দুর্নীতির তদন্তেও রাজ্য পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই-এর হাতে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এদিন আদালত জানায়, রঞ্জন কি কাল্পনিক চরিত্র৷ আদৌ তাঁর অস্তিত্ব আছে কিনা তা তদন্ত করবে সিবিআই৷ রাজ্যের মন্ত্রী উপেন বিশ্বাসের বিরুদ্ধে যে…
Read More
গেরুয়া শিবিরেই  রয়েছেন মুকুল

গেরুয়া শিবিরেই রয়েছেন মুকুল

বিতর্ক চলছে বহুদিন ধরে, শুরু হয়েছিল দল বদলের পর থেকেই। বিতর্কের শুরু তার দলের অস্তিত্ব নিয়ে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শাসক শিবিরে 'যোগ' দিতে দেখা গিয়েছিল মুকুল রায়কে। তারপর থেকেই নানান বিতর্ক শুরু হয়। মুকুলের বিধায়ক পদ বাতিলের দাবি তুলে সরব হয় বিজেপি, মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করে চরম হুঁশিয়ারিও দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাতে বিশেষ লাভ হল না। বিজেপিতেই আছেন মুকুল রায়, রায়ে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ শুনানির পর ফের এই কথাই জানিয়েছেন তিনি। এই প্রেক্ষিতেই মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ করা হল। বুধবার…
Read More
দিলীপের সাথে বৈঠক সারলেন নাড্ডা

দিলীপের সাথে বৈঠক সারলেন নাড্ডা

বঙ্গে একের পর এক ধাক্কার মুখে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিদের চাঙ্গা করতে রাজ্যে এলেন নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। যদিও একান্ত কোনও বৈঠক হয়নি। আলোচনায় ছিলেন বিধায়ক শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক এবং অমিত মালব্য। আজ চুঁচুড়ায় বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত বন্দেমাতরম ভবনে যান নাড্ডা। তারপর চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখান থেকে আসেন ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে। বুধবার দিলীপের সঙ্গে আলাদা বৈঠক না হলেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নাড্ডা-দিলীপ পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে আদতে কী আলোচনা হয় তা…
Read More
অবশেষে পড়লো শিলমোহর, আচার্য পদে বসছেন মুখ্যমন্ত্রী

অবশেষে পড়লো শিলমোহর, আচার্য পদে বসছেন মুখ্যমন্ত্রী

রাজ্যপাল ও রাজ্য সরকারের মাঝের দ্বন্দ্ব লেগেই আছে। দাবি উঠেছে রাজ্যপালকে সমস্ত পদ থেকে সরানোর। এই দাবিতে অবশেষে স্থির হলো রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসছেন। মন্ত্রিসভায় এই বিষয়ে শিলমোহর পড়ে গেল। এরপর বিল নিয়ে আসা হবে বিধানসভায়। এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতিতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন। রাজ্যপালও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর আচার্য হওয়ার প্রসঙ্গে। দিন কয়েক আগেই সরকারিভাবে জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসবেন। এই নিয়ে চূড়ান্ত রাজনৈতিক জল্পনা শুরু হয়। আচার্য পদে রয়েছেন রাজ্যপাল। দীর্ঘদিনের ইতিহাসে রাজ্যের রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রয়েছেন। তাহলে কি সেই নিয়ম…
Read More
হলফনামা তলব ইউনিফর্মে বাংলা লোগো নিয়ে

হলফনামা তলব ইউনিফর্মে বাংলা লোগো নিয়ে

উঠেছিলো অভিযোগের আঙুল৷ সরকারি স্কুলের ইউনিফর্মে বিশ্ব বাংলা লোগো থাকবে কেন? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে মামলা৷ সেই মামলায় এবার রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে শুরু হয় এই মামলার শুনানি৷ সেই মামলাতেই আদালত জানায়, আগামী দু’ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে হলফনামা জমা দিতে হবে৷ স্কুলের ইউনিফর্মে কেন বিশ্ববাংলা লোগো লাগানোর প্রয়োজন মনে করছে রাজ্য সরকার তা হলফনামা দিয়ে তাদের জানাতে হবে৷ তার এক সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেবে মামলাকারী৷ প্রসঙ্গত, কয়েক মাস আগে ইউনিফর্ম সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সমগ্র শিক্ষা মিশন৷ তাতে বলে হয়েছিল সমস্ত সরকারি স্কুলের পোশাক নীল-সাদা…
Read More
ফের আবার মামলা হলো গরু পাচার কাণ্ডে

ফের আবার মামলা হলো গরু পাচার কাণ্ডে

তৎপরতার সঙ্গে চলছে কাজ, রাজ্যের সবকটি বড় মামলার মধ্যে গরু পাচার মামলা অন্যতম। এবার গরু পাচার কাণ্ডে সীমান্তে কেন্দ্রীয় নিরাপত্তার প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। গরু পাচার নিয়ে কেন্দ্রের ভূমিকাযর প্রশ্ন তুলে এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। মামলাকারী রমাপ্রসাদ সরকারের অভিযোগ, রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে রমরমিয়ে চলছে গরু পাচার। সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কোথাও সিআইএসএফ, কোথাও বিএসএফ। কিন্তু তাদের নজরদারি এড়িয়ে কী ভাবে চলছে এইসব? এই গরু পাচার জনস্বার্থ মামলায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। চলতি সপ্তাহে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। গরু পাচার ইস্যু নিয়ে…
Read More
দুর্নীতির তদন্তে নজরে এবার অনুব্রত কন্যা

দুর্নীতির তদন্তে নজরে এবার অনুব্রত কন্যা

একের পর এক নাম জড়িত হচ্ছে হিংসা মামলায়৷  তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় আরও দুই বিধায়ককে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ ওই দুই বিধায়ক কেষ্ট ঘনিষ্ট বলেই পরিচিত৷ দুর্গাপুরে এনআইটি’র অস্থায়ী গেস্ট হাউসে সিবিআই-এর অস্থায়ী দফতরে হাজিরা দেন তাঁরা৷ এরই মধ্যে সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যার কললিস্ট৷ তাঁর মেয়ের কল লিস্টও চেক করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এবার গরু পাচার মামলাতেও অনুব্রতর সঙ্গে তাঁর মেয়ে সুকন্যার নাম জড়িয়ে গেল। তাঁর নামেও প্রচুর সম্পত্তি আছে বলে ধারণা সিবিআইয়ের। তাই তাদের নজরে আরও একবার চলে এলেন সুকন্যা। আসলে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল তাঁর সম্পত্তির হিসাব দিয়েছেন। সেই…
Read More
বড়ো ঘোষণা, বাড়তে চলেছে কর্মসংস্থানের সুযোগ

বড়ো ঘোষণা, বাড়তে চলেছে কর্মসংস্থানের সুযোগ

ঘোষিত হয়েছিল পূর্বেই। এবার সেই পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে বাড়তে চলেছে কর্মসংস্থান। সেই ক্ষেত্রে আরো এক ধাপ এগোলো রাজ্য সরকার। কর্মসংস্থানের লক্ষ্যে একটি ডেটা সেন্টার গড়তে রাজ্য সরকার। সেই কারণে শিল্প সংস্থা আদানী গোষ্ঠীকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সল্টলেকের সেক্টর ফাইভের সিলিকন ভ্যালির ফেজ ৩-এ আদানি গোষ্ঠীর সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা বেঙ্গল টেক পার্কের তরফে এই ডেটা সেন্টার তৈরি করবে বলে তিনি জানিয়েছেন। পার্থ এদিন জানান, এই জন্য আদানী গ্রুপের আবেদনের প্রেক্ষিতে সেখানে তাদের৯৯ বছরের লিজে ৫১.৭৫ একর জমি দেওয়া হবে।…
Read More
অফলাইনে পরীক্ষা না হওয়ার দাবিতে শুরু হলো বিক্ষোভ

অফলাইনে পরীক্ষা না হওয়ার দাবিতে শুরু হলো বিক্ষোভ

করোনা সংক্রমণের কারণে শুরু হয়েছিল অনলাইন পরীক্ষা। কিন্তু এই মহুর্তে সংক্রমনের অতিমারী পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় অনলাইন পরীক্ষা বন্ধ করে অফলাইনে পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে অফলাইনে পরীক্ষা হবে। কিন্তু পড়ুয়াদের একাংশ সেই সিদ্ধান্ত মানতে নারাজ। অনলাইন পরীক্ষা নিতে হবে। এই দাবিতে আরও একবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজের ক্যাম্পাসের সামনে অবস্থান, আন্দোলন শুরু করল পড়ুয়াদের একাংশ। যতক্ষণ না তাদের দাবি মানা হবে, এই আন্দোলন চলবে। একথাই বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে। ভ্যাপসা গরমে পড়ুয়ারা রাস্তায় বসে বিক্ষোভ করছেন। অনলাইন পরীক্ষার দাবিতে স্লোগান উঠেছে। চলতি মাসের ৩ তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে এবারে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অফলাইনে…
Read More
নাড্ডা সাক্ষাৎ করতে পারেন দিলিপের সঙ্গে

নাড্ডা সাক্ষাৎ করতে পারেন দিলিপের সঙ্গে

আজ কলকাতা সফরে আসছেন নাড্ডা, জল্পনা বাড়ছে এই কলকাতা সফর ঘিরে। দল থেকে কড়া নির্দেশ দিয়ে, তাকে চুপ করানো নির্দেশের মাঝেই নাড্ডার সাথে সাক্ষাৎ করতে পারেন তিনি। তাঁর মন্তব্যের জন্য বিজেপি দলকে অস্বস্তির পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বহুবার। দিলীপ ঘোষের সাক্ষাৎকার মানেই বিতর্ক। সেই বিতর্ক থেকেই দলকে 'বাঁচাতে' বড় সিদ্ধান্ত নিয়েছিল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। আপাতত 'সেন্সর' করা হয়েছে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। তিনি সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে বা বক্তব্য রাখতে পারবেন না। এই নির্দেশ এসেছিল খোদ সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার থেকেই। এবার তাঁর সঙ্গেই দিলীপের সাক্ষাৎ হতে পারে জল্পনা তৈরি হয়েছে। 'সেন্সর' হওয়ার পর…
Read More
রাজ্য ও রাজ্যপালের দ্বন্ধের মাঝেই মন্ত্রিসভায় অনুমোদিত হলো মুখ্যমন্ত্রীর আচার্য পদ

রাজ্য ও রাজ্যপালের দ্বন্ধের মাঝেই মন্ত্রিসভায় অনুমোদিত হলো মুখ্যমন্ত্রীর আচার্য পদ

রাজ্যপাল ও রাজ্য সরকারের মাঝের দ্বন্দ্ব লেগেই আছে। দাবি উঠেছে রাজ্যপালকে সমস্ত পদ থেকে সরানোর। এই দাবিতে অবশেষে স্থির হলো রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসবেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আরও একধাপ এগোলো রাজ্য সরকার। মন্ত্রিসভায় এই বিষয়টি অনুমোদিত হয়েছে। এরপর বিল নিয়ে এসে বিধানসভায় পাশ করানোর অপেক্ষা। রাজ্যপাল এই মুহূর্তে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রয়েছেন। রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত তীব্রতর জায়গায় রয়েছে। সেখানে আচার্য পদে রাজ্যপালকে কিছুতেই আর দেখতে চাইছে না রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী অতিসম্প্রতি মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। সেই বিষয়টি এখন চূড়ান্ত কার্যকরী হওয়ার রাস্তায় চলছে। কেবল বিশ্ববিদ্যালয়গুলি নয় স্বাস্থ্,  কৃষি, প্রাণী, মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবেও অনুমোদন দেওয়া…
Read More
মহারাজার কথায় রাজি হয়ে রাজারহাটে জমি দিলো রাজ্য সরকার

মহারাজার কথায় রাজি হয়ে রাজারহাটে জমি দিলো রাজ্য সরকার

বহু প্রচেষ্টার ফলে অবশেষে মিললো সফলতা। অনুমতি পাওয়া গেলো রাজ্য সরকারের তরফে। আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অনেক ঘোরাঘুরির পর ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গলকে স্টেডিয়াম তৈরির জন্য অবশেষে রাজারহাটে জমি দেওয়া হল৷ স্টেডিয়াম তৈরির জন্যে ৩০ কোটি টাকা মূল্যের ১৪ একর জমি চিহ্নিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। খুব শীঘ্রই রাজ্যের তরফে সৌরভের হাতে এই জমি তুলে দেওয়া হবে বলে ঠিক হয়েছে। উল্লেখ্য, এর আগে হাওড়ার ডুমুরজলায় জমি দেওয়া হয়েছিল৷ সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছিল। মাঠের ভিতরে ফলকও দিয়েছিল হিডকো৷ কিন্তু পরবর্তী সময়ে সৌরভ এলাকা পরিদর্শন করতে…
Read More
মন্ত্রী কন্যার পর বাতিল হলো আরো একজনের চাকরি

মন্ত্রী কন্যার পর বাতিল হলো আরো একজনের চাকরি

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যে সৃষ্টি হয়েছে উত্তাল পরিস্থিতি৷ নাম জড়িত হয়েছে বেশ কয়েকজন মন্ত্রীর৷ এরই মাঝে মন্ত্রী পরেশ-কন্যার পর আরও একজনের শিক্ষকপদে চাকরি বাতিল৷ বেআইনি নিয়োগের অভিযোগে, নতুন বেঞ্চেও এসএসসি’র ওই শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ সিদ্দিক গাজি নামে এক ব্যক্তির চাকরি বাতিল করা হয়েছে৷ উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের নিয়ম মেনে সম্প্রতি বিচারপতিদের বিচার্য বিষয় বদল হয়েছে৷ এবার থেকে এসএসসি’র যে মামলাগুলি রয়েছে সেগুলির শুনানি হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে৷ সেই মতোই এসএসসি-র একটি মামলার শুনানিতে স্কুল সার্ভিসের নবম-দশম গণিতের শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হল মধ্যশিক্ষা পর্ষদকে৷ এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই…
Read More
আবার সংক্রমনে মৃত্যু কলকাতায়

আবার সংক্রমনে মৃত্যু কলকাতায়

চলতি বছর শুরুর থেকে স্বস্তি দিলেও এবার আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই দেশজুড়ে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা ভাইরাস। মহারাষ্ট্র, কেরল, দিল্লির মতো একাধিক রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ লাগামছাড়া হারে বাড়তে শুরু করায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই পার করেছে চার হাজারের গণ্ডি। নতুন করে করোনা মোকাবিলায় নিয়ম-নীতি জানাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এই সমস্ত রাজ্যে পাঠানো হয়েছে নয়া নির্দেশিকাও। এমতাবস্থায় বাংলাতে ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। জানা যাচ্ছে শনিবার ভোর বেলা কলকাতার আইডি হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়েছে। প্রসঙ্গত কয়েক মাস ধরে মৃত্যুহীন ছিল আমাদের এই রাজ্য। কিন্তু গত সপ্তাহের শনিবার অর্থাৎ ২৯…
Read More